জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

অনূদিত জেনগল্প ৩১ : ভালোবাসলে মন খুলে বাসো
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫০
বিশজন ভিক্ষু ও এশুন নাম্নী একজন সন্ন্যাসিনী কোনো এক জেনগুরুর সাথে দলীয়ভাবে ধ্যানচর্চা করত।
এশুন ছিল খুবই সুদর্শনা, যদিও তার মাথা ছিল কামানো এবং পোশাক সাদাসিধে। ভিক্ষুদের কয়েকজন গোপনে তার প্রেমে পড়ে গিয়েছিল। তাদের মধ্যে একজন তো ব্যক্তিগত সাক্ষাতের অনুরোধ জানিয়ে রীতিমতো এক প্রেমপত্রই লিখে বসে।
এশুন এ পত্রের কোনোই জবাব দেয় নি। পরদিন জেনগুরু দলের সামনে একটা বক্তৃতা দেন। বক্তৃতা শেষ হওয়ামাত্র এশুন জেগে ওঠে। যে ভিক্ষু তাকে প্রেম নিবেদন করেছিল তাকে উদ্দেশ্য করে সে বলে, যদি তুমি সত্যি আমাকে খুব ভালোবাসো, তাহলে কাছে এসে এক্ষুনি আমাকে আলিঙ্গন কর।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্প ;
প্রকাশ করা হয়েছে: অনূদিত জেনকবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মদন বলেছেন:
তারপর?
সততার আলো বলেছেন:
ভালবাসাতো পারমানবিক বোমার মত। নিজের কাছে আটকে রাখলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













