আমার প্রিয় পোস্ট

জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

অনূদিত জেনগল্প ৩৩ : সরাইখানা

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২৭

শেয়ারঃ
0 0 0

এক প্রখ্যাত আধ্যাত্মিক সাধক একদিন রাজপ্রাসাদের সদর দরজায় এসে পৌঁছলেন। কোনো দ্বাররক্ষকই তাঁকে থামাবার চেষ্টা করল না। তিনি তাঁর ইচ্ছেমতো ভিতরে প্রবেশ করলেন এবং সোজা সিংহাসনে আসীন রাজার সামনে গিয়ে দাঁড়ালেন।

রাজা তৎক্ষণাৎ তাঁকে চিনতে পেরে বললেন, 'আপনার জন্যে আমি কী করতে পারি ?'

'আমি এই সরাইখানায় খানিক বিশ্রাম নিতে চাই', সাধক বললেন।

রাজা অল্প নাখোশ হলেন। বললেন,
'কিন্তু এটা তো কোনো সরাইখানা নয়, এটা আমার প্রাসাদ।'

'আমি কি জানতে চাইতে পারি যে, আপনার আগে এটির মালিকানা কার ছিল ?', সাধকের পালটা প্রশ্ন।

রাজা বললেন, 'আমার পিতার, তিনি ইতোমধ্যে প্রয়াত হয়েছেন।'

সাধক বললেন, 'এবং তার আগে এটি কার মালিকানায় ছিল ?'

'পিতামহের, তিনিও প্রয়াত হয়েছেন।', রাজা জবাব দিলেন।

'তো, যে স্থানে মানুষ সাময়িককাল থাকেন এবং অতঃপর চলে যান, সে স্থানটি একটি সরাইখানা নয় তো কী ?', বললেন সাধক মহোদয়।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জেনগল্প ;
প্রকাশ করা হয়েছে: অনূদিত জেনকবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩০
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আমিও পোর্লাম। ২ দিনের দুইন্না।
৩. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৭
নৃপ অনুপ বলেছেন: মহাত্মন,

তো, যে স্থানে মানুষ সাময়িককাল থাকেন এবং অতঃপর চলে যান, সে স্থানটি একটি সরাইখানা নয় তো কী ?

বাক্যবন্ধটি আত্মালোরণ তুরবার মত...
সুন্দর পোস্ট।

মঙ্গরার্থে...
৪. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৮
নৃপ অনুপ বলেছেন: মহাত্মন,

তো, যে স্থানে মানুষ সাময়িককাল থাকেন এবং অতঃপর চলে যান, সে স্থানটি একটি সরাইখানা নয় তো কী ?

বাক্যবন্ধটি আত্মালোরণ তুলবার মত...
সুন্দর পোস্ট।

মঙ্গলার্থে...

 

মোট সময় লেগেছে ২.৭৩৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মিতভাষী
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ