জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

অনূদিত জেনগল্প ৩৪ : অকেজো জীবন
১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৩
এক কৃষক দিনে দিনে এমনই বুড়িয়ে যান যে মাঠের কাজে যোগ দেবার সক্ষমতা পুরোপুরিই হারিয়ে ফেলেন। তিনি তাঁর সময় কাটাতে থাকেন কেবল বারান্দায় বসে থেকে। তাঁর পুত্র মাঠে কাজ করতে করতে মাঝে মাঝে তাকিয়ে দেখে যে বুড়ো বারান্দায় বসে আছেন তো আছেনই। পুত্র নিজে নিজেই ভাবে, 'ব্যাটা একদম অকেজো অইয়া গেছে, এরে দিয়া আর কোনো কামকাজ অইব না!'
একদিন খুব নিরাশ বোধ করলে কীসব চিন্তাভাবনা করে সুন্দর একটি কাঠের কফিন বানিয়ে আনে পুত্র। কফিনটিকে ঠেলে ঠেলে সে বারান্দা পর্যন্ত নিয়ে গিয়ে ওতে তার বাবাকে উঠে বসতে বলে। বিনাবাক্যব্যয়ে বৃদ্ধ কৃষক কফিনে চড়ে বসেন। ঢাকনা লাগিয়ে পুত্র কফিনটিকে ঠেলতে ঠেলতে মাঠের কোণের উঁচু টিলাতে নিয়ে যায়। যখনই সে কফিনটা ছুড়ে দিতে যাবে, অমনি ভিতর দিক থেকে ঢাকনায় মৃদু একটা টোকা অনুভব করে সে। শব্দ শুনে ঢাকনাটা খুলতেই বৃদ্ধ শান্তিপূর্ণভাবে শুয়ে থেকে তার চোখে চোখ রাখেন। 'আমি জানি অহনই তুমি আমারে টিলা থেইক্যা ছুইড়া দিবা, এই কামডা করনের আগে কি আমি তোমারে একটা অনুরোধ করবার পারি ?' 'কী কবা কও', পুত্র জবাব দিল। 'তুমি যদি চাও তাইলে আমারে ছুইড়া দেও, কিন্তু সুন্দর এই কাঠের কফিনটা ভাইঙ্গো না, কারণ তোমার পুলামাইয়ারও জিনিসটা কামে লাগতে পারে।'
অনুবাদ : জেন সাধু
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জেনগল্প ;
প্রকাশ করা হয়েছে: অনূদিত জেনগল্প বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মনির হাসান বলেছেন:
বাহ বাহ ... দারুনতো ..
লিপিকার বলেছেন:
এই গল্পের অনেকগুলো ভার্সন পড়েছি.....একই জিনিস তবে কোনটাতে শেষে বৃদ্ধ বলে যে কফিনটা না ফেলে দিতে...আবার কোনটাতে বৃদ্ধের নাতি বলে "বাবা কফিনটা ফেলে এসোনা, বড় হলে আমারো কাজে লাগবে".....
মনজুরুল হক বলেছেন:
আপনি যদি নাম্বারিং করতেন তাহলে ভাল হতো। জেন গল্প আসলে পড়তে পড়তে একটা আর একটার সাথে গুলিয়ে যায়।
অনেক পুরোনো ব্লগার আপনি, কিন্তু বেশ কম লেখেন।
শুভেচ্ছা।
কালিদাস পন্ডিত বলেছেন:
বহুকাল সন্ধান নাই। ব্যাপারখানা কি?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















