আমার প্রিয় পোস্ট

জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

প্রাণীর স্বভাব

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৯

শেয়ারঃ
0 0 0

দুজন ভিক্ষু নদীতে তাদের গামলা ধৌত করার সময় একটি বিছাকে জলে ডুবে যেতে দেখলেন। একজন দ্রুত বিছাটিকে তুলে তীরে রেখে এলেন। এ কাজ করতে গিয়ে ভিক্ষু হুলের গুতাও খেলেন। ফিরে এসে তিনি গামলা ধোয়ায় মন দিলে আবারো বিছাটিকে ডুবে যেতে দেখলেন। আবারও ভিক্ষু বিছাটিকে রক্ষা করলেন এবং পুনর্বার হুলের গুতা খেলেন। এবার অন্য ভিক্ষুটি বললেন, ‘বন্ধু, কেন তুমি বারবার বিছাটিকে বাঁচাতে যাচ্ছ, যেখানে তুমি জানই যে এর স্বভাবই হলো হুল ফোটানো?’

‘কারণ, বাঁচানোটা যে আমার স্বভাব’, উপকারি ভিক্ষু জবাব দিলেন।

 

প্রকাশ করা হয়েছে: অনূদিত জেনগল্প  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৩
সংগ্রামী অলস বলেছেন: অপূর্ব এক শিক্ষা। +
২. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৫
নাজিম উদদীন বলেছেন: অনেকদিন পরে দেখা। কেমন আছেন?

 

মোট সময় লেগেছে ০.৯৮২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মিতভাষী
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ