আমার প্রিয় পোস্ট

জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

কিছুই নেই

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯

শেয়ারঃ
0 0 0

ইয়ামাওকা তেসু নামের এক তরুণ জেনছাত্র এক শিক্ষক থেকে আরেক শিক্ষকের কাছে ছুটে বেড়াচ্ছিল। একদিন সে শকোকু মন্দিরে গুরু ডকুওনের নিকট হাজির হলো।

নিজের সিদ্ধির প্রমাণ দিতে সে বলল, ‘সর্বোপরি মন, বুদ্ধ ও চেতন প্রাণী বলতে কিছুই নেই। ইন্দ্রিয়গ্রাহ্য সত্যের প্রকৃতি হলো শূন্যতা। কোনো বাস্তবোপলব্ধি নেই, প্রবঞ্চনা নেই, পরমজ্ঞানী নেই, নেই কোনো মাঝামাঝি অবস্থাও। কোনো কিছু দেওয়াও নেই, পাওয়াও নেই।’

ডকুওন কিছুই না-বলে নীরবে তামাক খাচ্ছিলেন। অকস্মাৎ তিনি একটা বাঁশের কঞ্চি দিয়ে ইয়ামাওকার পাছায় কষে একটা বাড়ি লাগালেন, যেটি ওই তরুণকে অতিশয় ক্রদ্ধ করে তুলল।

‘যদি কিছুই না-থাকবে, তবে এই রাগটা কোত্থেকে এল বাছা’, ডকুওন বললেন।

 

প্রকাশ করা হয়েছে: অনূদিত জেনগল্প  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪
মজনু শাহ বলেছেন: aj onekeroi pasay betano dorkar hoye porese, jara shilpo niye baktalla mare, kintu nijer sristi kisu nai.

apnar onudito zen golpota pore anondo pelam.

amar khobor holo, doinno-dosha katiye uthte pari ni. rome-e, vatican city-r kase ekta dokane kaj korlam goto 3mash. e soptahe dokanta bondho hoye jabe. abar kobe kaj pabo thik nai.
tobu, utpol bosur sei line-ta mone pore khub,

nischoyotar cheye aro valo onischoy !


kemne je onischoyota valo, ke jane !
৩. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২
ইমন জুবায়ের বলেছেন: বরাবরের মতোই অনবদ্য।

 

মোট সময় লেগেছে ১.৭১৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মিতভাষী
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ