জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

এক টুকরো সত্য
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৩
একদিন মারা নামের এক দুর্বত্ত তার পরিচারকসহ গ্রামবাসীদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। সে হণ্টনধ্যানরত এক লোককে দেখল, যার মুখে পানোন্মত্ত বিস্ময়, যে কিনা তক্ষুনি মাত্র সামনে মাটিতে কিছু একটা খুঁজে পেয়েছে। ‘ওটা কী?’, পরিচারক জানতে চাইলে মারা বলল, ‘এক টুকরো সত্য’।
‘কেউ একজন কোনো সত্য খুঁজে পেলে একজন দুষ্টলোক হিসেবে আপনি কি কোনো দুঃশ্চিন্তায় পড়েন?’ পরিচারক জানতে চাইল। ‘না', মারা জবাব দিল এবং বলল, ‘কারণ এর ঠিক পরপরই তারা একটা ধর্ম বানিয়ে বসে’।
প্রকাশ করা হয়েছে: অনূদিত জেনগল্প বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন:
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













