জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

ওইপার
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৫
একদা এক বৌদ্ধ তরুণ গৃহে প্রত্যাবর্তনের পথে প্রশস্ত এক নদীর তীরে এসে পৌঁছাল। নিরাশাকরোজ্জ্বল মনে সম্মুখস্থিত বৃহৎ প্রতিবন্ধকতার পানে বিস্ফারিত নয়নে তাকিয়ে সে ঘণ্টাকালব্যাপী ভেবে উঠল যে, কী বিশেষ উপায়ে সে এত বড়ো বাধাটি ডিঙোবে। কিন্তু নিরুপায় সে যখন ভ্রমণেচ্ছা সাঙ্গ করবার সিদ্ধান্তে পৌঁছে গেল, তখনই নদীর ওইপারে এক মহজ্জনকে দেখতে পেল। তরুণটি চিৎকার করে জানতে চাইল, ‘হে প্রজ্ঞাবান, আপনি কি বলতে পারেন কীভাবে আমি নদীর ওইপারে যেতে পারি?’
গুরু নদীর দৈর্ঘ্য-প্রস্থে চোখ বুলিয়ে মুহূর্তমাত্র ভেবে পালটা চিৎকার করলেন, ‘বৎস, তুমি ওইপারেই আছো।’
প্রকাশ করা হয়েছে: অনূদিত জেনগল্প বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কালিদাস পন্ডিত বলেছেন:
উত্তম হইয়াছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














হাহাহাহা .... দারুন উত্তর ....