ICL অলক কাপালী-কে কত টাকা দেয়?????
এর থেকে বেশী টাকা দিলে কি ও বাংলাদেশ জাতীয় দলে খেলবে????? কথায় আছে "Money Talks"। এখন তো দেখি আসলেই তাই।
যাই হোক, বাংলাদেশের খেলোয়ারদের ICL-এ যাওয়া আমার ভাল লাগে নাই। কিন্তু তবুও আমি ওদের খেলা দেখি। কেন দেখি জানি না। ওরা চার মারলে ভাল লাগে, আউট হলে খারাপ লাগে। কিন্তু সে ভাল লাগা কখনও অশ্রু পর্যন্ত গড়ায় না, হারলে মন খারাপ করে খেলোয়ারদের গালাগালিও দেই না। যেমনটা দেই বাংলাদেশ জাতীয় দলের খেলোয়ারদের। এর মানে কি? এটাই কি তবে ICL থেকে ওদের পাওয়া?
অলক কাপালী সেঞ্চুরী করল আজ। দেখে ভাল লাগল। সেঞ্চুরীর পর সবার সাথে আমিও হাততালি দিলাম। পরে এই পোস্ট থেকে জানতে পারলাম সে নাকি খেলা শেষে উপস্থাপিকার প্রশ্নের উত্তর হিন্দিতে দিয়েছে। ব্যাপারটা আমার কাছে ভাল লাগল না। ইন্ডিয়া গেলেই কি হিন্দি বলতে হবে? ইন্ডিয়া কি তবে আমাদের অর্থনীতি, সংস্কৃতি, খেলোয়ারদের সাথে আমাদের ভাষাও দখল করে নিচ্ছে? আমরা কি জাতি হিসেবে এতটাই দুর্বল?
আমরা কি আজ গর্বিত, নাকি পরাজিত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



