আমার প্রিয় পোস্ট

যে জাদু দেখায় সে জাদুকর আর যে স্বপ্ন দেখায় সে . . .

প্রধান শিক্ষকের কাছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের চিঠি

০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৮

শেয়ারঃ
0 0 0



মাননীয় মহাশয়,
আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম. তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন - এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি.
আমার পুত্রকে অবশ্যই শেখাবেন - সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়. তাকে এও শেখাবেন, প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নি:স্বার্থ নেতা থাকে. তাকে শেখাবেন, পাচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান. এও তাকে শেখাবেন, কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়. হিংসা থেকে দুরে থাকার শিক্ষাও তাকে দেবেন. যদি পারেন নিরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন. সে যেন আগেভাগেই এ কথা বুঝতে শেখে - যারা পীড়নকারী তাদেরকেই সহজে কাবু করা যায়. বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে, তাও তাকে বুঝতে শেখাবেন.

আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক. নিজের ওপর তার যেন সুমহান আস্থা থাকে. এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে.

তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে. আমার পুত্র যেন এ শক্তি পায় - হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার. সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে - এ শিক্ষাও তাকে দেবেন.

সে যেন শিখে দু:খের মাঝে কিভাবে হাসতে হয়. আবার কান্নার মাঝে লজ্জা নেই এ কথা তাকে বুঝতে শেখাবেন. যারা নির্দয়, নির্মম তাদেরকে সে যেন ঘৃনা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশে থেকে সাবধান থাকে.

আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুরেই ইস্পাত খাটি হয়. আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন সাহসী হওয়ার ধৈর্য. তাকে এ শিক্ষাও দেবেন - নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি.

ইতি
আপনার বিশ্বস্ত
আব্রাহাম লিঙ্কন

সংগ্রহ: সাখাওয়াত লিটন
সুত্র: প্রথম আলো , ৪ সেপ্টেম্বর, ২০০২

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রধান শিক্ষকআমেরিকাপ্রেসিডেন্টআব্রাহাম লিঙ্কনচিঠি ;
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪২
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: উনি একজন অনুসরনীয় ব্যাক্তিত্ব।
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: নিঃসন্দেহে

১১ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: আমিও :)

৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১
আহমদ আবদুল হালিম বলেছেন: এজন্যই তাকে এখনো বিশ্ব মনে রেখেছে।
১১ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪১

লেখক বলেছেন: ঠিকই বলেছেন, এত কম কথায় এত দামী কথা কেউ বলতে পারত না।

১১ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪২

লেখক বলেছেন: লিন্কটির জন্য ধন্যবাদ. আগে দেখি নাই.

৫. ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
কাঙাল মামা বলেছেন: ওয়াও!!! সন্দেহ নাই উনি খুব ভালো একজন পিতা ছিলেন। +
১১ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: নিঃসন্দেহে সন্দেহ নাই :)

 

মোট সময় লেগেছে ০.৯৫১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ভীড়ের মাঝে এক পলক তাকিয়ে চোখে না পড়াদের ভীড়ে তেমন-ই একজন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ