আমার প্রিয় পোস্ট
- স্কুল জীবনের টুকিটাকি (গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল) - জিকসেস
- আইজাক আসিমভের বই এর সংগ্রহ। - ইশতিয়াক মাহমুদ
- মেহেরজান আছে!! কিন্তু রুমিকে নিয়ে সিনেমা নেই!! (Rumi - The Legend) - জিকসেস
- 'মেহেরজান' : ভুল পরিপ্রেক্ষিত ও ভুল ভালোবাসার গল্প - একরামুল হক শামীম
- WINDOWS পালাবি কোথায়?? উবুন্টু বিষয়ক সব পোস্ট একসাথে - শোভন
- সিলেট থেকে এসে....(১) - কাঙাল মামা
- কামাল একজন মুক্তিযোদ্ধার নাম - জিকসেস
- লোড শেডিং - শরীফ আবু হায়াত অপু - ইংলা
- চউক্ষে পানি আইসা পড়লো
- কাঙাল মামা
- জয়ের থিসিস, আইএসআই এর কাজিন এবং বাংলাদেশের আহমেদ সালাবী - আওরঙ্গজেব
- থ্রিডি (3D) সিনেমা দেখুন ঘরে বসে - স্বপ্নকর
- আধুনিক স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের গল্পকথা (পর্ব ২- অ্যাপলের আইফোন ওস এবং গুগলের অ্যানরয়েড) - ধূসর মানচিত্র
- আধুনিক স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের গল্পকথা (পর্ব ১- নকিয়া) - ধূসর মানচিত্র
- আধুনিক স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের গল্পকথা(পর্ব ০-প্রারম্ভিকতা) - ধূসর মানচিত্র
- টেলিফোন নম্বর গুলো কি একটু মুখস্ত করবেন? - মিলটন
- গ্রিক দার্শনিক এপিকিউরিয়াস - ইমন জুবায়ের
- তোমাদের এই নগরে - তাসবির
- ফটোশপ গোল্ডেন গ্লাস ইফেক্ট - তানভীর চৌধুরী পিয়েল
- বিজ্ঞাপনের রকমফের.........আজিব সব আইডিয়া - সারওয়ার ইবনে কায়সার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- কম্পিউটার টেকনিশিয়ানদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সাইট (কপি পেষ্ট) - বোরিংবয়
- উবুন্টুর সার্চ ইন্জিন!!! - ইন্ঞ্জিনিয়ার
- সোয়াইন ইনফ্লুয়েঞ্জা এ এইচ১এন১/০৯: যা কিছু জানা জরুরি (পর্ব ১) - বিবর্তনবাদী
- ক্লাউড কম্পিউটিং, এখুনি পরখ করে দেখুন। - ক-খ-গ
- দুইটা সার্চ ইন্জিন বানাইলাম সংবাদ সম্মেলন তুরাগ নদীর তীরে (আইলে ইফতার পাইবেন ) - ইন্ঞ্জিনিয়ার
- গুগল কিভাবে কাজ করে??? - ইন্ঞ্জিনিয়ার
- আপনার BTCL ফোনের বিল অনলাইন দেখুন - ইনজাম
- অভিমান: আমার লেখা ব্ল্যাক-এর সেই অভিমানী গান ... - ইমন জুবায়ের
- অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট - ত্রিকাল
- আমার দেখা সেরা সাইকোলজিকাল থ্রিলার/ড্রামা - অপরিচিত_আবির
- কল্প-গল্পঃ ক্যাপিট্রিউনাস (পর্ব ১) - আকাশ_পাগলা
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- গণিতের সপ্ত কৌতুক - ম্যাভেরিক
- আদর্শ সমাজ প্রতিষ্ঠার ইসলামি পদ্ধতি (পর্ব -১) - ন্যায় পথিক
- একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা - তর্পন
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- বাইসাইকেল চোর ----- [ ফসিলস ] - বিষাক্ত মানুষ
- ওয়েবসাইট হ্যাকিং যেভাবে হয় - সজল বলছি
- Joomla সহজ কিন্তু Install একটু কঠিনই বটে… Joomla Install করুন নিজ কম্পিউটারে...। - চেস্টায় সাইদ
- সেরা কিছু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগ | পডুন, জানুন এবং অন্যকে জানান - হাসান
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সেটাপ (পর্ব-০১) - jewelosman
- কিছু পাশবিক কৌতুক!!! - বড় বিলাই
- বোকা মেয়ের ডায়রী.. .. ..২২শে ফেব্রুয়ারী,২০০৯ - রুমানা বৈশাখী
- মারফিসূত্র বা Murphy's Laws (রিপোস্ট) - খলিল মাহমুদ
- বাংলাদেশ. . . .(শিরোনামহীন) - সুমন অহেমদ
- যদি পশুরা ছিঃনেমার স্টার হইতো..................... - লুলুপাগলা
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- লিনাক্স সিস্টেমে ফাইলের ধরণ ! - গাজী সালাহউদ্দিন
- ***সর্বকালের সেরা ১০ সুপার কার!*** - আরেফিন জিটি
- আহা! খেলতে খেলতে বুদ্ধি বাড়ান - জ্বিনের বাদশা
- সুইসাইড নোট - শ খি আ ঈয়ন
- এ বছরের নতুন প্রযুক্তি - ০০৭৭৭৭৭
- রেপিড শেয়ার থেকে ফাইল ডাউনলোড করুন বিকল্প/পেইনলেস উপায়ে: as smooth as silk (প্রিমিয়াম ইউজারদের জন্য নয়) - ক্যানন কার্ণেগী
- চলুন php শিখি.........২ - জাহিদুল হক জিকো
- সফটওয়্যারের কারুকাজ : এক্সিকিউটেবল অ্যাপ্লিকেশন ব্লক করা - কমপিউটার জগৎ
- কি মানে কি ? - মারজুক আফগান
- আবার কৌতুক - আখসানুল
- আপনি পঁচা PHP প্রোগ্রামার?
- 'লেনিন'
- আইপি ট্রেস , হু ইজ অনলাইন নাও, কেম ফ্রম, ইত্যাদি , ইত্যাদি জানিবার চাইলে, ঢুইকা পড়েন - ভেংচুক
- আপনার বুদ্ধি মাপেন, দেখেন কয়টা পারেন?
- মেঘলা মানুষ
- আশাবাদ- - অপ বাক
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- দুটো শব্দ - তাসবির
- ব্লগের ফুটবল প্রেমীরা......আসেন মাঠ গরম করি - জানজাবিদ
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- কম্পিউটার নিরাপত্তার পাঠ - Encryption বা তথ্যগুপ্তিকরণ (২) - রাগিব
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- টিউটোরিয়াল: অ্যাডো্ব ইলাস্ট্রেটরে ত্রিমাত্রিক ফুলদানী - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- আধা-টেকি পোস্টঃ আমার পিসি... ... আমার সার্ভার - ভাঙ্গা পেন্সিল
- Free Movies Download (direct) - আশরাফ৪৫৯
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- সেটাপ দিন জুমলা............এক অনবদ্য সিএমএস...... - রক্তাক্ত যোদ্ধা
- RapidShare & MegaUpload - আবীর
- বিকল্প কিছু সার্চ ইঞ্জিন - নাসির খান
- সমাপ্তির পড়ে - তাসবির
- বছরের সেরা প্রেস রিলিজ
- শওকত হোসেন মাসুম
- মফিজ বিষয়ক জোকস
- পারভীন রহমান
- 19 years - রায়হান সাঈদ
- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান) - ফেরদৌস ৬৯
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- বিষন্ন করিডোর - তাসবির
- Conway Twitty and Jonny Lee- Jimmy Please Say You'll Wait For Me... - আবীর
- আপনি জানেন কি? পর্ব-২ - মুছাব্বির
- সহজিয়া উবুন্টু ৮.০৪ শিক্ষা!!! - রোকন
- উবুন্টু আর কুবুন্টু - পাপী
- BTCL ডায়াল আপ ইন্টারনেট এখন সব ফোন গ্রাহকই পাবেন - মুছাব্বির
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- বিশ্ববিদ্যালয় ক্রম - অঞ্চল ভিত্তিক সেরা বিশ - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- G-mail ব্যবহার করুন Email Hub হিসেবে - অনিকেত প্রান্তর
- কম্পিউটাকে ম্যানুয়ালী অফটিমাইজ করুন!!! চমক দেখুন!!! - কাইয়ু০০৭
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪১ ( যে শহরে আমি নেই আমি থাকবো না--আবিদ আজাদ )] - আবদুর রাজ্জাক শিপন
- লেখা দিন : সবুজ অঙ্গন ব্লগীয় সাহিত্য-২০১১ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- বারকোড আর্ট - রানা
- উৎসবের উৎসাহে ----- [ আর্টসেল ] - বিষাক্ত মানুষ
- ব্লগিং করার সুবিধার্তে সা,ই, এ - দুঃখবিলাস
- রুবিকস কিউব (পর্ব ৪) : রুবিকস কিউবের সমাধান: লেয়ার বাই লেয়ার - গণিত পাগল
- স্পট- আপনার ওয়েব এ্যাড ফ্রি - -কিংবদন্তী
- উবন্টু সেটআপ জানতে চাই - ইসতিয়াক
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- আপনার সাইটে লাইভ সাপোর্ট/চ্যাট - লাভলুদা
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- পবিত্র কোরআনে বর্ণিত ১৯ এবং ১৯৬ প্যালিনড্রোমিক নাম্বার - আজমান আন্দালিব
- নবীনদের জন্য - নাদান
- কিভাবে বানাবেন ঃ কাগজ দিয়ে বিভিন্ন উপকরণ। - লুলুপাগলা
- ২০০৮ সালের শ্রেষ্ঠ ৫৫ ছিনেমার লিষ্ট! এই মুভিগুলা না দেখলই নয়। - শফিউল আলম চৌধূরী
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- নোবেলজয়ীর নতুন আবিষ্কার: ডেথ মেটাল কোবতেঃ - নোবেলজয়ী
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চোখের আলোয় দেখেছিলেম ... - সারিয়া তাসনিম
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- ওয়েবে বিজ্ঞাপন দিন এবং টাকা আয় করুন (স্পট কিংবা এডব্রাইট) - সকাল
- মন- (কঁাকনের জন্য কবিতার অনুবাদ..........) - পারভেজ
- একটি প্রার্থনা - পারভেজ
- অন্য কিছু - কাঙাল মামা
- সফটওয়্যার রিভিউ: ডেক্সটপ থেকে মেইল চেক করতে ব্যবহার করুন Mozilla Thunderbird - ত্রিভুজ
- অবশেষে এলো Google Adsense cheque - হাসান
- কে তিনি? - ইউনুস খান
- সংখ্যাতত্ত্ব নিয়ে গণিতের খেলা - খালিদ-বিন-মোস্তফা রবিন
- RapidShare, eSnips ও YouTube বিষয়ক কিছু দরকারী লিংক ও টিপস... - ত্রিভুজ
- সামহয়ারইনব্লগ ডিকশনারী Version 1.0 সবার অংশগ্রহন বাধ্যতামূলক!!! - নোবেলজয়ী
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- স্কয়ার রুট অব থ্রি ----এর বাংলা অনুবাদ - পথিক!!!!!!!
"অভ্র কিবোর্ড"-এর বিকল্প "গুগল"
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৩
ওয়েবে বাংলা লেখার জন্য অন্যতম জনপ্রিয় টুল "অভ্র কিবোর্ড". ইংরেজি কিবোর্ড লেআউট ব্যবহার করে বাংলা লেখাকে অনেকটা সহজ করে দিয়েছে এই অভ্র. কিন্তু সম্প্রতি একে আরো একধাপ এগিয়ে নিয়ে গেলো গুগল. গুগল নিয়ে এসেছে তাদের নিজস্ব বাংলা ফোনেটিক কিবোর্ড যা গুগল অক্ষরীকরণ ব্যবস্থা বা Google Transliteration System নামেও পরিচিত. আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই-
সুবিধা:
১. এর কিবোর্ড ম্যাপিং আরো বেশি ব্যবহারবান্ধব. আপনি যেই শব্দ যেভাবে উচ্চারণ করেন ঠিক সেভাবেই লিখলে গুগল তাকে আপনার কাঙ্খিত শব্দে পরিণত করে দিবে. তাতে আপনার লেখার গতি বেড়ে যাবে কয়েক গুন.
উদাহরণ: s+w+a+v+a+b+i+k = স্বাভাবিক (অভ্র)
s+h+a+v+a+b+i+k = স্বাভাবিক (গুগল)
২. উন্নত সাজেশন ব্যবস্থা. আপনার প্রতিটি অক্ষর লিখার সাথে সাথে গুগল তাদের ডাটাবেস থেকে সম্ভাব্য শব্দে লিস্ট দিবে. এতে করে আপনার বানান ভুলের সম্ভাবনা একেবারে কমে যাবে.
উদাহরণ: u+d+a+h+o+r+o+N = উদাহরণ (অভ্র)
u+d+a+h+o+r+o+n = উদাহরণ (গুগল, এখানে 'উদাহরন' => 'উদাহরণ' হয়ে গেছে)
৩. গুগল ঘন ঘন ব্যবহৃত শব্দগুলোকে বেশি প্রধান্য দেয়. এতে লেখা আরো সহজ হয়ে যায়.
উদাহরণ: আমি যদি একবার udarohon = উদাহরন লিখি তাহলে সে পরবর্তীবার udarohon = উদাহরণ সাজেস্ট না করে 'উদাহরন' সাজেস্ট করবে.
অসুবিধা:
১. এখানে বাক্যের শেষে দাড়ি(|) দেয়ার কোনো ব্যবস্থা নেই. আপাতত ফুলস্টপ(.) দিয়েই কাজ চালাতে হবে.
২. নিজের পছন্দ মতো শব্দের উপর চন্দ্রবিন্দু(ঁ) দেয়া যাচ্ছে না আপাতত. আপনারা কেউ পারলে জানাবেন.
টেস্ট:
নিচের লিঙ্ক থেকে বাংলা কিবোর্ডটি টেস্ট করে দেখতে পারেন. ভালো লাগলে নিচের ডাউনলোড সেকশন থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন.
Click This Link
ডাউনলোড:
এখান থেকে ডাউনলোড করুন
ইনস্টল:
ইনস্টলেশন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন .
আমি ইনস্টলেশন নিয়ে বিস্তারিত কিছু লিখলাম না কারণ ওই লিঙ্কে সব বিস্তারিত দেয়া আছে. তাও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে উত্তর দেয়ার সর্বোত্তম চেষ্টা করবো(যদি পারি
)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ম্যাভেরিক বলেছেন:
ধন্যবাদ, সুন্দর পোস্টের জন্য।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
মোঃমোজাম হক বলেছেন:
জয়তু আমরি বাংলা ভাষা
লেখক বলেছেন: বাংলা ভাষা জয় হোক
রাজসোহান বলেছেন:
বড় ভালো পোস্ট...........................কিন্তু বলি কি অভ্রই ভালো..................গুগল টা টেস্ট করছি............ভালো লাগে নাই.....................।।
লেখক বলেছেন: অভ্র ভালো সন্দেহ নাই. কিন্তু গুগলের টা কেন খারাপ লেগেছে বললে ভালো লাগতো.
ধন্যবাদ
লেখক বলেছেন: করবে
ম্যাভেরিক বলেছেন:
বেশ শক্তিশালীই মনে হচ্ছে।
লেখক বলেছেন: শক্তিশালী সন্দেহ নেই. গুগল বলে কথা... ![]()
সুপ্রকাশ বলেছেন:
তথ্যটি জানানোর জন্য অনেক ধন্যবাদ...
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
স্বাধীনতার বার্তা বলেছেন:
ভালো লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ
পারভেজ রবিন বলেছেন:
এইসব ফালতু জিনিসের মধ্যে আমি নাই। ফিক্সড লেআউটের মজা ফোনেটিকে পাওয়া যায় না।
লেখক বলেছেন: এইসব ফালতু জিনিসের মধ্যে আমি আছি.
লেখক বলেছেন: আপাতত অভ্র ব্যবহার করুন আর সময় পেলে এটাও একটু টেস্ট করে দেখবেন, ধন্যবাদ
'লেনিন' বলেছেন:
@পারভেজ আপনার আমার কাছে ফালতু মনে হলেও সিংহভাগ লোক ফিক্সড লেআউটে লিখতে পারেনা। তাছাড়া অভ্র যেমন সবাই পছন্দ করে বানান করে বাংলা লিখতে পারবে বলে, তেমনি গুগলের নতুন সমাধানটি বাংলা লেখাকে আরো ছড়িয়ে দিবে।এটা নিয়ে আমিও একটি পোস্ট দিয়েছিলাম মাসদু'য়েক আগে বোধকরি।
লেখক একটি বিশেষ দিক উল্লেখ করেননি দর্শনীয়ভাবে। অভ্র বা অন্যকোনো কীবোর্ড সিস্টেম অটোসাজেস্ট দেখায় না। গুগলের ট্রান্সলিটারেশনে একই বানানে বিভিন্ন শব্দ যদি ambiguity'র কারণে অনেক শব্দকে প্রতিনিধিত্ব করে তবে গুগল সবগুলোকে সাজেশন দেখাবে। আর বহুল ব্যবহৃতগুলোকে প্রাধাণ্য দেবে। বছর ৪/৫ আগেই গুগল হিন্দীর জন্য এই সিস্টেম দিয়েছিলো এবছর দিলো বাংলার জন্য।
লেখক বলেছেন: লেনিন ভাইকে ধন্যবাদ। আমিও মনে করি "গুগলের নতুন সমাধানটি বাংলা লেখাকে আরো ছড়িয়ে দিবে"
"উন্নত সাজেশন ব্যবস্থা" বলার মাধ্যমে আমি আসলে সেই বিশেষ দিকটির কথাই উল্লেখ করেছিলাম, যদিও দর্শনীয়ভাবে হয়নি। ধন্যবাদ ব্যাপারটা উল্লেখ করার জন্য।
রাজসোহান বলেছেন:
আপনি আমার কথায় রাগ করিয়েন না...............আপনি যে অসুবিধার কথার বললেন তা তো আছেই............এছাড়াও কিছু সমস্যা আছে যেটা এই মুহুর্তে এক্সপ্লেইন করতে পারছি না.................সপ্তাহ দুয়েক আগে ইউজ করেছিলাম............পোস্টটা সুন্দর হয়েছে............
লেখক বলেছেন: আমি ভাই রাগ-টাগ করি না. পরে সময় করে অসুবিধাগুলো এক্সপ্লেইন করিয়েন. ধন্যবাদ
সিউল রায়হান বলেছেন:
ফায়ারবাগ শিখতে যেয়ে ইংরেজী হরফে ফোনেটিকের সাহায্য ছাড়াই বাংলা লিখে ফেলা যায় এমন একটা কিবোর্ড বানিয়েছিলাম বাসায় বসে...... ওটা মনে হচ্ছে রিলিজ করা দরকার... গুগলের সাথে কোয়ালিটি নিয়ে ফাইট দেয়া যাবে.......
লেখক বলেছেন: সাবাস ভাই, আশা করি ভবিষ্যতে আপনি আপনার বানানো ফোন এবং ও.এস. নিয়েও গুগলের সাথে কোয়ালিটি নিয়ে ফাইট দিবেন
অনেক ভেবে চিন্তে একজন বলেছেন:
সিউল রায়হান গুগলের সাথে ফাইট দিতে আগায়া যাইবো! হাহাপগেবুয়েটে এইসব গরুছাগল কেমতে যে চান্স পায় এইডাই বুজি না
সিউল রায়হান বলেছেন:
মামা বুয়েটে আমরা যারা পড়ি আমরা কোন কিছুর বেজ ছাড়া কথা বলি না..... কিবোর্ডের ভাল/মন্দ বিচার করার কয়টা ক্রাইটেরিয়া জানো তুমি ?? উইকি থেকে জ্ঞান ঝাইড়ো না, কয়টা জার্নাল পড়ছো এটা বলো আগে....... কোন দেশে কিভাবে তাদের ন্যাশনাল কিবোর্ড সেট করা হয়েছে এটা আগে বলো....
গুগলের কোডটাতে কি কি সমস্যা আছে এটা একজন বাংলাভাষী হিসেবে আমি নিশ্চয়ই ভাল জানি....... তারপরেও তর্কে যাওয়ার আগে কিছু প্রশ্ন করি:
দুইটা অ্যালগরিদমের মাঝে তুলনা করার ক্রাইটেরিয়া কি ??? প্রতিষ্ঠানের নাম নাকি আরো কিছু আছে??? থাকলে কি কি ?? সেগুলোর রেসপেক্টে যদি প্রমাণ করতে পারি আমারটা ভাল কাজ করছে কিংবা অলমোস্ট সমান পারফর্ম করছে তাহলে কি ???
২ লাইন ভিবি কোড লিখা মানুষ হইলে রিপ্লাই পাব না নিশ্চিত
অনেক ভেবে চিন্তে একজন বলেছেন:
"বুয়েটে আমরা যারা পড়ি" বইলা কি বুঝাইলা? তুমি কেমনে সিওর হইলা আমি বুয়েটে পড়ি নাই বা অন্য কিছু?ভোদাই যে গাছে ধরে না সেইটা তোমার আগের মন্তব্যেই বুঝা গেছে। তুমি নতুন ভোদাই না, তয় আগের চাইতে উন্নতি হয় নাই। আফসুস
সিউল রায়হান বলেছেন:
আইচ্ছা প্রশ্ন করলাম কিছু, উত্তর পাইলাম না...... সুতরাং আমি আর নাই.... এইসব আজাইরা পাবলিকের সাথে কথা বলতে আমি নাই
গুড নাইট
ইচ্ছে ঘুড়ী বলেছেন:
জটিল জিনিস ভাই । ফোনেটিক কিবোর্ড আর অভ্র আমার কিছু সমস্যা হচ্ছিল
যা এটাতে হচ্ছে না ।
ধন্যবাদ ভাই আপনাকে উপকার করার জন্য
সেই সাথে ভালো একটা পোস্ট দেবার জন্য ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও ...
অনেক ভেবে চিন্তে একজন বলেছেন:
সিউল, তোমার এই মন্তব্যগুলি প্রিন্ট কইরা বিলি করো। তুমি যে কত বড় গিয়ানী হইছো এইটা সবাইরে বুঝান দরকার। কি বলো?
রাজসোহান বলেছেন:
কি রে ভাই মাঝ রাতে চাদ না উঠে ঝগড়া উঠল?????????????
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
তাসবির বলেছেন:
অভ্রতে ইউজড টু হয়ে গেলে জিটিএস এ শিফ্ট করা একটু ঝামেলা । তবে জিটিএস ইউজ করতে পারলে কাজ করা অনেক সহজ এবং এফিসিয়েন্ট (স্পিড আর একুরেসি ইস্যুতে )। এজন্য হঠাত অল্প সময়ের জন্য জি টি এস ইউজ করলে অভ্রকেই সহজ মনে হবে ।"গুগলের নতুন সমাধানটি বাংলা লেখাকে আরো ছড়িয়ে দিবে"
লেনিন ভাইয়ের সাথে একমত ।
স্বপ্নকর কে ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য ।
লেখক বলেছেন: সহমত ও ধন্যবাদ (শেষ লাইনের জন্য :p )
আরি০০৯ বলেছেন:
আরে ভাই আপনার ঝগড়া থামান . আমি ডাসা ব্লগ লিখতাছি. হুররে হুয়া কিয়া মজা বনের রাজা কুপকাত . আমি দাম্বুশ খাইতাম চাই . বদ্দা কি রাগ হইলেন নি ? আঐ আইজ্জ আর ঢাহা ন যাই . মামু জম্পেশ হইছে . বুল্লেইত আবার বুল্বেহেনি যে আবার বুলছি.................হাহাহাহাহ ..............ট্রাই করলাম এই কি বোর্ড . মাত্র হাফ মিনিটে লিখা ফালাইছি.
লেখক বলেছেন: হাচানি মামু, মাত্র হাফ মিনিটে!!! আপনে তো মামু ম্যাগি নুডুলস থেকেও ফাস্ট ... ![]()
হেফি বোলোগিং
তাসবির বলেছেন:
সত্যিই হাফ মিনিট এ লিখছেন ? :S
পলাশমিঞা বলেছেন:
আমি এখন লেখলাম, F12 ছাপলেতো ইউনিজয়ের মত কাজ করে।আমিতো মন্তব্য ঁ ব্যবহার করতে পারিনা ৎ।
ঁ ৎ ঃ । ওখানে লেখে আনলাম।
কাগজ বলেছেন:
@সিউল রায়হান খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না... কথাটা আপনার জন্য প্রযোজ্য ।আপনার কথা মতো যারা BUET এ পড়ে শুধু তারাই সব জান্তা ।
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
সুন্দর পোস্ট
লেখক বলেছেন: ধন্যবাদ
নীড় ~ বলেছেন:
প্রফেশনাল লেভেলে বাংলা লিখতে চাইলে ফিক্সড লেআউটের কোনো বিকল্প নাই। ফোনেটিক টাইপিং একটা সাময়িক সমাধান।
কানা-বাবা বলেছেন:
এই টপিক এ ঢুকছিলাম বাংলা নিয়ে কথা বলার জন্য এখানে দেখি বাংলা কম বুয়েট নন-বুয়েট প্যাচাল বেশি। হায়রে মোর পোড়া কপাল।
অক্টোপাস বলেছেন:
@অনেক ভেবে চিন্তে একজন: বুয়েটে পড়ে যেমন অনেকে অনেক কিছু করে তেমন অনেকে খুব সাধারণ হয়েও জীবন কাটায়!আপনি বুয়েটে পড়ুন আর নাই পড়ুন: "স্বপ্ন দেখা" কাকে বলে এটা না জানলে জীবনেও অনেক ভেবে চিন্তে একজন হতে পারবেন না তাদের মতো, সেই স্বাপ্নিকদের মতো!!
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
শয়তান বলেছেন:
কামের পোষ্ট
লেখক বলেছেন: ধন্যবাদ
ডেরেক জিটার বলেছেন:
গুগলের ফোনেটিক সিস্টেমের চেয়ে মাইক্রোসফটেরটা অনেক ভালো। ডেস্কটপ এবং ওয়েব ভার্সন দুইটাই এখানে পাবেন:http://specials.msn.co.in/ilit/Bengali.aspx
গুগলের চেয়ে মাইক্রোসফট অনেক ভালো কোম্পানি। গুগলের জিনিস যতটা সম্ভব এড়িয়ে চলি।
লেখক বলেছেন: গুগল ও মাইক্রোসফট দুটি ভিন্ন চিন্তাধারার কোম্পানি. দুটি কোম্পানির-ই ভালো ও খারাপ দিক আছে। তবে আমি কিছুটা গুগলের পক্ষে.
মাইক্রোসফটের ফোনেটিক সিস্টেমটা দেখলাম. আমার কাছে গুগলেরটাই ভালো লেগেছে
ধন্যবাদ
পাহাড়ের কান্না বলেছেন:
ভাল জিনিস। গুগলকে ধন্যবাদ দিয়ে খাট করতে চাই না। তবে আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আমাকে খাটো করে দিলেন? হাহাহাহা ... :p
ধন্যবাদ
কাঙাল মামা বলেছেন:
বাহ বাহ!! গুগল ফোনেটিক কি সামুর ফোনেটিকের মত?
লেখক বলেছেন: অবশ্যই না। সামু-র ফোনেটিকে কিছু জিনিস মনে রাখা লাগে। যেমন- T = ত, t = ট। কিন্তু গুগল-এর ফোনেটিকে এসব মনে রাখা লাগে না। গুগল অটোমেটিকালি বুঝে নেয়।
পারভেজ রবিন বলেছেন:
@'লেনিন'আর এভাবেইতো ফোনেটিক মহামারীর মত ছড়িয়ে যাচ্ছে। বিজয়ে ফোনেটিক নেই, তাই বলে কি আমজনতা গত প্রায় দেড় দশক ধরে ফিক্সড লেআউট শিখতে পারে নি? একজন বাঙ্গালী হিসেবে বিলেত ঘুরে মক্কায় যাওয়ার মত ইংরেজী ঘুরে বাংলায় লেখা আমারকাছে অপমানজনক লাগে। তাছাড়া ফোনেটিক কীবোর্ডে কেউ কখনে ফিক্সড লেআউটের গতি অর্জন করতে পারবে না। এই সব হাতুড়ে চিকিৎসা বাদ দিয়ে সবাই কে ফিক্সড লেআউট শিখতে উৎসাহিত করা উচিৎ।
ফোনেটিক সঠিক সমাধান নয়। এটা বলা যায় শিশুকে হাটতে শেখানোর যন্ত্র। কিন্তু সেই শিশুকে দৌড় প্রতিযোগীতায় নামাতে চাইলে, ভাষাকে এগিয়ে নিতে চাইলে ফোনেটিক নয় কোন স্ট্যান্ডার্ড কিবোর্ড নিয়েই কাজ করতে হবে।
ফোনেটিক ইংরেজী হরফে বাংলা লিখাকে উৎসাহিত করে। এভাবে বাংলা ভাষা কোনদিনই লেখালেখিতে স্বাতন্ত্র অর্জন করতে পারবে না। তাছাড়া ফোনেটিকের আর একটি সমস্যা হল এটি ইংরেজী বর্ণের উচ্চারণ নির্ভর। যেখানে ইংরেজী ভাষা নিজেই বর্ণদারিদ্রে ভুগছে সেখানে ইংরেজী বর্ণের উচ্চারণ নির্ভর 'ফোনেটিক' একটি সমৃদ্ধ ভাষার অবলম্বন হতে পারে না।
'লেনিন' বলেছেন:
@পারভেজ:কয়েকটি সমস্যা বিদ্যমান...
১. বিজয় কীবোর্ড ফ্রি না পেটেন্ট করা। কোথাও তার লেআউট ব্যবহার করলে তার অনুমতি এবং রয়্যাল্টি ইত্যাদির ব্যাপার থাকে। জব্বর কাগু তার এই ব্যাবসা কোনোদিন ছাড়বেনা।
২. বিজয়ের অনুকরণে ইউনিজয়/ইউনিবিজয় লেআউট দুটোতে সামান্য ফারাক রাখা হয়েছে বিজয় কীবোর্ড লেআউটের সাথে। তবে, তা নৈতিক কিনা তা প্রশ্নসাপেক্ষ। আমি নিজে অবশ্য বিজয় আর ইউনিজয়/ইউনিবিজয়েই টাচ টাইপিস্ট।
৩. আম জনতা, কষ্ট করে লিখতে হবে ভেবে ফিক্সড লেআউট ব্যবহার করেনা। এইসব ব্লগ ফোরাম না এলে কয়জন যে লিখতে পারতো তার ইয়ত্তা নেই।
৪. অনেক সুপার স্টার প্রোগ্রামারগণ যারা নানান ফোনেটিক লেআউট ডেভেলপ করেছেন তারা তাদের প্রভাব বলয়ে তাদের লেআউটকে জনপ্রিয় করেছেন। সেইসব অভ্যস্তগণ বাংলার জন্য আলাদা কোনো লেআউট শিখতে নারাজ।
৫. কিছুদিন আগেও প্রভাত ফোনেটিক লেআউটটি লিনাক্সে বিল্টইন থাকতো তাই লিনাক্স হার্ডকোর ব্যবহারকারিগণ সবাইকে সেটিতে অভ্যস্ত হবার পরামর্শ দিতো।
আপনার আবেগটি আমার মধ্যেও কাজ করে। আমি ইংরেজি বানানে বাংলা লিখতে পছন্দ করিনা। বাংলা যদি লিখবো তাহলে বাংলার অক্ষরবিণ্যাস শিখে নিয়মমতোই লিখবো। তবে আমি যে যুগে অভ্যস্ত হয়েছিলাম সে যুগে ফোনেটিকের অস্তিত্বও ছিলোনা বলা চলে। থাকলেও আমার প্রফেশনাল অ্যাটাচমেন্টের কারণেই ফিক্সড লেআউট শেখা হয়ে যায়।
কিন্তু কেউ যদি মাতৃভাষায় শিখে লিখতে না চায় তবে জোর করে কি হবে?
এদের মধ্যে আরেক প্রজাতি আছেন যারা ফেসবুক/গুগল ইত্যাদি বাংলায় দেখতে পছন্দই করেন না। গুগলের কথা বাদই দিলাম, ওরা নাহয় বেতনভূক ইন্ডিয়ানদের দিয়ে কাঠখোট্টা বা গাঁজাখাওয়া বাংলা করেছে(যেমন: বন্ধুদের ভরা হচ্ছে। অথবা উধ:ভরণ=upload অধ:ভরণ=download)। কিন্তু ফেসবুক অনুবাদের জন্য সবার নিকট উন্মুক্ত করে দেয়া হয়েছে।
পারভেজ রবিন বলেছেন:
@'লেনিন' এসব নিয়ে অাপনার গ্রুপে অালোচনা করা যেতে পারে। অামি বাংলা লেখা কিভাবে শিখেছি জানেন? বছর তিনেক অাগে লগ লিখতাম (ঠিক ডায়রী না), অাজ কোথায় গেলাম, কি খাতে টাকা খরচ করলাম, কার কাছ থেকে টাকা পেলাম। এসব, প্রতিদিন মাত্র দুলাইন বা চারলাইন। এভাবে বছর খানেক পর দেখলাম অামি বাংলা লেখা বেশ ভাল ভাবেই শিখে গেছি, এবং না দেখে, গতিও ভাল। এখন অামার নতুন কীবোর্ডে বাংলা অক্ষর নেই। অতএব সবাই পারবে। এখন অামি তিনটি স্টাইলে সাবলীল, বিজয়, অভ্রের ওল্ড স্টাইল ইউনিজয়, ইউনিজয়। অামরা কম্পিউটারে এর চেয়ে অনেক কঠিন বিষয় শিখি না? কত মূর্খ লোককে দেখলাম ফটোশপে অসাধারন দক্ষ, অার বাংলা কীবোর্ড নিশ্চই ফটোশপ থেকে কঠিন না? অামি এখনো ফটোশপের কিছুই পারি না। অামি বেশ কয়েকজনের হাতে অভ্র ধরিয়ে দিয়েছি, এবং প্রত্যেকেই ফিক্সড লেঅাউট শিখছে। অামরা ভাষার মাসে ভাষা নিয়ে কত চিল্লা ফাল্লা করি, অার মাত্র ৫০টা ফুলের মত বর্ণ কোথায় অাছে তা শিখতে গেলে অামাদের দেশপ্রেমের লেজ বেরিয়ে যায়। কম্বোডিয়ার খেমার ভাষার কথা চিন্তা করুন তাদের ৭২টা বর্ণ, চীনা ভাষায় পাচ হাজার, জাপানী ভাষায়ও কম না, তারা পারছে কিভাবে??
ফোনেটিকে লেখার সুযোগ সৃষ্টি করে দিয়ে সবাইকে অলসতার সুযোগ করে দেয়া হচ্ছে। এই ফোনেটিকও অাছে বেশ কয়েক মেথডে, প্রভাত, অভ্র, সামু ইত্যাদী। গুগল শুধু বাংলার গলায় চেপে বসা অাঙ্গুলের সংখ্যা একটা বাড়িয়ে দিতে পেরেছে, এর বেশি না।
দেশে ফিক্সড লেঅাউট ব্যবহারকারীদের সংখ্যা ফোনেটিকের অন্তত পনের গুন। দেশে খুব কম সংখ্যকই ফোনেটিকের কথা জানে, অনলাই কম্যুনিটি দিয়ে পুরো দেশের চিত্র কল্পনা করা ঠিক না। অার ফিক্সড লেঅাউট ব্যবহারকারীদের বড় একটা অংশ এসএসসি পাশের বেশি না। তারা পারছে কিভাবে? ডেভলপারদের উচিত্ গ্রমাঞ্চল ঘুরে দেখা।
অামার দৃষ্টিতে এযাবত কালের সেরা লেঅাউট বর্ণনা। তারপরও অামাদের ইউনিবিজয়কে গ্রহণ করতে হবে কারন বিশাল সংখ্যক লোক বিজয় শিখে ফেলেছে। অামি দেখছি অনেকেই ৫০ টাকায় পাওয়াতে বিজয় কিনতে উত্সাহী হচ্ছে।
'লেনিন' বলেছেন:
@রবিন, আপনি গ্রুপে পোস্ট করলেই তো হতো। গ্রুপে আরো ব্যাখ্যা করুন বর্ণনা কি করে সেরা লেআউট? আমি বিজয় শিখেছি নব্বই দশকের শুরুতে তাই অন্যগুলো ধরার প্রয়োজন হয়নি। পরে ইউনিজয় এবং ইউনিবিজয়। এখন চাইলে যেকোনো লেআউটে মুহূর্তে শিখে নিতে পারবো।
দিগন্ত বলেছেন:
আপনার লেখাটা আমি আরো কয়েক জায়গায় দিলাম.
লেখক বলেছেন: অসুবিধা নাই
অনিমেষ রায় বর্ধমান বলেছেন:
আমার গুগল বাংলা ভালো লাগছে | আগে আমি অভ্র ব্যবহার করতাম, কিন্তু স্নার্ট না থাকায় বারবার বারবার কি বোর্ড (on desktop) দেখতে হতো | অনান্য ফিকসড কি বোর্ড বাবহার শিখি নাই , হয়তো তার জন্য ভালো লাগে না | আমার সবচে ভালো লাগছে স্মার্ট চয়েস ব্যপার টা |
কাঠের খাঁচা বলেছেন:
+ + +
রংধনু বলেছেন:
আমি চাই গুগল এতে ইউনিকোড আর বিজয় কি-বোর্ড লে-আউট যোগ করুক।
লেখক বলেছেন: এইবার গুগলের বিরুদ্ধেও জব্বার কাকু মামলা করে দিবে ... ![]()
'লেনিন' বলেছেন:
@রংধনু: গুগলে বিজয় কিবোর্ড? হা হা হা হা হা
কৌশিক বলেছেন:
ফুলস্টপ আর চন্দবিন্দু ছাড়া আসলে চলবে না। পুরাটা ঠিক হলে আমাদের মত সাধারণ ইউজাররা হয়তো ব্যবহারে আগ্রহী হবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















