শেজাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
চিকিৎসক শেজাদী হত্যার বিচার চেয়েছে তার পরিবার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে শেজাদী আপসার পরিবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই অনুরোধ জানিয়েছেন।
পরিবারের অভিযোগ, ১৩ মে শেজাদীকে তাঁর সেনাসদস্য স্বামী মো. শফিকুল ইসলাম লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। সংবাদ সম্মেলনে দেওয়া শেজাদীর ভাই চিকিৎসক জাভেদ হোসেনের ভাষ্য, সেনাবাহিনী তাঁদের সুবিচারের আশ্বাস দিয়েছে। কিন্তু হত্যা মামলার অপর তিন আসামি মো. শফিকুল ইসলামের ভাই মফিজউদ্দিন, বন্ধু আবুল বাসেত ও ইমদাদুল হক তালুকদার সোহেলকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ।
সংবাদ সম্মেলনে শেজাদীর সহপাঠীরা ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি হিসেবে ফাঁসি দাবি করেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করা না হলে তাঁরা আন্দোলনে যাবেন বলে জানান।
জাভেদ হোসেন বলেন, ‘ঘটনার দিন শেজাদীর চিৎকারে প্রতিবেশী শামীমা আহম্মদ (স্বামী মেজর মনোজ) গিয়ে শফিকুল ইসলামের হাত থেকে আমার বোনকে রক্ষা করার চেষ্টা করেন।’
পরিবারের দেওয়া তথ্যমতে, বিয়ের চার বছরের মাথায় শফিকুল ইসলামের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা তাঁরা প্রথম জানতে পারেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনলে লাইবেরিয়ায় শান্তি মিশন থেকে তাঁকে ফিরিয়ে আনা হয়। পরে মৌখিক প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে তাঁকে আবার লাইবেরিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয়। দেশে ফিরে আসার পর থেকে শেজাদীর ওপর অবর্ণনীয় নির্যাতন শুরু করে শফিক। সবশেষ গত ৩০ এপ্রিল টিকতে না পেরে শেজাদী ফিরে যান নিজ পরিবারে। ৭ মে শফিক ও তাঁর ভাই মফিজউদ্দিনের অনুরোধে আবার কুমিল্লার সেনানিবাসে ফিরে যান শেজাদী।
শেজাদীর পরিবারের অভিযোগ, তাঁরা শফিকের পরিবারের কাছ থেকে কোনো সহায়তা পাননি। এমনকি শফিকের ভাই ও মা বিভিন্ন সময় শেজাদীর ওপর মানসিক নির্যাতন চালাতেন। এ ছাড়া মফিজউদ্দিন, শফিকের বন্ধু আবুল বাসেত ও ইমদাদুল হক তালুকদার সোহেল বিভিন্ন সময় শেজাদীকে মারধরে শফিককে প্ররোচনা দিয়েছেন।
এ ব্যাপারে চেষ্টা করেও শফিকুল ইসলামের পরিবারের কারও বক্তব্য পাওয়া সম্ভব যায়নি।
সূত্র
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।