(আমি জানি এটা পুরনো খবর। আপনারা সবাই এখন ক্লান্ত এই বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করতে করতে। কিন্তু কষ্ট করে যেহেতু লিখেছি তাই ব্লগে প্রকাশ করে দিলাম । দয়া করে কিছু মনে করবেন না ।)
তিস্তা নদীতে (উজানে, সিক্কিম প্রদেশে) মোট ৬টা বাঁধ তৈরি করে ২৫০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করার পরিকল্পনা করা হয়েছে ৮০ র দশকে। এর ENVIRONMENTAL AND SOCIAL IMPACTS study শেষ করা হয়েছে ১৯৯৯ সালে। আমারতো মনে পরছে না এই বিষয় নিয়ে খুব একটা হইচই হয়েছিল কিনা। বাংলাদেশ সরকার কি এটার বিরোধিতা করেছিল?
নিচের লিংকটা থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি।
Click This Link
যাই হোক, এই প্রকল্পের কাজ গত বছর মার্চ ২০০৮ এ শুরু হয়েছে। এই প্রজেক্টটা নিয়ে কিছু করার আর অবকাশ নাই। তবে 1200 MW Teesta Stage III hydro electric project টা কে নিয়ে আলোচনা করার সময় হয়তো এখনো আছে। এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গত ১৫ ই জুন, ২০০৮ এ।
Click This Link
দেখি চেষ্টা করে একটা গুগল ম্যাপ এমবেড করতে পারি কিনা....
Click This Link
যাই হোক, এখন শুধু ভারতকে গালি দিলে হবে না, নেপালের আমলাদেরও এখন জলবিদ্যুত প্রীতি তুঙ্গে উঠেছে। তারাও যদি শুরু করে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার, খরার সময় খুব কম পানিই বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছাবে। ভাটির দেশ হিসেবে আমাদের খুব বেশি কিছু করার অবকাশ দেখছিনা।
আরো কিছু লিংক ...
Click This Link
Click This Link
Click This Link
এই ঠিকানায় আরো অনেকগুলো রিপোর্ট পাবেন
http://www.nhpcindia.com
আরো কোন কোন প্রজেক্ট পাইপলাইনে আছে তা এই ওয়েবসাইটে পাবেন
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



