প্রশ্নটি করেছিলেন মাহমুদ ভাই অন্য একটি ব্লগে । মন্তব্যের ঘরে লিখতে যেয়ে দেখি বিশাল চাঁপাবাজি শুরু করে দিয়েছি । যাদের নজরে এটা এখনো আসেনি তাদের জন্য এই পোস্টটি ।
মাহমুদ ভাইয়ের প্রশ্ন :
"সূর্যগ্রহণে ইবাদত এবং কুসংস্কার : ধর্মীয় ও বৈজ্ঞানিক ভিত্তি আছে কি?"
Click This Link
আপনি যদি Chaos Theory র মাধ্যমে ঘটনাটার ব্যাখ্যা খুঁজেন, কোন কিছুই আর অসম্ভব মনে হবে না । এখানে অবশ্য সে জন্য টেনে আনতে হবে Butterfly effect কে । গুগল করে জেনে নিতে পারেন আমি কিসের কথা বলছি ।
যাই হোক, বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে, কি জানতে পারছি আমরা? হঠাত্ড় করে একটি এলাকার স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটছে । ঐ এলাকায় সুর্যের যে পরিমাণ শক্তি পড়ার কথা ছিল তা পড়ছে না । অনেক পশু পাখি উদ্ভট আচরণ করেছে, কারণ (এবারের ক্ষেত্রে সকাল না হতেই সন্ধ্যা) অস্বাভাবিক একটা পরিবেশের তৈরি হয় । Butterfly effect এর তত্ব অনুযায়ী যেকোন জটিল ডাইনামিক সিস্টেমের যেকোন পর্যায়ে ছোট্ট একটি ঘটনা দূর ভবিষ্যতে সেই সিস্টেমটার উপর অনেক প্রভাব ফেলতে পারে । এখন দিনের বেলা দুই মিনিটের জন্য সূর্য আকাশ থেকে নাই হয়ে যাচ্ছে , এটা ছোটখাট কোন ঘটনা না । এটার প্রভাব ভবিষ্যতে কিভাবে যে হবে তাতো জানা সম্ভব না, তবে বিষয়টি যে গুরুত্বপূর্ণ তা পৃথিবীর সব সমাজেই স্বীকার করে নেয়া হয়েছে । কোন সমাজে সেটাকে ধর্মের সাথে যুক্ত করে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া হয়েছে, অন্য সমাজে জ্ঞানীরা এটা নিয়ে নতুন কোন প্রবাদ বাক্য তৈরি করেছে । সংস্কারের কোন ভেদ নেই , সু বা কু, এর আগে না বসানোই ভালো ।
ছোট্ট আরেকটি ঘটনা বলি, ছোটবেলায় আমার নানীর কাছ থেকে অনেক ভূত-পেত্নীর গল্প শুনতাম । আমি ভয় পেয়ে আমার মাকে জিজ্ঞাসা করতাম এগুলো সত্যি কিনা ? মা বলতো, না, ভূত-পেত্নী বলে দুনিয়া তে কিছু নাই, মানুষকে ছাড়া আর অন্য কাইকে ভয় পাবার কোন কারণ নাই। যাইহোক, আমি এরপর থেকে নানীর কথা অত বিশ্বাস করতাম না । নানী গল্প শুনাতো ঝড়ের সময় নাকি নদীর পানি ঘুরতে ঘুরতে আকাশে উঠে যায়, আর ঝড়ের সময় বৃষ্টির সাথে আকাশ থেকে মাছ পড়ে । নানী এটাকে বলতো হাতিশুঁড়া, তিনি ছোটবেলায় তাঁর নিজের চোখে নাকি এমন ঝড় দেখেছেন । আমি কিন্তু এগুলো একটাও বিশ্বাস করতাম না । ভাবতাম, পানি কিভাবে আকাশে উঠবে, কোন পাইপ ছাড়া ।
পরে বিশ্বাস করতে বাধ্য হয়েছি, টর্নেডো কি জিনিস, তা জানার পর । কোন শক্তিশালী টর্নেডোর পথে যদি কোন পুকুর বা নদী পড়ে, টর্নেডো সেই পুকুরের পানি ভ্যাকুয়াম পাম্পের মতো টেনে আকাশে তুলে নিবে সাথে মাছ ও অন্যান্য জলজ প্রাণী ।
আমার নানী এই জিনিস দেখতে পেয়েছেন, কারণ তিনি বড় হয়েছেন বিহার আর উত্তর প্রদেশের মাঝামাঝি কোন এলাকায় । সেই এলাকায় নিশ্চয় এই ধরণের টর্নেডো হয় । আমি আর আমার মা - বাবা, বন্ধু রা যে এলাকায় বড় হয়েছি সেখানে এই ধরণের ঘটনা কখনো ঘটেনি । সেজন্য ই আমরা অত্যন্ত সত্যি একটা ঘটনাকে আমাদের মূর্খতার জন্য বানানো কাহিনী বলে উড়িয়ে দিয়েছি ।
কাহিনীটা থেকে কি শিখলাম?
কোন ঘটনা এখন ঘটছেনা বলে ঐ ঘটনা কখনো যে ঘটবে না সেটা ভাবা ভুল ।
![]()
Waterspout ওরফে হাতিশুঁরা
প্রজাপতির প্রভাব !!
গন্ডগোলের বৈজ্ঞানিক তত্ব
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



