আমার প্রিয় পোস্ট

মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্রটির মালিক আমরা এখানে সবাই, কিন্তু কয়জন চেষ্টা করি এটার সঠিক ব্যবহার-প্রণালী সংগ্রহ করার এবং তা ব্যবহার করার !

বর্নে গন্ধে ছন্দে গীতিতে, হৃদয়ে দিয়েছো দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব হরি খেলা...

০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৩:২৯

শেয়ারঃ
0 0 0


বর্নে গন্ধে ছন্দে গীতিতে
হৃদয়ে দিয়েছো দোলা
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে
একি তব হরি খেলা
তুমি যে ফাগুন
রঙেরও আগুন
তুমি যে রসেরও ধারা
তোমার মাধুরী তোমার মদিরা
করে মোরে দিশাহারা

মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি

প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ সে দীপেরও শিখা তুমি
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এ রীতি নাচালে তুমি
আপনও হারায়ে উদাসী প্রানের লহগো প্রেমান্জলি
তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি

মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি

চমকি দেখিনু আমার প্রেমের জোয়ারও তোমারই মাঝে
হৃদয় দোলায় দোলাও আমারে তোমারও হিয়ারিই মাঝে
তোমারও প্রানের পুলকও প্রবাহ নিশীথে চাহিয়া মাতে
যত মোর নাম গাহ মোর গান আমারই একতারাতে

মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি


 

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪২

লেখক বলেছেন: সচীন দেব বর্মনের গান বলে কথা ! সুন্দর না হয়ে উপায় নায় !

০৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: আপনি মানুষ খাটাতে পারেন ভাল ।

বাকিটুকুও লিখে ফেললাম ।

৩. ০৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:২২
সোহানা মাহবুব বলেছেন: গানটা আমার খুব প্রিয়।

ভাল লাগল শেয়ার করার জন্য।

তবে একটা অনুরোধ রইল, যতদূর জানি শচীন দেব বর্মণ এর নামের বানান টা শ দিয়ে। যদি কিছু মনে না করেন তবে বানানটা ঠিক করে দিলে ভাল হয়।

আশা করি কিছু মনে করেননি।

শুভকামনা রইল।
০৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৪

লেখক বলেছেন: এটা আমি ঠিক বুঝতে পারছিলাম না । সচীন টেন্ডুলকার বানানেতো স ব্যবহার করে সবাই ।

এখন কখনও স লিখি কখনও শ । তবে আপনি যখন অনুরোধ করলেন , পরিবর্তন করে নিব ।

ধন্যবাদ ।

৪. ০৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৩৫
একজন সৈকত বলেছেন: অপূর্ব এই গানটি আমারো খুব প্রিয়।
প্রেমের গানে এত সুন্দর লিরিক খুব বিরল!
আহা!!
০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: একমত ।

৫. ০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:৪৯
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন:

মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি

এলাইন দুটিই সবচেয়ে প্রিয়। ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: আমার প্রিয় লাইন গুলো হচ্ছে

চমকি দেখিনু আমার প্রেমের জোয়ারও তোমারই মাঝে
হৃদয় দোলায় দোলাও আমারে তোমারও হিয়ারিই মাঝে
তোমারও প্রানের পুলকও প্রবাহ নিশীথে চাহিয়া মাতে
যত মোর নাম গাহ মোর গান আমারই একতারাতে

:)

২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: :)

২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: ভাল । :)

 

মোট সময় লেগেছে ০.৯৪৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Rabbit's clever, said Pooh thoughtfully.Yes, said Piglet, Rabbit's clever.And he has Brain.Yes, said Piglet, Rabbit has Brain.There was a long...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই