আমার প্রিয় পোস্ট

মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্রটির মালিক আমরা এখানে সবাই, কিন্তু কয়জন চেষ্টা করি এটার সঠিক ব্যবহার-প্রণালী সংগ্রহ করার এবং তা ব্যবহার করার !

প্রজনন উর্বরতার পরীক্ষা ও ভ্রুণের জেনেটিক্যাল রোগের পরীক্ষা সম্বন্ধে আসুন জেনে নিই

০৯ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৪

শেয়ারঃ
0 0 0



UCLA তে প্রফেসর Bob Goldberg এর Genetic Engineering in Medicine, Agriculture, & Law কোর্সে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ।

Dr. Michele Evans, M.D. Ob/Gyn, Reproductive Endocrinologist, Huntington Reproductive Center (+ তিনি নিজে তিন সন্তানের মা)



Dr. Michele Evans এই কোর্সে In Vitro Fertilization and Genetic Testing এর উপর একটি চমৎকার লেকচার দিয়েছেন । মোট ২ ঘন্টার এই লেকচারটি শুরু হয়েছে একটি কেস স্টাডি দিয়ে, ২ ছাত্র-ছাত্রী অভিনয় করে এক দম্পতির, যারা সন্তান নিতে খুব আগ্রহী । এদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে Dr. Evans বর্ণনা দেন Female ও Male Infertility র কারণ এবং প্রতিকার সম্বন্ধে ; পরে ভ্রুনের উপর কি ধরনের পরীক্ষা এখন চালানো সম্ভব সে সম্বন্ধেও অনেক কথা বলেছেন ।

এই ভিডিওগুলো থেকে In Vitro Fertilization and Genetic Testing বিজ্ঞানের একদম আধুনিক টেকনিকগুলো সম্পর্কে খুব সহজে জানা হয়ে যাবে । বই পড়েও শিখে অনেকে কিন্তু আমার মত ফাঁকিবাজদের কাছে এমন মিডিয়াই বেশি পছন্দের হওয়ার কথা।

প্রথম ভিডিওটি ১ঘন্টা ৭ মিনিটের মত:


দ্বিতীয় ভিডিওটি ১ঘন্টা ১ মিনিটের মত :


গড়ে প্রতি ১০ জনে ১ জন fertility সমস্যায় ভুগে । সুতরাং বিষয়টি হেসে উড়িয়ে দেয়ার মত নয় যদি না আপনি অলরেডি বাবা বা মা হন ।



পাওয়ার পয়েন্টের ফাইলটি পাবেন নিচের লিংকে :
Click This Link

কোর্সটির ওয়েবসাইট :
Genetic Engineering in Medicine, Agriculture, & Law




 

সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ ।

০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:০৪

লেখক বলেছেন: একক্ষেত ধইন্যা :)

৩. ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৩২
শূন্য আরণ্যক বলেছেন: + গুভ পোষ্ট । অনেকের কাজে লাগবে ।
০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৩৬

লেখক বলেছেন: আমিও তাই মনে করেই দিলাম, যদিও প্রথমে কিছুটা সংকোচ ছিল ।

ধন্যবাদ ।

৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১২
নীরো ইমাম বলেছেন: পাওয়ার পয়েন্টের ফাইলটি ওপেন হয় না। বলছে পার্ট অফ দি ফাইল মিসিং।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন: এখনই আবার চেক করলাম লিংক, ফাইল দুটোই কাজ করছে। ডাউনলোডের সময় মনে হয় ফাইলটা নষ্ট হয়ে গেছে। আরেকবার ডাউনলোড করে দেখতে পারেন। ফাইলটার সাইজ ১২ মেগাবাইটের সামান্য বেশি।

৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৬
শয়তান বলেছেন: ইউটিউবের ভিডিও গুলা বিকল্প কোন পথে দেখানোর ওয়ে কি করা সম্ভব ?
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: আপনি ভিডিওগুলো ডাউনলোড করে দেখতে পারেন।

http://www.keepvid.com/ ওয়েবসাইট টা থেকে ভিডিওগুলো সহজেই ডাউনলোড করা যায়।

১ম পার্ট এর লো কোয়ালিটির ভিডিওটির সাইজ ১৫৫ মেগাবাইট।
http://www.youtube.com/watch?v=z3nEtVDXI6Y

২য় পার্ট এর লো কোয়ালিটির ভিডিওটির সাইজ ১৪২ মেগাবাইট।
http://www.youtube.com/watch?v=Ym0BLtiHQoY

এছাড়া অন্যকোন উপায় আপাতত জানি না।:(

৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৬
শয়তান বলেছেন: অনেক ধন্যবাদ ।

সময় করে ভিডিওগুলা ডাউনলোড করবো যেহেতু একটানা স্ট্রীমিং পসিবল না ।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪১

লেখক বলেছেন: ওকে। :)

 

মোট সময় লেগেছে ২.৮৬৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Rabbit's clever, said Pooh thoughtfully.Yes, said Piglet, Rabbit's clever.And he has Brain.Yes, said Piglet, Rabbit has Brain.There was a long...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই