আমার প্রিয় পোস্ট

মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্রটির মালিক আমরা এখানে সবাই, কিন্তু কয়জন চেষ্টা করি এটার সঠিক ব্যবহার-প্রণালী সংগ্রহ করার এবং তা ব্যবহার করার !

শচীন দেব বর্মনের কন্ঠে শুনুন "কে যাস রে ভাটি গাঙ বাইয়া"

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৯

শেয়ারঃ
0 0 0








কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো, নাইওর নিতো বইলা
তোরা কে যাস কে যাস

বছর খানি ঘুইরা গেল, গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না

কইলজা আমার পুইড়া গেল, গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না

ছিলাম রে কতই আশা লইয়া
ভাই না আইলো গেল গেল, রথের মেলা চইলা
তোরা কে যাস কে যাস

প্রাণ কান্দে , কান্দে
প্রান কান্দে কান্দে প্রান কান্দে রে, প্রান কান্দে
নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে, নয়ন ঝরে

পোড়া মনরে বুঝাইলে বুঝে না
কান্দে কান্দে প্রান কান্দে

সুজন মাঝিরে ভাইরে কইয়ো গিয়া
না আসিলে স্বপনেতে দেখা দিত বইলা
তোরা কে যাস কে যাস

সিঁন্দুরিয়া মেঘ উইড়া আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না

ভাটির চরে নৌকা ফিরা আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না

নির্দয় বিধি রে তুমিই সদয় হইয়া
ভাইরে আইনো নইলে আমার পরান যাবে জ্বইলা
তোরা কে যাস কে যাস

কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো, নাইওর নিতো বইলা
তোরা কে যাস কে যাস

 

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ ।

২. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৫
অগ্নিগিরি বলেছেন:
গানটি শুনলাম, ভাল লাগলো।
গানটি মনে হয় আবদুল আলিমের কণ্ঠে শুনেছিলাম?
আর; ধন্যবাদ আপনাকে।
পরবর্তিতে এমন পোস্ট আরো আশা করছি।
গানটি কি ডাউন-লোড করার উপায় নাই? থাকলে জানাবেন আশা করি।
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: গানটি ডাউনলোড করতে পারবেন http://keepvid.com/ ওয়েবসাইট থেকে নিচের URL টা ব্যবহার করে
http://www.youtube.com/watch?v=JpkAUl89Law

ধন্যবাদ ।

৩. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৮
গোয়েবলস বলেছেন: শচীন দেব বর্মনের গান আমার সবসময় ভাললাগে। শোন গো দক্ষিণা হাওয়া গানটিও অসাধারণ।
________+++
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৮

লেখক বলেছেন:


ধন্যবাদ ।

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৫. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৪
কুতুব্ বলেছেন: মনটা উদাস হয়ে যায় রে ভাই.............কি গলা, কি আবেগ!
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: ছোটবেলায় নানাকে শুনতে দেখেছি, তখন মোটেও ভাল লাগত না । ২৫ পেরোনোর পর তাঁর কণ্ঠের মর্ম বুঝতে পেরেছি ।

৬. ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১২
ছায়ার আলো বলেছেন: অসাধারন গান।
এইটাতে মাইনাস দেয়ার কারন বুঝলাম না...

শচীন দেব বর্মনের কালেকশন (ভালো সাউন্ড কোয়ালিটি) এর লিন্ক থাকলে দিন প্লিজ! :)

 

মোট সময় লেগেছে ০.৯৯৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Rabbit's clever, said Pooh thoughtfully.Yes, said Piglet, Rabbit's clever.And he has Brain.Yes, said Piglet, Rabbit has Brain.There was a long...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই