আমার প্রিয় পোস্ট

মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্রটির মালিক আমরা এখানে সবাই, কিন্তু কয়জন চেষ্টা করি এটার সঠিক ব্যবহার-প্রণালী সংগ্রহ করার এবং তা ব্যবহার করার !

গাঁজা কি তামাকের চেয়ে ক্ষতিকর?

১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

শেয়ারঃ
0 10 0

এই ব্যাপারে আমার একটা থিওরি ছিল । কিন্তু যাকেই বলি, সেই মনে করে আমি কৌতুক করছি । :|





বিষয়টি হল, তামাক জাতীয় সকল দ্রব্যকে নিষিদ্ধ ঘোষণা করা এবং এর পরিবর্তে গাঁজা কে আবার নিষিদ্ধ মাদক দ্রব্যের তালিকা থেকে সরিয়ে নেয়া ।

বাংলাদেশে ,ভারতে গাঁজার চাষ হচ্ছে হাজার বছর আগে থেকেই । এর খারাপ দিক গুলো সম্পর্কে আমরা প্রায় সবাই ভাল ধারনা রাখি ।

অন্যদিকে তামাক কিন্তু বিদেশী ফসল । ইউরোপীয়ান রা তামাক ভারতবর্ষে এনেছে ।
ওদের একচেটিয়া ব্যবসা টিকিয়ে রাখার জন্য গাঁজা র চাষ কে নিষিদ্ধ করা হয় ।

http://www.bbc.co.uk/worldservice/sci_tech/features/health/tobaccotrial/india.htm

গাঁজা, তামাকের চেয়ে অনেক কম ক্ষতি করে দেহের, এর নেশা সাময়িক । নিকোটিনের মত না ।


Lancet ম্যাগাজিনে ছাপানো হয়েছিলো এই আর্টিকলটা..

Development of a rational scale to assess the harm of drugs of potential misuse




marijuana ওরফে আমাদের দেশীয় গাঁজা নেদারল্যান্ডে লিগ্যালাইজ করা হয়েছে অনেক বছর আগে । আমেরিকায় চিকিত্সকরা এটা এখন প্রেসক্রিপশনে লিখে দেয় Alcoholism, Rheumatoid Arthritis, Asthma, Atherosclerosis, Gastrointestinal Disorders ইত্যাদি রোগের চিকিত্সার জন্য ।

তামাকের কিন্তু ক্ষতি আর নেশা ধরানো ছাড়া আর কোন গুন নায় ।

http://en.wikipedia.org/wiki/Medical_cannabis



কিন্তু কোন এক আশ্চর্য কারণে , মানুষ তামাক কে গাঁজার চেয়ে বেশি ক্ষতিকর মনে করে । নিকোটিনের নেশাটা গাঁজার মত জোরে একটা ধাক্কা দেয় না বলে, মনে হয় এই ভুল চিন্তাধারা টা তৈরি হয়েছে ।

british american tobacco বাংলাদেশ থেকে আজ পর্যন্ত কত কোটি টাকা নিয়ে গেছে তার কোনও হিসাব আছে কি আপনাদের কাছে ?

সবাই কে তো দেখি শুধু মোবাইল ফোন কোম্পানীগুলোর পেছনে লাগে, চোখের সামনে যে অন্যরা, আমাদের ডাকাতি করে টাকা নিয়ে যাচ্ছে আর যুব সম্প্রদায় এর স্বাস্থ্য ধ্বংস করছে, সেদিকে কোনও সাংবাদিকের মাথা ব্যাথা দেখি না । খালি আলতু ফালতু বিষয় নিয়ে সবাই ব্যস্ত থাকে ।


নিচের লেখাটিতে মন্তব্য করতে যেয়ে মনে পরে গেল অনেক পুরনো এই কথা গুলি ।
Click This Link

 

সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
শাওন৩৫০৪ বলেছেন: আসেন সবাই, সিগেরেট ছেড়ে গাঁজা খাই..
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: আপনারাও মজা করা শুরু করলেন । X(

"সিগেরেট ছেড়ে গাঁজা খাই." স্লোগানটা কিন্তু খারাপ না ।

অল্প কিছুদিনের মধ্যেই প্রথমে সিগারেটের নেশা ছুটবে, পরে বাড়ি থেকে পেঁদিয়ে গাঁজার নেশাটাও ছুটিয়ে দিবে ।

আর গাঁজা হচ্ছে সত্যিকারের Recreational drug । অতি ব্যবহারে খুব তাড়াতাড়ি ক্ষতিগুলো ধরা পরে ।

সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটা তে মানুষ এর Addict হয়ে যাবার সম্ভাবনা কম ।

২. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
অমিত০৯৭ বলেছেন: শাওন৩৫০৪ বলেছেন: আসেন সবাই, সিগেরেট ছেড়ে গাঁজা খাই..
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: উপরের মন্তব্যটি আপনার জন্যেও ।

৩. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
ফিফথ্‌নিক বলেছেন: কম্পেয়ার এর টাইম নাই, দুইডাই খাই
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: Lung স্পেশালিস্টের সাথে একবার দেখা করে নিয়েন ।

সিগারেট টা ছেড়ে দেয়ার চেস্টা করেন ।

৪. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
অমিত০৯৭ বলেছেন: একটানেতে যেমন তেমন
দুইটানেতে যোগী
তিনটানেতে রাজা উজির
চার টানেতে...
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: Exactly চার টানেতে... ;)

চার টানেতে...... যেয়ে মনে হবে চার নম্বর টান টা আজকে না দিলেই ভাল হত ।

৫. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
বনী বলেছেন: গাজা হোক আর সিগারেট হোক দুটোই যেহেতু যুব সমাজের জন্য ক্ষতিকর, সবাই মিলে দুটোর বিরুদ্ধেই কাজ করা উচিৎ
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: এটা আমারও কথা ।

কিন্তু মানুষ নেশা করা কখনও বন্ধ করবে না ।

আমেরিকায় একবার চেষ্টা করেছিল, পরে কি হয়েছিল তাতো সকলেরই জানা ।

একটা কম ক্ষতিকর Alternative এর প্রয়োজন আছে, যেটাতে মানুষ নেশাগ্রস্ত যেন হয়ে না পড়ে ।

৬. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
অপরিচিত_আবির বলেছেন: শাওন৩৫০৪ বলেছেন: আসেন সবাই, সিগেরেট ছেড়ে গাঁজা খাই..

আর খাচ্ছি না বাবা. ভাল শিক্ষা হইসে। আমার বেনসনই ভালো। বিশ্বস্ত।
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: তার মানে আমার কথা ঠিক ।

জীবনে সিগারেটে টান দিইনি , আর গাঁজার তো প্রশ্নই আসে না ।

সিগারেটের নরম নেশা ছেড়ে দিয়ে বরং মাসে একদিন গাঁজার নেশা করা অনেক ভাল ।

৭. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
কক বলেছেন: অমিত০৯৭ বলেছেন: শাওন৩৫০৪ বলেছেন: আসেন সবাই, সিগেরেট ছেড়ে গাঁজা খাই..
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: আপনার উত্তর উপরের মন্তব্যগুলোতে পাবেন ।

৮. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
সনাতন বলেছেন: চার টানেতে রোগী
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: চার টানেতে রোগী হলেও তা সাময়িক। পরে ঠিক হয়ে যাবে।

সিগারেটের নেশা করে মানুষ যেভাবে ধুঁকে ধুঁকে মরে, সেরকম হবে না ।

১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১০. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
অংকুর বলেছেন: কমেন্টস গুলো পরে মজা পাইলাম
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:০২

লেখক বলেছেন: ভাল ।

১১. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
ইমন জুবায়ের বলেছেন: ভালো জিনিস। একসময় বেশুমার টানতাম। শারীরিক কারণেই ছাড়তে হয়েছিল। এখনও সে অপরিমেয় শিহরণ ঘোর মিস করি।
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: আশাকরি সিগারেটের শরণাপন্ন হননি পরে !!

শুধু পুরনো সুখ স্মৃতিটাকে মনে করেই শিহরিত হয়েছেন ।

১২. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
ব্লগই শেষ ঠিকানা বলেছেন: সবাইকে সিগারেট ছাড়তে বলেন, ভালো কথা; কিন্তু গাজা খাইতে কন কেম্নে? শোনেন, সিগারেট ফুসফুসে নিকোটিন জমা করে কিন্তু মস্তিস্ক বিকৃত করে না। ফলে ধূমপায়ীরা ধূমপানের কারণে কখনো অসংলগ্ন আচরণ করে না। কিন্তু গাজা মস্তিস্কের বিকৃতি ঘটায়। গাজা সেবনকারীরা অসংলগ্ন আচরণ করে, অসংলগ্ন কথা বলে। গাজা মানুষকে অলস ও কর্মবিমূখ বানিয়ে ফেলে। তাই আপনার এই গাজা খাওয়ার উপদেশ দেয়াটা কোনমতেই ঠিক নয়। ধূমপান খারাপ, কিন্তু গাজা আরো খারাপ। ইউ হ্যাড বেটার সাজেস্ট অল টু লিভ দ্য বোথ।
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: আপনি আগের সবগুলো মন্তব্য ও তার উত্তর পড়েননি বলে এই মন্তব্য করলেন ।

অনুরোধ রইলো, অন্যের মন্তব্যে করা আমার উত্তরগুলো পড়ার ।

১৩. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
ব্লগই শেষ ঠিকানা বলেছেন:
লেখক ৫ নং কমেন্টের জবাবে বলেছেন:

একটা কম ক্ষতিকর Alternative এর প্রয়োজন আছে, যেটাতে মানুষ নেশাগ্রস্ত যেন হয়ে না পড়ে ।

গাঁজা খাইলে মানুষ নেশাগ্রস্ত হয় না এই নতুন তথ্য পাইয়া জাতির সবিশেষ উপকার হইবে বলিয়া মনে হইতেছে।
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: একটু লেখাপড়া করে মন্তব্য করুন ।

১৪. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
ইমন জুবায়ের বলেছেন: না। না। সিগারেট তো সেই ২০০২ এই ছাড়লাম। এখন পুরো ভেজিটেবল।
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: খুব ভাল । ধন্যবাদ ।

১৫. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:০৪
শাওন৩৫০৪ বলেছেন: লেখক বলেছেন: একটু লেখাপড়া করে মন্তব্য করুন ।


কই তেইকা নেকাপড়া করলে জান্তে পারবো যে গান্জা কাইলে নেশা অবেনা, ইট্টু রেপারেন্চ দিলে আমিও ইট্টু পইড়া..তারপর গান্জা কাইতামার্কি!!
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: Addiction এর কথা বলেছি । নেশা আর নেশাগ্রস্ততা ২ টা আলাদা জিনিস মনে হয় ।

লিংক গুলো উপরেই পাবেন । আর গুগল তো আছেই ।

১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: High = নেশা

Addiction = নেশাগ্রস্ততা

১৬. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:০৪
লেখাজোকা শামীম বলেছেন: দুইটাই ক্ষতিকর। কোনটাকে উপকারী বলার চেষ্টা করাই বৃথা।
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৩

লেখক বলেছেন: আপনার সাথে একমত ।

একটার ক্ষতি অনেকদিন পর চোখে ধরা পড়ে বলে অনেকেই পাত্তা দেয় না ।

অন্যটার ক্ষতি ব্যবহারকারী নিজেই সাথে সাথে টের পেয়ে যাবে এবং আশা করা যায় পরে এই ধরণের নেশা থেকে দূরে থাকবে ।

আর গাঁজা নিয়ে যেহেতু একটা Social Stigma আছে, তাই খুব কম মানুষ সে পথে পা বাড়াবে । অন্যদিকে সিগারেট কে কেউ গ্রাহ্যই করে না । সে প্রেক্ষিতে , সিগারেট নিষিদ্ধ করে গাঁজার প্রচলন করলে , নেশাগ্রস্তের সংখ্যা অনেক কমানো যাবে বলে আমি মনে করি ।

আর , সব অপশন যদি বন্ধ করে দেন , তাহলে আবার উল্টো ক্ষতি হবে ।

আশা করি বুঝাতে পেরেছি ।

১৭. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১১
হাসান মাহবুব বলেছেন: লিগ্যালাইজ মারিজুয়ানা। মারিজুয়ানাকে মানুষ বেশি ক্ষতিকর মনে করে, কারণ এটায় পিনিক হয় বেশি। তয় ক্ষতি কিন্তু ছিগারেটের চেয়ে কম।
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ । এই কথাটাই তো কাউকে বুঝাতে পারছি না ।

১৮. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৫
অপরিচিত_আবির বলেছেন: লেখক বলেছেন: সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটা তে মানুষ এর Addict হয়ে যাবার সম্ভাবনা কম ।

আমি জানি না আপনি কাছ থেকে গাজায় আসক্ত কাউকে দেখেছেন কিনা। দেখলে এ কথা বলে পারতেন না।

...
অল্প কিছুদিনের মধ্যেই প্রথমে সিগারেটের নেশা ছুটবে, পরে বাড়ি থেকে পেঁদিয়ে গাঁজার নেশাটাও ছুটিয়ে দিবে ।

আর গাঁজা হচ্ছে সত্যিকারের Recreational drug । অতি ব্যবহারে খুব তাড়াতাড়ি ক্ষতিগুলো ধরা পরে ।
...

আহা আপনি কত সহজ সরলমানুষ, দুনিয়ায় আপনার মতো আরো মানুষ থাকলে এত তাতাড়ি কলিযুগ আসতো না!!
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৯

লেখক বলেছেন: lesser of two evil এর কথা বলতে চেয়েছি ।

আপনি কোনদিন বক্ষব্যধি হাসপাতালে গেছেন? তাহলে বুঝতে পারতেন কেন আমার মত সহজ সরল মানুষের এই সহজ সরল কথাগুলো একদম ফালতু না ।

১৯. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৫
আনোয়ারুল আলম বলেছেন: আপনার সাথে একমত ।

একটার ক্ষতি অনেকদিন পর চোখে ধরা পড়ে বলে অনেকেই পাত্তা দেয় না ।

অন্যটার ক্ষতি ব্যবহারকারী নিজেই সাথে সাথে টের পেয়ে যাবে এবং আশা করা যায় পরে এই ধরণের নেশা থেকে দূরে থাকবে ।

আর গাঁজা নিয়ে যেহেতু একটা Social Stigma আছে, তাই খুব কম মানুষ সে পথে পা বাড়াবে । অন্যদিকে সিগারেট কে কেউ গ্রাহ্যই করে না । সে প্রেক্ষিতে , সিগারেট নিষিদ্ধ করে গাঁজার প্রচলন করলে , নেশাগ্রস্তের সংখ্যা অনেক কমানো যাবে বলে আমি মনে করি ।

আর , সব অপশন যদি বন্ধ করে দেন , তাহলে আবার উল্টো ক্ষতি হবে ।

আশা করি বুঝাতে পেরেছি ।
২০. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৬
ব্লগই শেষ ঠিকানা বলেছেন:

আপনি আমাকে লেখাপড়া করতে বললেন। তো কী আর করা। যেহেতু লেখাপড়া একটু কমই জানি তো বলুন আমাকে কী পড়তে হবে।

আপনি বলেছেন: একটা কম ক্ষতিকর Alternative এর প্রয়োজন আছে, যেটাতে মানুষ নেশাগ্রস্ত যেন হয়ে না পড়ে ।

দয়া করে বলবেন, কী পড়লে আমি জানতে পারবো যে গাঁজা খেলে মানুষ নেশাগ্রস্ত হয় না।



১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৩

লেখক বলেছেন: হায়! আমি তো ২টা লিংক দিয়েছি। আর গুগলে খোঁজ করুন । বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ।

medical cannabis বা medical marijuana নাম দিয়ে সার্চ দিন ।

আপনার লেখাপড়া কমের কথা বলিনি। বলতে চেয়েছি, এই বিষয়টি সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করতে ।

আশাকরি এবার ভুল টা ভাঙ্গাতে পেরেছি ।

২১. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪০
ইমন সরওয়ার বলেছেন: গাজার ভদ্রনাম সিদ্ধি। এটি ভারতবর্ষের ঋষি-বাউলরা একটা নিয়ম ধরে পান করে থাকেন। এখানে উল্লেখ্য শিক্ষিত বা বখাটেরা যেভাবে সিগারেটে পুরে সেবন করেন সে রকম নয়। বাউল-ঋষিরা তাদের ঘরাণার অনুশীলনের মাধ্যমে তা গ্রহণ করে থাকেন। আবারও উল্লেখ করবো যে, তারা নেশা অর্থে নয় আত্মশুদ্ধির একটি পর্যায় হিসেবে নিয়ে থাকেন।
এর পরিবর্তন আপনি যেভাবে দেখিয়েছেন তা যথেষ্ট গবেষণার দাবী রাখে। আমি দেখেছি ঋষি-বাউলদের শাররীরিক গঠন ও রোমুক্তির পর্যায়গুলো আমাদের চেয়ে অনেক স্বাস্থ্যকর। তারা গলা ছেড়ে গান করেন, শীতে-গ্রীষ্মে-হেমন্ত-বসন্তে। তাদের কণ্ঠের অনুশীলনের জন্য আর কোনো কৃত্রিমমাধ্যমও গ্রহণ করতে হয় না। সিদ্ধি কী এর জন্য কোনো নিয়ামক হিসেবে কাজ করেছে আমি বুঝি না, তবে আমার খানিকটা খটকাও লাগে। ইদানিং প্রাচ্যের প্রাজ্ঞরা যখন তরলে আসক্তি হন তখন তাদের প্রাজ্ঞ মনে হয় না, তারা ক্রমশ: তরলই হতে থাকেন। মূলত আমাদের প্রাজ্ঞপুরুসদের ছিল সিদ্ধিগ্রহণ প্রথা যা এখন বিলুপ্ত। সিদ্ধি যৌনাক্রান্ত করেন (বেসামাল অর্থে) তরলপানীয় যৌনাক্রান্ত করে। একটি আবেগতাড়িত করে অন্যটি ধ্যানি করে। এগুলো আমার বাস্তবতার আলোকে কিছু উপলব্ধিমাত্র। এর সঙ্গে কারোর একমত নাহলেও চলবে। তবে আমি মনে করি এটি আলোচনার বিষয়। আমি একে ফেলনা মনে করি না। আলোচনাটা চলতে থাকুক আরো তথ্যের ভিত্তিতে।
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

গাঁজা নিজে কেমন ক্ষতিকর সেটা অন্য একটা গবেষণার বিষয় । আমি এখানে বলতে চেয়েছি, তামাকের সাথে এর তুলনামূলক ক্ষতির কথা ।

Medical cannabis নিয়ে প্রচুর গবেষণা হয়েছে । সেখান থেকে অনেক প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব ।

ভারতে তো হলির সময় মানুষ এখনও ভাঙ পান করছে, বিষক্রিয়ার খবর তেমন চোখে পড়েনি ।

ধন্যবাদ ।

২২. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪২
ইমন সরওয়ার বলেছেন: সিদ্ধি যৌনাক্রান্ত করে না হবে। (ন এর আকার বাদ পড়ায় অর্থবিকৃতি ঘটেছে। দু:খিত।)
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৭

লেখক বলেছেন: ওকে । কোনও সমস্যা নাই । বুঝতে পেরেছি ।

২৩. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫২
লংকার রাজা বলেছেন: যাক বাবা এতদিনে আমার লাইনের একজনরে পাওয়া গেল।
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: এখানে তো অনেকগুলো লাইনের কথা বলা হয়েছে । আপনি কোন লাইনটার কথা বলছেন ? ;)

২৪. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৭
ভিজামন বলেছেন: আমি ভেজিটেবলিয়ান।
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: ভাল । :)

২৫. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২২
এস এম এ যাহিদ ফুয়াদ বলেছেন: এমন অনেকেই আছেন যারা গাজার পরে তামাকে আসক্ত হয়েছেন।
যাহোক, আপনি যা বুঝাতে চেয়েছেন সেটা সবাই বুঝতে পেরেছে কিন্তু তার প্রায়গিক দিকটা কতটা ঝঞ্ঝাটময় এবং অবাস্তব তা কি আপনি বোঝেন?
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: সেটাই এখন ভাবছি ।

প্রায়গিক দিকটা কিভাবে ঠিক করা যায়, সেটা নিয়ে প্রচুর গবেষণার প্রয়োজন আছে ।

তবে আমি আশাবাদী।
এর আগেও অনেক সামাজিক অসম্ভব কে সম্ভব করা গেছে/ হয়েছে ।
এক জেনেরেশন আগেও যেটা কল্পনাও করা যেত না, সেটা এখন অত্যন্ত স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে ।

ভাল কিছু মেধাবী মানুষ কে এর প্রায়গিক দিকগুলো আবিস্কারের ক্ষেত্রে নিয়োগ করা যেতে পারে । বিশেষ করে পলিসি গুলো তৈরি হবে কিভাবে, সেটা খুব যত্নের সাথে পর্যবেক্ষণ করতে হবে।

ঠিকভাবে ট্র্যানজিশন না হলে আরও বড় গন্ডগোল লেগে যাবে ।

তবে এত বড় একটা পরিবর্তন সবাই যদি অংশগ্রহণ না করে, তাহলে তো তা পলিসি মেকারদের নজরেই আসবে না ।

বাল্যবিবাহ, নারীশিক্ষা, জন্ম নিয়ন্ত্রণ এগুলোওতো অনেক সময় ব্যয় হবার পর ধীরে ধীরে মধ্যবিত্ত, নিন্ম-মধ্যবিত্ত পরিবারগুলোতে সমর্থন পেয়েছে ।

বিশাল একটা পরিবর্তনের কথা বলছি, সেখানেতো অবশ্যই ঝামেলা হবে।

সবচেয়ে বড় ঝামেলা আসবে, সিগারেট কোম্পানীর পক্ষ থেকে। BAT BC তো বছরে প্রায় ১৫০০ কোটি টাকা ট্যাক্স দেয়, সরকারতো এত সহজে রাজস্ব আয়ের এই খাতকে রাতারাতি ডুবে যেতে দিতে পারে না ।

আর চিকিৎসাখাতে খরচ বাঁচবে বা মানুষ আরও সুস্থ-সবল হয়ে উৎপাদনশীলতা বাড়াবে,--- এইসব যুক্তি বাংলাদেশে ব্যবহার করা যাবে না ।

সত্যি কথা বলি, আমি জানি না এটার প্রায়োগিক দিক টা কেমন হওয়া উচিৎ । তবে এটাকে অগ্রাহ্য করলে সমস্যা আরো তীব্রতর হবে ।

পশ্চিমা দেশ গুলোতে তামাক ব্যবহার কারীদের সংখ্যা নিয়মিত কমছে । চীন, ভারত, বাংলাদেশে সিগারেট তৈরি করার কোম্পানি গুলো আকাশ ছোঁয়া মুনাফা করছে । সরকারের তাতে কোনও মাথা ব্যাথা নাই, কারণ তারা তো তাদের রাজস্ব নিয়মিত পাচ্ছেই । জন গণের স্বাস্থ্যের প্রতি যেহেতু সরকারের বড় কোনও দায়িত্ব নাই, এই বিষয়গুলো নিয়ে আলোচনাও মনে হয় কেউ করে না ।

তবে, গাঁজা কে নিষিদ্ধ মাদকের তালিকা থেকে সরাতে সরকারের সমস্যা কোথায় ? এই আইন গুলোতো আমরা ব্রিটিশদের কাছ থেকে পেয়েছি । তার আগে তো বাংলাদেশে মানুষ গাঁজার চাষ করত ।

আজ থেকে ৮০ বছর আগেও তো দেশে নিয়মিত গাঁজার চাষ হয়েছে । তখন কি নেশা জড়িত সমস্যা এখনকার চেয়ে বেশি ছিল? মনে হয় না ।

ব্রিটিশ রা ১৯২৮ সালে গাঁজার চাষকে কে নিষিদ্ধ ঘোষণা করে । এটার পেছনে ভাল কোনও কারণ খুঁজে পাইনি ।
International_Opium_Convention
Click This Link

Opium_war
http://en.wikipedia.org/wiki/Opium_war

Legality_of_cannabis
Click This Link

কোনও সমস্যার সমাধান কঠিন বলে ঐ সমস্যাটাকে উপেক্ষা করাটা মনে হয় আমাদের ঠিক হবে না ।

ধন্যবাদ ।

২৬. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১৫
কানা বাবা বলেছেন:
ক্যানাবিসে কোনো কেমিক্যাল ডিপেন্ডেন্সি হয়না বৈলাই জানি... যেটুকুন ডিপেনডেন্সি হয় সেইটা পুরাপুরি সাইকোলোজিক্যাল্...
পিউর তামাকের চায়া পিউর ক্যানাবিসে ক্ষতিও কম হয়... ক্রনিক পেইন কিম্বা কার্সিনোমা অরিজিনেটেড টার্মিনালি সাফার্ড পেশেন্টগোর ক্ষেত্রে মেডিক্যাল ট্রিটমেন্ট হিসাবে হেম্প ইউজ করা হয়...
বিশ্বাস না হৈলে মেডিক্যাল মারিজুআনা লেইখা সার্চ দিয়া দেক্তারেন্...

দেবতাগণ পোর্জন্ত সোমরসের ভক্ত আচিলেন...
অ্যানিওয়ে, পুস্টে পিলাচ্...
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

আমি কয়েকটা লিংক আগেই দিয়ে রেখেছি ।

ধৈর্য জিনিস টা আমাদের একটু কম, তাই এমন আলোচনা হওয়া টা খুব স্বাভাবিক । অনেক মজার মজার ব্যাপার এতে বেরিয়ে এসেছে ।

এস এম এ যাহিদ ফুয়াদ এর কথাটাও খুব গুরুত্বপূর্ণ । শুধু কথা বললে তো হবে না এটা প্রয়োগ করার ভাল উপায় টাও আবিস্কার করতে হবে ।

ধন্যবাদ আবারও।

২৭. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৪০
অন্য কেউ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: লিগ্যালাইজ মারিজুয়ানা। মারিজুয়ানাকে মানুষ বেশি ক্ষতিকর মনে করে, কারণ এটায় পিনিক হয় বেশি। তয় ক্ষতি কিন্তু ছিগারেটের চেয়ে কম।

এবং জাঝা @ কানা বাবা।
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: সহমত ।

১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: ;)

হায়! হায়! পাবলিক এখন আমাকে ধরে পিটাবে, ভাববে আমি গাঁজার বিজ্ঞাপনে নেমেছি । :)

ধন্যবাদ ।

২৯. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৭
শূন্য আরণ্যক বলেছেন: বিল মার এই কথা কইতে কইতে গলা ছিড়ে ফেলল।


আমি সিগারেট খাই -- গাজা টানসি একসময় । এখন এই সব থেকে দুরেই থাকি -- কারন সাইকোলজিক্যালিও ডিপেন্ডেট হতে চাই না ।

পোষ্টের সাথে একমত --

তবে আমাদের সমাজ এই ধারনা ধারন করতে আরো একশ বছর ।

পাশ্চাত্যেই চালু হচ্ছে না এখোনো ।

~~~~~~~~~~~

ক্ষতির ব্যাপারটাও আপেক্ষিক -- গাজা খেলে অনেকেই ডেস্ট্রাকটিভ হতে পারে ।

লেসার অফ টু ইভল কথাটা সোস্যলি খাটে না এই ক্ষেত্রে ।
১৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ ।

পাশ্চাত্যের কথা বাদ দেন । ওরা তো আর সিদ্ধির রহস্য বুঝবে না । শুধু বিজ্ঞানীদের করা কিছু আবিস্কারের কারণে এখন লাফালাফি করছে ।

আমার কথা হল, আজ থেকে ১০০ বছর আগেও বাংলাদেশে নিয়মিত গাঁজার চাষ হয়েছে । এই উদ্ভিদ টার সাথে আমাদের পরিচিতি কয়েক হাজার বছরের ।এর গাঁজা যেহেতু দেশী জিনিস, অনেকেরই খুব ভাল ধারণা আছে এটার ভাল এবং মন্দ দিক সম্পর্কে। মুনি, ঋষি রাও এটা গ্রহণ করতেন । এটার আধ্যাত্মিক একটা ডাইমেনশন আছে ।

ব্রিটিশরা ১৯২৮ সালের দিকে অহেতুক এটার চাষ বন্ধ করল ; তামাকের চাষ এবং ব্যবহারকে উৎসাহিত করার জন্য ।

বিদেশীদের তৈরি করা এই আইন আমরা এখনও মেনে চলছি কেন, যেখানে তামাকের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে। অথচ, ক্ষতি করার ক্ষমতা তামাকের অনেক বেশি, বৈজ্ঞানিকভাবে অনেকবার সেটা প্রমান করা হয়েছে ।

ক্ষতির ব্যাপারটা মোটেও সেভাবে আপেক্ষিক না । গত ১০০ বছরে কয়েক শ পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে Mind-altering Drugs নিয়ে । গাঁজা সবসময় এই পরীক্ষাগুলোই অন্যতম নিরাপদ পদার্থের স্হান পেয়েছে ।

Social Stigma র কথা আগেও বলেছি । আমাদের কম জানার কারণে তৈরি হয়েছে এই অবস্হা । আরবে ইসলাম ধর্ম শুরু হবার সময় তামাকের প্রচলন সেখানে থাকলে, ইসলামেও নির্ঘাৎ তামাকের ব্যবহার হারাম করা হত ।


যাই হোক, আপনার পছন্দের হিপ হপ গান গুলো শোনার অপেক্ষায় আছি । :)



১৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:২৩

লেখক বলেছেন: "গাজা খেলে অনেকেই ডেস্ট্রাকটিভ হতে পারে ।"

এটা কত পারসেন্ট নেশাখোর মানুষের ক্ষেত্রে হতে পারে তা জানেন কি ?

আমিতো কোথাও খুঁজে পেলাম না যে, গাঁজার নেশায় মানুষ ডেস্ট্রাকটিভ হয় ।

Click This Link

Click This Link

৩০. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৩
দীপান্বিতা বলেছেন: বাপ্‌রে! মন্তব্য দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাবে, যে!......কোনটাই খাওয়া উচিত নয়...(হেঃ...হেঃ! সবাই যানে!!...:D)
১৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:০৬

লেখক বলেছেন: :) তা ঠিক ।

তারপরও মানুষ নেশা করে, সেজন্যই এমন আলোচনার প্রয়োজন আছে ।

৩১. ১৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:২১
বৈকুনঠ বলেছেন: পিরিয় লেখক,

শতকোটি পেলাস পর সমাচার এই যে, এক সময় গাঁন্জা আমার পোরধান খাদ্য আছিল। শেষবারের মতন গান্জা খাইছি আমসটারডামে আইজ থেইকা ৬ বছর আগে। কিন্তুক দিব্যি আছি। অথচ বিড়ি খাওনরে তালাক দিবার পারতাছি না।

১৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৩৬

লেখক বলেছেন: হমমম! সমস্যা !

কি করা যায় এখন?

তামাকের নেশা ছাড়ানোর ভাল কোনো উপায় এর খোঁজ করতে হবে ।


ধন্যবাদ

৩২. ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৫
কানা বাবা বলেছেন:
ভাইজান, গাঁজার আফ্টারইফেক্টটারে যতোটা হাল্কা কৈরা দ্যাকাইতে চাইতেচেন অতোটা হাল্কাও না আবার...
দীর্ঘোকালীন ক্রনিক ইউজার্গো ক্ষেত্রে সাইকোসিস এবং প্যারানয়েড হৈবার ঝুঁকি ম্যালা বেশি... অ্যান্টিসোস্যাল বিহেভিয়ারের সাইড ইফেক্ট পারিবারিক জীবোনে যে কী প্রোভাব ফ্যালে হেইটা বুধয় কেবল ভুক্তভোগীরাই বুজে...

Ganja Psychosis এবং Marijuana-modified Mania বৈলা এ্যাক্টা কতা বাজারে চালু আচে... ধরেন একজন দীর্ঘোকালীন গাঁজাসেবী তার ইস্তিরিরে কুনু কারোনে অসতী বৈলা বিশ্বাস কোর্তে শুরু কোল্লো... সে কিন্তুক প্রগাঢ়ভাবে নিচ্চিৎ জে তার বৌ স্বৈরিনী, হয়তো বৌরে সে খুনও কৈরালাইতারে এই বোধ থিকা; জুদিও আদতে তার ওয়াইফ আচিলো তার প্রতি কম্প্লিটলি ডিভোটেড... এই প্যারানোইয়ারে কি আপ্নে ছুডু কৈরা দেকপেন?

তাচারা ঝোঁকের মাথায় অদম্য ক্রোধ কিম্বা সহিংসতার বহিঃপ্রকাশ হিসেবে পাইকারি খুনও গটতে পারে বৈলা ওনেকে কৈয়া থাকেন... এইডারে বুধয় Running Amok না কী জানি কয়... এইডা ঘটলে সাম্নে যারে পাইবো তারেই খুন কোর্তে চাইবো- চিনা-অচিনা দুশমন-দোস্তো বাছবিচার ছাড়াই... এইরামের এ্যাক্টা ঘটোনা পাব্লিক প্লেসে ঘটলে তার মাজেজাডা কদ্দুর হৈতারে বুইজ্জা দ্যাকেন...

এ্যাকসুময় Reefer Madness-এর কতা কৈয়া গাঞ্জা নিষিদ্দো কোরুনের পক্ষে জনমত তৈয়ার করা হৈচিলো, ইউটিউবে যায়া হেই ভিডু দেক্তার্বেন, হেইটা আচিলো বেশির্ভাগই অতিরঞ্জন, মাগার এই Divine Weed যে পুরাপুরি Vegetable না এইডাও সৈত্য...


আপ্নের দেওয়া লিঙ্কসাইট থিকা আমি আরেক্টা লিঙ্কু দিলাম, খুঁচায়া দেক্তারেন...
Click This Link



১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:২০

লেখক বলেছেন: সহমত ।

গাঁজা নিজেও বিষাক্ত , সেটা তো অস্বীকার করছি না । এখানে যেহেতু তামাকের সাথে তুলনা করে কথা বলা হচ্ছে তাই মনে হয় আমার কথাগুলো গাঁজার ক্ষতিগুলোকে তেমন উল্লেখ করছে না । কারণ, তামাকের দীর্ঘমেয়াদী ব্যবহারে যে ক্ষতি হয়, তার সাথে গাঁজার তুলনা করলে, গাঁজাকে নিরীহই মনে হচ্ছে, পরিসংখ্যানের দিক দিয়ে দেখলে |

আপনার মন্তব্যের মূল কথার বিরোধিতা করতে চাইছি না, তবে তর্ক করার একটা বদ অভ্যাস আছে আমার, তাই নিচের কথাগুলো জুড়ে দিলাম |

ৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱ

এখানে আপনি যে প্রসঙ্গগুলো আনলেন, তার প্রথমটি হচ্ছে সাইকোসিস | এটা হয় ২ থেকে ০.৫ শতাংশ গাঁজাসেবীর যারা স্বাভাবিকের অতিরিক্ত সেবন করে থাকেন (আপনার দেয়া লিংক থেকে পাওয়া তথ্য) | আপনি যে লিংকটি দিলেন সেটি এবং আরও কয়েকটি আর্টিকেল পড়ে জানলাম, এই ধরণের গাঁজা ইনডিউসড্ সিভিয়ার সাইকোসিসে বা প্যারানইয়াতে ভুগা রোগীকেও ২ থেকে ৬ সপ্তাহের চিকিৎসায় আবার সুস্থ করা সম্ভব| আর এই ধরণের সাইকোসিস শুধু হয়, যদি নেশাখোর বাড়াবাড়ি করে তাহলে |

এখানে আপনি যে পারিবারিক টানাপোড়েনের কথা আনতে চাইলেন তা কিন্তু ধুমপায়ীদের জীবনেও ঘটছে, কিন্তু তা হচ্ছে শেষ বয়সে এসে, যদিও টানাপোড়েনের ধরণটা একদম আলাদা | আপনি নিশ্চয় জানেন কিভাবে একটি পরিবার ধীরে ধীরে নিঃস্ব হয়ে যায় যখন ক্যান্সার আক্রান্ত রোগী ঘরে থাকে |

Ganja Psychosis এর ভাল কোনও মেডিকাল রিপোর্ট নেটে পেলাম না, যেখানে এটা প্রমান করা হয়েছে যে, শুধু গাঁজার কারণে এই সাইকোসিস এর উৎপত্তি হয়| অনেকগুলো ফ্যাক্টর এটার সাথে জড়িত, শুধু গাঁজাকে দোষ দেয়া যাবে না |

আর আপনি যে বিশেষ ঘটনাগুলোর কথা বলছেন, সেগুলোতো এখন এমনি এমনিই হয়, যারা এগুলো করে তাদের স্পেশালভাবে গাঁজার প্রয়োজন নাই, এই ধরণের ঘটনা ঘটানোর জন্য | “substantial predisposing factors” বলেও তো একটা কথা বেশ চালু হয়েছে | যারা মাদকসেবী এবং হিংস্র হয়, তারা নাকি জেনেটিক্যালি ডিসপোজড্ | তেমনই তো পড়েছি কয়েক বার বিভিন্ন জনপ্রিয় বৈজ্ঞানিক ম্যাগাজিন গুলোতে| সেক্ষেত্রে সে ধরণের লোকের হিংস্র ব্যবহারের জন্য গাঁজাকে দায়ী না করাই ভাল মনে হয়|

আর গাঁজার নেশায় যে মানুষ হিংস্র হয়ে উঠে, এই বিষয়টির উপর এখনও কোনও লেখা ইন্টারনেটে খুঁজে পেলাম না | এটা কি সত্যি, না এক ধরণের আরবান মিথ?

আপনার মন্তব্য টা আবার পড়ে আপনার কনসার্নর্টা বুঝলাম| আপনি বলতে চাইছেন, গাঁজা লিগাল হয়ে গেলে অনেক বেশি মানুষ এটা গ্রহন করবে এবং এই ধরণের ঘটনার সংখ্যা বৃদ্ধি পাবে |

আমি ঠিক সেরকম মনে করি না এবং আরও বিভিন্ন দেশের ঘটনা পর্যবেক্ষণ করে তা পুনর্ব্যক্ত করার দাবী রাখছি | কারণ, যারা আগে থেকে ডিসপোজড্ তারা আইনের ধার ধারবে না , যেভাবেই হোক নেশা করার বস্তু সংগ্রহ করে নেশা করবে | লিগ্যাল হলেও হেভি ডিউটি নেশাখোরদের সংখ্যা বাড়ার কথা না ।

একটা মজার আর্টিকেল খুঁজে পেয়েছি, আগ্রহ থাকলে পড়তে পারেন |
A REPORT OF THE NATIONAL COMMISSION ON GANJA
TO
Rt. Hon. P.J. PATTERSON, Q.C., M.P.
PRIME MINISTER OF JAMAICA
http://www.cannabislegal.de/studien/ganja.htm

Click This Link

আপনার সাথে আলোচনা করে ভাল লাগছে |
ধন্যবাদ |

৩৩. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৪
কানা বাবা বলেছেন:
আপ্নের লিঙ্কুডায় গিয়া পোর্থমেই মুনৈলো বব মার্লের কতা... ব্যাডার লাস্ট উইশের মৈদ্যে এ্যাক্টা আচিলো এই যে মরার পর তার কফিনে গাঞ্জার পোঁটলা দিতে হৈবো...
বব মার্লের "গাঞ্জা গাঞ্জা..." গান্ডা হুঞ্চিলেন্নিকি? হুইন্না দেইকেন... দারুন জিনিশ্...
আফ্রোম্যানের "কজ আই গট হাই"- এই গানের ভিডুডাও দেইকেন (হুনোনের দর্কার্নাই, খালি দেকপেন)... হাহ্ হাহ্ হাহ্...


এইকানে তক্কো কোরুনের কিচু নাই, স্যার... মূল বেফার্ডা মুনয় আম্রা দুইজনেই বুজতার্ছি... বেটার দ্যান বিড়ি বাট কুড বি ফ্যাটাল ফো' সাম আনলাকি কনজ্যুমার্স, ইজন্ট ইট? দেন বেটার টু অ্যাবস্টেইন ফ্রম বোথ, ইফ পচিবোল্... দ্যাট ওয়াজ মাই স্ট্যান্স, নাথিং মোর দ্যান দ্যাট...

এ্যাক্টা সুময় কিচু গুতাইচিলাম... ক্যানা-র পক্ষে নেটে হিউজ রিসোর্স পাইবেন... ইল্যুমিনাটি-ফিনাটি ঘাঁটচিলাম এ্যাকসুম... কন্সপিরেসি থিওরীও আচে এই বেফারে... বাট আমাগো দ্যাশের পার্সপেক্টিভে আমি কাউরান বাজার আর কাঁটাবনের চিপাচাপার খালাগো আইনী চাপে রাইখা দেওনের পক্ষে... বিস্তারিতো পরে কতা হৈবোনে... আপাততো ইক্টুস্ বিজি....
ধৈন্যবাদ আপ্নেরেও...
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১১

লেখক বলেছেন: "বেটার দ্যান বিড়ি বাট কুড বি ফ্যাটাল ফো' সাম আনলাকি কনজ্যুমার্স, ইজন্ট ইট? দেন বেটার টু অ্যাবস্টেইন ফ্রম বোথ, ইফ পচিবোল্..." -- এই বিষয়ে অবশ্যই একমত ।

"বাট আমাগো দ্যাশের পার্সপেক্টিভে আমি কাউরান বাজার আর কাঁটাবনের চিপাচাপার খালাগো আইনী চাপে রাইখা দেওনের পক্ষে..." -- এটার ব্যাখ্যা জানার অপেক্ষায় থাকলাম ।

বব মার্লের "গাঞ্জা গাঞ্জা..." আর আফ্রোম্যানের "কজ আই গট হাই" দুটোই শুনেছি । :)

"কজ আই গট হাই" গান টা আমার এক নিকট আত্মীয় টেলিভিশনে একবার দূর থেকে শুনে জিজ্ঞেস করেছিল , লোকটা "কা আ গাধা" "কি আ গাধা" বলছে কেন ? মুরুব্বি মানুষকে কি আর ব্যাখ্যা দিব!! :)))

৩৪. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৪
নির্বাসন বলেছেন: গাজা রে গাজা কয়া সুখ নাই...গাঞ্জা কইতে হইবো...
আআআআআআআআআআআআআআআআহ......কী জিনিস...
এমন হালকা লাগে টানার পরে কী আর কমু...
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১১

লেখক বলেছেন: ;)

৩৫. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৮
মনির হাসান বলেছেন: হা হা হা হা হা ... দারুন জিনিষ দিছেন ভাই । এইটা আগেও পোলাপান কইত । তখন বিশ্বাস করি নাই ।


এখন আর এসব শুনে লাভ নাই ... গাজা ছাড়ছি ১০ বছর হবে ।
এখন সিগারেট প্রচুর খাই ... ছাড়তে পারছিনা ... তবে ছাড়বো ।
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: ;)

ছেড়ে দিন তাড়াতাড়ি । যত দেরি তত ক্ষতি !

৩৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৯
এমডি লাভ বলেছেন: দুইটাই ক্ষতিকর। কোনটাকে উপকারী বলার চেষ্টা করাই বৃথা।
৩৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৪
নীল ভোমরা বলেছেন: ভাই... আপনি ভাল গাঁজা বিশারদ! নমস্য ব্যাক্তি.........নমস্কার!
৩৮. ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:১৮
ত্রিভুজ বলেছেন: ইন্টারেস্টিং টপিক এবং আলোচনা। গাঁজা ক্ষতিকর তাতে কোন সন্দেহ নেই। তবে সিগারেট যে গাঁজার চাইতে বেশি ক্ষতিকর তা জানা ছিলো না। এই বিষয়ে একটু ঘাঁটতে হবে... বিষয়টা আসলেই সত্য হয়ে থাকলে সিগারেট বিরোধী আন্দোলনে তথ্যগুলোকে কাজে লাগানো যাবে।..

টপিক প্রিয় লিস্টে গেল।
৩৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১০
সর্বদাবেলায়েত বলেছেন: পোস্ট নিজে নিজে প্রিয়তে গেল। আই হ্যাড নাথিং টু ডু। ইউটিউবে গিয়া কজ আই গট হাই বাফার দিলাম। একটা স্টিক বানাইলাম, তারপর ধরাইলাম। আহ্
৪০. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪৮
পৃথিবীর আমি বলেছেন: অপরিচিত_আবির বলেছেন: শাওন৩৫০৪ বলেছেন: আসেন সবাই, সিগেরেট ছেড়ে গাঁজা খাই..

আর খাচ্ছি না বাবা. ভাল শিক্ষা হইসে। আমার বেনসনই ভালো। বিশ্বস্ত।
৪১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৯
রাজিব খান০০৭ বলেছেন: কৈ সিগেরট আর কৈ গাজা!! পুলাপাইন গাজার গন্ধ একবার পাইলে সিগেরেট ছেড়ে দিবে।
৪২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০২
রাজিব খান০০৭ বলেছেন: ও পোস্টে ++++
গাজার কথা শুনলেই বাপ মায় চিল্লায় কেন?
৪৪. ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১:০১
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: তবে গাঞ্জা কল্কিতে খাওয়া উচিত। তাহলে কাগজ পোঁড়া ধোঁয়া থেকে ফুসফুসটা বেঁচে যায়।
৪৫. ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ৩:১১
রাখালছেলে বলেছেন: মাফ চাই মামা । গাজা কিনা এবং খাওয়া অনেব রিস্কি তাই মাফ চাই। আমার সিগারেটই ভাল । গাজা খেলে নিজেকে পাগল পাগল লাগে । কোন কিছুই ভাল লাগে না ।
৪৬. ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ৩:২১
অস্থির পোলাপাইন বলেছেন: গান্জার উপ্রে পিনিক নাই :) :)

 

মোট সময় লেগেছে ১.৭২২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Rabbit's clever, said Pooh thoughtfully.Yes, said Piglet, Rabbit's clever.And he has Brain.Yes, said Piglet, Rabbit has Brain.There was a long...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই