আমার প্রিয় পোস্ট
- তপঃসিদ্ধ এক শাহ আবদুল করিম - আকাশ অম্বর
- প্রতিকাব্য :: গানপাগলা - শূন্য আরণ্যক
- বাংলার ভূত-পেত্নী - ম্যাভেরিক
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- জেনির পিস্তল - হাসান মাহবুব
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- বঙ্গাব্দের উদ্ভব কবে ও কোথায়-আহমদ শরীফের লিখা থেকে অংশ বিশেষ:প্রথম অংশ। - সালাহ্ উদ্দিন শুভ্র
- সূর্যগ্রহণ পূরাণ-নিম্নবর্গের প্রতিবাদ আর লড়াইয়ের ইতিহাস। - সালাহ্ উদ্দিন শুভ্র
- হাস্য উৎপত্তি - আকাশ অম্বর
- ইস্টার দ্বীপের রাপানুই-সংস্কৃতি: মানবজাতির জন্য অশনি সংকেত ... - ইমন জুবায়ের
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- ঢাকা শহর ও বাংলাদেশের কিছু পুরাতন ছবি - রিয়াজুল ইস্লাম
- বাংলার তাজ- তাজউদ্দীন আহমদ - ইফতেখার.আমিন
মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্রটির মালিক আমরা এখানে সবাই, কিন্তু কয়জন চেষ্টা করি এটার সঠিক ব্যবহার-প্রণালী সংগ্রহ করার এবং তা ব্যবহার করার !

শোনোগো দখিনো হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি ||
১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
![]()
![]()
![]()
শোনোগো দখিনো হাওয়া প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি ||
মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা ||
উতলা করেছে মোরে আমারই ভালবাসা
অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি
শোনোগো মধুরো হাওয়া প্রেম করেছি আমি
দহন বেলাতে আমি প্রেমেরো তাপসী
বরষাতে প্রেমো-ধারা শরতেরো শশী ||
রচিগো হেমন্তে মায়া শীতেতে উদাসী
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী
শোনোগো মদিরো হাওয়া প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি |
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫১ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হুমমম । স্যরি ।
উদাসী মনতো ভাল জিনিস। উপভোগ করুন ।
![]()
মুভি পাগল বলেছেন:
এটা কি গান না কবিতা?
লেখক বলেছেন: শচীন দেব বর্মনের গান এটি ।
লেখক বলেছেন: ভিডিওসহ গানটি ডাউনলোড করতে পারবেন http://keepvid.com/ ওয়েবসাইট থেকে নিচের URL টা ব্যবহার করে
http://www.youtube.com/watch?v=004kICFVXWs
আহমেদ রাকিব বলেছেন:
গানের জন্য ধন্যবাদ। এখনি শুনব।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: জেনে ভাল লাগল ।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
বড় পছন্দের গান। লিরিক টা কাজে লাগবে।
লেখক বলেছেন: "রচিগো হে বলতে মায়া শীতেতে উদাসী" এই লাইনটা ঠিক লিখেছি কিনা বুঝতে পারছি না ।
একটু সাহায্য করবেন ? ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ । প্রথম থেকেই মনটা খুঁত খুঁত করছিল লাইনটা নিয়ে।
আমার কানও আমার সাথে বেঈমানি করছে । ![]()
লেখক বলেছেন: ![]()
কুতুব্ বলেছেন:
মুভি পাগল বলেছেন: এটা কি গান না কবিতা? বলেন কি ভাই! কি সব্বোনাসের কথা!! ওস্তাদের গান শোনেন নাই!!! লিন্ক তো পাইছেন। তারাতারি শুনেন
কুতুব্ বলেছেন:
কিছু ছোটো corrections!মনেতে লুকানো ছিল সুপ্ত যে একটি আশা
জাগিল মধু লগনেতে বাড়ালো তিয়াসা ||
উতলা করেছে মোরে আমারই ভালবাসা
অনুরাগে প্রেম সহিলে ডুব দিয়েছি আমি
হবে-
মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা ||
উতলা করেছে মোরে আমারই ভালবাসা
অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি
বরষাতে প্রেমও ধারা শরতেরও শশী ||
হবে-
বরষাতে প্রেমো-ধারা শরতেরো শশী ||
রচিগো হে বলতে মায়া শীতেতে উদাসী
হবে-
রচিগো হেমন্তে মায়া শীতেতে উদাসী
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। এখনই ঠিক করে নিচ্ছি ।
আকাশ অম্বর বলেছেন:
++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ । আপনার নতুন কোনও লেখা দেখছি না, খুব ব্যস্ত নাকি?
কুতুব্ বলেছেন:
ভাই, এরকম ভালো গান আরো নিয়ে আসেন। বান্গালি তো হিন্দি শুনে শুনে কান পচায়া ফেললো। ক্লাসিক শোনা আমরা ভুলেই যাছ্ছি।
লেখক বলেছেন: অবশ্যই নিয়ে আসবো।
আমার পুরনো পোস্ট গুলো দেখতে পারেন, শচীন দেব বর্মনের আরও কয়েকটি গান পোস্ট করেছি ।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
@কুতুব আপনাকে ধন্যবাদ,
কার্ল মার্কস বলেছেন:
চমৎকার গান।প্রায় শুিন
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধইন্যা ![]()
অসামাজিক লোক বলেছেন:
ভাল লাগিলো, প্রেম থাকিলো মনে হয় বিভোর হইয়া থাকিতাম ঃপ
শায়েরী বলেছেন:
Gan ti ami sunini tobe kothagulo valo laglo
গানচিল বলেছেন:
আহা কি গান ! শচীন কর্তার তুলনা শচীন কর্তা নিজেই।...এবার আমার পছন্দের একটা শুনুন........http://www.youtube.com/watch?v=
বর্নে গন্ধে ছন্দে গীতিতে
হৃদয়ে দিয়েছো দোলা
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে
একি তব হরি খেলা
তুমি যে রঙের আগুন
তুমি যে রসের ধারা
তোমার মাধুরী, তোমার মদিরা
করে মোরে দিশাহারা
মুক্তা যেমন শুক্তির বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরানে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি !!
প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ
সে দীপের শিখা তুমি
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে
এ রীতি নাচালে তুমি
আপন হারায় উদাসী প্রানের
লহ গো প্রেমাঞ্জলী
তোমারে রচিয়া ভরেছি আমার
বাউল গানের ঝুলি
মুক্তা যেমন শুক্তির বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরানে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি !!
চমকে দেখিনু আমার প্রেমের
জোয়ার তোমার মাঝে
হৃদয় দোলায় দোলাও আমারে
তোমার হিয়ারি মাঝে
তোমারও প্রানের পূলক প্রবাহ
নিশীথে চাহে আমাতে
জপ মোর নাম গাহ মোর গান
আমারই একতারাতে
মুক্তা যেমন শুক্তির বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরানে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি !!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















