কাহিনি হইলো কালকে দুপুরে অ্যাপার্টমেন্টের একটি মিটিং বইছিল পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে। বাসায় সর্বমোট ৫টা ঘর। ১টা আপাতত খালি। বাকি ৪ জনের মধ্যে ৩ জন নারী। সাবিনা, সোফিয়া আর কাসিয়া । আমি একা ব্যাটা। সুতরাং পরিচ্ছন্নতা বিষয়ে আমারে এট্টু কোনঠাসাই থাকতে হয় । ৩ নারীর মধ্যে ২টা জার্মান ১টা পোলিশ। পোলিশটা আবার জার্মান জানেনা। তার সাথে রাজার ভাষায় কথা কওয়া লাগে। ৩ জনের মধ্যে সাবিনার আবার পরিচ্ছন্নতার ব্যারাম আছে। রীতিমতো ম্যানিয়াক।
ইউনি খুলছে গত সোমবার। সাবিনা হলে উঠছে তার সপ্তাহ ২ আগে। আইসাই সে সোফিয়ার যাবতিয় ডেকোরেশন সরাইয়া ফালাইছে রান্নাঘর থিকা। আর ব্যপক সংস্কার শুরু করছে কারো মতামত না নিয়াই। এই নিয়া সোফিয়া আগের থিকাই চ্যাতা ছিল। আমি বিষয়টা বন্ধের মধ্যে টের পাইলেও সাবিনারে কিছু বলি নাই কারণ ডেকোরেশন বিষয়ে আমার বরাবরই কোন অবদান বা আগ্রহ ছিল না। কালকে ঝগড়া শুরু হইলো প্রথমে গোসলখানা নিয়া। সাবিনার মতে সপ্তাহে ৪ বার গোসলখানা এবং টয়লেট ১০০% জীবাণুমুক্ত করতে হবে। যদিও সপ্তাহে ২ বার ইউনিভার্সিটির বেতন করা লোক আসে সাফসুতরো করতে। সোফিয়ার মতে (এবং আমার মতেও ) এইটা বাড়াবাড়ি। আর ঘরবাড়ি পরিস্কার করা ছাড়াও আমাগো অন্য কাজ আছে। এই নিয়া কথা কাটাকাটি শুরু হইয়া সোফিয়ার পুরানা রাগ মাথাচাড়া দিয়া উঠলো। আমি একবার থামাই আবার ২ মিনিট পরে লাগে। এরমধ্যে সাবিনা কয় টয়লেটের জন্য আলাদা কইরা ২ কার্টুন টয়লেট পেপার কেনা লাগবে। "ছেলেরা" নাকি বেশী খরচ করে। আমি যাই কই তখন? শাপলুর মতো কইরা মাথায় প্রশ্নও আসলো বেশী পেপার খরচ করা কি খারাপ? সাবিনা আর থামেই না। যত চ্যাতে তত অভিনব আইডিয়া বাইর হয়। সোফিয়াও ছাড়ে না। একপর্যায়ে সাবিনা কয় আমি যামুগা। সোফিয়া গুট কইয়া ঘরে গেলগা।
এর মধ্যে কাসিয়া ভুদাই হইয়া বইসা ছিল । জিগায় : whats going on here? কাঁধে হাত দিয়া আশ্বস্ত করলাম। এগুলা কিছুনা। সামনে আরো নাটক আছে। সাবিনা ধুমধাম নিজের ঘরে গেলগা। এট্টু পরে আইসা যা যা সে আনছিল এক এক কইরা নেওয়া শুরু করল। আমি ভুদাই হইয়া নিজের ঘরে আইসা ব্লগে বইলাম। এট্টু পরে আইসা কয় , "আমি আসার পর থিকাই সোফিয়া তোমার নামে একের পর এক কম্প্লেইন দিছে...এখন সে সব দোষ আমার ঘাড়ে চাপায় ইত্যাদি.." কইয়া কান্দাকাটি কইরা কয় আমি যামুগা..আমি কি কমু আসলেই খু্ইজা পাইতেছিলামনা। কইলাম সোফিয়ার সাথে এট্টু পরে আবার কথা কইয়া তারপর সিদ্ধান্ত নিও। এরপর মন দিলাম বাংলাদেশের খেলায়। আশরাফুল আউট হওয়ার পরে খেলা দেখা বাদ দিলাম। রান্না ঘরে গিয়া দেখি সোফিয়া স্পাগেটি রান্না করে। আমারে কয় তোমার রান্না না থাকলে আসো একলগে খাই । আমি এট্টু ভদ্রতা কইরা রাজী। খাইতে কাইতে কয় আরে সাবিনা আইছে থিকা তোমার নামে এইটা ওইটা লাগাইয়াই রাখছে। ওর মাথায় সমস্যা।
এই হইলো বর্তমান পরিস্থিতি। সাবিনা সেই যে কালকে বিকালে গেলগা আর আসে নাই। অআসবেও না হয়তো। অআমার খালি একটাই ভয় ...আবার কোন মুডো আইবো না তো?
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


