আমার প্রিয় পোস্ট

মতাদর্শিক আধিপত্য এবং ইন্টেলেক্চুয়াল মকারি

০১ লা মে, ২০০৭ বিকাল ৩:২৮

শেয়ারঃ
0 0 0

প্রিয় সাদিক গত কয়েকদিন যাবৎ কোন বিষয়ে খুব বিব্রত, বিরক্ত। ক্ষণিকের উত্তেজনায় অনরত ভুল শট খেলে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। প্রতিবারই মনে হচ্ছে ভুল কাউকে লাড়ছেন। কেস হয়ে গেলেও থামছেন না। কি যেন একটা বলতে চাচ্ছেন। বোঝা যাচ্ছে না। এদিকে বোলাররাও তাকে পেয়ে বসেছেন। বিষয়টা ভালো লাগছে না।

ব্লগ কিন্তু লেখারই জায়গা। এইখানে লোকে লেইখা যার যার মত প্রকাশ করে। মাথা থিকা যে কথা বাইরায় তার লগে শরিলের আর শরিলের লগে নানানভাবে জড়িত অন্যান্য শরিলের অনেকদিনের অভিজ্ঞতা জড়িত। জীবনের সংঘর্ষগুলা সরাসরি আইবোই। সেইটা আইনের বা দোজখের ডর দেখাইয়া ঠেকানো গেলে ভালো হয় বইলা ঝুট-ঝামেলামুক্ত মাইনসের মনে হইলেও আসলে ঠেকানো যায় না।

সাদিক উপরের দুইটা লাইন বাদ দিয়া টিপিক্যাল এনজিও লাইন ধরছে। রাবীন্দ্রীক প্রশান্তি+নিও লিবারেল উন্নয়ন। এই প্রক্রিয়ায় উপরিকাঠামোর লগে সুবিধাজনক মানে সবদিক রক্ষা হয় এইরম অবকাঠামোর দূরত্ব মাপতে যত বড় কাঁটা কম্পাস লাগে সেইটা আপাতত বানানো না যাওনে মরমী তড়িকা লইছে অর্থাৎ উপরিকাঠামোর লগে অবকাঠামোর সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে অর্থাৎ হাঁউ মাউ খাউ থাকতেও পারে নাও থাকতে পারে। দলে লোক পাওয়াও যায় এই কায়দায় খুব সহজে। উত্তরাধুণিক পাঙ্করা আছে। তারাও মনে করে ইতিহাসের ইভেন্টগুলা পাশাপাশি শুইয়া থাকে । তাদের মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা একধরণের ফ্যাসিবাদ। এইখানে ইভেন্টগুলা হয় সমকামী নয় ভাইবোন অর্থাৎ ইতিহাসকে বস্তুবাদী দৃষ্টতে দেখলে নানান সমস্যা তাই সামন্তীয় নৈতিকতাই সই।

এতে কি লাভ? লাভ হইলো উন্নয়নের পথের কাঁটা সইরা যায়। গরীব দেশের মানুষ হইলো ভুদাই। স্মৃতি তাগো কাছে ভক্তিবস্তু। কোন আমলে ফাইট করছিল উপনিবেশের বিরুদ্ধে হেই কথায় এখন কোন বালের চিড়া ভিজবো? বরং রবীন্দ্রনাথের আলু চাষ(আলোকিত) আর মোহনদাস করমচাঁদের প্রাচীন ভারতের স্বয়ংসম্পূর্ণ গেরামের ঘন্ট অনেক ভালো। কোনটাতেই পলিটিক্যাল স্বাধীনতার কোন দরকার নাই। আর "সবকিছু" এখন "অন্যভাবে" দেখা হয়। উন্নয়ন এখন "অন্যরকম"। "সবকিছু" "বদলাইয়া" গেছেগা। (তারপর ভুরুটুরু কুচকাইয়া বেশ কায়দা কইরা) আসলে বিশ্বায়নের যূগে জাতিরাষ্ট্রের ধারণা অচল। রাজনৈতিক স্বাধীনতাও তেমন জরুরি না। একসময় ঐরকম ধারণা ছিল। এখন আর নাই। শিল্পন্নয়নের পুরাণা প্যারাডাইম গেছেগা। সব জায়গায় ম্যাশিং বসানো সম্ভব না। এখন উন্নয়ন মানে গ্রোউথ রেট বাড়ানো। বোকার মত নাইজেরিয়ার উদাহরণ দেবেন না প্লিজ! খিয়াল করুন আশির দশকে তেল বিক্রির সময়কার ৭৭% প্রবৃদ্ধির হার। নব্বই দশকের শেষের পরিণতির জন্যে তাদের পলিটিক্স দায়ী। এজন্য তেলের খরিদ্দারকে দায়ী করা ঠিক্না। এটা একধরণের হীনমন্যতা। দক্ষিণ কোরিয়ার দিকে তাকিয়ে দেখুন! জলপাই ঠাপে তাদের দেশে এখন আস্ত বাঙ্গী আর দেখাই যায় না! সুতরাং ইল্যুশন ত্যাগ করুন! বর্তমান একটা আলাদা ঘটনা। উন্নয়ন চুইয়ে পড়ছে উপর থেকে নীচে। দেখতে পাচ্ছেন না? চশমাটা খেয়ে ফেলুন, নতুন চশমা নিন। উপনিবেশবিরোধী সংগ্রামের ইতিহাস ভুলে যান। ঐসব স্মৃতি বর্তমান ত্রাতাদের শত্রু ভাবতে শেখায়। (তারপর ২ লাইন রবিবুড়োর গান "পশ্চিম আজি খুলিয়াছে দ্বার")

সবই বুঝলাম বরখুরদার! বুঝতে বুঝতে অবিরাম ভুদাই হচ্ছি প্রতিদিন। কিন্তু আমার গতর ভর্তি জটিল সব ছারপোকা। ৫০০০বার ডিলিট করলেও স্মৃতিগুলো মোছে না। গুতায়। খালি গুতায়। খালি মনে হয় যার নেমকখাই তার গুহ্যদ্বারে ছেড়ে দেই পোকাগুলো। আরো মজা কি জানো? এই দিলাম কইলেই ত্রাতাঠাকুর নাচে। ফকিন্নির পুত আমি তাতে যাহারপরনাই আল্হাদিত হই। শুধু ছারপোকাই না। কলা খাইয়া অবিরাম চোচাও ফালাই ত্রাতার নাটমঞ্চে। লগে ছারপোকার ফাপর।

মাঠে প্রতিদিনই কেউ না কেউ ফাইট করে। মাঠ অনেকরকম। কথাও একটা ক্রিয়া। আর ত্রাতাঠাকুর তার সোল এজেন্ট না। খালি তিনিই কইবেন তাতো হইবো না। তারে মাঠ ছাইড়া দিতে আমি রাজি না। তিনি মকারি করতে মোসাহেব ভাড়া করবেন আর আমি জিল্হ্বা বিলম্বিত শুইনা দ্রুত দাদরায় তালিখালি মাপুম এতো মডার্ন হওয়া মনে হয় মুস্কিল। বাগযন্ত্রটা আমারো আছে। আমি কথা কমুই।
ফাইট করতে গেলে মাথায় থাকতে হইবো যে অতীতেও ফাইট করছিলাম এখনো করতাছি। স্বাধীন হইতে যাগো লগে যুদ্ধ করছি তারা আর আজকের শত্রুরা আলাদা না। কারণ ফাইট আগে যারা করছে আইজকাও তারাই করে। শত্রুর আগের তালিকা বাতিল হয় নাই তাতে আরো লোক যোগ হইছে। জেনারেশন বদলাইছে। তাই পরের জেনারেশনের কাছে অতীতের লড়াই এর স্মৃতি পৌছাইয়া দিতেই হইবো। শত্রুমিত্র আরো ভালো কইরা চিনতেই দিতো হইবো। তাই কথা কওনের প্লাটফর্ম বেহেড টেকমোল্লাগো হাতে কোন অবস্থাতেই ছাইড়া দেওন যাইবো না। পদে পদে তাগো লুঙ্গী ধইরা টান দিতেই হইবো। সুফি মানুষের তাতে কলেজা ফাইট্টা গেলে কানে কর্ক দিয়া রাখাই ভালো।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা মে, ২০০৭ বিকাল ৩:৩৮
সাদিক বলেছেন: প্রথম লাইনে ভুল শুধরান আগে। প্রিয় সাদিক না, 'রাজাকার সাদিক' হইবো। তারপরে বাকিটা পড়তাছি।

ইন্টেলেকচুয়াল মকারী। ভালা কইছেন।

আমিও একটা টার্ম খুজতাছি। পাইলে কমুনে।
৩. ০১ লা মে, ২০০৭ বিকাল ৩:৪১
সুমন চৌধুরী বলেছেন: সাদিক,
প্রুফ রিডিং করি না সচরাচর।
৫. ০১ লা মে, ২০০৭ বিকাল ৩:৪৩
গোপাল ভাঁড় বলেছেন: ওয়াইড বলে ৪ রান - টোটাল ৫ দিলাম...
৮. ০১ লা মে, ২০০৭ বিকাল ৪:১১
দ্বিতীয়নাম বলেছেন: "পদে পদে তাগো লুঙ্গী ধইরা টান দিতেই হইবো।" --লুঙ্গী ধইরা টান অনেক দিছেন। এইটা এখন 'সামহোয়ার গেম'-এ পরিণত হইছে। এখন বিচিতে পারলে লাত্থি মারেন।
১০. ০১ লা মে, ২০০৭ বিকাল ৪:৪৯
যূথচারী বলেছেন: একটা কমেন্ট লিখলাম এক ঘণ্টা ধইরা, বালের আপলোড দিতে গিয়া ধরা খাইলাম। আবার লিখে দিচ্ছি।
১১. ০১ লা মে, ২০০৭ বিকাল ৫:০৬
রাগ ইমন বলেছেন: খাইসে , বদ্দার মতন ঠান্ডা মানুষ খেপসে মানে আজ্ঞুন ভালোই লাইগা গ্যাসে ।

বদ্দা , লিখা ত চামুচ!

কিন্তুক , কি জানি একটা গোত্তা খাইয়া পাকাইয়া গেলো । প্যাঁচ খুল্বার পাইরলে , কমুনে !

সাদিক , ক্ষ্যামা দে বাপ । তোর শব্দ চয়ন আমার মত শিশুতোষ হইয়া যাইতাসে । আর কিছু কমু না ।
১২. ০১ লা মে, ২০০৭ বিকাল ৫:১৬
চোর বলেছেন: এইক্ষেত্রে, শিশুতোষ = childish
কারণ, ভাবেশিশুগণ চামেচিকনে শেয়ানা হইয়া উঠে। মাইয়াগো মাইয়ে হাত দিয়া হয়তো কয় দুদু খামু। অথচ চক্ষু আরো নিচে। শিশু হওনের কত সুবিধা!

পাঁচ।
১৩. ০১ লা মে, ২০০৭ বিকাল ৫:২৩
দ্বিতীয়নাম বলেছেন: হ সাদিক , ক্ষ্যামা দে বাপ । ব্যাটা জামাতিগো লুঙ্গির বদলে নয়া মুক্তিযোদ্ধাগোর লুঙ্গি ধইর
১৪. ০১ লা মে, ২০০৭ বিকাল ৫:৩৩
চোর বলেছেন: লুঙি ধইরা টান দিলো ক্যান? চুষতে চায় নাকি? দ্বিতীয়নাম আপনিও সাদিকের লগে জামাতে খাড়ায়া যান।
১৫. ০১ লা মে, ২০০৭ বিকাল ৫:৪১
রাগ ইমন বলেছেন: সাদিকের সাথে কথা বলতে গিয়ে আর লেখা পড়তে গিয়ে আমার একটা কথাই মনে হয়েছে , যতবার ওরে নিয়ে গন্ডোগোল লেগেছে ।

সে যদি হৃদয়ে সত্যি সত্যিই বাংলাদেশ, মুক্তিযুদ্ধ , রাজাকার বিরোধিতা , এই সব ধারন করে থাকে , তাহলে তার প্রকাশে , সাদিক চরম ভাবে ব্যর্থ । অন্তত আজকের ব্লগে ।

যে সব শব্দ আর বাক্য রচিত হয় সাদিকের ব্লগে , তার অর্থ সত্যি , প্রচন্ড ভাবে মিস লিডিং । আর ঝাপ্সা । ভীষন ভাবে ঝাপসা ।

সাদিক , একদিন তুইই বলেছিলি , "ব্লগটা ইগোর মাইন ফিল্ড ।"

স্পষ্ট করে নিজেকে এখনো চিনে না থাকলে , সেইটাতেই মন দে না । প্রচন্ড বিভ্রান্ত লাগছে তোকে । বিশেষ করে লাস্ট পোস্টের পর ।

৭১ এর রাজাকার গুলারে আগে ধরেন যারা বলে , মানুষ বোঝে কি জন্যে বলে। তোর বলার অর্থ যদি ভিন্ন হয়েও থাকে , জাস্ট রিমেম্বার , অর্থ নির্ভর করে লিসেনারের উপর । বক্তার উপর নয় ।

আর বিচার কবে শুরু হবে আমরা জানি না। কিন্তু, যখন শুরু হবে , তখন নানা, নাতি , মেয়ে -জামাই -- সবার বিচার এক সাথেই করার পক্ষপাতি আমি ।

পাপীর বিচারে , এ আগে , ও পরে বলে কোন কথা নাই । সব এক । একটা জাতির বিরুদ্ধে ইতিহাসের চরমতম অন্যায় হয়েছে । তার প্রতিবাদ আগে রাস্তায় , পরে ব্লগে হতে পারে না । বরং রাস্তায় , ঘরে , চেতনায় , কর্মে এবং "ব্লগে" হওয়াটাই উচিত ।

এভরি লিটিল বিট কাউন্টস । তুই কোন পক্ষ নিবি , বি সিওর অফ দ্যাট ।
১৬. ০১ লা মে, ২০০৭ বিকাল ৫:৫০
চোর বলেছেন: সুলক্ষণ :)
কতক্ষণ ঠিক থাকবে, সেটাই দেখার বিষয়। বদ্দারে কই নাই।
১৮. ০২ রা মে, ২০০৭ রাত ১২:৪৯
আড্ডাবাজ বলেছেন: সুমন দা,
এইডা কেমনে চশমার ফাঁকে পড়ল, বুঝলাম না। দেহ, মন, কথন, বুলনসহ পুরো স্বত্বা দিয়ে একাততরকে বুঝতে হবে। না হলে, বারবার হোঁচট খেতে হবে। না জেনে বলা আর বুঝেও না বলার মধ্যে ফারাকটা অনেক বেশী। তবে সাদারে সাদা আর কালোরে কালো বলার হিম্মতটা সবসময়ই অর্জন করতে হয়। কারণ, এটা আবার জন্মগতভাবে পাওয়া যায় না। তবে মনে করায়ে দেওয়ার দরকার আছে।
১৯. ০২ রা মে, ২০০৭ রাত ১:০৫
সুমন চৌধুরী বলেছেন: আমার আসলে এখন একটু মনখারাপ লাগতেছে। সাদিকরে আগেও পচাইছি। কিন্তু আজকের মতো মেজাজ খারাপ কইরা না। মুক্তিযুদ্ধ নিয়া লেখা পড়তে ভালো না লাগলে পইড়ো না ফুরাইয়া গেল। থাকো নিজের মতো। রাজাকারগো কথার প্রতিবাদ বা রাজাকার গো বিরুদ্ধে লেখা উচিত কি উচিত না এই ফতোয়া দিতে যাওনের দরকার কি?
২০. ০২ রা মে, ২০০৭ রাত ১:২১
যুঞ্চিক্ত বলেছেন: ভাল কৈছেন ইমন রাগু।
If logic fails to open the heart, compassion will open the heart.
২১. ০২ রা মে, ২০০৭ রাত ২:৪৪
উৎস বলেছেন: ঘটনা হচ্ছে সাদিক তার এই বক্তব্যটা অনেক আগে থেকেই বলতে চায়, আমরা অনেকেই গুরুত্ব দেই নি। তার কথা বার্তা ঘোলাটে হওয়ায় সব সময় বোঝা যায় না গন্তব্য কি। দীক্ষকের সাথে তার অনেকগুলা পুরানো তর্ক ছিল আগের আমলের, ঐখানে সে কিন্তু বছরখানেক আগেই তার অবস্থান প্রকাশ করছে।

তারেক জিয়ার কথা বার্তার সাথে সাদিক টাইপের লোকদের খুব মিল আছে। তারিক জিয়াও খুব মুক্তিযুদ্ধ বিরোধি, কথায় কথায় আগের জেনারেশনকে দোষ দেয়, অথচ এদের নিজেদের অর্জন বলতে ভন্ডামী, চোট্টামী ছাড়া আর কিছু না। তবে কথার ফাকে এদের মূল প্রচেষ্টা থাকে ৭১ কে অতীত বলে চালিয়ে দিয়ে গুরুত্বহীন করা বা জামাতের দোষকে লঘু করা। সাদিক, আস্তমেয়ে/সন্ধ্যাবাতি বা অন্যান্য জামাত ঘরানার ব্লগাররা ঘুরে ফিরে এই কাজটা বারবার করে।

ধন্যবাদ সুমন লেখাটার জন্য।
২২. ০২ রা মে, ২০০৭ রাত ২:৫১
আলভী বলেছেন: আমার মনে হয় না, সাদিক ভাই এইরকম @ উদাস।
সে হয়ত ---------------- জানি না কী বলব (বিভ্রান্ত টার্মটা সাদিক ভাই এর কারেকটারের সাথে যায় না।)
আমিই এই প‌্যাচে কেমন যেন বিভ্রান্ত হয়ে যাচ্ছি। সরি -----
২৩. ০২ রা মে, ২০০৭ রাত ২:৫২
সুমন চৌধুরী বলেছেন: হ্যা। সাদিকের পুরনো পোস্টেও এই ঝামেলাগুলা আছে। তিরিশ লাখ না তিন লাখ দিয়া শুরু। তখন বিষয়টা নজর এড়াইয়া গেছিল।
২৪. ০২ রা মে, ২০০৭ রাত ২:৫৭
উৎস বলেছেন: সাদিক গভীর জলের মাছ হওয়ায় ধরা খাইতে সময় লাগলো। এদিক থেকে ওয়ালীর প্রশংসা করা যায়, তার অবস্থান পরিস্কার, রাখঢাকের বালাই নেই। আস্ত আরেকটু চালাক, না জানা থাকলে যে কাউকে শুরুতে বিভ্রান্ত করতে পারে। তবে সাদিক মনে হয় ঘোলা-আর্টে পিএইচডি নেওয়ার যোগ্যতা রাখে।
২৫. ০২ রা মে, ২০০৭ রাত ৩:৩৪
সাজেদ বলেছেন: উৎস, আপনি সাদিকের ব্যাপারে ভুল বুঝেছন।
২৭. ০২ রা মে, ২০০৭ সকাল ৯:০৫
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: বদ্দা, এইটা পুরা অন্যমাত্রা
২৮. ০২ রা মে, ২০০৭ বিকাল ৫:১২
সুমেরু বলেছেন: আবার কই, এই নিয়া সময় নষ্ট করেন না।

ফালতু কথা নিয়া মাতামাতি ভাল নয়।
আমি বেশি পড়ি নাই, স্রেফ চামের ৫ অবধি।
২৯. ০২ রা মে, ২০০৭ বিকাল ৫:২১
সুমন চৌধুরী বলেছেন: ঠিক সুমেরু।
চুপ করছি কালকে থিকা।
৩৫. ০৭ ই মে, ২০০৭ সকাল ৮:৫৩
এস্কিমো বলেছেন: একজন দালালের স্বপ্ন, যদি রাজাকার শব্দটা পৃথিবী থেকে একদম উঠে যেত, কতইনা মজা হতো। একবার নরমে একবার গরমে - চেষ্টা একটাই, ভুলে যাও ৭১। কিন্তু সেটা কি ভুলে সম্ভব। দেরীতে হলেও ধন্যবাদ সুমন চৌধুরীকে - এবং ৫।
৩৬. ০৭ ই মে, ২০০৭ বিকাল ৪:২২
আপন তারিক বলেছেন: আসলে সবাইরে খুশি রাখার কাজটা করতে গেলেই সমস্যা!
সেটা বোধহয় ঠিকও না।
৩৭. ১২ ই মে, ২০০৭ ভোর ৬:৫৪
হাসিব বলেছেন: ছফা টাইপ লেখা হইছে । শোমচৌয়ের বক্তিমেভক্তিগদগদ পোস্ট দেইখা আবার পড়তে আইছিলাম । চামচামি এ ব্লগে একপোস্টে একবারই করন যায় বইলা চামচামি করলাম না । প্রিয়পোস্টের তালিকায় এ্যাড করলাম ।
৩৮. ১৮ ই মে, ২০০৭ দুপুর ১২:০২
তারিক হাসান খান নিপু বলেছেন: ধুত্তরী,
যত্তসব লুঙ্গা পাট্টি !
৪০. ১৫ ই জুন, ২০০৭ ভোর ৫:৩৩
কেমিকেল আলী বলেছেন: বসের লেখা বরাবরই ৩/৪ পড়তে হয় ঠিকমত বোঝার জন্য।
আজকালের লোকজন শুধু সুফি মানুষের পিছনে লাগে!!
সুমন ভাই শিবির মুক্ত জাবির সাবেক ছাত্র তাই শিবিররে পচানো লেখাটায় জোস পাইছে!!
চামচ!!!!!!! বদ্দা
৪২. ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:৫৪
খারেজি বলেছেন: সুমন চৌধুরী,
একমত।
কিন্তু সুফি রা কানে কর্ক গুজবো ক্যান? ঠিকই দেখবেন সময়মত রাস্তায় তারা... আপনের পাশেই...
৪৩. ১৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৯
খারেজি বলেছেন: মাফ কইরেন সক্কলে, এই সুফি যে সেই সুফি না আগে জানতাম না। এই মাত্র সুফি নামের এক বাজারী ভন্ডের ব্লগে সফর করে বুঝলাম ইহা কোন!
৪৪. ১৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৪
সুমন চৌধুরী বলেছেন: খারেজি,
আপনার কথা কি বুঝলাম?
৪৫. ১৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
লাল দরজা বলেছেন: আমি এই মাসেই নতুন ব্লগবাসী হইছি। আপনার এমন ব্লগবাষ্টার লেখাটা এর মধ্যে নজর করতে পারি নাই। মাত্রই পড়বার সৌভাগ্য হইল, আহ্ হারে বড় আরাম পাইলাম ব্রাদার। লাল সালাম আপনেরে।
৪৯. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৯
অচেনা বাঙালি বলেছেন: মুকুল আপনেরে বিপ্লব দেছে বদ্দা।

 

মোট সময় লেগেছে ১.০১৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দার্শনিকরা
এযাবৎকাল
পৃথিবীকে শুধু
ব্যাখ্যাই করেছেন
আসলে প্রয়োজন আরও ব্যাখ্যা করা,
ব্যাখ্যার কামাখ্যা মাসী
ঘোমটা ঝেড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ