আমার প্রিয় পোস্ট

পরোটা গোস...লাইভ ব্লগিং ২

২৪ শে মে, ২০০৭ রাত ১২:৩৯

শেয়ারঃ
0 0 0

(এই রেসিপি যাতের বাসায় ব্লেন্ডার নাই তাদেরকে টার্গেটগ্রুপ ধইরা ...)
এইবার গোস।

কেজি খানেক গরু। সিনার গোস হইলে ভালো হয়। কাইটা কুইটা ধুইয়া রাখেন।

৬-৭টা মাঝারি সাইজের পিঁয়াজ কাটেন কুচি কইরা। ৫-৬ কোয়া রসুন রদ্দা মাইরা ছাল ছাড়াইয়া রাখেন। পরিমাণতো আদা হয় কুচি করেন অথবা কয়েকটা ছোট টুকরা কইরা রাখেন। ৬-৭টা ছোট সাইজের কাঁচামরিচ ফাইড়া রাখেন।

এইবার হাড়ি চুলায় দেন। গরম হইলে ৪-৫টা এলাচ,দারুচিনি,লবঙ্গ দেন। ৭ সেকেন্ড পরে তেল দেন। তার উপর পিয়াজ। মাঝারি জ্বালে শুরু করেন ভাজা। পিঁয়াজের রঙের পরিবর্তন খুব খিয়াল কইরা। লবণ দেন। পিঁয়াজ গলবো তাড়াতাড়ি। পিয়াঁজের রঙে ন্যুনতম বিচ্যুতি লক্ষ করামাত্র ফাঁড়া কাঁচামরিচ ছাড়েন। ২১ সেকেন্ড পরে আদা। ৫৫ সেকেন্ড লাড়েন। এইবার রসুন। জ্বাল একটু বাড়বো। ৫০ সেকেন্ড লাড়েন। জ্বাল আবার মাঝারির ইমিডিয়েট নিচে। এইবার একটু একটু কইরা হলুদ গুড়া,জিরা,ধনিয়া দিয়া লাড়েন।

তারপর গোস ছাড়েন।

লাড়েন। লাড়তে থাকেন। যত লাড়বেন উত্তেজনা তত বাড়বো। বাড়াইতে থাকেন। লাইগা যাইতে চাইলে একটুস খানি পানি দেন। লাড়তে থাকেন......

১০ মিনিট পরে দেখবেন গোস থিকা নিজস্ব ঝোল আসিতেছে। এইবার জ্বাল আরেক্টু কমাইয়া ঢাইকা দেন।

ব্লগে আইসা গোটা তিনেক খুচরা মন্তব্য আর একটা অপ বাক সাইজ পোস্ট পড়েন।

এইবার গরম তাওয়ায় গরম তেলে খাস্তা পরোটা এক এক কইরা...

লগে এক কামুড় কইরা ফ্রেস পিয়াজে কামুড় দিতে পারেন...ভালো লাগবো....

গুটেন আপেটিট!

 

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে মে, ২০০৭ রাত ১২:৪৪
মাহবুব সুমন বলেছেন: মিয়া রাইত ১২:৪৫ বাজে, এই সময় রান্ধুম ক্যামনে? দিলেন তো মিয়া কিদা বারাইয়া!
২. ২৪ শে মে, ২০০৭ রাত ১২:৪৭
মানবী বলেছেন: এমন অদ্ভুত রেসিপির জন্য আপনাকে ধন্যবাদ সুমন চৌধুরী!
৩. ২৪ শে মে, ২০০৭ রাত ১২:৪৯
বন্ধনহীন বলেছেন: ভাইজান, মনে হচ্ছে লেখার মত রান্নায়ও আপনার হাত খুউব ভালো। রান্না হলে খবর দিয়েন - উড়াল দিয়ে কাসেল পোছাবো। থাকেন কি হোপলার আসে-পাসে? আমি ১৯৯৯-২০০০ সালে থাকতাম মেনজার পাশে - Arnold-Bode Str. ।
৪. ২৪ শে মে, ২০০৭ রাত ১২:৫৩
সুমন চৌধুরী বলেছেন: হে: হে: শুক্রিয়া...

বন্ধনহীন,
চিনলাম মনে হয়। মিলন ভাই আর অনন্তকুমারের কাছে শুনছি। আমি থাকি হপ্লার ভিতরে। নোরা প্লাটিয়েল ৭ এ...
৫. ২৪ শে মে, ২০০৭ রাত ১২:৫৫
লুনা রুশদী বলেছেন: হা হা! সুমন ভালো রেসিপি দিছেন। অাপনার রেসিপি বই বাইর করা দরকার। এনটারটেইনমেন্ট, রান্না শেখা সব এক সাথে হবে। এর অাগে কেউ রসুনরে রদ্দা মারছে বলে শুনিনাই। সাধারণত ছোট বেলায় কমিক বইয়ে এই শব্দ থাকতো।
৭. ২৪ শে মে, ২০০৭ রাত ১২:৫৬
বন্ধনহীন বলেছেন: মিলন ভাই এখন আছে? সালাম জানাবেন, উনাকে আর ভাবীকে।
৮. ২৪ শে মে, ২০০৭ রাত ১২:৫৭
মাহবুব সুমন বলেছেন: ব্লগের বাবুর্চি হইলো সুমন চৌধুরি
১০. ২৪ শে মে, ২০০৭ রাত ১২:৫৮
সুমন চৌধুরী বলেছেন: না মিলনভাই যুক্তরাষ্ট্রে। ভাবী চইলে গেল সেদিন।
আপনি কি স্টুটগার্টেই আছেন?
১১. ২৪ শে মে, ২০০৭ রাত ১:০২
বন্ধনহীন বলেছেন: হ্যা। প্রতি বছর ভাবি, আর দু-তিন বছর, তারপর দেশ। এই দু-তিন বছর শেষ হচ্ছে না, হ্য়তো হবেও না।
১৩. ২৪ শে মে, ২০০৭ দুপুর ২:০৩
শাহানা বলেছেন: হমম, আমার গোসত রান্নাও (বহুকাল আগে) অনেকটা এই রকমই। গরমের দিনে গোসত কসাইতে বহুত কষ্ট লাগে। আমাদের দেশে রান্নাঘরে আগে এসি লাগানো দরকার।
১৪. ২৪ শে মে, ২০০৭ দুপুর ২:১১
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: বদ্দা: শিরোনাম পেটের মধ্যে আগুন জ্বালাইলো। ঠিক্না ।
১৫. ২৪ শে মে, ২০০৭ দুপুর ২:৪৬
সুমন চৌধুরী বলেছেন: পুরা একমত @ শাহানা

শিমুল, হে: হে:...
১৬. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৩:০৪
আবু মুস্তাফিজ বলেছেন: এইবার ব্যাকেরে রাজকুমারের পয়দাকৃত তামসিক খিছুরি রানদা শিকাউ।
পুনশ্চ: রাজকুমার হেদিন অাইছিল। কয়, ঢাকা শহরে অার থাকুম না। অামি খুশি অইয়্যা কইলাম, তাইলে যাউগা। রাজকুমার কয়, পকেটে মাত্র চাইর ট্যাকা অাছে। হেহেহেহেহেহে।
শুধু তাহাই নহে, ভাঙ্গা হাত ফুইল্যা পুঁজ পড়তাছে। ডাগদার নাহি কইছে, হালার হাত অার ভালো হইবো না। হিহিহিহিহি। ভালোই হইছে, তামসার খিচুরি অার কুনোদিনই হয়তো খাোয়া হইবো না। হিসহিসহিকহিক।
প্রশ্ন: অাইচ্চা রাজকুমার বাইচ্যা থাকলে অামাগো উবগার কি অার মইরা গেলে অামাগো অবগার কি?
১৭. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৩:১৪
শ্যাজা বলেছেন: এমন একখান রেসিপিতে কেউ নম্বর দেয় নাই, ভারী অন্যায়:-(

আপনেরে আমি ৫ দিলাম সুমন।
১৮. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৩:১৫
আবু মুস্তাফিজ বলেছেন: বইলা রাহা ভালো যে হেদিন রাজকুমারের হাতে বারটেন্ডার রাজেলের বই অাছিল। শুধু তাহাই নহে অামার সামনেই কইয়্যা ফালাইলো রাজেল নাহি দুনিয়ার শ্রেষ্ঠ পয়দার একটা। হেহেহেহেহেহেহেহেহে।
২০. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৪:২২
সুমন চৌধুরী বলেছেন: শ্যাজা এবং জ্বীনের বাদশা,
ডাংকে...

মটেন,
রাজকুর কথা শুইনা ভাল্লাগলো না।
২১. ২৭ শে মে, ২০০৭ দুপুর ১২:৩০
মানবী বলেছেন: ব্লগে এলাম আপনাকে আবার ধন্যবাদ জানাতে। এই অদ্ভুত রেসিপি আজ Try করেছি। রদ্দা মারা ব্যপারটি বুঝতে না পারায় রসুন কুচি করে ব্যবহার করেছি।

ধন্যবাদ :-)

 

মোট সময় লেগেছে ০.৯৩৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দার্শনিকরা
এযাবৎকাল
পৃথিবীকে শুধু
ব্যাখ্যাই করেছেন
আসলে প্রয়োজন আরও ব্যাখ্যা করা,
ব্যাখ্যার কামাখ্যা মাসী
ঘোমটা ঝেড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ