আমার প্রিয় পোস্ট

বালিঘড়ি

৩১ শে মে, ২০০৭ দুপুর ১:৪৬

শেয়ারঃ
0 0 0

বছর ঘুরে আসছে। জুন আসতে আর কয়েক ঘন্টা বাকি। গতবছরের জুনে অনেক ঘটনা ঘটলো একসাথে। ফ্লাডিং,প্রথম পাতায় ব্যান (পরে দ্রুত আনব্যান), হাসপাতাল গমন ইত্যাদি। তবে স্মৃতিতে দাগ কেটে আছে সাদিকের সংক্ষিপ্ত কাসেল ট্যুর। দু:সময়ে এসেছিল। যতটা ঘুরতে বা আড্ডা দিতে চেয়েছিলাম ততটা পারিনি। পেছনের সিড়িতে বহুদিন পড়েছিল কাতার এয়ারলাইন্সের ট্যাগ। ব্লগের বয়স তখন সাকুল্যে ৬ মাস। পাঁচমাসের মাথায় প্রাপ্তিকে ঘিরে ব্লগারদের মধ্যে অভাবনীয় ঐক্য গড়ে উঠেছিল। বহুদিন জানিনা প্রাপ্তি এখন কেমন আছে। ডিসেম্বরে যারা দেশে গিয়েছিলেন তারা সবাই কমপক্ষে একবার করে গিয়েছেন ওদের বাড়ি। আমি দূর থেকে শুভ কামনা ছাড়া আর কিছু করতে পারিনি।

মে-জুন ২০০৬ এর তুলনায় ২০০৭ এ অর্ধেকও পোস্ট করা হয়নি। অথচ প্রায়ই ঘন্টার পর ঘন্টা ঝুলেছি লগইন অবস্থায়। প্রতিদিনই কমপক্ষে একবার ভেবেছি এইবার অন্তত মাসখানেকের জন্য একটা ডুব মারবো। হাসপাতালের সময় বাদে টানা ৪৮ ঘন্টা ব্লগের বাইরে থাকা হয়নি কখনোই। রাতে চোখ বোজার আগে আর সকালে চোখ খুলে শেষ পর্যন্ত এখানেই ফিরেছি।

দেড় বছর হলো এখানে। অনেক বন্ধু পেলাম। শত্রু সেভাবে পাইনি। মতামতের জন্যে কেউ লালতালিকাভুক্ত করে থাকলে তার জন্যও থাকলো শুভ কামনা। বহু লেখা পড়েছি। মন্তব্য করেছি ইচ্ছামত। তাতে কালক্ষেপণ ছাড়া কতটা ক্ষতিবৃদ্ধি হয়েছে জানিনা। মতসংঘর্ষ-প্রতিআক্রমণ উপভোগ করেছি। ওই উপভোগ টুকুই হয়তো প্রাপ্তি।

মীর মশাররফ হোসেন হলে থাকতে দুপুরে-রাত্রে খাওয়া হতো কালুর মেসে। কালুর অদ্ভুত প্রীতি ছিল ৫০০টাকার নোটে। পাঁচটা বা ১০টা ১০০টাকার নোট দিলে তার মধ্যে তেমন ভাবান্তর দেখা যেত না। কিন্তু একটা ৫০০টাকার নোট দিলেই খাতির শুরু করতো। সংখ্যাটার একটা মনস্তাত্ত্বিক প্রভাব আছে। মনে হয় অনেকটা হলো। আর কতটা বাকি কেউই যখন জানেনা অনেকটা ভেবে খানিক স্বস্তি পেলে ক্ষতি কি?

 

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে মে, ২০০৭ দুপুর ২:০৩
তেলাপোকা বলেছেন: হ আপনার ১ লাইনের মন্তব্যে ১০০ লাইন হাসির গদ্য থাকতো। আপনার মতোই অনেকটা আমার অবস্থা। তবে যাকে যা বলেছি শাট শাট বলেছি। বলতে আমার বাঁধা কিসে? সবাই আমাকে পছন্দ করে বসে থাক তেমন আঁতেল লেখক আমি নই।

হ সময়টা উপভোগটাই আসলে প্রাপ্তি। রাতটার কিছু অংশ কাটানো যায়। আর ল্যাবে বসে নিশ্চিন্তে ক্লাশ মিস দেয়া যায়।
২. ৩১ শে মে, ২০০৭ দুপুর ২:২৮
সুমন চৌধুরী বলেছেন: একমত। সবার ভালোবাসা পাইতে গেলে অনেক সমস্যা।
৩. ৩১ শে মে, ২০০৭ দুপুর ২:৩১
কৌশিক বলেছেন: সত্যিই কেটে গেল দিনগুলো।
৫. ৩১ শে মে, ২০০৭ দুপুর ২:৪৫
উদাসী স্বপ্ন বলেছেন: খালি দিনই কাটে? রাইত কাটে না? নাকি রাইত গুলা ব্লাহোলের সিংগুলারিটির মধ্যে হাবুডুবু খাইতাছে?
৬. ৩১ শে মে, ২০০৭ দুপুর ২:৪৫
উদাসী স্বপ্ন বলেছেন: খালি দিনই কাটে? রাইত কাটে না? নাকি রাইত গুলা ব্লকহোলের সিংগুলারিটির মধ্যে হাবুডুবু খাইতাছে?

৮. ৩১ শে মে, ২০০৭ বিকাল ৩:৩৮
শ্যাজা বলেছেন: বালিঘড়িটা চমত্তকার সব ছবি দিলো, সময়ের।
৯. ৩১ শে মে, ২০০৭ রাত ১০:৩৫
কনফুসিয়াস বলেছেন: একদম লারার মত খেলছেন! দৃষ্টিনন্দন সব পোষ্ট।
শুভকামনা রইলো।
১০. ৩১ শে মে, ২০০৭ রাত ১০:৪৬
ধুসর গোধূলি বলেছেন: উইকেটে টিক্কা থাকেন বদ্দা, রান আপনা আপনিই আইবো।
১১. ০১ লা জুন, ২০০৭ সকাল ৯:৩৭
রেজওয়ান বলেছেন: কনকি ৫০০ হইল? কন্গ্রাটস... আর সাক্ষাতের অপেক্ষায়।
১২. ০১ লা জুন, ২০০৭ সকাল ১০:২৪
শ্যাজা বলেছেন: ৫০০ পুরা হইল, খিয়াল করি নাই!

অভিনন্দন। ।
১৩. ০১ লা জুন, ২০০৭ সকাল ১০:২৯
তারেক রহিম বলেছেন: ছবি-লেখা দুইটাই অসাধারন! হাজার পুরা করেন তাড়াতাড়ি।
১৪. ০১ লা জুন, ২০০৭ সকাল ১০:৩১
জামাল ভাস্কর বলেছেন: শুভেচ্ছা ৫০০ পার হওনের!
১৬. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১:৫৮
ঝরা পাতা বলেছেন: কনগ্রাটস বদ্দা। হাজার হোক এবার।
১৮. ০২ রা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯
সুমেরু বলেছেন: ভাল,
৫শ নিয়া
ফাসকো
থাকেন।

 

মোট সময় লেগেছে ০.৯৪১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দার্শনিকরা
এযাবৎকাল
পৃথিবীকে শুধু
ব্যাখ্যাই করেছেন
আসলে প্রয়োজন আরও ব্যাখ্যা করা,
ব্যাখ্যার কামাখ্যা মাসী
ঘোমটা ঝেড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ