আমার প্রিয় পোস্ট

ষোলকলা

০৩ রা জুন, ২০০৭ বিকাল ৪:২৯

শেয়ারঃ
0 0 0

খতিবের হাত থেকে মাইক নিয়ে যে কথা বলা যায় না তা কিন্তু টাইপ করা ঠিকই যায়। কলমের শক্তি তো সেখানেই। খতিবের সামনে শুধু বিশ্বাসীদের সমাবেশ। সেখানে অবিশ্বাসের পক্ষে প্রচারণাই বরং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া। যুক্তিতর্ক সেখানেই করা যায় যেখানে বিশ্বাসী-অবিশ্বাসী সকলের সমাবেশ ঘটে। যুঞ্চিক্তর লেখাগুলো পড়েছি। যুক্তিতে ফাঁক হয়তো ছিল। সেটা নিয়ে সন্ধ্যাবাতি তর্কও করে যাচ্ছিল। যুক্তিতে ফাঁক থাকলে তাকে যুক্তিতেই পরাজিত করা যেতে পারে। যখনই কোন এক পক্ষের কণ্ঠরোধ করা হয় তখনই কিন্তু ছোট ভাই পুল লাড়া দিতে চায়। তখন ছাতুতে থুতু-শ্লেষ্মা মিশতে শুরু করে।

ভাষা প্রয়োগে বিভিন্নতা না থাকলে পৃথিবীতে একাধিক লেখকের আবির্ভাব হতো না। যুঞ্চিক্ত যে ভাষায় লিখেছে সেটা জীবন্ত লোকায়ত ভাষা। তাতে কোন অ্যাকাডেমিক মুখোশ নেই। তার রিজনিং নিয়ে কিছু বলবো না। লেখার প্রস্তাবনা প্রমাণের দায় লেখকের। তাতে তর্কই একমাত্র পথ। লেখালেখির জায়গা গুলো জন্মের শর্তানুসারেই অ্যাকাডেমিক। তাই নৃবিজ্ঞান বা সমাজতত্ত্বের সেমিনারে যা আলোচিত হতে পারে তা পৃথিবীর সব লেখালেখির প্লাটফর্মেই রাষ্ট্রের আইনের তোয়াক্কা না করে অনুমোদিত। যখনই সেখানে তলোয়ার চলে তখনই প্রতিবাদ আসে। আসবেই।

যুঞ্চিক্তর পোস্টে কোথাও পর্ণগ্রাফি দেখিনি। সে তার মতো যুক্তি সাজিয়ে একটা প্রস্তাবনা পেশ করেছে। সেখানে তর্ক চলতে পারতো। যেমন চলেছে সাদিকের পুরনো পোস্টগুলিতে। সেখানে ভাষার ব্যবহার অন্যরকম ছিল ঠিক। কিন্তু তাতে বক্তব্য বদলায় নি। সেখানে মন্তব্যের বপু যুক্তির পোস্টের মন্তব্যের তুলনায় কম ছিল না। যুঞ্চিক্তর পোস্ট কারো বিশ্বাসে আঘাত করে থাকলে বলবো সাদিকের পোস্ট,পিয়াল ভাই এর পোস্ট এবং আমার নিজের বহু পোস্টও ভিন্নমতকে আহত করতে পারে। মতপ্রকাশেই ভিন্নমত চ্যালেঞ্জে পড়ে। থকন ভিন্নমতকে ডিফেন্ডে আসতে দিতে হয়। বিতর্ক চলতে দিতে হয়। মু্ছে দিলেই বিষয়টাতে রেফারির পক্ষপাতিত্ব প্রকাশ পায়। তাতে ব্লগের সন্মান বাড়ে না।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা জুন, ২০০৭ বিকাল ৪:৩১
অচেনা বাঙালী বলেছেন: ইচছাকৃত ভাবে আমার দেশকে অপমান করার জন্য চরম অপমানজনক,আপত্তিকর ছবি নিয়া রবিনহুড সমানে চালাইতাছে। কারো কোন অনুভূতিতে আঘাত লাগেনা।

রবিনহুডের প্রোফাইলের ছবি নিয়া এই পোস্ট দিসিলাম
রবিনহুড কোন জবাব দেয় নাই।

নোটিশবোর্ডও কোন ব্যবস্থা নেয় নাই।
৩. ০৩ রা জুন, ২০০৭ বিকাল ৪:৪৮
ধুসর গোধূলি বলেছেন: এক সেকেন্ড বদ্দা, মতকে আঘাত করা মানে?
যেকোন মতকে আঘাত করলেই যদি পোস্ট মোছার পেছনের প্রধান কারণ হয় তাহলে তো সেই কারণ এতোদিন খুব ভেবেচিন্তেই নোটিশবোর্ড আর 'তাহারা' উপেক্ষা করে এসেছে।
৭. ০৪ ঠা জুন, ২০০৭ বিকাল ৩:২২
আবু মুস্তাফিজ বলেছেন: এত কতা ক্যা। কেউ অন্যায় করলে ভাংচুর চালাো।
৯. ০৪ ঠা জুন, ২০০৭ বিকাল ৩:২৬
চোর বলেছেন: রেফারি ঘুষ খাইছে। ঘুষা না দিলে ঠিক হইবো না।
১১. ০৫ ই জুন, ২০০৭ রাত ৩:২১
শ্যাজা বলেছেন: আপনেরে মিঞা পাঁচের কমে দেওনই যায় না। কি মুশকিল কন তো!!
১৩. ১১ ই জুন, ২০০৭ বিকাল ৪:৪১
চার্লস চ্যাপলিন বলেছেন: মু্ছে দিলেই বিষয়টাতে রেফারির পক্ষপাতিত্ব প্রকাশ পায়। তাতে ব্লগের সন্মান বাড়ে না।


১৫. ১৮ ই জুন, ২০০৭ রাত ৩:৪৮
মেজভাবী বলেছেন: সে জন্যই ত আজকে কবি গাহিয়াছেন.....

শুনি ছাগু কহে, ঝরা- জানো তো হে, করিয়াছি আমি পণ,
সামহয়্যারইন, করিব স্বাধীন, ভাড়া করিয়াছি জনগন।
যত মুক্তমনা, নাস্তিক-জনা, করিব সবারে চিরতরে আউট,
ব্লগখানি জুড়ে, থাকিবে খালি ঘিরে, রাজাকার, ছাগু, টাউট।
বহুদিন ধরে, বহু প্ল্যান করে, বানাইয়াছি মোরা মডুরাম,
বাক-স্বাধীনতা, ফালতু কথা, কাঁচি চালাইবো অবিরাম। .....

আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই বুঝি হলো হাল্‌-
তুমি ছাগুরাম মডু হলে আজ, আর আমি হনু বাল্‌ ছাল্‌।

১৭. ১২ ই জুলাই, ২০০৭ রাত ১২:৪৪
চার্লস চ্যাপলিন বলেছেন: খুব কম আসি। এসেই যে পরিস্থিতি দেখি তাতে ভালো লাগে না।

 

মোট সময় লেগেছে ০.৯৩১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দার্শনিকরা
এযাবৎকাল
পৃথিবীকে শুধু
ব্যাখ্যাই করেছেন
আসলে প্রয়োজন আরও ব্যাখ্যা করা,
ব্যাখ্যার কামাখ্যা মাসী
ঘোমটা ঝেড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ