আমার প্রিয় পোস্ট

অবশেষে....

২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২১

শেয়ারঃ
0 0 0

অবশেষে সাবিনা গেলগা। একটু আগে চাবি জমা দিয়া ছল ছল চোখে রান্নাঘরে আইসা কইলো, ''গেলাম। বাসায় কেউ নাই ...আমার হইয়া সবাইরে বিদায় দিও...''। মনটা একটু খারাপই হইলো। পরিস্কার পরিচ্ছন্নতা জরুরি বিষয় ঠিকাছে। কিন্তু সেই জের ধইরা অপ্রয়োজনীয় তিক্ততা ভাল্লাগে না। সোফিয়া বাসায়ই ছিল। মোৎসার্টের সন্ধ্যাসংগীতের ওভারচার ভাইসা আসতেছে এখনো। বুঝলাম দেখা করতে চায় না। সাবিনা যাওয়ার আগে কয় ''আধাটিন কফি রাইখা গেলাম। খাইয়া ফালাইয়ো''।

সেমিস্টার শেষ হইতাছে। কোনদিকে তাকানোর সময় কারোই নাই। আর ঠিক ৩ সপ্তাহ পর বাসা আবার খালি হইয়া যাইবোগা। ৫ জনের অ্যাপার্টমেন্টে আমি একা। আগে মজা লাগতো। এখন মন খারাপ লাগতাছে।

 

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২২
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হায় হায়, বদ্দা, এইটা কেমন খবর দিলেন!
২. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
গোপাল ভাঁড় বলেছেন: বদ্দা মন খারাপ কইরেন না, সাবিনা গেছে, পামেলা আইবো...
৩. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৫
মনের কথা বলেছেন: সুমন দাদা এত সহজ ভাষায় লেখলেন, মাথা চুলকাইতে হইল না। হঠাৎ গুতা খাইলে বলে মাতৃভাষা বাইর হয়। (রাগ কইরেন না, মশকরা করলাম)
৪. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
সন্ধ্যাবাতি বলেছেন: আধা টিন কফি কম কিসের?
৫. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮
ফ্রুলিংক্স বলেছেন: এইবার আর রক্ষে নাই। চাংকু একটা নিশ্চিত :)
ঝামেলা কমছে। ভালো করে পরীক্ষা দেন। সামনে শুধু দাওয়াত আর দাওয়াত। এতো পার্টি। আমি চোখে সর্ষে ফুল দেখতেছি।
৬. ২৮ শে জুন, ২০০৭ রাত ৯:২৮
ধুসর গোধূলি বলেছেন: সেদিন এতো কইরা কইলাম, দ্যান বেডির লগে পরিচয় করাইয়া হুনলেন তো না। রাণ্ণাঘরে বহাইয়া মোৎসার্টের সংগীত হুনাইলেন। আমার লগে পরিচয় করাইয়া দিলে আইজকার পোস্টটা হয়তো অন্যভাবেও লেখতে পারতেন।
নিজের ঠ্যাঙগে নিজে ইশটিমার তুইলা দিছেন বদ্দা, আমার কিছু কওয়ার নাই।
৮. ৩০ শে জুন, ২০০৭ রাত ১:৪৮
মৈথুনানন্দ বলেছেন: শুব্যার্ট শুনলে সুন্দরী আসবে, শূন্য বাসা ক্লোজাপ হাসবে, বিফলে মূল্য ফেরত নয় গো স্টুটগার্টের সাঁওতাল-দাদা।
৯. ৩০ শে জুন, ২০০৭ দুপুর ১:২৯
সুমেরু বলেছেন: খবরদার একা হবেন না!
১০. ৩০ শে জুন, ২০০৭ বিকাল ৩:০৫
মৈথুনানন্দ বলেছেন: সাবধান বদ্দা - পামেলা আইলে কিন্তু ঝামেলা হইব।
১২. ৩০ শে জুন, ২০০৭ রাত ১০:৫২
শ্যাজা বলেছেন: প্প্বপ্প্ম্বে প্প্বগ্গপ্প্বজ্জপ্প্ম্ব :-((
১৩. ৩০ শে জুন, ২০০৭ রাত ১০:৫৬
শ্যাজা বলেছেন: প্প্বপ্প্ম্বেপ্প্ম েপ্প্বগ্গপ্প্বজ্জপ্প্ম্ব... :-((
১৪. ৩০ শে জুন, ২০০৭ রাত ১১:২৯
সুমন চৌধুরী বলেছেন: বলেন কি! এই অবস্থা ! @ শ্যাজা
১৫. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৪:৫১
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ হে শুভাকাঙ্খী!
১৬. ০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
সুমন চৌধুরী বলেছেন: আপনি ভালো হয়ে উঠবেন।
১৭. ০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:১৮
মনের কথা বলেছেন: আমারে পাত্তা দিলেন না, না....
১৮. ০১ লা জুলাই, ২০০৭ রাত ৯:৫৮
সুমন চৌধুরী বলেছেন: পাত্তা না দিলাম কৈ@মনের কথা? আমি টাইনা লিখি ...যখন যা হাতে আসে..
১৯. ০১ লা জুলাই, ২০০৭ রাত ১০:০৫
শ্যাজা বলেছেন: আর কইয়েন না চৌধরী, একখান কথা দুইবারেও কইতে পারলাম না। আর কি যে কইতে চাইছিলাম এখন আর মনে নাই :-((

 

মোট সময় লেগেছে ১.১৮৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দার্শনিকরা
এযাবৎকাল
পৃথিবীকে শুধু
ব্যাখ্যাই করেছেন
আসলে প্রয়োজন আরও ব্যাখ্যা করা,
ব্যাখ্যার কামাখ্যা মাসী
ঘোমটা ঝেড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ