আমার প্রিয় পোস্ট

বিজয় দিবসের শুভেচ্ছা : জনতার সংগ্রাম চলবেই

১৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৮

শেয়ারঃ
0 0 0

সামহোয়ারইনের সকল ব্লগার এবং সেখানে কর্মরত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। মুক্তিযুদ্ধ শেষ হয়নি। শেষ হবে না। আমরা সময়ের লড়াইগুলো লড়তে থাকবো যার যার অবস্থানে, বাস্তবতায়। আজকের বাস্তবতা মুক্তিযুদ্ধ থেকে মাত্র ৩৬ বছর পরের কথা। সামনের গণশত্রুরা সবাই মুখচেনা। ত্রিশ লক্ষ শহীদের রক্ত থক্ থক্ করছে চৈতন্যে। জনগণের লড়াই জনগণ লড়েই যাবে কানসাটে, ফুলবাড়িতে। এই গণযুদ্ধের চেতনাই মুক্তিযুদ্ধের চেতনা। ১৯৭১ এর গণযুদ্ধ এই অঞ্চলের বৃহত্তম গণপ্রতিরোধ। চেতনায় আরো হাজারো সংগ্রামের পাশে ১৯৭১এর অবস্থান তাই সব থেকে গাঢ়। সব থেকে বড় বিজয়ও ১৯৭১ এর ১৬ ডিসেম্বর। বিজয় দিবস থেকেই আমরা জানতে পাই জয়ের ইতিহাস আমাদেরও আছে, প্রেরণা পাই সময়ের লড়াই চালিয়ে যেতে।

জয় বাংলা

 

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৮
`হাসান বলেছেন: জনতার সংগ্রাম চলবেই
৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩১
মুকুল বলেছেন: কতদিন পর আপনার লেখা! অনেক ধন্যবাদ।

জনতার সংগ্রাম চলবেই
*****
৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৩
পুতুল বলেছেন: জনতার সংগ্রামে আমি আছি। ৫
৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪০
সুমন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সবাইকে।

নিচে একটা লিঙ্ক দিলাম।
৭. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০৯
রেজাউর রহমান বলেছেন: ৫
ইস্নিপস থেকে ডাউনলোড করা যাচ্ছে না।
৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৭
বিপিন চন্দ্র পাল বলেছেন: ইস্নিপস ডাউনলোড করতে দিচ্ছে না@রেজাউর রহমান
বিজয় দিবসের শুভেচ্ছা।
৯. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৩
ফরিদ বলেছেন: বদ্দারে মাইনাস ৫ দেওন দরকার, সারা বচ্ছর খবর নাই টাইমমতন হাজির
১১. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৭
মৈথুনানন্দ বলেছেন: বদ্দাকে বহোত মিস্করি :(
১২. ১৯ শে মে, ২০০৯ রাত ৩:০৫
রিফাত হোসেন বলেছেন: গেলেন কৈ সাহেব ?
আপনিও কি চোর সাহেব এর মত হাওয়া হয়ে গেলেন ?
১৩. ২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪৩
শাওন বলেছেন: কত্তদিন পরআপনার দেখা পাওয়া গেলো । ছিলেন কই সব ?? :( মিউনিখে পাক দিয়ে আসলাম আর কয়েকদিন আগে অনলাইন হলে একবারে দেখা করে আসতাম ।
২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: তুমি তো জানোই এখানে আর লিখি না।

ঘটনাচক্রে কদাচিৎ লগইন করে ফেলি। আজকের মতো।

ভালো থাকবে।

 

মোট সময় লেগেছে ০.৯২৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দার্শনিকরা
এযাবৎকাল
পৃথিবীকে শুধু
ব্যাখ্যাই করেছেন
আসলে প্রয়োজন আরও ব্যাখ্যা করা,
ব্যাখ্যার কামাখ্যা মাসী
ঘোমটা ঝেড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ