আমার প্রিয় পোস্ট

ছামাছুপগলের ভুষি-সঙ্গীত

২২ শে মে, ২০০৬ সকাল ৮:২০

শেয়ারঃ
0 0 0

নাম তার ছামা ছুপগল ।দুখু দবীরের প্রাক্তন প্রতিবেশী ।পেশায় ভুষি বিক্রেতা, একাধারে ম্যানুফ্যাকচারার এবং হোল অ্যান্ড খুচরা সেলার ।আশে-পাশের কয়েক গ্রামে তার হাতে বানানো ভুকটেল (ভুষির ককটেল) এর ব্যাপক সুনাম ।একবার দুখু দবীরের কোষ্ঠ-কাঠিন্য সারিয়ে তুলে ছিল এই অব্যর্থ সুরা । এখন রিজিক ভালোর দিকে । বছর কয়েক আগ পর্যন্ত মুয়াজ্জি্বন গিরি করে পেট চালাতে হতো । সেই ভোরে উঠে তড়িঘড়ি আজান দেওয়া , লাইফটা রীতিমতো হেল হয়ে যাচ্ছিল । নামাজের পর আবার ইমামের ফাই-ফরমাস খেটে খেটে দুপুর মাথায় ওঠার আগে দানা-পানি পড়তো না পেটে । পরে ক্ষুধার কষ্ট আর সহ্য করতে না পেরে নতুন কায়দা আয়ত্ব করে সে । আজান দিয়েই খেয়ে নিতো । ততক্ষণ হুজুর ব্যস্ত থাকতো । খেয়ে আসতে আসতে ওয়াক্ত থাকতো না প্রায়ই, কাযা পড়তে হতো । কিন্তু হুজুরের প্রাইভেট কাজের চাপ এতো বেড়ে গেলো যে কোমরের ব্যাথাটা প্রায় ক্রনিক হতে চলছিল । এই অবস্থায় তাকে রক্ষা করে এই ভুষির ব্যাবসা । পরামর্শটা দিয়েছিল দবীর মিয়াই ।

সে যাই হোক । পাশের গ্রামের একটি মেয়ে সম্প্রতি তার জান কেড়ে নিয়েছে । নাম তার খাস্তাবতী । এই সোনামুখী লালগাই যখন ''ছামা াাাাাাাাা.....'' বলে ডাকে তখন সাড়া পড়ে যায় ছামাছুপগলের দিলে ইহকাল পরকাল লুপ্ত করে । কিন্তু ওই ডাকা পর্যন্তই । কিছুতেই তাকে কায়দা করতে পারছে না । কোন একটা বিপদ থেকে উদ্ধার -টুদ্ধার করতে পারলেও হিরো হয়ে যেতে পাত্তো , কিন্তু সেরকম কিছুই বাগে পাচ্ছে না ।

একদিন সুযোগ মিল্ল । খাস্তাবতীর পোষা ছাগল , দেড়েল রামুর কোষ্ঠ-কাঠিণ্য । পরিস্থিতি খুবই খারাপ । গত 7 দিন যাবৎ তার চারণ-ভুমি পুরীষ-বুন্দিয়া মুক্ত । ভুষি গুলে খাওয়ানো হয়েছে বার দশেক কিন্তু লবডঙ্কা । পাবা মাত্র সুড়ুৎ করে খেয়ে ফেলে । তার পর ছ্যাম্যাাাাাাাাাাাাাা বলে ডেকে ওঠে । ছামাছুপগল অনেক ভাবলো । কি করা যায়, কি করা যায়......শেষে হঠাৎ মাথায় আইডিয়া এলো...ইউরেকা! সঙ্গীত ! সুরই হতে পারে কোষ্ঠ-নমনীয়তার সহজতম পথ ! তবে তার আগে আর এক দফা ভুষি খেয়ে নিতে হবে ভরপেট । সেই মতো রেডি করা হলো রামুকে । প্রায় কেজি খানেক ছামাছুপগলের ভুষি , গপগপ করে গিলে ফেল্ল খাস্তাবতীর ছাগ ল রামু ।
মুয়াজ্জিন যূগে শেখা মিলাদ ধরলো কাওয়ালী সুরে । চতুর্থবার আল্লাহু বলতেই ম্যাজিক! দিগন্ত ছাপিয়ে ছুটলো তিনকোনা মার্বেল!!!!

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে মে, ২০০৬ দুপুর ২:০৫
অতিথি বলেছেন: কেডায় রে ভাই শইলডা ভালানি আপনার।
২. ২২ শে মে, ২০০৬ দুপুর ২:০৫
হযবরল বলেছেন: হি হি .......... বার করতাছেন ঝোলা থেইক্যা
৩. ২২ শে মে, ২০০৬ দুপুর ২:০৫
অতিথি বলেছেন: হা হা হা!!!

এত আইডিয়া একটা লেখায় কেমনে ঠাইসা দেন সুমন ভাই!!!!!!!!
তিনকোনা মার্বেল যে ছুটতেছে তা নিজ চোখে দেখতে পাইতেছি!
৪. ২৩ শে মে, ২০০৬ সন্ধ্যা ৬:০৫
অপ বাক বলেছেন: সুমন ফরমালডিহাইড বলে একটা যৌগের কথা পড়েছিলাম, তার ব্যাবহার হলো পচন নিবারক হিসেবে, এত চেষ্টা করে যা করতে চাইলে তা হলো না। বরং এইটাকে কৃতিত্ব হিসেবে দেখে সাইনবোর্ড সাজিয়েছে নিজের ব্লগে। এই মানুষকে কিছু বলে কোনো লাভ হবে না, এ ফরমালডিহাইড খেয়ে গোটা শরীরে মেখে, তার ভিতর ঢুকে পৃথিবী দেখে,
তাই মনে হয় প্রচেষ্টা বাদ দেওয়া ভালো।
৫. ২৩ শে মে, ২০০৬ সন্ধ্যা ৬:০৫
অতিথি বলেছেন: বাদ তো দিছিই কাইলকা । অ্যাসিটাল ডিহাইড খুজতাছি...
৭. ২৩ শে মে, ২০০৬ সন্ধ্যা ৭:০৫
অপ বাক বলেছেন: ইথানল লও মিয়া, 40% হইলে হুইস্কি, 12% হইলে ওয়াইন।
৮. ২৩ শে মে, ২০০৬ রাত ৮:০৫
লাল মিয়া বলেছেন: কি সব আজগুবী কথাবাতর্া!!!
৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:১৪
অতিথি বলেছেন: আজান দিয়া খাইয়া লইতো মানে ?
১২. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৫৪
অতিথি বলেছেন: সংকু খবর কিরে?
১৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৫৭
অতিথি বলেছেন: বানান ঠিক্কর ! আছি ভালো।
১৪. ২০ শে জুলাই, ২০০৭ দুপুর ২:২৬
লাল মিয়া বলেছেন: আজান দিয়া খাওয়া মানে কি?
১৫. ২১ শে জুলাই, ২০০৭ সকাল ৭:৪১
এস্কিমো বলেছেন: দিগন্ত ছাপিয়ে ছুটলো তিনকোনা মার্বেল!!!!
১৭. ২৬ শে জুলাই, ২০০৭ রাত ৮:২৮
অবাক বলেছেন: ছাগুরামের জয় হোক!

২৬. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
সুমন চৌধুরী বলেছেন: এই জিনিস এতকাল পরে ঠেলা দি্ছিলেন!!

 

মোট সময় লেগেছে ০.৮৯০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দার্শনিকরা
এযাবৎকাল
পৃথিবীকে শুধু
ব্যাখ্যাই করেছেন
আসলে প্রয়োজন আরও ব্যাখ্যা করা,
ব্যাখ্যার কামাখ্যা মাসী
ঘোমটা ঝেড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ