কোলে ল্যাপটপ,পরনে লুংগি,খালি গা;আমি নিবিষ্টচিত্তে ব্লগাইতেছিলাম।দরজার ঠকঠক আওয়াজে কিছুটা হতচকিত হইলাম,সেই সংগে কিছুটা উৎসুক্য জাগ্রত হইলো।রাত্রি নয় ঘটিকা বাজিতে চলিলো।এই সময়ে এই ভুখন্ডে আমার নিকটে কাহার কি প্রয়োজন থাকিতে পারে?
জানাইয়া রাখি,পুরো সপ্তাহে শনি-রবি শুধু এই দুইদিন দুপুর বেলা আমার দরজায় কড়া নাড়ার শব্দ পাইয়া থাকি ;তাহাও রুম-সার্ভিসের লোকদের কল্যানে।আমার মোটে দুই কলিগ কাম বন্ধূ এক মালয়েশিয়ান ও এক ইন্দোনেশিয়ান এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অবস্থান করিলেও তাহারা যে কোন প্রয়োজনে মুঠোফোন-বার্তা দ্বারাই কার্যসমাধা করিয়া থাকে।দরজার একপাশ খুলতেই দেখি এক পাকি দাড়াইয়া রহিয়াছে।আমি আবার পাকি কিংবা ইন্ডিয়ান দেখেই অনুমান করে চিনতে পারি এবং এই অনুমান কদাচিৎ ভুল হইয়া থাকে।সে আমাকে হিন্দি বা উর্দুতে যাহা বলিল তাহা'র যদি ৫০ভাগ বুঝিয়া থাকি ,তাইলে "ইয়ার,আমি তোমার প্রতিবেশী,তোমার সাথে দেখা করিতে আসিলাম,আমি কি ভিতরে আসিতে পারি" অর্থটা এইরকমই দ্বাড়ায়।অতিথিপরায়ন বলে বাংগালী'র খ্যাতি
দুনিয়াজোড়া,আর এই অতিথি তো স্বয়ং আমার দ্বারে; তাহাকে ফিরাইয়া দেই কিভাবে!
তড়িঘড়ি করে একটি টি-শার্ট গলিয়ে দরজা মেলে বললাম "ইউ আর মোস্ট ওয়েলকাম"।
হায়,তখন যদি জানতুম পুরো একটা ঠগকে গৃহাভ্যন্তরে নিজেই ডাকিয়া আনিলুম।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

