আমার প্রিয় পোস্ট

ফ্রম দ্যা হার্ট অফ ডার্কনেস

প্রতি কুম্ভকর্ণ, আপনার পোষ্টটি সরিয়ে নিন। নাস্তিকের ধর্মকথা মিথ্যাবাদী কিংবা সুশীল কোনটিই নয়।

০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩৫

শেয়ারঃ
0 0 0

নাস্তিকের ধর্মকথা আমার বন্ধু, অনেক পুরনো বন্ধু।বন্ধুর প্রতি বন্ধুর দরদ থাকবে এইটা স্বাভাবিক।তবু সম্পুর্ণ আবেগহীন হয়েও নিশ্চিতে বলতে পারি, সে অসত্য বলার ছেলে না।সুশীল শব্দটা ব্লগীয় পরিমন্ডলে গালি হিসেবেই ব্যবহৃত হয়।সে আর যাইহোক সুশীল যে না, সেটা নিশ্চিতভাবেই জানি।

ব্লগারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনার প্রশ্ন তোলার ধরনটা বেশ আপত্তিকর।পোষ্টের বিষয়বস্তু থেকে জাজমেন্টে এসে ব্লগারের শিক্ষা নিয়ে কথা বলাটা অরুচিকর এবং আপনার প্রজ্ঞার পরিচয় দেয়না।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রেফতারের ঘটনায় আপনার অবস্থান আমাকে হতাশ করেছিল।

“মুম্মদ” নিক নিয়ে সৃষ্ট ব্লগীয় বিতর্কে আমি ইচ্ছাকৃতভাবে নিজেকে সরিয়ে রেখেছি।ব্যাপারটা আমার কাছে রাসেল ভাই যেমন টা বলেছেন ধর্মীয় আগ্রাসনের পর্যায়ে পড়ে। “মুম্মদ” নিকের আড়ালের মানুষটির এটা আগেই অনুমান করা উচিত ছিলো,এইটার পরবর্তী প্রতিক্রিয়া কি হতে পারে? ডেনমার্কের পত্রিকায় কার্টুন ছাপা হওয়া, বিশ্বজুড়ে অনেক মানুষের অকাল প্রয়ান(ভুল ছিল কিংবা সঠিক ছিল ,কোন জাজমেন্টে যাবোনা) এতো তাড়াতাড়ী বিস্ম্বত হওয়ার কথা না।যদি উনি না জেনেশুনে কাজটি করে থাকে তাহলে নির্বোধ, আর জেনেশুনে কাজটি করে থাকেন তাহলে এটেনশন স্বীকার।স্যারি জাজমেন্টে যেতেই হলো।

মতাদর্শ উতপত্তিগতভাবে আধিপত্যকামি।যতই বলা হোক, মতাদর্শের সহনশীলতার সাথে পাশাপাশি অবস্থান সম্ভব,যেটা আসলেই লজিক্যালি প্রায় অসম্ভব।তবু খোলস দেখিয়ে হলেও আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল না হলে অন্তত সহনশীল হওয়ার চেষ্টা করি।এবং সেই চেষ্টা করাটাই উচিত বলে আমি মনে করি।কারণ বৈচিত্রের পৃথিবীতে বিভিন্ন মতের,মানযিকতার মানুষ থাকবে এইটাও স্বাভাবিক।

ধর্মীয় রীতিনীতির চেয়ে ধর্মীয় চেতনার অবস্থান অনেক অনেক গভীরে।মানুষের সামাজিক আইডেন্টিটিও আসলে শেষমেষ ধর্মীয় পরিচয়ের খোলস থেকে বেরুতে পারেনা, কোন ব্যাক্তি ব্যাক্তিগতভাবে যতই ধর্মহীনতার চর্চা করুক না কেন।“মুম্মদ”নিকের অধিগ্রহনের ফলে মুকুল, রাশেদ, অমি রহমান পিয়াল কিংবা এক্মিমো ভাই যে প্রতিবাদ করবে, এইটা তো পুর্বানুমিত।কারন মুসলিম ধর্মীয় (কিংবা যে কোন ধর্ম মতেই) পয়গম্বরদের কিংবা বিশেষত ধর্মের মুলচরিত্রের সম্মান রক্ষার লিখিত কিংবা অলিখিত দ্বায়িত্ব জ্ঞ্যাত কিংবা অজ্ঞ্যাতসারে তার অনুসারীদের উপরেই বর্তায়।নাস্তিকের ধর্মকথা এতো বুদ্ধিমান, যৌক্তিক ছেলে এইটা বুঝতে না পারার কথা না।কারন তাঁরা যেহেতু ধর্ম বিশ্বাসী নয়, এমনটা আমার জানামতে কখনো বলেনি।

হয়তোবা তাঁদের প্রতিবাদের ভাষাটা একটু বেশি কঠিন ছিলো।কিংবা বিভিন্ন মতাদর্শিক বিতর্কে তাদের নৈকট্য অনুধাবন করলেও, এমন প্রবল প্রতিবাদ(প্রতিবাদের ভাষা, যদিও আমি মুকুলের ওই পোষ্ট পড়িনি, কিন্তু না,ধ-এর বক্তব্যটা এমনই ছিলো) আশা করেননি।

একক ব্যাক্তির মাঝেই ভিন্ন ভিন্ন বহু মতাদর্শের (অনেক কনফ্লিকটিং) মানুষ বাস করে।কোন যুদ্ধ কিংবা তর্কের লড়াইয়ে হয়তোবা কাউকে পাওয়া যায়, আবার অন্যকোন ক্ষেত্রে পাওয়া যায়না কিংবা যাবেনা।এইটাই হয়তোবা স্বাভাবিক এবং মনে হয় মেনে নেওয়াটাই সবার জন্য মংগলজনক।
বগ্লীয় এই কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক।কুম্ভকর্ণ, আশাকরি আপনার ব্যাক্তি আক্রমণ মুলক পোষ্টটি সরিয়ে নেবেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রতিক্রিয়া ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৪৭
ফিউশন ফাইভ বলেছেন: ভালো লিখেছেন। পুরনো ব্লগার হলেও নাস্তিকের ধর্মকথাকে নিয়ে ইদানিংকালে আমার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে। নরাধম বা কূম্ভকর্ণ নিক ইস্যুতে যে কান্ডটা করছেন, শ্রেফ একটা ধর্মান্ধের কান্ড- ধর্মানুরাগীর কাজ নয়।
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৫৪

লেখক বলেছেন: ব্যাপারটা আসলে কনফ্লিক্ট অফ আইডিয়ার পরিবর্তে কনফ্লিক্ট অফ পারসোনালিটি কিংবা কনফ্লিক্ট অফ ইগো-তে এসে দাড়িয়েছে ।যেটা আসলে কাম্য নয়।

৩. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৫২
বিবর্তনবাদী বলেছেন:

বৈচিত্রের পৃথিবীতে বিভিন্ন মতের,মানযিকতার মানুষ থাকবে এইটাও স্বাভাবিক।

সেই সাথে এটা আরো স্বাভাবিক যে কিছু ব্যক্তি ঐ বৈচিত্রতাকেই পুঁজি করে ব্যবসা করতে ব্যবহার করবে। সেই ব্যবসায়ীরা খুবই ক্ষতিকর, কারন তারা কোন গ্রুপের না। তারা সবগ্রুপের মানুষেরই শত্রু।

!!!! এতো বুদ্ধিমান, যৌক্তিক ছেলে!!!!

দেখুন অন্যের যুক্তি কপিপেস্টকারিকে যৌক্তিক বলা যায় না। তবে হ্যা যদি সে অন্যের যুক্তিকে পুঁজি করে নিজের স্বার্থ উদ্ধার করতে পারে তবে সে নিশ্চয়ই বুদ্ধিমান।

কাদা ছোড়াছুড়িতো আমাদের এই ব্লগের অন্যতম বৈশিষ্ট। প্রায়ই চলে, তবে কেন পোস্ট সরিয়ে নেওয়া। আপনি নরাধম ভাইকে উক্ত পোস্টটি না সরিয়ে বুদ্ধিমান ও যৌক্তিক ছেলেকে দুঃখ প্রকাশ করতে বলতে পারতেন। সেটাও কিন্তু কম সুশীল কর্মকান্ড হত না।
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:০৭

লেখক বলেছেন: "সেই সাথে এটা আরো স্বাভাবিক যে কিছু ব্যক্তি ঐ বৈচিত্রতাকেই পুঁজি করে ব্যবসা করতে ব্যবহার করবে। সেই ব্যবসায়ীরা খুবই ক্ষতিকর, কারন তারা কোন গ্রুপের না। তার্ সবগ্রুপের মানুষেরই শত্রু"।

ধর্মীয় মতাদর্শে আমার অবস্থান না,ধ-এর সাথে মিলেনা।
কিন্তু সে বৈচিত্রকে পুজি করে ব্যবসা করছে, ব্যাপারটা মনে হয় তেমন না।তার নাস্তিক্যবাদে কোন ব্যবসায়িক স্বার্থ কিভাব উদ্ধার করা হয়, বলবেন কি?

"দেখুন অন্যের যুক্তি কপিপেস্টকারিকে যৌক্তিক বলা যায় না। তবে হ্যা যদি সে অন্যের যুক্তিকে পুঁজি করে নিজের স্বার্থ উদ্ধার করতে পারে তবে সে নিশ্চয়ই বুদ্ধিমান"।

কোন মৌলিক যুক্তি বলে কিছু আছে কি?আমরা সবাই তো কোন না ভাবে কারো না কারো যুক্তি ধার কপিপেষ্ট করেই চলি।আমারো আবারো প্রশ্ন এখানে বৈষয়িক কোন লাভের ব্যাপার আছে কি? একটু বুঝিয়ে দেবেন।

সুশীল বলতে আমি যেটা বুঝি সব ব্যাপারে সবার সাথে তাল যুগিয়ে চলা।
সবক্ষেত্রেই গা বাচিয়ে চলা।না,ধ-এর পোষ্টগুলো মনে হয় এই সাক্ষ্য দেয়না।বরং আমার জানা সুশীলের সংজ্ঞ্যায় আমি নিজেই সুশীল।


৪. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৫৩
লুকার বলেছেন:
চমৎকার লিখছেন।
তবে সন্দেহ হইতাছে খেলাটা পাতানো হৈতারে!

৫. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৫৯
বিষাক্ত মানুষ বলেছেন: এটা কি চলতেই থাকবে ?
পোস্টটা কি না দিলেই হতো না ?? কথাগুলো কি কুম্ভকর্নের পোস্টে গিয়ে বলা যেত না ??
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:১১

লেখক বলেছেন: হুম, আসলেই কুম্ভকর্ণের পোষ্টেই কমেন্ট লিখেছিলাম।কিন্তু কী বোর্ডের ভুলে পুরো কমেন্টাই জলে গেছে।নতুন করে যখন লিখলাম তখন ভাবলাম আস্ট একটা পোষ্টই
দিয়ে দেয়।কিছু হিট বাড়ুক মন্দ কি :)

বহুত চেষ্টা করেও কি লিখবো ভেবে পাইনা।সুযোগ যখন পাইছি, তখন হেলায় হারানো কেন!!

৬. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:১৫
নাজিম উদদীন বলেছেন: মানুষ চেনাটা বড় কঠিন কাজ। মুখোশের আড়ালের মানুষটাকে এরকম কঠিন সময়েই চেনা যায়।
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৪

লেখক বলেছেন:
ভাই কারে চিনলেন; আমারে না তো? আমার মুখোশ কি খুলে গেলো তবে :|?

আমি তো নিজনামে ব্লগাই।সাথে একখান ছবিও দিছি।

৭. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:১৫
ফিউশন ফাইভ বলেছেন: লুকার যেটা বলেছেন, সেইরকম একটা সন্দেহ আমার মধ্যেও দানা বেঁধেছে। খেলাটা পাতানো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিছু এভিডেন্স সেই সম্ভাবনার দিকে আঙ্গুল তুলছে। তারপরও চাই এইসব বিতর্ক বন্ধ হোক। সবাই লেখালেখি করুক।


বিমা@
গন্ডারের মন্তব্যের জবাবে নরাধম তার পোস্টে মন্তব্য দিচ্ছেন- "আচ্ছা না.ধ. রিলেটেড সব পোস্টে আপনি এত তেড়ে আসছেন কেন?" এটা কি যুক্তি? নরাধমের পোস্টে গিয়ে কথা বলার পরিবেশ আছে বলে মনে হয় আপনার?
৮. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:২১
বিষাক্ত মানুষ বলেছেন: তাইলে আর কি !! চালায় যান ...
নিজেরাই কইতাছেন পাতানো খেলা হৈতারে .. আবার নিজেরাই রাবারের মত টাইন্যা লম্বা কর্তাছেন বিষয়টা ।

কি আর করুম ... হাত পা গুটায়া আপনাগো খেলা দেখি ।
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৩

লেখক বলেছেন: আমি আমারব্লগে সর্বসাকুল্যে ২বার গেছি।সুতরাং ওখানে কি ঘটছে সে সম্পর্কে পুরোপুরি অজ্ঞ :||

এইখানেই এ সংক্রান্ত একের পর এক পোষ্ট দেখে শেষপর্যন্ট এক বিবমিষার ভাব চলে এসেছিলো।ভাবছিলাম কিছুই বলবো না, কোন পোষ্টে এ সংক্রান্ত কোন কমেন্টও করিনি।
কিন্তু কুম্ভকর্ণের পোষ্টটা আসলে আমাকে হতাশ করেছে।মনে হয়েছে প্রতিবাদ করা দরকার।কিন্তু রিভার্সগেম যদি বলেন, এই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই।তাছাড়া না,ধ-এর সাথে আমার অনেকদিন ব্লগের বাইরে কোন যোগাযোগ নাই।

৯. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৪
ফিউশন ফাইভ বলেছেন: ঠিকাছে। আর বিতর্ক বাড়ালাম না। শুধু নিজেরে নিজে একটা প্রশ্ন কৈরেন, কোনো প্রমাণ ছাড়াই একটি সংঘবদ্ধ গ্রুপ হিযবুত তাহরীর কায়দায় যেভাবে আরিফুর রহমান নামের এক ব্লগারের ওপর আক্রমণ করেছে গত কয়টা দিন, সেইটার জন্য দুঃখ প্রকাশ করা উচিত ছিল কিনা ওই ব্লগ কর্তৃপক্ষের বা সংশ্লিষ্টদের?

ধন্যবাদ আপনাকে।
০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:০২

লেখক বলেছেন: আরিফুর রহমান লেখনি আমার ঠিক পছন্দ না। মতাদর্শিক লড়াইয়ে যুদ্ধংদেহী আক্রমনাত্মক মনোভাব আসলে যুক্তির যুদ্ধে কাজে দেয়না, শেষমেষ তা ব্যাক্তিবিদ্ধেষ কিংবা ব্যাক্তিগত সংঘাতে রুপ নেয়।

আমি উনার পোষ্টে দুইবার কমেন্ট করেছি।কিন্তু কখনোই তেমন সদুত্তর পাইনি।

তারপরেও নিশ্চিত না হয়ে কাউকে আক্রমণ করা উচিত নয়।অবশ্য কি ধরনের আক্রমণ হয়েছে আমি জানিনা।

১০. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৪
বেয়াকুফ বলেছেন: আমি অপেক্ষা করতেসি আমাগো নরাধম কবে না জানি হার্ভাডের ফেকাল্টী হিসাবে জয়েন করে, তকন কিন্তু আপনেগোরে দেখায়া দিবেনে এক হাত। আগামী মার্চে সে টপ ফাইভ উনিভার্সিটিএ এডমিশন নিতে যাচ্চে। মার্চে আপডেট পাবেন;)
১১. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৫
বেয়াকুফ বলেছেন: মার্চ পর্যন্ত অয়েট করেন। খেলা দেকায়া দিবেনে।
১২. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৪১
বন্ধনহীন বলেছেন:
কাউকে পোস্ট সরিয়ে নেয়ার উপদেশ বা অনুরোধ কতটুকু যৌক্তিক?
তাছাড়া যে পোস্টে নরাধম ও রাশেদ সুনির্দিস্টভাবে মিথ্যার অভিযোগ এনেছে, তখন নাস্তিকের ধর্মকথার ঐ পোস্টে কিছু বলার থেকে যায়।

আমি জানি না, না.ধ. এর ঐ পোস্টে কিছু বলার আছে কি নেই, তবে এই অনুরোধটা না.ধ. জানালে অনেক ভালো হতো।

আমি আমার মতামত জানালাম, কারো পক্ষে বা বিপক্ষে বলছি না। (ঐ পোস্টে আমার মন্তব্যটাও দেখতে পারেন।)
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৪

লেখক বলেছেন: তর্কের খাতিরে ধরলে ব্লগীয় মিডিয়ামে কাউকে কিছু বলার উপায় নেই।

আমার আপত্তিটা শিরোনাম করে কাউকে ব্যাক্তি আক্রমন করা,এইটা আমার কাছে খারাপ লেগেছে।কুম্ভকর্ণের পোষ্টটা আমি পড়েছি। সেখানে সে যেভাবে মিথ্যার অভিযোগ এনেছে সেটা আসলে ধোপে টিকেনা।উনি পোষ্টে কমেন্টগ্রহণ করবেন না, সুতরাং না,ধ কোথা থেকে এইসব পেলেন, কিন্তু না,ধ পয়েন্টগুলোকে ডিফেন্ড করেননি।যুক্তি হিসাবে এইগুলোকে ছেলেমানুষি যুক্তি বলা যেতে পারে।

আর রাশেদের একটা ঠাট্টাচ্ছলে করা কমেন্টকে না,ধ বেশ সিরিয়াস ধরে নিয়েছে।এইটা আমাকে একটু অবাক করেছে।সবাই উত্তপ্ত মস্তিস্কে থাকলে যা হয় আর কি?

রাশেদ "না,ধ মিথ্যা বলেছে" এই অভিযোগ কি করেছে? কি জানি আমি হয়তোবা এড়িয়ে গেছি :(

১৩. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: তাইলে বলতাছেন এইটা সংশ্লিষ্ট কতৃপক্ষের দায়ভার ??

তাইলে খেলাটা কে খেললো চিন্তায় পইড়া গেলাম !
০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:১২

লেখক বলেছেন: @বিমা, খেলাটা কি আমি এইটাই ধরতে পারিনাই :||

“ছেলেটা খুব দ্রুত সবকিছু ক্যাচ করতে পারে” এই ধরনের ডায়ালগ হাজারবার শুনেছি দুঃখের বিষয় কোনবারই ছেলেটা আমি ছিলাম না :-&

এখানে ১ এ,ম পার হয়ে গেছে।ঘুমাইতে যাই।না হলে কাললে অফিসে গিয়ে টোপ পাড়তে হবে।

১৪. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৭
বন্ধনহীন বলেছেন: আমার মনে হয়, আপনি আমারব্লগে নরাধমের সব পোস্ট পড়েননি। কয়েকটাতে নাস্তিকেরধর্মকথাও অংশ নিয়েছে। নাস্তিকেরধর্মকথারও দুয়েকটি এ সংক্রান্ত পোস্ট আছে ঐ ব্লগে।

আপনার কথা ঠিক, উত্তপ্ত মস্তিস্কে ঘটেছে সব।

তবে এ ঘটনা ঘটার আগে যাদের দায়িত্বশীল হওয়া উচিত ছিল, তারা দায়িত্ব পালন করেননি। যার কারণে অনেকে "সুশীলতার পরশ" পাচ্ছেন।



০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২০

লেখক বলেছেন: না আমার ব্লগে মুকুল, এস্কিমো ভাই, না,ধ পোষ্টগুলো পড়েছি।নরাধমের পোষ্ট পড়া হয়নি।

সব পঠন-পাঠন এখানেই।

আমরা বাকস্বাধীনতার কথা বলি আবার অনেক সময় এইটা আপদের কারণ হয়ে দাড়ায়।আমি নিজেই অনেক পোষ্ট ডিলিট বাটন চেপেছি :)

হায়রে মানবজাতি, তোমাদের চাওয়া-পাওয়া যদি কোন নিয়ম মেনে চলতো, ঝন্ঝাট অনেক কমতো।

১৫. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৪
বিডি আইডল বলেছেন: ঘ্যানী ঘুনী বলদ সব
০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৪

লেখক বলেছেন: ও আপনি আইস্যা পড়ছেন!

আপনার ঘ্যানী ঘুনী মন্তব্যের আশায় ওয়েটিং -য়ে ছিলাম :>

১৬. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৩
নাজিম উদদীন বলেছেন: না না আপনাকে বলিনি। নাস্তিকের ধর্মকথার, কুম্ভকর্ণের ব্লগ পড়লাম, তারপরে মনে হল, মানুষ বড়ই বিচিত্র জীব।

একটা ঘটনা বলি। এক বড় ভাইয়ের সাথে কথা হচ্ছিল রমজান মাসে। তো উনি কথাপ্রসঙ্গে বললেন, আগের চাইতে উনি এখন কম প্রশ্ন করেন। এখন ধর্মীয় কোন কিছু খটকা মনে হলেও নির্বিচারে পালন করে যান। আমি একটু অবাক হলাম, সাধারণত উনি লজিক মানার চেষ্টা করেন বা অন্তত জানার চেষ্টা করেন।

এখন ওনার মতে জেনে কি হবে, নিশর্তভাবে সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করাটাই মূল ব্যাপার, বিশ্বাসটাই বড় কথা।

আমি বললাম, সমস্যা হল পরেরদিন আপনি এটা ভুলে যাবেন, বলবেন, না, আমি সত্য জেনেই ধর্ম অনুসরণ করি। বিশ্বাসের ব্যাপারটা বেমালুম ভুলে যান। জবাবে উনি একটা মজার কথা বলেছেন, একেকদিন ঈমাণের অবস্হা একেকরকম থাকে, মানসিক অবস্হার মত ঈমাণেরও ওঠানাম হয়।
১৭. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৫
স্টিংরে বলেছেন: প্রতি কুম্ভকর্ণ, আপনার পোষ্টটি সরিয়ে নিন। নাস্তিকের ধর্মকথা মিথ্যাবাদী কিংবা সুশীল কোনটিই নয়।
১৮. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
অতিব উপাদেয় লেখনীতে প্রীত হইতে গিয়েও হলুম না ।

অভিযোগ অসত্য তাহা অভিযুক্তের মুখে নিঃসরীত অতঃপর প্রমাণীত হওয়াই শ্রেয়তর বোধ হয় ।
১৯. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আচ্ছা, না.ধা. ই নাকি সুমন রহমান ?

একজন এই তথ্যটা দিয়েছিলেন । আপনিতো ওনার বন্ধু, আপনার জানার কথা ।
০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: না,সে সুমন রহমান না।সুমন রহমানের তো নামকরা লোকের সাথে বন্ধুত্ব কেন, পরিচয় থাকলেও বর্তে যেতাম ;) একদা আমি তাহার ছোটগল্পের মন্ত্রমুগ্ধ পাঠক ছিলাম।

"সচলায়তন কারিগরী রোধ নাকি অবরোধ" সেই সময়ে আমারব্লগে উহাদের বেশ দুর্ধর্ষ ব্লগীয় লড়াই বোধকরি আপনাদের নজর এড়িয়ে গেছে।

বাই দ্যা ওয়ে, সুমন রহমান কি স্বঘোষিত নাস্তিক নাকি? না হলে এইরকম অনুমান না করাই বোধকরি শ্রেয়তর হইবেক /:)

২০. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪৯
নিরক্ষর বলেছেন: ইহাও একটি সুশীলিও পোস্ট + দালালীও বলা যাইতে পারে :P

@শিপন, (সুশীলিও) বন্ধু হইয়াও কি অপর (সুশীলিও) বন্ধুর গোপন কথা ফাস করা কি ঠিক হবে?
০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: ব্লগীয় প্রেক্ষাপটে আমার আচরণ সুশীলের মত, তা ঠিক আছে।আমি মানছি। সে যেহেতু প্রথম লেখা আছে "না, ধ আমার বন্ধু "সে হিসাবে এইটাকে দালালী পোষ্টও বলা চলে।

নিরক্ষর ভাই (আপনি নিরক্ষর হয়েও এতো কুইক সবকিছু বুইঝ্যা ফালাইলেন :|) কিন্তু পোষ্টে যা লিখেছি তাতে ভুল-ত্রুটি কোথায় তা বইল্যা গেলেন না।বললে প্রীত হইতাম, অন্তত সুশীল পোষ্ট সম্বন্ধে অক্ষরজ্ঞ্যান প্রাপ্ত হইতাম :P

২১. ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৭
আহমেদ মাহদী আকেফ বলেছেন:

সব নাস্তিকই নিজেদের জারজ সন্তান মনে করে । কারন তারা না দেখে কিছু বিশ্বাস করে না । যেহেতু জন্মের সময়ে সে দেখেনি কার ঔরসে তার জন্ম । হায়রে কপাল পোড়া আহম্মক অদৃশ্যমান জিনিসের ব্যাপারেই বিশ্বাসের প্রয়োজন পড়ে , যা দেখা যায় সেটা আবার বিশ্বাস অবিশ্বাসের কি আছে ?: মাত্র একজন মহিলার কথায় কাউকে বাপ বলে স্বীকার করলেন ? অথচ অসংখ্য নবী-রাসুল, যুক্তি থাকার পড়েও সৃস্টিকর্তাকে মানলেন না । আমি যেহেতু সারা দুনিয়া খুজে আসিনি যে নিশ্চত হবো সৃস্টিকর্তা নেই ? তাই আমি বিশ্বাস করি আছে । আর অবিশ্বাসও কিন্তু একটা বিশ্বাস । আপনি কিভাবে নিশ্চিত হলেন সৃষ্টিকর্তা নেই ? আপনি কি সব খুঁজে আসছেন? আপনার কথায় ধরলাম নেই তাহলে আপনিও বাঁচলেন আমিও বাঁচলাম । কিন্তু যদি সৃষ্টিকর্তা বলে কিছু থাকে তাহলে আপনার কি অবস্হা হবে ? আমিতো বেঁচে যাব প্রস্তুতি নেবার কারনে । তহলে বলেন তো কোনটা বুদ্ধিমানের কাজ ? বিশ্বাস ছাড়া মানুষ চলতে পারেনা । আমাদের প্রায় সিংহ ভাগ কাজে বিশ্বাসের উপর চলতে হয়।নাস্তিকরা দেখা যায় সব বিষয়ে বিশ্বাসের উপর চলে শুধু জীবনের ২টা বড় বিষয় ছাড়া ।আর তা হলো সৃষ্টিকর্তা ও পরকালের পর জীবন ।বিনীত ভাবে বলছি বিষয় গভীরভাবে চিন্তা করে দেখুন ।
০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: আপনার মন্তব্যটা অপ্রয়োজনীয় এবং নিশ্চিতভাবেই অপ্রাসংগিক। এখানে
আস্তিক কিংবা নাস্তিকের যুক্তিবোধ কিংবা বিশ্বাস নিয়ে তর্ক চলতেছে না।

আর নিজের জন্মবৃত্তান্ত নিয়ে সন্দেহ থাকলে মাকেই জিজ্ঞেস করলেই তো পারেন?যত্তোসব! ব্লগে এই প্রথমবারের মতো কারো প্রতি অতিশয় বিরুক্তি বোধ করছি।

২২. ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩২
ক-খ-গ বলেছেন: লুন্গিটা ভাল কইরা বাইন্ধা লন, ল্যান্জা দেখা যায়।
হুদাহুদি নিজেরা নিজেরা চিল্লাচিল্লি করলো সবাই আর এখন চান্স নিতে ছুইটা আইসে চেনা ল্যান্জাধারীরা।
০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: বাইন্ধা নিতে হবেনা। আমি অনেক আগেই থেকেই লুংগীতে অভ্যস্ত।

আপনার নিজের উপ্রে কনফিডেন্স কম থাকলে লুংগী ছেড়ে ইংরেজ পুলিশের কায়দায় খাকি হাফপ্যান্ট পড়তে পারেন।

২৩. ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪০
আহমেদ মাহদী আকেফ বলেছেন: চমৎকার যুক্তি :)
পড়েছে হাবারা মাইনকার চিপায়। :) আসলে এদের নিজস্ব কোন যুক্তি নেই। খ্যাতের দল ইংরেজ নাস্তিকের বই পড়েই না বুঝে বুলির মত আওড়িয়ে "ভাবে না জানি কি হলুমরে বাবা।" তাই আপনার পোস্ট পড়ে এখন হাউ মাউ করে কাদছে।
০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: বুঝি নাই;আসলে কি বুঝাইতে চান, আপনি?

২৪. ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১২
বিবর্তনবাদী বলেছেন:

ধর্মীয় মতাদর্শে আমার অবস্থান না,ধ-এর সাথে মিলেনা। কিন্তু সে বৈচিত্রকে পুজি করে ব্যবসা করছে, ব্যাপারটা মনে হয় তেমন না।তার নাস্তিক্যবাদে কোন ব্যবসায়িক স্বার্থ কিভাব উদ্ধার করা হয়, বলবেন কি?

এই অংশটা আপনার না, ধ কে উল্লেখ করে বলা হয়নি। ওভারঅল একটা কথা ছিল। কে পেইড আর কে নন-পেইড সেটা খুঁজে দেখবার জন্য একটা তদন্ত কমিটি করা যেতে পারে। কি বলেন?
২৫. ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৩
বিবর্তনবাদী বলেছেন:

কোন মৌলিক যুক্তি বলে কিছু আছে কি? আমরা সবাই তো কোন না ভাবে কারো না কারো যুক্তি ধার কপিপেষ্ট করেই চলি।


হ্যা, এই ব্যাপারটা না, ধ সম্পর্কিত ছিল। উনি এবং ব্লগিয় জামাতিরা যেসব কপিপেস্ট করে তা গুগলে atheist or islam লিখে সার্চ করতে শুরু করলেই পেতে পারেন। সেগুলোকে কপিপেস্ট করা ব্যক্তিবর্গকে আপনি যৌক্তিক বা বুদ্ধিমান বলতে পারেন। আমি পারি না। আমি নিজে নজরুলের প্রেমের কিছু কথা একটা বইতে পড়েছিলাম, সেখান হতে একটা সামারি ব্লগে লিখছি। তার মানে আমি তো আর নজরুল গবেষক হয়ে যাই নি। আমি নিজেকে যেমন নজরুল গবেষক ভাবব না, তেমনি ঐ কপি-পেস্টকারিদেরও তাদের কপিপেস্টকৃত বিষয়ের আধারে যুক্তিবাদী মানতে নারাজ। তারা নাস্তিকতা নামক ধর্মে অন্ধ। নরাধম ভাইয়ের পোস্টে ব্লগীয় নাস্তিকদের ব্যাপারে একটা কমেন্ট করেছিলাম সেটা আপনার এখানেও উল্লেখ করছি: এদের সাথে বিতর্ক অর্থহীন কারন নাস্তিকতা নামক ধর্মে যারা ধর্মান্ধ তাদের সাথে তর্ক করা, আর অশিক্ষিত মৌলভীকে কনডম ব্যবহারে যে শরীয়তি বাধা নাই তাহা বুঝানো একই ব্যাপার। নিজস্ব কোন মৌলিক চিন্তাধারা যদি কারো থাকে তবে তাদের সাথে আলোচনায় নামা যায়, কারন তারা সেটার দাবিদার। কিন্তু কপিপেস্টকারিদের সাথে তর্কে নেমে লাভ নাই। কারন তারা তো যেটা পেস্ট করছে তা সত্যজ্ঞান করেই পেস্ট করে। অর্ধশিক্ষিত আস্তিকরা যেমন এই ক্ষেত্রে অন্ধ, তেমনি নাস্তিকতা ধর্ম নিয়ে যারা কপিপেস্ট করে তারাও অন্ধ। দুই গ্রুপের সাথে আজাইরা তর্ক আগেই বাদ দিছি কারন সময় মূল্যবান। আমি জীববিজ্ঞান বিষয়ের ছাত্র, তাই যখন এই বিষয়ক ব্যাপার নিয়ে কপিপেস্ট হয়, উপস্থিত জ্ঞান নিয়ে কিছু বলতে চেষ্টা করি।
২৬. ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৮
বিবর্তনবাদী বলেছেন:

আমারো আবারো প্রশ্ন এখানে বৈষয়িক কোন লাভের ব্যাপার আছে কি? একটু বুঝিয়ে দেবেন।

আপনি কি বিভিন্ন গোয়েন্দা সংস্থা (যেমন র, মোসাদ, আইএসআই, সিআইএ, কেজেবি) এদের কথা শুনেন নাই। এরা এতদিন প্রোপাগান্ডা করতে তৃতীয় বিশ্বের দেশগুলোতে পেইড সুশীল বুদ্ধিজীবি গোষ্টি তৈরি করত। আস্তিক নাস্তিক সবাই এইসব দলের সদস্য, এতো সবাই জানে। ব্লগে ব্যাপারটা মাত্র শুরু হয়েছে, কারন ব্লগিং ব্যাপারটা নতুন, আর বাংলা ব্লগিংতো এখনও শিশু। এদের মূল টার্গেট হল সেই সব ব্লগার যারা চিন্তা করে কম, তাদের অবচেতন মনে একটা খোচা দেওয়া এই আর কি! প্রোপাগান্ডাকারি ভালমতই জানে, ঐ গ্রুপের ব্লগার বেশি চিন্তা ভাবনা করবে না। ব্লগার সততার আলো কিছুদিন আগে মানুষের বিবর্তন নিয়ে একটা কপিপেস্ট করেছিল, অনেক ভাল ব্লগারকেই দেখেছি সেখানে গিয়ে ভাল ভাল বলে এসেছেন। কারন ঐ ব্লগাররা যেহেতু জীববিজ্ঞানের লোক নন বিধায় তারা ভেবেছেন সততার আলো খুব বিশাল বিশাল জ্ঞানের কথা ছেড়েছেন।
০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: লেখক বলেছেন: তিন তিনটা কমেন্ট কিংবা প্রশ্ন :( ।একটাতেও জবাব দেয়ার চেষ্টা করি।

পেইড ব্লগারের ধারণাটা আমার মতে কষ্টকল্পনা কিংবা অতিকল্পণা হয়ে যায়।

হুম মোসাদ,কেজিবি,সি,এন,এন নাম শুনেছি বৈকি।তবে নাস্তিক্যবাদীপোষ্ট তাদের ঠিক কি কামে লাগে, বুঝে আসেনা।যতদুর জানি,বুঝি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো আদতেই নিজনিজ দেশের আধিপত্যবাদী জাতীয় স্বার্থ দেখে।এগুলো চেতনাগত ভাবেই রাষ্ট্রের ধর্মীয় চরিত্রের ধারক কিংবা রক্ষক।মোসাদ, সি,আই,এ, র কিংবা আই,এস,এস কোন ধরনের ধর্মহীনতার চর্চা করে কিংবা প্রোমেট করে, এই রকমটা মতবক্তব্য হালে পানি পায়না।মোরওভার, ব্লগীয় পরিমন্ডলে অন্ত:ত লেখা থেকে যতটা বুঝি, এই ব্লগের ডিক্লেয়ার্ড নাস্তিক যেমন না,ধ কিংবা রাসেল ভাই ইসরাইলী জায়নিজম, সাম্রাজ্যবাদী বিরোধী চেতনা ধারন করে।কিন্তু এইটা আসলে ভেক কিনা কিভাবে বুঝবো?নিকের আড়ালের মানুষটি পরিচিত না হলে তো জানার উপায় নেই।এই ধরণের গড়পড়তা কমেন্ট যে কারুর ক্ষেত্রেই তো করা যায়।আর না,ধ আমি যেহেতু ব্যাক্তিগতভাবে চিনি সুতরাং তার জায়োনিজম কিংবা সাম্রাজ্যবাদ এবং নাস্তিক্যবাদের সাথে আমি পরিচিত।সে পেইড ব্লগার হতে পারে, এইটাকে আমি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি।

ফরাসিতে একটা কথা আছে "En parlant, vous ne changez pas les idées des autres" ভাষান্তর করলে অর্থ দাড়ায় "তর্ক করে তুমি কারো ভাবনার পরিবর্তন ঘটাতে পারবেনা"।যে কোন বিতর্ক আসলে শেষ পর্যন্ত ব্যাক্তিগত রেষারেষিতে রুপান্তরিত হয়।যেহেতু মতবাদ উৎপত্তিগতভাবেই আধিপত্যকামী, ফলে বিতর্কের সুত্রপাত ঘটবেই।

যে কোন মানুষ যে যুক্তি উপস্থাপন করে,সেইটার উপর সে বিশ্বাসী কিংবা আস্থাশীল।কোন অবস্থান একবার নিয়ে ফেললে সেখান থেকে সে সহজেই পিছুটান দেয়না।সেই অর্থে তাকে অন্ধ বলা যেতেও পারে।
সেটা আমি কিংবা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য।

২৭. ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৭
ক-খ-গ বলেছেন: @লেখক, আমি আপনাকে বলিনি, আমি ওপরের আহমেদ মাহদী আকেফ কে উদ্দেশ্য করে বলেছি। উনি সব পোস্টে গিয়ে আবার "নাস্তিকরা জারজ" ধরনের কমেন্ট পোস্ট করছেন।
২৮. ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৮
ক-খ-গ বলেছেন: কনফিউশন তৈরী করার জন্য স্যরি। :)
০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: আমিও স্যারি আপনাকে আকথা-কুকথা বলার জন্য :``>>

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।তবে কষ্ট করে আর কয়েকটা লাইন লিখেকারনটা বলে গেলো বুঝতে পারতাম ঠিক কি কারণে আমাকে আপনি ডেসপাইজ করলেন B:-)

৩১. ০৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
বিবর্তনবাদী বলেছেন:

যে কোন মানুষ যে যুক্তি উপস্থাপন করে,সেইটার উপর সে বিশ্বাসী কিংবা আস্থাশীল।কোন অবস্থান একবার নিয়ে ফেললে সেখান থেকে সে সহজেই পিছুটান দেয়না।সেই অর্থে তাকে অন্ধ বলা যেতেও পারে।



তার মানে কি স্বীকার করেন। যুক্তি বা বুদ্ধি যাই বলি আসলে আস্তিক নাস্তিক সবার ক্ষেত্রে ভক্তিতেই মুক্তি। যদি তাই হয়, তবে আপনার সাথে আর বিরোধ নেই। কারন যে যাই বলি, সেটাই কঠিন বাস্তব।
৩২. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৪
শয়তান বলেছেন: কুম্ভকর্ণের কোন কিছুই স্থায়ী না । সরায়া ফেলবে মনে হয় । আগের কয়েকটার মতই ।
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৮

লেখক বলেছেন: এইটা বলে তো আসলে পার পাওয়া যাবেনা। উনি ব্যাক্তিগত যোগ্যতা নিয়ে ,সততা নিয়ে প্রশ্ন তুলবেন তারপর কেউ কিছু বলার আগেই সরিয়ে নিবেন।

এইরুপ মানসিকতার চর্চা অস্বাস্থ্যকর।

 

মোট সময় লেগেছে ১.০৩৮৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সীমিত কিছু মানুষ ব্যাতিত আমি কিংবা আমরা সবাই এক-একটা বিক্রয়যোগ্য কমোডিটি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই