আমার প্রিয় পোস্ট

ফ্রম দ্যা হার্ট অফ ডার্কনেস

একমেবাদ্বীতম ব্রাত্য রাইসুর (কাল্পনিক) সাক্ষাৎকার

২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৯

শেয়ারঃ
0 2 0

তাঁর ভাষায় "কারো মতের সাথে আমার মত মিলেনা"। "প্রথাবিরোধী" তরিকা দিয়েও তারে ট্যাগিং করা সম্ভব নয়, কারনএই প্রথাবিরোধিতাও কারো না কারো সংগে যায় ।আসুন কবি, সমালোচক, একমেবাদ্বীতম ভাবনাকার রইসুদ্দিন রাইসু থুক্কু ব্রাত্য রাইসুরর কাছে থেকে কিছু সময় নিয়ে নিই আমরা ।

আহাশি: রাইসু ভাই কেমন আছেন?

ব্রা,রা: আপনার প্রশ্নটা অপ্রয়োজনীয়।

আহাশি: ইয়ে.... রাইসু ভাই,আমি তো কোন প্রশ্ন করি নাই।শুধু কুশল বিনিময় করতে চেয়েছি।বাংগালী রীতি তো এমনি!

ব্রা,রা: বাংগালী রীতির গুষ্টি কিলাই!
আপনি সাক্ষাৎকার নিতে আসছেন।সুতরাং কাউকে দেখেই সে ভালো আছে কি নাই,এইটা বোঝার ক্ষমতা আপনার থাকা উচিত।যদি থাকে, তাইলে প্রশ্নটা অপ্রয়োজনীয় হয়ে যায়।আর যদি না থাকে, তাইলে আপনি নির্বোধ।নির্বোধদের আমি সাক্ষাৎকার দিইনা।

আহাশি: হুমম.....বুঝলাম।তো সাম্প্রতিক সময়ে কি নিয়ে লেখালেখি করছেন?

ব্রা,রা: এইটাও একটা ফাও কোয়েশ্চেন।

আহাশি: জ্বি...ঠিক বুঝলাম না

ব্রা,রা: সাম্প্রতিক লেখালেখি বলে কিছু নাই।লেখালেখিতে আমার প্রথম বয়সের সন্তান, মধ্য বয়সের সন্তান, শেষ বয়সের সন্তান এইরকম কিছুই নাই। সাম্প্রতিক সময়ে যা কিছুই পঠিত হয়, সবই সাম্প্রতিক লেখা।
আমার অনেক পুরণো লেখা এখণো অনেকেই পড়ে।আপনার কথা মানলে তো ওগুলোকে ফেলে দিতে হয়,নাকি! দস্তোয়েভস্কি সেই কবে মরে ভূত হয়ে গেছে।কিন্তু তার লেখা এখনো সাম্প্রতিক।

আহাশি: যাইহোক, বিডি নিউজে আহমেদ ছফাকে নিয়ে আপনার একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে।ইদানিংকালে "কবিতা,রিভিউ" তেমন করে পাচ্ছিনা আপনার কাছ থেকে।কিংবা অন্যকোন মৌলিক লেখা...

ব্রা,রা:কেন সাক্ষাৎকার'কে আপনার কি মৌলিক বলে মনে হয়না!কবিতার প্যানপ্যানানি ১৯ শতকেই শেষ,ছোটগল্প আর উপন্যাসের মৃত্য ঘটেছে ২০ শতকে,২১ শতকে এসে প্রবন্ধের অবস্থাও মরোমরো।বোদ্ধাদের সময় এসেছে সাক্ষাৎকার'কে স্বীকৃতি দেওয়ার।মানুষকে জানতে এরচেয়ে ভালো উপায় আর নাই।

আহাশি: সাক্ষাৎকার কি আসলেই মৌলিক কিছু কি?উপন্যাস কিংবা ছোট
গল্পের মতো..
ব্রা,রা: আচ্ছা..মৌলিক লেখা বলতে আপনি কি বুঝেন?কোন লেখাই মৌলিক নয়।লিখতে খাতা কলম কিংবা কম্পিউটার লাগেনা। এতোগুলোর
টুলসের সহায়তায় যে বস্তু তৈরি হয়,সেটা আবার মৌলিক হয় কিভাবে!

আহাশি: আহমেদ ছফার সাথে সাক্ষাৎকারে আপনি বেশ প্রাইভেট প্রশ্ন করেছেন যেমন উনি মাষ্টারবেশন করতেন কিনা, নারীদের সাথে যৌনসম্পর্ক এসব বিষয় নিয়ে।কোন মানুষকে জানতে এই একান্ত গোপনীয় বিষয়গুলি কি জানা জরুরী?কতটুকু বা প্রাসংগিক আমাদের সামাজিক প্রেক্ষাপটে?

ব্রা,রা: আলবৎ জরুরি।দেখুন নাচতে নেমে ঘোমটা দেওয়ার লোক আমি না।ওইসব সামাজিকতা-টামাজিকতার কথা আমাকে বলে লাভ নাই।কোন মানুষকে জানতে এইধরণের জিজ্ঞাস্য জরুরী।কোন মানুষের প্রাত:কৃত্য নিয়মিত এবং টাইমমত হয় কিনা, তার আদৌ কোষ্টকাঠিন্য আছে কিনা, পায়ুপথে ব্যাথা ইত্যাদি তার শারিরীক এবং সেই মানসিক স্বাস্থের হদিস দেয়।সাক্ষাৎকারদাতার পুরা অবয়ব বোঝা যায়।

আহাশি: আচ্ছা ..আপনি ব্লগে ছদ্মনিক নেওয়া কেন্দ্রকরে বেশ একবার ঝড় তুলে ছিলেন।ছদ্মনিকের ব্যাপারে আপনার বেশ গা ঘিনঘিন ভাব আছে।কিন্তু যতদুর জানি আপনার বাবা-মার দেয়া নাম রইসুদ্দিন রাইসু, আপনি সেটা ব্রাত্য রাইসু'তে পরিবর্তন করেছেন।এইটাও তো একধরনের ছদ্মনিক।অন্যদের বেলায় হইলে সমস্যা কোথায়?

ব্রা,রা: আরে অন্যরা আর আমি এক হইলাম নাকি।বিভিন্ন মহলে আমি চলনসই টাইপের বিখ্যাত মানুষ ।অন্যকেউ যদি এইরকম পর্যায়ে আসতে পারে তাইলে তার নিকের ব্যাপারে আমার আপত্তি নাই।

আহাশি: প্রথম আলো, সচলায়তন ইত্যাদি নিয়ে আপনার গা-চুলকানি মনোভাবের সাথে আমরা বেশ পরিচিত।ব্লগে এইগুলোর কেচ্ছাকাহিনী নিয়ে আপনি দু-একটি পোষ্টওদিয়েছেন।নিন্দুকেরা বলে এইসব জায়গায় স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় আপনার কপাল খুলে নাই।তাই আপনার এতো গা চুলকানি?তাদের যুক্তি হলো আপনি প্রথম আলো ছেড়ে দেয়ার পরই সেটার দোষ-ত্রুটি ধরা পড়ে শুধু আগে পড়েনি কেন?

ব্রা,রা: আই ডোন্ট কেয়ার সিম্পলি! পাছে লোকে কি বলে তাতে আমার কিছু যায় আসে না।কোন কিছু অপছন্দ হলেই সেটা নিয়ে প্রশ্ন তোলা যাবেনা, আমি আগের বর্তমানের পজিশন নিয়ে ভাবতে হবে, এইসব বালছাল যুক্তির আমি গুল্লি মারি।

আহাশি: আপনি বিডিনিউজ২৪ -এর আর্টসের এডিটর।বিডি নিউজ সম্পর্কে আপনার কোন অভিযোগ আছে কি নাকি চাকরি ছেড়ে দিলেই তবে দোষত্রুটি নির্মোহ দৃষ্টিতে ভালো বোঝা যায়।

ব্রা,রা: আসলে নির্মোহ দৃষ্টিটা নির্ভর করবে আমি চাকরি স্বইচ্ছায় নাকি পরইচ্ছায় ছেড়ে দিচ্ছি তার উপরে।পরইচ্ছায় ছাড়লেই তবে ওই প্রতিষ্ঠান
সম্পর্কে মোহমুক্তি ঘটে তথা নির্মোহ হওয়া যায়।

আহাশি: লেটস সে, আপনি বিডিনিউজ২৪ ছেড়ে দিলেন।তাইলে ভার্চুয়াল দুনিয়ায় বাংলায় শিল্পসাহিত্যের দাদা সাজতে চায় অভিভাবক সাজতে চায় কিন্তু সাহিত্য পাতার নাম "আর্টস"।এইধরণের গাধা-গরু দিয়ে আর যাই হোক অন্ত:ত বাংলা সাহিত্য হবেনা -এই ধরনের উক্তি আপনার কাছে থেকে কি শুনতে পাবো?

ব্রা,রা: পাইতে পারেন।আমি সব সম্ভাবনার দরজাই খোলা রাখি।

আহাশি: ব্লগে আপনি বেশিরভাগ সময় শীতনিদ্রায় থাকলেও কোন উপ্তত্ত ইস্যুতে ঠিক পোষ্ট দেন আর প্রতিফল হিসাবে প্রচুর মাইনাস পান।আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন?

ব্রা,রা: আপনি বুইঝ্যা নেন।এতক্ষণ কথা বলার পর আপনার বোধবুদ্ধির কিছুটা উন্নতি হওয়া উচিত।সবকিছুই কি আমাকে পরিস্কার করে বলে হবে নাকি?
আহাশি: ধন্যবাদ রাইসু ভাই!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সাক্ষাৎকার ;
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৫
আলিফ দেওয়ান বলেছেন: বাথিজা, তুমি যে দন্যবাধ দিলা, সেইঠার উত্থরে রাইছু বাথিজা "আপনার দন্যবাধটি অপয়ুজনিয়" বলেনাই?

পুষ্ট ভালু হইছে। শুনিছি রাইছু অনেক বড় কভি। কিন্তুক তার কভিতা পর্লে মনে হই সে কভিতা লিক্তে পারে না।

আমার পিয় কভিতা তালগাছ এক পায়ে দাঢ়িয়ে।
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০২

লেখক বলেছেন: আপনারা এতোক্ষন সাক্ষাৎকার শুনলেন।বাকিটুকু তো বুঝে নিতে পারবেন না।

রাইসু ভাই কিন্তু গোস্বা করবেন শুনতে পেলে :(

২. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৫
বিডি আইডল বলেছেন: প্রিয়তে নিলাম, + দিলাম, একচোট হাসলাম এবং উত্তম জাঝা যুক্ত এই কমেন্ট করলাম
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৬

লেখক বলেছেন: হাসার কি তেমন কিছু ঘটেছে!

এক লোকের সাক্ষাৎকার বইকি! আর কিছু তো নয়।

তবে প্রিয়তে নিছেন, এইডা শুনে খুশি হইলাম B-)।আপনি সাক্ষাৎকারের সাহিত্যিক মানটা বুঝতে পারছেন।

৩. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৬
অবজারভার বলেছেন: প্লাস পাঁচটা দেয়া গেলে তাই দিতাম। কিন্তু দুর্ভাগ্য একটার বেশি দেয়া যায় না।
আপনে এমুন অ্যাকুরেট করে ব্রাত্য রাইসুর সংলাপ দিলেন কেমনে ভাই? আপনি তো দেখি একটা মাল!

অসাধারণ, ফাটাফাটি সাক্ষাৎকার হইছে এইডা।
৪. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৭
ম্যাকলাভিং বলেছেন: ব্রাত্য রাইসুর রিলিজ দরকার।
৫. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০৭
ফিউশন ফাইভ বলেছেন: যতটুকু জানি, রাইসুর যুক্তি হল- সাক্ষাৎকারদাতা সম্পর্কে সবকিছু যদি আগে থেকে সাক্ষাৎগ্রহীতার জানাই থাকল, তাহলে সাক্ষাৎকার নেওয়ার দরকারটা কী? ফলে বইমেলার মাঝামাঝি সময়ে রাইসুকে দেখা যায় সৈয়দ হককে প্রশ্ন করছেন- আপনার কী কী বই বের হল?
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৮

লেখক বলেছেন: সাক্ষাৎকারপ্রদানকারি এবং সাক্ষাৎকারগ্রহনকারি একই ব্যাক্তির দুইটা ভিন্নসত্বা, অনেকটা একই লোকের দুইটা নিকের মতো।

দুটো মিলিয়ে ফেলার অপশন নাই ;)

৬. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৩
ফিউশন ফাইভ বলেছেন: এতদসংক্রান্ত আমার একটি পুরনো পোস্ট-
Click This Link
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২২

লেখক বলেছেন: হুমম..পড়লাম।তাহমিমা আনাম কে নিয়ে রাইসুর পোষ্ট'টা পড়ছিলাম।
আপনারটা চোখে পড়ে নাই।

পেজ থ্রি নিকটাও কি আপনার!

ব্লগে একটা ওয়ার্ড তারপরে একটা নাম্বার এই টাইপ যতো নিক আছে, সবডি কি আপনার নাকি :|

২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৮

লেখক বলেছেন: কমেন্ট'টা বেশ ইন্টারেশটিং তো.....।

২৪ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১২

লেখক বলেছেন: থ্যাংকু লা( এটা আফ্রিকান কায়দা) :)

৯. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৭
বিবর্তনবাদী বলেছেন: ওনার ছদ্ম নিকের বিরুদ্ধের জিহাদে আমিও এক শহীদ। এত কইলাম, যে আমি নিজের বাপের রাখা নামে চাইতে নিজের নেওয়া নাম বিবর্তনবাদীতেই বহুল পরিচিত বিধায় এইটাই আমার আসল নাম। বাট, উনি ইহাকে নিছক টিটকারি বিবেচিত করিয়া আমাকে ব্লগ হইতে ব্লক করিলেন।
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: আপনি ইতোমধ্যেই বিবর্তনের এক বছর পার করে ফেলেছেন।ব্লগে চলনসই মাত্রায় পরিচিত হয়ে উঠেছেন।

আশাকরা যায়, উনি আপনার উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন ;)

১০. ২৪ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৩
আলিফ দেওয়ান বলেছেন: রাইছু বাথিজার নামটি ত বাথিজা নিজেই রাকিছে। বাথ্য রাইছু। তাহলে লুকজন যদি নিজের নাম বিবর্থনবাদি রাকে তাহলে তার সমর্সা কুতায়? কেনু সে অন্যের নিজের নাম রাকিবার অদিকারে হাঙ্গুল দেই? উত্থর এক্টাই, সে ফেসিবাদি।

বাথ্য রাইছু কতৃক সুমন বাথিজার সাক্কাৎকার পঢ়িতে ছাই। সুমন বাথিজার নামে কিন্তুক ভিডু ছালু আচে বাজারে।
১১. ২৪ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৪
বিগব্যাং বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

১২. ২৪ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪৪
নিহন বলেছেন: জাক্কাচ হইছে ।
১৩. ২৪ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:১৪
নুশেরা বলেছেন: ব্যাপক চিন্তাশীল বিনোদন। বড়ই আমোদিত হইলাম!
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: আপনার উৎসাহী মন্তব্যে বড়ই অনুপ্রাণিত হইলাম।

১৪. ২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:০৬
সাঈফ শেরিফ বলেছেন: ব্লগে আরো তিন জন সুশীল আছেন, উনাদের নিয়েও লিখুন।
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২২

লেখক বলেছেন: আরো তিনজন সুশীল।আমিও নাই তো :|

নিউইউর্কে ক্ষুধার্ত সন্ধ্যার পরের আপনার আর কোন খোঁজ-খবর নাই।

১৫. ২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০০
হিমালয়৭৭৭ বলেছেন: ব্রাত্য রাইসু কবি???আমাদের হলের ক্যাণ্টিন বয় সম্প্রতি কিছু কবিতা লিখেছে, আশা করছি আমার "বন্ধুদের লেখা" বিভাগে শীঘ্রই সেগুলো ব্লগে পোস্ট দেব।। তখন আপনাই বিচার করে দেখবেন রাইসু মামা'র চেয়ে তার কাব্যজ্ঞান ভালো কিনা।।
আর রাইসু মামার চরিত্র নিয়েই হয়ত সম্প্রতি শিল্পী সায়ান এই গানটি লিখেছে.....খালি কলস বাজে বেশি, সেই হয়েছে দশা/ সিংহ ভাবতে ভালোবাসে নিজেকে আজ মশা!!!প্রিয় পোস্টে
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: আমি কবিতা বুঝিনা।ছন্দ মিললেই সেইটাকে আমার কবিতা মনে হয়।সত্যেন্দ্রনাথ দত্ত প্রিয় কবি,

ছিপখান তিনদ্বার তিনজন মাল্লা,
(ভুলে গেছি) দেয় দূর পাল্লা।

ভয়েভয়ে বলি, মাঝখানে লোকালটকের সাথে তাল দিয়ে(অপ?)কবিতা
বিরোধী আন্দোলন করছিলাম।

আপনি কি কবিতা লেখেন?

১৬. ২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৫
ফারহান দাউদ বলেছেন: পুরাই প্যাঁচ। হাসতেই আছি আর হাসতেই আছি,রাইসু নিজেও ভুলে এইটা নিজের সাক্ষাৎকার ভাবতে পারেন:)
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: হুমম....রাইসু মিয়াভাইয়ের কাছ থেকে "কারো সাথে মিলবে না" এমন মন্তব্যের অপেক্ষায় আছি।:)

১৭. ২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৫
এম্নিতেই বলেছেন: হাইসা নিলাম একচোট... ভালৈছে শিমুল ভাই।
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ রকি থুক্কু এম্নিতেই।কেমন আছো?

নতুন কৌতুক কি নামাইলা? দেখিনা আজকাল।

১৮. ২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৯
ফারহান দাউদ বলেছেন: রাইসু ভাই কি আম ব্লগারদের ব্লগে কমেন্ট করেন? (এক্ষণে আপনারে আমব্লগারের দলে ফালানিতে আপনে আবার মাইন্ড খায়েন না,তাহার কাছে সবাই আম-জাম)
২৪ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১১

লেখক বলেছেন: তাতো বটেই........আমজনতা কথাটা আমি খুব ভালা পাই।আমি আমজনতাই হইতে চাই....।

আমব্লগার শব্দটা বেশ কিন্তু।

১৯. ২৪ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৫
আবু সালেহ বলেছেন:
শিমুল ভাই
মজা পাইছি.....
২০. ২৪ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৫
মাত্রা আন্ধা বলেছেন: হুম......।
বিশ্লেষণপ্রয়াস সুন্দর।
২১. ২৪ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৬
আহসান হাবিব শিমুল বলেছেন: @আবু সালেহ, আপ্নের কমেন্টে আমি খুশি হইছি ;)

@মাত্রা আন্ধা,আন্ধা হইলে কি হবে, আপনি তো ভাই সবই দেখেন।বাই দ্যা ওয়ে "আন্ধা" অন্ধ-ই তো নাকি?ভুল হয়ে থাকলে অ্যাডভান্স প্রত্যহার করে নিলাম।
২২. ২৪ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
নির্বাক সুশীল বলেছেন: ভাইজান, খালি পেলাচ দিয়া সুখ পাইলাম না। সারাজীবন আপনারে পেলাচ দিমু। একজন সুশীল মহিলাকে নিয়া লিখলেন। কমপক্ষে আরো দুইজন সুশীল মহিলা আছেন এই ব্লঘে। তাদেরও সাক্ষাতকার নিবার দাবি রাখলাম।
২৩. ২৪ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
আহসান হাবিব শিমুল বলেছেন: সুশীল মহিলা??????:|| :||

রাইসু সাহেবের নামের প্রথমাংশের বদল হয়েছে জানতাম;লিংগান্তর ঘটেছে এমনতো শুনিনাই।
২৪. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৯
নাজিম উদদীন বলেছেন: পুরোটা পড়ে হাসলাম। আপনার বিরুদ্ধে মানহানি মামলা না করে বসে।

বেচারা রাইসু, একসময় রাসেল খুব নাজেহাল করত ওকে।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: ছি:ছি: ভাইয়া কিযে বলেন ভাইয়া!

আমি তো তেনার সাক্ষাৎকার নিয়েছি মাত্র :)

২৬. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০১
মেহরাব শাহরিয়ার বলেছেন: শুধু মজার যে তাই না , কোয়ালিটিটাও এত ভাল যে সত্যিকার সাক্ষাৎকারকেও ছাড়িয়ে গেছে :)
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: ঢাকায় গিয়ে তাইলে রাইসু সাহেবের একটা সাক্ষাৎকার নিতেই হয় দেখছি :);কম্প্যারাটিভ আলোচনারার্থে।

২৭. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৩
ফারহান দাউদ বলেছেন: কিন্তু যারে নিয়া এত কথা তিনি কই? তিনি কি গোস্বা কইরা আর সাক্ষাৎকার দিবেন না?:(
২৮. ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৪৩
বিডি আইডল বলেছেন: তিনি এখানকার সব পোষ্ট লিংক ওইখানে সাপ্লাই করেছেন
২৯. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৪
ব্রাত্য রাইসু বলেছেন: ধন্যবাদ, আহসান হাবিব শিমুল।
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ রাইসু ভাই।

৩০. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৭
কঁাকন বলেছেন: ইহা একটি অপ্রয়োজনীয় সাক্ষাতকার ;)
০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: ইহা একটি কাল্পনিক সাক্ষাৎকার :)

০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: আপনাকে দু:খ দেওয়ার জন্য স্যারি, কৌশিক ভাই।

৩২. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৮
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ব্রা,রা
এই নামটা পছন্দ হইসে ...
০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: এইটা নতুন নাম না; ব্রাত্য রাইসু নামের সংক্ষিপ্ত রুপ।

সাক্ষাৎকারে ব্যবহৃত টেকনিক।

আপনের সাক্ষাৎকার নিলে যেমন হবে সাঁ,রু :)

৩৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০০
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: তাই নাকি ...?
তাই নাকি ...?
আমি তো ভাবসিলাম অন্য কিছু কিনা ...
মাথায় বুদ্ধি কম তো ...

এনিওয়ে, পইড়া খুব মজা পাইসি বস ...
০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: ভাই, আপনি যে ঠিকঠাকই ভেবেছিলেন, সেটা আমি বুঝছি।

ধন্যবাদ।ফান ভালো লাগতেছে না।

কৌশিক ভাইয়েরপোষ্টটা বা এই ধরনের পোষ্ট পড়ে জগতের সবকিছুর প্রতি বিবমিষা এসে যাচ্ছে।

৩৪. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৮
ফাহমিদুল হক বলেছেন: ফেসবুক থেকে লিঙ্ক পেয়ে চলে আসলাম। লিঙ্কদাতা আর কেউ নন, ব্রাত্য রাইসু স্বয়ং।
তার মনে হয় পছন্দ হইছে।
আমিও বিনোদিত হলাম।
আপনার কল্পনাশক্তির প্রশংসা করি।
০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ ফাহমিদ ভাই।

রাইসু ভাই আসলেই একটা এক আকর্ষনীয় ক্যারেক্টার( প্রগতিশীল/লিবারেল কইতে চাইছিলাম; কইলে তো উনি মাউন্ড করবেন :))

না হলে এই লিংক নিজে থেকে কাউরে দেয় :(

৩৫. ০৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২১
তপন বাগচী বলেছেন: 'একমেবাদ্বীতম' শব্দটি কি শুদ্ধ?
০৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: জানিনা।আপনি জানলে বলেন।আমি শুধরে নিবো।

জ্ঞানীদের উপদেশ আমি দ্বিধাহীন চিত্তে গ্রহণ করি।

৩৬. ০৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
আক্কাস ঠেকে আকাশে।
রাইসুল নামটা খারাপ ছিলো না।
০৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: হ....রাইসুল নামটা ভালোই।

কিন্তু এই নামটা কার ছিলো? নাকি রাইসু পরিবর্তে আপনি রাইসুল চান।

ব্রাত্য রাইসুল...এইটা কিন্তু ভালো শোনায় না(ব্যক্তিগত মতামত)।

কিন্তু আপনি দিশেহারা কেন :( ?

০৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: জিনিয়াস না হইলে তাঁকে ব্রাত্য রাইসু সাক্ষাৎকার দেননা :)

৩৮. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৩
তপন বাগচী বলেছেন: 'জ্ঞানীদের উপদেশ আমি দ্বিধাহীন চিত্তে গ্রহণ করি।'
আমি তো ভাই জ্ঞানীদের দলে পড়ি না। আমি জ্ঞানপিপাসুদের দলেই থাকতে চাই। আপনি জ্ঞানীদের কাছে পরামর্শ চাইতে পারেন। তবে আমি এইটুকু জানি, ওই নামে বাংলা এবং সংস্কৃত ভাষায় কোনো শব্দ নাই। শুদ্ধ ও অর্থবহ শব্দটা জানতে পারলে আমাদেরও জানাবেন আশা করি। শেখার আশায় রইলাম।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭

লেখক বলেছেন: তপনদা, তাইলে বোধহয় শব্দটা আমি আবিষ্কার করে ফেলছি :)

রাইসুর সাক্ষাৎকারের সাথে নতুন শব্দ আবিষ্কার।এতো দেখি "রথ দেখা এবং কলাবেচা
একসংগেই হয়ে গেলো ;)

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: হি হি হি B-)

৪০. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০১
সীমান্ত আহমেদ বলেছেন: কঠিন মজা পাইলাম্ ।প্রিয়তে।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৪

লেখক বলেছেন: আমিও তোমার কমেন্ট পাইয়া কঠিন খুশি হইলাম ;)

৪১. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

পুরা ফাটানী হইছে ! এত্তো দেরীতে দেখলাম !
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৯

লেখক বলেছেন: "পুরাণ চাল ভাতে বাড়ে কিংবা সবুরে মেওয়া ফলে"।

দেরিতে না পড়লে এত্তো এত্তো মুল্যবান কমেন্ট মিস করতেন সব :)

৪২. ০৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:৩০
অন্যমনস্ক শরৎ বলেছেন: ইহা একটি বিশেষ ষৌন্দয্যমূলক পুষ্ট। বড়ই আমোদিত হইলাম। অনেক ধইন্নাপাতা আর প্রিয়তে গেল।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩০

লেখক বলেছেন: বুঝছি, আপনিও আমার মতো ব্রাত্য রাইসু'র বিয়াপক ফ্যান ;)

৪৩. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১১
তপন বাগচী বলেছেন: 'তপনদা, তাইলে বোধহয় শব্দটা আমি আবিষ্কার করে ফেলছি'।

হ্যাঁ ভাই, আবিষ্কারের জন্য অভিনন্দন। কিন্তু এই আবিষ্কার কোনো নতুন অর্থ বহন করে না। পুরোনো অর্থও ধারণ করে না। তবে, অনর্থক বানান-বিকৃতির কৃতিত্ব আপনাকে দেয়া যায়।

ভাই কি মাইন্ড করলেন?

মাইন্ড না করলে আরেকটা কথা বলি। ভেবেছিলাম, প্রশ্ন তোলার পরে আপনি বানানটা ঠিক করে নেবেন, কিন্তু দেখছি আবিষ্কারের নেশায় বিভোর! আপনাকে সত্যি অভিনন্দন।
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: তপনদা, আচ্ছা সিরিয়াসলিই বলি, এই বানানটি সম্পর্কে আমি একবারেই নিশ্চিত ; এমনটি বলবো না।কোথায় দেখেছি,যেন, অন্যকোন লেখায় ঠিক মনে নাই। আর আমার কাছে বাংলা কোন ডিকশনারি নাই, যে শুধরে নেবো।

আপনার জানা থাকলে বলেন, আমি শুধরে নিবো।

তবে "একমেবাদ্বীতম" বলতে সোজা অর্থে দ্বিতীয় কারো সাথে যার মিল খুঁজে পাওয়া যায়না, এমনটা বুঝিয়েছি।

আপনার অভিনন্দনের জন্য অনেক ধন্যবাদ।আপনার পোষ্টে আমি বাজে মন্তব্য করে আসছি, তারপরেও আপনি আমার পোষ্টে গুরুত্বপূর্ণ
মন্তব্য করেছেন।

৪৪. ১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩
তপন বাগচী বলেছেন: আপনি লিখেছেন, 'আপনার অভিনন্দনের জন্য অনেক ধন্যবাদ।আপনার পোষ্টে আমি বাজে মন্তব্য করে আসছি, তারপরেও আপনি আমার পোষ্টে গুরুত্বপূর্ণ
মন্তব্য করেছেন।'
হা-হা-হা। 'মেরে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না!'
৪৫. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৯
তপন বাগচী বলেছেন: আপনি লিখেছেন, 'আপনার অভিনন্দনের জন্য অনেক ধন্যবাদ।আপনার পোষ্টে আমি বাজে মন্তব্য করে আসছি, তারপরেও আপনি আমার পোষ্টে গুরুত্বপূর্ণ
মন্তব্য করেছেন।'
হা-হা-হা। 'মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না!'
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৩

লেখক বলেছেন: কৃতজ্ঞতা তপনদা।

বন্কিমের "[br]তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইবো কেন[/br]" এইটা এই যুগে এখনো টিকে আছে, জেনে ভালো লাগলো।

ভালো থাকবেন।

১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন: লা জওয়াব (আপনার মন্তব্যের প্রতিত্তর!)

৪৮. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৯
বিগব্যাং বলেছেন: বিগব্যাং বলেছেন:
এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৪

লেখক বলেছেন: ব্রো, আপনার মন্তব্যটি আমি মুছিনাই। গতকাল জানা আপাকে গরীবের বাড়িতে পা রাখতে দেখেছিলাম।

তখন মনে হয়, উনি মুছে ফেলেছেন :(

৪৯. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩০
বড় হুজুর বলেছেন: বিগব্যাং কি বলেছিলেন?
৫০. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩১
বড় হুজুর বলেছেন: কলু মোর্শেদের একটা সাক্ষাৎকার নেয়া যায়? কলু আলু ব্লগের মডরেঠর। তারে রাইখা রাইচুর সাক্ষাৎকারে কলু মাইন্ড করতে পারে।
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৭

লেখক বলেছেন: কলু মোর্শেদ এখন আলু ব্লগের মডারেটর।শেষে আমার নামে যদি মানহানির মামলা করে বসে।

তাইলে আমি শ্যাষ :(

৫১. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩২
বিগব্যাং বলেছেন: হুজুর, সম্ভবত বলেছিলাম, " ভৃত্য রাইছু শক্তিমানদের মলদ্বার চাইটা চাইটা কুনমতে ঢাকা শহরে টিইকা ছিলো/আছে...কিন্তু ইদানিং নিত্যনতুন পুলাপানগুলানও এই মারফতি লাইন ভালুই রপ্ত করি ফালাইচে...তাই দৃষ্টি আকুর্ষণের জইন্য হ্যারে আইজকাল এইভাবে নিজের লুঙ্গি নিজে খুইল্লা মাথায় বাইন্ধা রাস্তার মাঝে তড়পানু লাগতাছে (তাও যুদি লুকজন হ্যারে একটু আলেদা আর অসাদারন ভাবে)...আমার খালি ভয় হুয়িচ্চে, ইসবেও যকন আর পাবলিক তাকাইবো না তকন হে কি করবো?"
৫২. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৩
বড় হুজুর বলেছেন: মিছা তো কিছু কন বলেন নাই।
৫৩. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৪
রিজভী বলেছেন: এক্কেরে সেই রকম হইছে.......;)

+++++
৫৪. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৫
বিগব্যাং বলেছেন: হুজুর, কলু সাবের ব্যাপারে আহসান হাবিব শিমুলরে একটু ধমক টমক দেন...যাতে দ্রুত সাখ্যাতকার নেয়...আহসান হাবিব শিমুলের চরিত্র যাই হোক মানী লুকের মান রাখতে জানে...
৫৫. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৫
বড় হুজুর বলেছেন: রিজভী হোম ডিস্টিক কুষ্টিয়ারও একটা সাক্ষাৎকার লইয়েন।
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৯

লেখক বলেছেন: হ..দেখি লিষ্টিতে রাখলাম।
বাই দ্যা ওয়ে, আপনি কি উনার ফ্যান নাকি ;)

৫৬. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৭
বড় হুজুর বলেছেন: বিগব্যাং, এইটা সামহয়ারইনের একটা ক্ল্যাসিক পোস্ট। আহসান হাবিব শিমুল সাহেব কলু ও ডিজবির সাক্ষাৎকার নিলে আরও ২টা ক্ল্যাসিক পোস্ট পাওয়া যাবে।
৫৭. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪১
রিজভী বলেছেন: আমি হাসিব ছাড়া আর কাউরে সাক্ষাৎকার দিমু না। :)
৫৮. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৪
আহসান হাবিব শিমুল বলেছেন: ঠিকাছে উনাকেই দিয়েন।

আপনাদের মধ্যেকার পুরান দোস্তী এখনো টিকে আছে দেখে আনন্দিত হইলাম :)
৫৯. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
কে এম তানভীর আহম্মেদ বলেছেন: পড়ে খুব মজা পেলাম। লেখককে ধন্যবাদ।
১৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: থ্যাংকু লা.....

৬০. ১৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৮
অচেনা বাঙালি বলেছেন: ফাটাফাটি হইছে।

রইসুদ্দি হইল বাস্তু ঘুঘু। হিটা পাওনের পাগল। তক্কে তক্কে থাকে সবসময়।
১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২০

লেখক বলেছেন: আপনার গোঁফটাও ফাটাফাটি হইছে।

হিট বেশি পাইলে বলে সামোইন ট্যাকা দিবো, সেইটার কতদুর!

৬১. ১৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১১
তপন বাগচী বলেছেন: 'একমেবাদ্বীতম' শব্দটির শুদ্ধরূপ হচ্ছে 'একমেবাদ্বিতীয়ং'

সংস্কৃত সন্ধির সূত্রটা হচ্ছে:

[একং + এব+ (অ+দ্বিতীয়ং)] = 'একমেবাদ্বিতীয়ং'

উচ্চারণের প্রতি গুরুত্ব দিলে 'একমেবাদ্বিতীয়ম্' লেখা যায়।

ধন্যবাদ, হাবিব।
১৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: অসংখ্যা ধন্যবাদ, তপন দা।

তবে একমেবাদ্বিতীয়ং পরিবর্তে একমেবাদ্বীতম রাখলাম।উচ্চারণ সহজ লাগে।

৬২. ১৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫২
তপন বাগচী বলেছেন: দ্বীতম আর দ্বিতীয়ম্ তো এক নয়। এভাবে মনের মতো বানান তৈরি করলে স্বেচ্চারের জন্ম নেবে। তাতে ভাষার শৃঙ্খলা নষ্ট হবে। সকলের কাছে গ্রহণযোগ্য ও মান বানানই লেখা দরকার। অন্যথায় অজ্ঞতার প্রমাণ দেয়া হবে। যায়যায়দিন এরকম স্বেচ্চারের অপচেষ্টা করেছিল। টেকে নাই। যে বানানগুলো হাজার বছরের চর্চায় নির্দিষ্ট হয়ে আছে, তাকে যুক্তিহীন বদলানো ঠিক হবে? 'ধর্মে স্ইবে?'
১৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: আইচ্ছা আপনার কথাই থাকলো।পরবর্তিতে শুধরে নেবো।

তবে ক্ষুদ্র বাংলাজ্ঞানে যতটুকু বুঝি তাতে সংস্কৃত শব্দ বাংলায় এসে একটু পরিবর্তিত হয়েছে।যেমন:

>>হস্ত>> হাত

আগে পরের স্টেপ মনে নেই।আর বেশি উদাহরণও মনে আসছে না।

হুমায়ন আজাদ কিছু ইংরেজি শব্দকে বাংলায় আত্তীকরণ করেছিলেন।এবং সেটা বাংলা উচ্চারণের সীমাবদ্ধতা কিংবা সহজবোধ্যতাকে মাথায় রেখেই।

যেমন "স্কুল" কিংবা "স্টিমার" শব্দদুটিকে স্ট্যান্ডার্ড ইংরেজীতে হুবুহু উচ্চারণ করা বাংলাভাষীদের জন্য বেশ কঠিন।স্কুল কিংবা স্টিমারের উচ্চারণ বাংলাভাষীদের কাছে এসে সামনে "ই" প্রত্যয় যুক্ত হয়ে ইস্কুল কিংবা ইস্টিমার হয়ে যায়।তাই উনি "স্কুল, স্টিমার" প্রভৃতিকে "ইশকুল, ইস্টিমার" হিসেবে বাংলায় আত্তীকরণ ঘটিয়েছিলেন।

এ যুগে কোন সংস্কৃত শব্দকেই কি একটু পরিবর্তিত আকারেও লেখা যাবেনা !এতে কি ধর্মের খুব বেশি কিংবা আদৌ কোন অবমাননা হবে!

৬৩. ১৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০২
বুলবুল আহমেদ পান্না বলেছেন: স্মরণকালের জট্টিল সাক্ষাৎকার গুলার মধ্যে একটা...........!!!!
১৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: জট্টিল খুশি হইলাম আপনার জট্টিল মন্তব্যে :) :)

৬৪. ১৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
তপন বাগচী বলেছেন: এই ধর্ম, হেই ধর্ম না!!! এইটা হলো ভাষার ধর্ম। ভাষা বিদেশি শব্দের প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে অনেক স্বাধীনতা নেয়। কিন্তু সংস্কৃতভাষাকে বিদেশি ভাষা ধরা হয়। এগুলো তৎসম। হস্ত > হত্থ > হাত। এভাবে অর্ধতৎসম ও তদ্ভব রূপান্তরের সুযোগ আছে। কিন্ত 'দ্বিতীয়'কে '‌দ্বীত' বলার কোনো যুক্তি নেই। ভাষাধর্মে কি তা সইবে? আপনিই ভাবুন।
১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: "দ্বীত কিংবা দ্বিত" যদি দ্বিতীয়'র মান বুঝাতে সমর্থ হয়(আমি বলছিনা, আমি এইক্ষেত্রে সফল!) সেই ক্ষেত্রেও কি ব্যবহার করা যাবেনা?

"দ্বিচারিতা" শব্দটিকে তাইলে কি "দুইমুখিচারিতা'ই বলতে হবে।

"দশ শ'য়ে হাজারকে" কি "দশ গুণন একশো সমান হাজার" না বল্লে কি ভাষাধর্মের শ্লীলতাহানি ঘটে!

"ভাষা বিদেশি শব্দের প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে অনেক স্বাধীনতা নেয়। কিন্তু সংস্কৃতভাষাকে বিদেশি ভাষা ধরা হয়"।
লাইনটা বুঝি নাই।যদি সংস্কৃত বিদেশি ভাষাই ধরি,তাইলে তো এতো ক্যাচাল থাকার কথা না।

নাকি সংস্কৃতকে দেশি ভাষা বলতে চাইছিলেন! আমি মুর্খ এইটুকু জানি যে বাংলাভাষার উৎপত্তিও সংস্কৃত থেকে নয়।

আমি ভাবছি :( :(

৬৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২১
তপন বাগচী বলেছেন: 'আমি মুর্খ এইটুকু জানি যে বাংলাভাষার উৎপত্তিও সংস্কৃত থেকে নয়।'

আমি মূর্খও তাই জানি। আপনি আপনার মতো লিখুন, কে আটকাবে! কিন্তু সবাই গ্রহণ করলে তো!
আমি ভাই এতটা বিপ্লবী নই। আমি শৃঙ্খলাকে শৃঙ্খল মনে করি না বলে ভাষা নিয়ে আমার সমস্যা হয় না। মনগড়া ভাষা বানানোর যোগ্যতাও আমার নেই। এমনিতেই এই ভাষা অনেক ঋদ্ধ। তার চর্চা করলেই জীবন পার করা যাবে।
কাজরী... বলেছেন: হা হা হা
আমিও হা হা হা!!!
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: ওখে তপনদা, হাহাহাহা হোহোহো হিহিহি.......।আমিও হাসলাম

বেশি করে হাসুন
সুস্থ থাকুন।

শুভ রাত্রি।

৬৭. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৫৯
বিডি আইডল বলেছেন: তপন বাগচী চেতছে ক্যা?
৬৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২২
শূন্য আরণ্যক বলেছেন: কাল্পনা বাস্তব কে হার মানাইল
৬৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৬
আহসান হাবিব শিমুল বলেছেন: কিন্তু আপনার "কাল্পনা" যে আমার "কল্পনা" সেটা ঠিক তো?
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: Roll no 41 ;)

২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: বুঝলাম না।"ঠেলা" দিয়ে কি বুঝাইতে চাইলেন।

৭২. ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪৪
অন্ধকারের_গান বলেছেন: বিডি আইডল বলেছেন: ঠেলা

 

মোট সময় লেগেছে ০.৯৭৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সীমিত কিছু মানুষ ব্যাতিত আমি কিংবা আমরা সবাই এক-একটা বিক্রয়যোগ্য কমোডিটি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই