somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুম্বাই ম্যাসাকার:নৃশংসতা, মানবিকতারবোধ এবং ঘৃনার বাইরে আরো কিছু

৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি স্রোতের অনুকূলেই সাতার কাটা মানুষ।স্রোতের বিপরীতে যাওয়ার মতো সাহস কিংবা যুক্তির ধার কোনটাই নেই।তবুও মাঝে মাঝে স্রোটের বিপরীতে নিজের ভাবনাকে তুলে ধরার ধৃষ্ঠতা দেখিয়ে থাকি।

কৌশিক ভাইয়ের পোষ্টোর কিছু প্রতিক্রিয়া দেখে আমার দুইধরনের উপলব্ধির অনুসন্ধান পাই।আমরা দেশ জাতি নির্বিশেষে অনেক বেশি মানবিক, সন্ত্রাসবিরোধি ,প্রতিরোধ এবং প্রতিশোধকামী তবে সব ক্ষেত্রেই বহুবিধ দৃষ্টিসম্পন্ন নই বোধকরি।আমরা শুধু সন্ত্রাস
কিংবা সন্ত্রাসীর কুকর্ম হত্যাযজ্ঞ দেখি শিউরে উঠি, তার কঠোর শাস্তির দাবী করি,
সন্ত্রাসবাদের নির্মুল চাই কিন্তু সন্ত্রাসীর বেড়ে উঠা কিংবা তার যে নিজস্ব দৃষ্টিভংগী, সেটার অনুসন্ধান করিনা।

সামরিক কায়দায় হয়তোবা সন্ত্রাসবাদকে সাময়িকভাবে কিছুদিনের জনয় দাবিয়ে রাখা যায় কিন্তু "সন্ত্রাসবাদের নির্মুল" ঐ রাজনীতির রাস্তা ছাড়া অর্জিত হবেনা।


সমসাময়িক প্রক্ষাপটে খুবই বিতর্কিত মনে হতে পারে তবু কিছু কথা বলতে চাই।যে কোন আন্দোলনের সাথে সন্ত্রাসবাদের যোগসূত্র আজকের নয় অনেক পুরনো।এর প্রথম তত্ত্বগত ভিত্তিদেন ফ্রানজ ফাঁনো ।ফানো ছিলেন আলজেরিয় খ্রীষ্টান, তখনকার আলজেরিয়ার ঔপনিবেশিক প্রভু ফ্রান্সে পড়াশোনা করা মনোচিকিৎসক।ফাঁনো ছিলেন প্রবলভাবে স্বাধীনতাকামী।এবং স্বাধীনতা প্রশ্নে তিনি ছিলেন চরমভাবে উগ্রপন্থি।তিনি আলজেরিয়ার স্বাধীনতাকামিদের
তখন বেসামরিক আলজেরিয়ায় অবস্থানরত বেসামরিক ফরাসি অধিবাসী, ফরাশি কাফে, রেস্টুরেন্ট বারে হামলা চালানোর তাত্ত্বিক ভিত্তি প্রদান করেন।তাঁর বিখ্যাত les damnes de la terre(জগতের অভিশপ্ত) বইয়ে তিনি বেসামরিক স্থাপনায় হামলার বৈধতা দেন এই বলে যে উপনিবেশের বেসামরিক লোকদের পরোক্ষ সমর্থনে উপনিবেশ
টিকে থাকে।তাই তাদের অস্তিত্বে প্রবল ভাবে আঘাত করতে না পারলে তাদের মানসিকতায় পরিবর্তন আসবেনা।সুতরাং উপনিবেশের ভিত্তিকে দূর্বল করতে বেসামরিক
লোকদের হামলা দোষের কিছু নয়।অত্যাচারিত মানুষের প্রধান অস্ত্র সন্ত্রাস।ফরাশি দার্শনিক জঁ পল সাত্র
ফাঁনোর অ্যাডভোকেসি অফ ভায়োলেন্স তত্বকে সমর্থন দিয়ে তার বইয়ের মুখবন্ধ লিখে দেন। আলজেরিয়া স্বাধীনয়া ফাঁনো কিংবা ফাঁনোর তত্ব কতাটা সত্যিকারের প্রভাব রেখেছিলো বলা মুশকিল তবে আলজেরিয়া ,তিউনিশিয়া সহ অনেক দেশের স্বাধীনতাকামীদের অনুপ্রেরণা ছিলো ফাঁনো।দ্যা ব্যাটল অফ আলজিয়ার্স ছবিতে ফাঁনো তত্বে বিশ্বাসী বিদ্রোহীদের নাশকতামুলক কাজের প্রমাণ মেলে।

ফানো অনেক আগেই মরে ভুত হয়ে গেছে।ব্যক্তিগতভাবে তাঁর তত্বে আমার আস্থা নাই।তবে অনেকেই যে করে(হয়তোবা ফানোর বই পাঠ না করেই!) সেটার উদাহরণ অহরহ।তাই ফাঁনোর তত্বকে দুরে সরিয়ে রাখতে হলে, শুধু সন্ত্রাসবাদকে নির্মমভাবে দমন করলেই চলবেনা, সেগুলো পিছনের কারণ খুঁজে বের করাটাও জরুরী।গৌতম ঘোষের একটা কথা কানে বাজে টেরোরিজম ইজ দ্যা আউটবার্স্ট অফ লং অপ্রেশন।

প্রাসংগিক মনে হওয়ায় তারিক আলির লেখার লিংক দিলাম

কারো যদি মনে হয়, লেখাটি নৈর্ব্যক্তিক দৃষ্টিভংগি অনুপস্থিত; ধর্মীয় দৃষ্টিভংগির উপস্থিতি আছে,তাইলে আমি ক্ষমাপ্রার্থী।

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৬
১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×