আমার প্রিয় পোস্ট
- মাননীয় প্রধানমন্ত্রী, জাতিসংঘের অধিবেশনে একজন কম নিলে সৌদি আরবের শিরচ্ছেদ হয়ত ঠেকানো যেত। - বেঙ্গল মাসুদ
- দেশের সম্পদ বিকিয়ে দিলে নিভবে তোদের বাতি, বাবার সম্পদ ভাবলে তোদের দলকে মারি লাথি। - পাহাড়ের কান্না
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখাই পড়ুন-২ (উতসর্গ অমি রহমান পিয়াল) - আমি সাগর
- বাহারি ইলিশ ( রেসিপি)
- সুরঞ্জনা
- মৃত শিশুর পোড়া মাংসে বাতাস ভারী হয়ে ওঠে..... - মনজুরুল হক
- কালের কন্ঠ ও একজন ব্লগারের মিথ্যাচারের জবাব................ - ব্যঞ্জনবর্ন
- নেপাল-ভারত ১৯৫০ সালের শান্তি ও বন্ধুত্ব চুক্তি!!!!!!!!!! স্বাধীন হয়েও পরাধীন নেপাল!!!!!!!! - টিংটিং
- হাসিনার ভারত সফর: যৌথ ঘোষণা ও ভারতীয় কূটনীতি - পি মুন্সী
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- মাওবাদীদের নিয়ে কিছু কথাঃ সাথে খারেজির একটি পোষ্ট - জাতেমাতাল
- কয়লা নীতি, টেকনিক্যাল জ্ঞানের রাজনীতি - আমরা কেমন বুয়েট চাইতে পারি? - পি মুন্সী
- তিয়ান'আনমেন রক্তক্ষয়ের ২০ বছর : কি ঘটেছিল তখন ? - মেহরাব শাহরিয়ার
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- প্রিয় কবিতা - আকাশলীনাঃ জীবনানন্দ দাস - জলপাই দেশি
- শূয়োরের বাচ্চা ফ্লু, ফ্যাকটরী ফার্মিং এবং স্বাস্থ্যমন্ত্রীর দাবী - দিনমজুর
- ইতিহাসের পুনারাবৃত্তি - অপ বাক
- আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না - আহমাদ মোস্তফা কামাল
- ধর্মনিপেক্ষতা বিষয়ে তালাল আসাদের সাক্ষাৎকার নিয়েছেন নার্মিন শেখ - ননাই
- Pirated এক্সপিকে Genuine করুন ৫সেকেন্ডে.... - তাজুল ইসলাম মুন্না
- একটি ছবির কথাই শুধু বলতে এসেছি ! - প্রচেত্য
- টেল অফ্ থ্রি জোয়েলস্ - আহসান হাবিব শিমুল
- বাংলাদেশ যুক্তরাষ্ট্র টিফাচুক্তি কিংবা দিন বদলের পয়লা গান - দিনমজুর
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- সহজিয়া উবুন্টু ৮.০৪ শিক্ষা!!! - রোকন
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- বাঁচার জন্য লড়াই - মনিং_ষ্টার
- গণতন্ত্র মুক্তি পাক, উড়ে যাক, নিপাতই যাক - জ্বিনের বাদশা
- ৮ই জুন,২০০২ : অতঃপর একটি খুনী বুলেট তাকে অকস্মাৎ থামিয়ে দেয়-১ - আহসান হাবিব শিমুল
- কর্ণেল তাহেরর জবানবন্দি - চিলে কোঠার সেপাই
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- অরুন্ধতী রায়ের সাক্ষাৎকার : শাবাশ নতুন ভারত! - ফারুক ওয়াসিফ
- ইংরেজী বর্ষ বার নির্ণয় প্রণালী - আবিদুর রহমান
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- "আয়ান হারসা আলি একজন "মুসলমান-নাস্তিক" শিরোনামে "এস্কিমো" নিকের একটি পোস্টের কাউন্টার পোস্ট :৩ - নাহিদ মাহমুদ
- বাংলা যুক্তবর্ণের তালিকা (পুন: পোস্ট) - ত্রিভুজ
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- আমেরিকার পুঁজিবাদকে সমাজতন্ত্রের প্রশ্ন! - ফেরদাউস আল আমিন
- যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বাস্তবায়ন করতে হবে! - জামাল ভাস্কর
- নৈঃশব্দের দোকানঘর - রিফাত হাসান
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- ফুলবাড়ির ফুল থেকে এখনো আসে রক্তের গন্ধ!! - নজরুল কবীর
- একটি প্রার্থনা - পারভেজ
- মাহমুদ দারউইশ : শেষ আকাশের পর - ফয়সাল খালিদ
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- মাগনা MOVIE ডাউনলোড সাইট (ALL DIRECT AND NON-RAPIDSHARE LINK) - বাউনডুলে
- নবীনদের জন্য - নাদান
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
হুজুগে বাংগালী
০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৩
বেশকিছুদিন পর সামু ব্লগ আবার সরগরম।রনি কলকাতা নামক এক ইম্ম্যাচিউর ব্লগার এক ইস্টুপিড মন্তব্য করেছে।তাকে ব্যান করাতে ব্লগাররা যেভাবে একের পর এক পোষ্ট ছাড়ছেন তাতে মনে হচ্ছে "এ যেন মশা মারতে কামানদাগা"।
রনির আত্মম্ভরি মন্তব্য আপত্তিকর।তবে সেই মন্তব্যে একটা তথ্য ঠিক আছে টাটা-আম্বানী গ্রুপের মোট সম্পদের পরিমান বাংলাদেশের জিডিপির প্রায় কাছাকাছিই হবে।সেটা অবশ্য কোন ভারতীয়দেরকেই এমন অপমানজনক মন্তব্য করার অধিকার দেয়না।
তবে রনিকে ব্যান করতে আমরা ব্লগে যে একাট্টা জাতিয়তাবোধের পরিচয় দিচ্ছি, বাস্তবে যদি তার শতাংশ দেখাতে পারতাম, তাইলে রনির এমন মন্তব্য করার সাহসই হইতো না।
স্বাধীনতার ৩৮ বছর পরেও আমরা স্বতন্ত্র এবং উন্নততর কোন জাতিসত্তা, সংস্কৃতি, রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পারিনি।
কেবল অপারেটর "আলজাজিরা" কিংবা এ"কুশে টিভি" দেখায় না, কিন্তু রাশি রাশি ভারতীয় টিভি চ্যানেল ঠিকই চলে।
এক সময় বলা হতো "What Bengal thinks today, India thinks tomorrow"?
এখন সেটা হবে "What India broadcasts today, Bengal copies tomorrow".
বাংলাদেশি টিভিচ্যানেলগুলোতে ভারতীয় উৎকট প্রোগ্রামের জ্বলজ্যান্ত ছাপ।কোন কোন চ্যানেলতো এককাঠি বাড়া সরাসরি হিন্দী প্রোগ্রাম প্রচার করে।
ডজন ডজন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান আন্তজার্তিক ফোরামে নাম কুড়ায়, আর আমরা তাদের সমতুল্য একটা শিক্ষাপ্রতিষ্ঠান আজও দাঁড় করাতে পারিনাই।
ভারতীয় রেল ব্যবস্থাপনা সুনাম নামীদামী ইউনিতে অধ্যয়নের বিষয় হয় আর আমাদের রেলগাড়ীতে নোংরা আর দুর্গন্ধে ভ্রমনই দায় হয়ে দাঁড়ায়।
এমন অসংখ্যা উদাহরণ দেয়া যায়।তাতে শুধু পোষ্টের দৈর্ঘই বাড়বে।
ব্লগে ভারতবিরোধী অগ্নিবাণ ছাড়ার পরিবর্তে নিজেদের ঘরদোর ঠিক রাখাটা, উন্নয়নের চেষ্টা আরো প্রয়োজনীয় ।
রনির কলকাতার বক্তব্যের প্রতিবাদ অবশ্যই কাম্য।কিন্তু তাকে নিয়ে সবাই যখন হিস্ট্রিরায় আক্রান্ত হয়, ব্যান করানোর জন্য মাতম শুরু হয়, সেটা অনেকটা অক্ষমোর আস্ফালনের মতো দেখায়।তাতে আমাদের দুর্বলতায় ধরা পরে।
গতকালের ঘটনা।আমার জেলাশহরের বন্ধুরা "মাল" খাবে।বারে গিয়ে খাওয়ার চেয়ে হিলি থেকে ইন্ডিয়ান মাল আনানো অনেক সস্তা।সেই মাল খেয়েই তাদের ভারতবিরোধি বক্তব্যে অগ্নিস্ফুলিংগে "আড্ডা" গনগনে হয়ে উঠলো।.....
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হুজুগে বাংগালী, আস্ফালন ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ভাই কি কইতে চান, এখানেই কন।রনি নিয়ে কিচ্ছু পরতে পারুম না।আমি এইপোষ্ট লিখছি বলে নিজেই উপ্রে বিরক্ত।
অলস ছেলে বলেছেন:
তবে রনিকে ব্যান করতে আমরা ব্লগে যে একাট্টা জাতিয়তাবোধের পরিচয় দিচ্ছি, বাস্তবে যদি তার শতাংশ দেখাতে পারতাম, তাইলে রনির এমন মন্তব্য করার সাহসই হইতো না।রনির কলকাতার বক্তব্যের প্রতিবাদ অবশ্যই কাম্য।কিন্তু তাকে নিয়ে সবাই যখন হিস্ট্রিরায় আক্রান্ত হয়, ব্যান করানোর জন্য মাতম শুরু হয়, সেটা অনেকটা অক্ষমোর আস্ফালনের মতো দেখায়।তাতে আমাদের দুর্বলতায় ধরা পরে।
+++
ফালতু মিয়া বলেছেন:
মাল খাওয়া পার্টি আপনার বন্ধু?? কন কি? আপনারও কি চলে নাকি?
লেখক বলেছেন: দয়াকরে, পোষ্ট সংশ্লিষ্ট বক্তব্য দিলে ভালো হয়।
ব্যাক্তিগত প্রশ্নে আমি বিব্রতবোধ করি।নিজের শুদ্ধতা নিজের কাছেই।
নাজমুল আহমেদ বলেছেন:
ঠিকই বলেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
তয় এই পোষ্ট লেখার জন্য পশ্চিমবংগের রাজ্যসরকার আমারে টাকা দিছে ![]()
লুথা বলেছেন:
+
লেখক বলেছেন: আপনি নিজেই এই ব্যাপারে মোটামুটি রনির চৌদ্ধগুষ্ঠ উদ্ধার করে একটা পোষ্ট দিয়েছেন।
"প্লাস" টা মনে সন্দেহ জাগায়!
ফিউশন ফাইভ বলেছেন:
ঠিক বলেছেন। গতকালই এই ধরনের পোস্টগুলোতে গিয়ে নিচের মন্তব্যটি দিয়ে এসেছিলাম। ফলস্বরূপ অনেকেই ভারতের দালাল 'আখ্যা' দিয়েছে।রনি কলকাতা নামের ব্লগারটি আবালসুলভ মন্তব্য করেছে। তাতে অনেকের দেখছি দেশপ্রেম বায়া বায়া পড়তেছে। হায় বাঙালি, ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসের লোকজন এসে খোদ ঢাকা-কক্সবাজার-ঝিনাইদহ থেকে লোক ধরে ভারতে নিয়ে যাচ্ছে- কোনো শ্লারে তো দেখলাম না কিছু লিখছে বা কিছু বলছে। আমাদের কাগুজে দেশপ্রেমিকরা ব্যস্ত অ্যাডসেন্স আর প্যানোরামিক ছবির দৈর্ঘ্য মাপা নিয়ে। ব্লগের ফাটা ফাঁদে কেউ আটকা পড়লেই শুধু এইসব দেশপ্রেমিকের দেশপ্রেম বায়া বায়া পড়ে। বদ্ধ ঘরে বিড়াল প্রহারে কৃতিত্বের কিছু নেই। কোনো দেশপ্রেমিক আছে এইখানে, ভারতীয় ব্লগ গুরুচন্ডালি কিংবা অন্য ব্লগে গিয়ে একটা লাইন লেখার দুঃসাহস দেখাতে পারবে?
এরপর আজকে একটা স্যাটায়ার করার চেষ্টা করেছিলাম। কিন্তু
লেখক বলেছেন: সামু ব্লগে অনেক পুরাতন ব্যারাম।পাত্তা দেওয়ার কি আছে!
আর আপনি ওয়ানম্যান আর্মী না!
আপনার স্যাটায়ারটা পড়েছি।মন্তব্য করেনি।রনি কলকাতা বিষয়ক কোন পোষ্টেই মন্তব্য করিনি।
কলকাতার লোকদের খাওয়া-দাওয়াকে টিটকারি মেরে কয়েকটা কৌতুক এসেছে।চরম দৈনদশা; ওদের না, আমাদের।
অন্যলোকে কতটুকু খায় কি খায় এইগুলো রংগ খুব নিম্নস্তরের রসিকতা।
সাদাকালোরঙিন বলেছেন:
ভারত শব্দটা না কইলে আমাগো জাতীয়তাবোধ জাগে না। মনে হয় বাংলাদেশের আগে পরে ভারত শব্দটা জুড়ে দিলে আমাদের জাতীয়তাবোধ বাড়তো। লেখক বলেছেন: সেটাই!
তবে এই যে ভারত আসলে জাতীয়তাবোধর মাতম সেটাও ঠুনকো।দেশপ্রেম প্রদর্শনের এক ভার্চুয়াল প্রতিযোগীতা।
লেখক বলেছেন: সেইটাই।
আমাদের দেশ সেই ছেলে হবে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ।
শয়তান বলেছেন:
রনির কলকাতার বক্তব্যের প্রতিবাদ অবশ্যই কাম্য।কিন্তু তাকে নিয়ে সবাই যখন হিস্ট্রিরায় আক্রান্ত হয়, ব্যান করানোর জন্য মাতম শুরু হয়, সেটা অনেকটা অক্ষমোর আস্ফালনের মতো দেখায়।তাতে আমাদের দুর্বলতায় ধরা পরে।
একদম আমার মনের কথাটাই বললেন । ধন্যবাদ
সাইফ শামস বলেছেন:
এই ব্যাপারটা নিয়ে যা ঘটল তাতে শুধু রনিই জয়ী হলো। কারন, সে চেয়েছে, একটা কমিউনিটিকে গালি দিতে, আর আমরা চিল্লা চিল্লি করে "একনলেজ" দিলাম যে, হ্যা জনাব, আমরা গালী জায়গা মত খেয়েছি।উফ, আমাদের বুদ্ধির দৌড়টা একটু বাড়ান যেত না?
লেখক বলেছেন: আপনার পর্যবেক্ষন সঠিক।শেষমেষ আমরাই ধরা খেলাম।এখান থেকে বোঝা কেননা ভারতীয় আর সবকিছুর মত কূটনীতিতেও আমাদের চেয়ে এগিয়ে।
আপনার পোষ্টটাও ভালো হয়েছে।পড়েছি কিন্তু মন্তব্য করা হয়নি।
ফিউশন ফাইভ বলেছেন:
আপনিও বোঝেন নাই। ওই স্যাটায়ারের মূল বক্তব্যই আসলে ছিল এই ভার্চুয়াল বলপ্রয়োগের অসারতা দেখানো। লোকে বুঝছে উল্টা। লেখক বলেছেন: ভাইরে অতটুকু স্যাটায়ার বোঝার ক্ষমতা আশাকরি আমার আছে।
তবু আমি মন্তব্য করিনাই।রনিকে নিয়ে পোষ্ট এইজন্যই।এমনকি এই পোষ্ট দিবা কিনা এইটা নিয়াও দ্বিধাগ্রস্ত ছিলাম।
এক ইডিয়ট'কে নিয়ে আর কাঁহাতক উলম্ফন করা যায়!
আশীফ এন্তাজ রবি বলেছেন:
আমার মজা লাগলো ...ইশতিয়াকের পোস্টটি পড়ে...মন্তব্য করার সাহস ও রুচি কোনটাই কুলালো না। ও মাত্র একবার ভারত গিয়েছিল এবং সেটা আমার সাথেই। টু্রের প্রায় পুরোটা সময় জুড়ে হোটেলের রুমে ঘুমিয়ে কাটিয়েছে। ( এ বিষয়ে আমি একটি সিরিজ লিখছি...যার শিরোনম একঝাঁক ইশতিয়াকের সঙ্গে ভারত ভ্রমন, সেখানে বিস্তারিত তথ্য ফাঁস করা হবে) অথচ ওর পোস্ট পড়ে মনে হল, ও একজন ভারত বিশেষজ্ঞ। বাংলাদেশে বামনদের উতপাত বেড়ে গিয়েছে। কোলকাতা নিবাসী জনৈক আবাল রনি কী বললো, এটার চাইতে আমার কাছে বড় সমস্যা হলো, আশপাশের একঝাঁক ইশতিয়াকদের লম্ফঝম্ফ।
এরা না জানে লেখা , না জানে পড়া, কেবল চাপাবজি আর স্ট্যান্টবাজি সম্বল করে ....এরা যেভাবে তড়পাচ্ছে , তাতে বঙ্গদেশের শোচনীয় চিত্রটাই ধরা পড়ে।
লুথা বলেছেন:
ব্লগে কতদিন আছি জানি না কিন্তু আর কোনদিন যদি দেখি "রনি কোলকাতা" মার্কা আবার কেও দেশ/জাতি নিয়ে বাজে কথা বলছে, গালি দিছে, কটাক্ষ করছে, তাইলে আমি তার পক্ষেই থাকবো...তার পোস্টে একটা প্লাস দিয়ে বার হয়ে আসবো...প্রাপকঃ
সামু'র মডুরা,
ছোট বেলা থেকে এখন পর্যন্ত যদি দেখি শত্রুরা ক্ষতি করতে চায়, তাইলে খারাপ লাগে না কারণ এইটাই তো তারা করবে কিন্তু কাছের মানুষ/যাদের উপর ভরসা করা যায়, তারাই যদি উল্টা পথে হাটে, কথা বলে, তাইলে খুব কষ্ট হয়...বলার ভাষা হারায়ে ফেলি, যেমন আজকে আমি বলার/লিখার ভাষা হারায়ে ফেলছি...
আমার ৩ টা পোস্ট, যা কালকে রাত থেকে করছিলাম, মডূরা মুইছা দিছে, এই কাজ কালকেও করছিলো কিন্তু তা ছিলো কলকাতার ব্লগ, যদিও আমি যতদূর জানি সামহোয়াইরইন হচ্ছে বাংলাদেশের ব্লগ..."রনি কোলকাতা" কে নিয়ে আমার পোস্ট দেওয়াই ভুল ছিলো..
ব্লগের কিছু কঠিন দেশপ্রেমিক আছে, আমি জানি না কয়জন অই কলকাতার ব্লগে গিয়ে প্রতিবাদ করছে (যা আমি করছি)...কিন্তু এই ব্লগে তারা এক এক জন কঠিন দেশপ্রেমিক.. এমন দেশপ্রেমিক গুলাই ৭১ এর আগে পাকি প্রেমিক ছিলো, ৭১ এ রাজাকার ছিলো, ৭২ এর পর আবার দেশপ্রেমিক হইছে (পাকি খেদাও আন্দোলনে করতেছে) এবং তারাই আবার রাজাকারদের বিচার করতে উঠে পডে লাগে...
আমারে এমন ২/৩ জন বলছিলো, আমি নাকি এইসবে জডিত এবং আমি প্রমাণ দিতে বলছি (সেই পোস্টেও মডুদের প্রবলেম, মুইছা দিছে), কিন্তু ২৪ ঘন্টা হয়ে গেলেও কেও প্রমাণ দিতে পারলো না... কিন্তু মুখে ঠিকি বড বড কথা বলে যাচ্ছে...কারণ মডু'দের তাদের প্রতি প্রশ্রয় আছে... প্রশ্রয় আছে দেখেই যে যাই বলুক অন্তত তাদের কেও কিছু বলার সাহস পায় না...
"রনি কোলকাতা" দেশকে নিয়ে বাজে কথা বলার ২৪ ঘন্টা পর তাকে ব্যান করা হয়, কিন্তু বাংলাদেশী নামক অন্য দেশের যেসব দালাল আছে, তাদের নিয়ে কথা বলার সাথে সাথে মডুর খুব এক্টিভ হয়...ঠিক আছে তাদের নিয়েই আমাদের মহামান্য মডুরা থাকুক...আমি লুথা, আমার নাম দেখলে অনেকের ঘেন্না আসে...
তাই মডু'দের বলছি আমাকে না হয় মাইরাই ফালান...কারণ বার বার জেনারেল করার পরেও আমি যে লাউ সেই কদু...
তবে একটা কথা বলে যাই, যাদের জন্য আপনাদের এতো মায়া-দয়া, তারা যদি মীরজাফরী না করছে সামনে, তাইলে আমারে একটা গালি মাইরেন বাপ-মা তুইলা...
একটা কথা মনে রাইখেন, সময়ে সময়ে প্রমাণ হয়ে গেছে কারা খাটি এবং কারা ধান্দাবাজ... সময়ে এইটাও প্রমান হবে, লুথা কখনো ভুল কথা বলে নাই, ভুল ছিলো না...
সাঈফ শেরিফ বলেছেন:
বাংলাদেশিদের এই পর্দার আড়ালে থেকে উচ্চ দেশ প্রেমের জোশ সমৃদ্ধ হিস্টিরিয়া নতুন কিছুনা। আমাদের দেশ প্রেম আমাদের ধর্ম বিশ্বাস ঈমানের মত এত ঠুনকো না যে কোথাকার কোন রনি এসে আজ তোরা এই াল, ঐ াল বলে গালি দিল আর আমাদের দেশানুভূতি আহত হয়ে হুড়মুড় করে ধসে গেল। রাজাকার কামরুজ্জামান পুত্র ওয়ামী মুক্তিযোদ্ধাদের ব্লগে "কুকুরের কাজ কুকুর" করেছে বলায়, যে জন জোশ আর বিপ্লব দেখেছিলাম, সে তুলনায় আজকের এই হিস্টিরিয়া প্রদর্শনীটা নগন্য, বিচ্ছিন্ন ধাচের বলব। ব্লগে কলম বিরতি নেই, এ টিমের চিহ্নিত ব্যক্তিবর্গের আস্ফালন নেই। থাকলে এতদিনে ওয়ামীর মত রনিরে ব্লগটাও লোপাট করে দিত মডুরা। দেশ প্রেম টা কখন, কোথায়, কীভাবে, কত জোশের সাথে প্রকাশ করতে হয় সে সমান মানসিক পক্কতা হয়ত আমার আসেনি। সেখানেও বড় সড় ধরনের কূটনীতি চলে, কে কার দালাল!
স্বগোতক্তি: রনি তো ভুল কিছু বলেনি। আঙ্গুল দিয়ে বাংলাদেশের দোষ ত্রুটি ধরিয়ে দিয়েছে। ভুল গুলো আমলে নিলে দেশ ও দশের উন্নয়ণ হবে, নচেৎ আমরা আবার পিছিয়ে পড়ে থাকব।
লেখক বলেছেন: হমমম...।
দূর্ভাগ্যজনক হলেও এইটা সত্য রনির কিছু তথ্য সঠিক।তবে উপস্থাপনাও একটা ফ্যাক্টর এইটা তো মানবেন।
বাসের গায়ে এখনো লেখা থাকে "ব্যবহার বংশের পরিচয়"।
আমাদের সমস্যা হলো দোষত্রুটি সবাই জানি কিন্তু শোধরানোর চেষ্টা করিনি।বরং অন্য কেউ( নট ইডিয়ট রনি) দেখিয়ে দিলে উত্তেজিত হয়।
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
কিছু ভেকধারী সুশীল আছে যারা রনি কলকাতার আপত্তিকর বক্তব্যের মধ্যে কিছু খুইজা পায় না কিন্তু তার প্রতিবাদের মইধ্যে কিন্তু খুইজা বেড়ায়। এরাই হৈল এইদেশের আধৃনিক মীর্জাফর।
লেখক বলেছেন: হ......তারা মীরজাফর।আর আপনি বিরাট দেশপ্রেমিক!!!
আপনাকে আমার বিশাল স্যালুট।এমন দেশপ্রেমিকদের সামহয়ারে বড্ড অভাব।
ফিউশন ফাইভ বলেছেন:
আমি এইমাত্র জানলাম, রনি ছেলেটা আসামিজ। ভারতীয় মুসলমান। নানা কারণে আমি নিজে অনেকটাই ভারত-বিদ্বেষী। সেটা আমার দেশের জন্য। আমার দেশকে প্রতারিত হতে দেখলে, আমার দেশ অবিচারের শিকার হলে আমার খারাপ লাগে। আমার দেশকে বঞ্চিত হতে দেখলে আমার মনে ক্ষোভ জন্মায়। এই ভারত-বিদ্বেষটা ব্যক্তিগত কোনো কারণে নয়, পুরোটাই দেশের জন্য, দেশপ্রেম থেকে। সামহোয়্যারে আমরা প্রতিদিনই ভারতকে নিয়ে কড়াভাষায় সমালোচনা করি নানা ইস্যুতে। এক্ষেত্রে আমি নিজেই আছি অগ্রণী ভূমিকায়। কিন্তু উল্টো পিঠটা দেখুন একবার, ওই রনি ছেলেটার খারাপ কি লাগতে পারে না, তার দেশের অবমাননা হতে দেখে?
হোদল রাজা বলেছেন:
++
সপ্ন পুরন বলেছেন:
ফিউশন ফাইভ এর সাথে এক মত।
বন্ধনহীন বলেছেন:
আপনার এই পোস্টটি যদি সকালবেলা দিতেন, তবে এইসব জেহাদী দেশপ্রমীদের কাছে নাজেহাল হতেন। একজন আমাকে চটকানী দিতে চেয়েছিল, আরেকজন আমাকে ব্যানের হুমকি দিয়েছিল। ইসতিয়াক সাহেব বুঝলেন না যে, ব্লগে কাউকে ব্যান করে কিছুই হয়না, কারো মুখ বন্ধ করা যায় না। রনির আচরণের সাথে অনেক জেহাদির আচরণ একই ছিল। তারা বেচে গেল, কারণ তারা বাংলাদেশী ব্লগার। সামুকে দিন দিন কড়া বাংলাদেশী ব্লগ বানানো হচ্ছে, এটা আর বাংলা ব্লগ থাকছে না।
ত্রিমাত্রিক বলেছেন:
@বন্ধনহীন
ধরুন,একটা বাগানে ৯০% আম , ৩% জাম, ২% কাঠাল,২% নারিকেল ,১% তাল আর বাকী ২% অন্যান্য গাছ আছে। তখন সেটাকে কি বাগান বলবেন? আম, জাম নাকি মিশ্র বাগান বলবেন?
সামু ব্লগের ৯২.৫% ইউজার বাংলাদেশে থাকে আর ইন্ডিয়াতে মাত্র ০.৬%
আর বাকী যে ইউজার আছে সিংহ ভাগ বাংলাদেশীই হবে।
তাহলে এটা অবশ্যই বাংলাদেশী ব্লগ। তবে অন্য দেশী ব্লগারদের প্রবেশ নিষিদ্ধ নয়।
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
আপনার সব যুক্তিই মেনে নিলাম, আমাদের দেশের উন্নতি করাটা জরুরী| তবে কেউ অপমান করলে প্রতিবাদ করাটাও জরুরী|আপনার মত ও আপনার দলভুক্ত "ভদ্র লোক" রা গতকাল পিনাককে আস্কারা দিয়েছে, আজ দিবে রনিকে, তারপর একদিন.......|
যাই হোক, টাটা-বিড়লার সম্পদ ও আমাদের বাজেট নিয়ে রনি ও আপনার কথাটা প্রমান করে টাকা নাই বলে আমাদের আত্মমর্যাদাও নাই| কোন দেশ মাথা তুলে দাড়াতে হলে তার দরকার আত্মমর্যাদা সম্পন্ন লোকবল, আপনার ও আপনার সাথে সুর মিলানোদের মনোভাব দেখে মনে হয়, রনিদের গালাগালি হজম আমাদের করতে হবে আরো অনেক কাল|
বাই দ্যা ওয়ে, হিলি সীমান্তবর্তী লোকেরা ভারতের কাছে খুবই কৃতজ্গ "চোরাচালানী" করার সুযোগ দেয়ার জন্য|
সরি, মাইনাস দিলাম|
লেখক বলেছেন: আচ্ছা, পিনাকের আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে ল্যাম্পপোষ্টের ছেলেরা যখন প্রতিবাদ করছিলো, মার খাচ্ছিলো, তখন কতজন ব্লগার তাদের পাশে দাঁড়িয়েছিলো!
"তবে রনিকে ব্যান করতে আমরা ব্লগে যে একাট্টা জাতিয়তাবোধের পরিচয় দিচ্ছি, বাস্তবে যদি তার শতাংশ দেখাতে পারতাম, তাইলে রনির এমন মন্তব্য করার সাহসই হইতো না"।
আমি প্রতিবাদের বিপক্ষে না।শুধু ব্লগে রাজা-উজির না মেরে, বাস্তবেও তার প্রতিফলন দেখাতে বলেছি।প্রতিবাদ শুধু বিরুদ্ধচারণ করেই হয়না, নিজেদের উন্নততরে অবস্থানে নিয়ে যাওয়াও আত্মম্ভরীদের বিপক্ষে এক ধরণের বিজয়।
"সেটা অবশ্য কোন ভারতীয়দেরকেই এমন অপমানজনক মন্তব্য করার অধিকার দেয়না"।এইটাও আমার পোষ্টেও লিখা আছে।
মাইনাসের জন্য ধন্যবাদ।
ম্যাকানিক বলেছেন:
শিমুল ভাই আপনার বক্তব্যের সাথে অনেকটাই সহমত যে নিজের ঘর দোর আগে ঠিক করতে হবে।
তবে সামুর নিতীমালা অনুযায়ি কিন্তু রনি কোলকাতা ব্যান খায় শুরুতেই আমাদের ব্লগ চালাইন্যারা যদি লেখকগো মত দেশ প্রেমিক হইতো তাইলে আর এত ক্যাচালের জন্ম হয় না।
পাশাপাশি দেখেন কঠিন করে ঝারি না দিতে পারাটা আপনার দুর্বলতা হিসেবে পুরা ভারতীয় উপমহাদেশে গন্য সেই হিসেবে দাদা বাবুরা কিন্তু ঠিকই উনাদের মুখে মুখে বলতেন
দেখেছিস আমাদের রনি বাংগালিদের পেদিয়ে ছেড়েছে।
ভারতীয় ইংরেজী বা বাংলা ফোরাম বা ব্লগ সাইটে আপনি এইরকম কমেন্ট করলে সাথে সাথেই কমেন্ট মুছে আপনার আই পি সহ ব্লক করে রেখে দিত এবং দেয়।
যার দরুনই উনাদের সাইটে আমাদের বাংলাদেশীদের লেখা বেশি দেখা যায় না।
এই সব কারনেই সামুকে আমি পারফেক্ট বাংলাদেশী ব্লগ বলি।
লেখক বলেছেন: কোন ব্লগসাইট যদি সেই দেশের লোকদের জন্য বানানি হয়, সেইটা ঐ ব্লগের সীমাবদ্ধতা।
ব্যাক্তিগতভাবে আমি কোনব্লগকে অমুকদেশের ব্লগ, তমুকদেশের ব্লগ বলতে চাইনা।
ভারতীয় ইংরেজি, বাংলা ব্লগ ফোরাম যদি এমন করে তাইলে কি আমাদেরও তাই করতে হবে!
"কঠিন ঝাড়ি"টা যদি এমন হয় একজনকে ব্যান করতে শতশত পোষ্ট আছে, ফ্লাডিং করতে হয়, তাইলে সেই কঠিন ঝাড়িতে ভ্যাজাল আছে।
সহমত।
রাজর্ষী বলেছেন:
শিমুল মনে হয় লাইনে আইলেন , আপ্নের লাগে একমত।বার্কিং ডগ শেলডম বাইট। এইডা না বুঝলে তো আমরা দিনে দিনে শফিক রেহমান সাহেবের মত নেড়িকুকুর হয়ে যাবো।
লেখক বলেছেন: তাইলে আগে কি বেলাইনে ছিলাম!
পূর্বে ভারত সম্পর্কে আমার মুল্যয়ন একি রকম ছিলো।
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:
টাটা-আম্বানী গ্রুপের মোট সম্পদের পরিমান যদি বাংলাদেশর সকল জনগনের এবং রাষ্ট্রের মোট সম্পদের পরিমাণের চেয়েও বেশি হয়, তারপরও তাদের উদাহরণ দেখিয়ে কেউ কোন জাতি সম্পর্কে কটুক্তি করতে পারেন না।
রনির মন্তব্যে না হয় একটু বেশিই প্রতিবাদ হয়েছে। কেউ হয়ত হিট করার জন্য পোস্ট দিয়ে থাকতে পারেন। আপনার মতে এটা ঠিক হয়নি। এখন আপনিই বলুন, ভবিষ্যতে যদি এমন মন্তব্য আসে সেক্ষেত্রে আমাদের করণীয় কি?
(ব্যাক্তিগতভাবে আমি ভারত কিংবা অন্য কোন দেশবিরোধী নই। কোন দেশের শাসক কিংবা জনগন ভুল করতে পারে। এজন্য কোন ভূগৌলিক অঞ্চলের বিরোধীতা করতে আমি কোন যুক্তি খুঁজে পাইনা)
লেখক বলেছেন: আমাদের করণীয় হলো রনির মন্তব্যের প্রতিবাদ করা তবে এমন জেহাদী জোশে নয়।এতে বরং তাকে প্রয়োজনের অধিক গুরুত্ব দেয়া হয়ে ওঠে।
এবং আমরা ব্লগে যা বলি বাস্তবক্ষেত্রেও সেইটার চর্চা করা।কথা এবং কাজে সমন্বয়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















আবার রনি
Click This Link