somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনির হাসানের ধর্ম বিষয়ক অম্ল পরীক্ষা কতটুকু যৌক্তিক ??

২৬ শে মার্চ, ২০০৯ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার নিজের একটা পোস্টে মনির ভাইয়ের লেখা দেখে ভালো লাগলো। উনার কিছু পোস্ট দেখতে যেয়ে একটা লেখা পাইলাম। ওখানে ওই পোস্টের তেমন কোন বলিষ্ঠ কমেন্ট পেলাম না। মানুষের চোঁখে পড়ে নি নাকি মানুষ কথা খুঁজে পাচ্ছিল না,জানিনা। তাই ভাবলাম, আমিই কিছু লিখি।

প্রথমে মনির ভাইয়ের পোস্ট টা পড়তে হবে।
Click This Link


যুক্তির ফাঁকটা আপনার চোখে পড়তেছে না কেন বুঝলাম না।
প্রাণির ছবি আঁকা ইসলামে হারাম --এটা নিয়ে যে পোস্ট আপনার পড়েছি, সেটার তুলনায় এই পোস্ট অনেক হাল্কা।
ঠাকুর মার ঝুলিতে শুধু রাক্ষস, খোক্কসই থাকে। উত্তরাধিকারীরা কে কত পাবে, নামাযের নিয়ম-কনুন, তাও যদি লেখা থাকে তাহলে সেটাকে কী এককথায় রূপকথার গল্প বলা যায়??
হয়ত বা যায়, কিন্তু ঠাকুর মার ঝুলির থেকে উঁচুতে রাখতে হবে। যদি ধরেন, এটা মানুষের লেখা তাও বুঝতে হবে এটা নিছক গল্প হতে পারেনা। এটা একটা জীবন ব্যবস্থা। অনেকটা সংবিধান টাইপ। ঠিক না??


এখন, কেউ একটা সংবিধান যদি লিখে, কেন এমন কিছু লিখবে যেটার জন্য তাকে সেসময়ের বর্বর শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যেতে হবে ?? কষ্ট করে কেউ লিখলে এমনটাই লিখবে যাতে তাকে এটার জন্য পুরষ্কার অর্জনটা সহজ হয়। পুরষ্কার উনারা পাইছেন (যদিও সারাটা জীবন কষ্টেই গেছে), কিন্তু এখন যদি বলেন,ধর্মগ্রন্থ লেখার পরেই উনারা নিশ্চিত হয়ে গেছেন যে এই বই দিয়েই মদীনা, জেরুজালেম দখল করে ফেলবেন, তাহলে আপনার বলাটা হবে হাস্যকর।
নবিজী(স), যীশু -- এদের সাথে সান্টা ক্লজের পার্থক্য ধরতে পারছেন??


আমি নিজে অন্তত জানি যে এটা মিথ্যা, আর সেটা প্রচার করতে যেয়ে, বই লিখে সারা দুনিয়ার বিপক্ষে চলে যাব?? জীবনের ঝুঁকি নিব??


দুনিয়ার অনেক জ্ঞানীগুণী মানুষকে বই লেখার কারণে শাস্তি পেতে হয়েছে। কিন্তু সেসব বইএর কথায় কী মিথ্যাচার ছিল ?? একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা একজন বিজ্ঞানী দিয়ে গেলেন, এতে তাকে অনেক কষ্ট ভোগ করতে হল। পরে দেখা গেল ওটা ভুল। কিন্তু, ঐ বিজ্ঞানী তখন কিন্তু জানতেন যে এটা ঠিক, তাই তিনি এমন রিস্ক নিয়েছেন। ঠিক না??


ধর্মের ব্যাপারটা কিন্তু এত সোজা না। আমি যদি সেই কোন সমাজের কাছে নতুন কোন ঈশ্বরকে বিশ্বাস করার প্রচারণা চালাই সেটা সত্য না মিথ্যা আমি কিন্তু আগে থেকেই জানি, একেবারে গোঁড়া থেকেই। অন্তত নিজে নিজে হলেও। সেখানে বৈজ্ঞানিক তথ্যের মত ‘পরবর্তীতে গবেষণার মাধ্যমে সঠিক সিদ্ধান্তে আসা’ সম্ভব নয়। অন্তত নিজের কাছে তো নয়ই। সেটার জন্য নিজে জীবনের ঝুঁকি নিতে যাব কেন ??


মনে করেন, আমি খুবই জনদরদী একজন মানুষ। চারিদিকের অন্যায় আর অবিচার দেখে অতিষ্ঠ। ঠিক করলাম জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমি এর বিপক্ষে যাব। আমি কী তাহলে ওই দেশের রাজা হওয়ার চেষ্টা করবনা ?? সৈন্য যোগাড় করব না? সেখানে কী আমি এমন বই লিখব যেটাতে উত্তরাধিকারী আইন আর নামাযের নিয়মও থাকবে ?? যেখানে জীব্রাইল (আ) এর কথা থাকবে ?? দুনিয়ায় আর কোন রাজা ছিল না?? আর কেউ রাজা হয় নাই ?? তাদের ধর্মগ্রন্থ লিখতে হইছে রাজা হওয়ার জন্য ?? রাজা হওয়ার জন্য আমি ধর্মগ্রন্থ লিখলে সবাই যেই ধর্মের নিজেকে সেই ধর্মের আরেকজন অবতার হিসেবেই প্রচার করতাম,যেটাতে আমাকে সারা দুনিয়ার বিপক্ষে যেতে হত না।


নেটে বসে রাজাকারের বিপক্ষে লেখা আর এরাই যখন এম পি হয়ে ঘুরে,তখন খালি হাতে একা একা ওকে মাইর দিতে যাওয়া কী এক ?? আর, আপনি নিজে বোঝেন না, চাইলেই কী একটা জাতিকে, শাসকগোষ্ঠীকে আপনি একা একা ধংস করতে পারবেন? আপনি নিজে কল্পনা করেন, একটা শাসকগোষ্ঠীর বিপক্ষে আপনি একা দাঁড়ায়া গেলেন, যাদের অস্ত্র আছে আর তারা প্রায়ই সেটা ব্যবহার করে। এটা কি হাস্যকর হবে না ?? আপনি এটা তখনি করবেন, যখন তাদেরও উপর শক্তিশালী কারও কাছ থেকে ভরসা পাবেন। নবীজী, যীশু (আমরা বলি ঈসা মসীহ) এরা নিজের জাতির বিপক্ষে দাঁড়ায়া গেছিলেন। একটু আগে নিজের বেলায় এই কথা ভাবতে আপনার আজগুবি লাগতেছিল। অথচ, তাঁদের ব্যাপারটা ঐতিহাসিক ভাবেই সত্য। তাদের ভরসা কি ছিল ?? হতেই পারে সেটা সৃষ্টিকর্তা।



অতএব, ধর্ম গ্রন্থকসমূহ, যেগুলো প্রতিষ্ঠার পেছনে প্রচারকের রক্তক্ষয়ী ইতিহাস আছে, সেগুলোকে, এমন হাতে লেখা রূপ কথার স্থান আপনি চাইলেই দিতে পারেন না। এটুকু আগে হজম করেন যে, ধর্মগ্রন্থ আর রূপকথা এক জায়াগায় রাখা যাবে না আর এদের পার্থক্যটা কোথায় ।



কথা হল, এমন ধর্মগ্রন্থ অনেক আছে, কোনটা কতদূর উঁচুতে স্থান পাবে ?
এখানে কিছু ব্যাপার আছে, অনেক সময় আমরা ভাবি এক, আর হয় এক। পরে ব্যাপারটা জেদ চেঁপে যায়। কোন রাজা যদি কোন ধর্ম প্রচার করে (হয়ত ধরি ওখানে মানুষের উপকারী অনেক নীতিও আছে), সে জানে যে সে রাজা হওয়ায় অনেকেই তার কথা শুনবেন। পরে দেখা গেল ব্যাপারটা কঠিন হল, রাজা হওয়ায় তাকে যুদ্ধ করতেই হত। নতুন উছিলা পেল।এমন আরো যে কিছু হতেই পারে।এমন গুলোকে আমরা বাদ দিব। দিন-ই-ইলাহী (আকবরেরটা), আর রামের কাহিনী (আদৌ যদি রামের অস্তত্ব থাকে)। খুঁজতে থাকেন, আরো পাবেন। এটুকুতে একমত ?

সেই ধর্মগ্রন্থগুলোকে আমরা বিশ্বাস করব আর সম্মান করব যেগুলাতে স্পষ্টতই প্রথম থেকে এর প্রচারক সমগ্র জাতির বিপক্ষে চলে গেছিল। কারণ, সৃষ্টিকর্তা এমন এক জায়গায় ধর্ম গ্রন্থ নাজিল করবেন, যেখানে মানুষ সবচেয়ে নিকৃষ্ট আচরণ করতেছে ।



এমন ধর্মগ্রন্থ কয়েকটাই পাবেন। সবগুলোতেই কিছু না কিছু মিল পাবেন। আমাদের সৃষ্টিকর্তা যুগে যুগে তার ধর্মকে প্রচার করতে যুগে যুগে প্রচারক পাঠিয়েছেন। আপাতত, এটুকুতে একমত হলে, বাকীটা অন্য একদিন।

বিঃদ্রঃ -- ধর্মকে কেন বিশ্বাস করব আর কোন ধর্মই বা সত্যি – এসব প্রশ্নের উত্তর আমি দেই নাই। আমার এই পোস্টে এসব প্রশ্নের উত্তর খুঁযে লাভ নাই। আপন যেমন সাইকোলজিক্যালি আপনার পোস্ট করেছেন, আমিও সেই কোণ থেকেই উত্তর দেয়ার চেষ্টা করেছি মাত্র ।



[মনির ভাই এর পোস্ট টা সাইকোলজিক্যাল পোস্ট। প্রথম ধাক্কাতেই মনকে অভিভূত করে ফেলে। লেখাটা অনুবাদ। মূল লেখা পড়ার সময়ও মনির ভাইও প্রথম ধাক্কাতেই অভিভূত হয়ে গেছেন। পরে, এটা আপনার নিজস্ব চিন্তা-ভাবনার সাথে মিলে যাওয়ায় এটাকে আপনার পক্ষের একটা যুক্তি হিসেবে আঁকুড়ে ধরে পোস্ট দিয়েছেন। আমি প্লাস দিতে নিছিলাম, তখন আমার এসব মনে পড়ল।]



[যাই হোক, আপনি আবার পার্সোনালি রাগ করলেন নাকি ভাই ??আমার পোস্টে(Click This Link) শেষের কমেন্টে
এখন আবার আপনি করে বলতেছেন কেন??
আমি কী এমন কোন ইঙ্গিত দিছি?? ভুল বুঝবেন না।
আপনি আমাকে তুমি করেই বলবেন, এমনটাই আশা করি।]


সব শেষে সবাইকে বাঙ্গালী জাতির মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অভিনন্দন। আর, যারা শহীদ হয়েছেন তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে মাগফেরাত কামনা করি, আর মুক্তিযোদ্ধাদের জানাই সেই সম্মান যা আমরা এই ৩৮ বছরেও দিতে পারলাম না।





সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৭
১৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×