somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক্সপি তে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করাঃ টিউটোরিয়াল

০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা নিশ্চয়ই স্বীকার করবেন যে, সবারই মনে মনে একবার হলেও ইচ্ছা করে যে ফোল্ডারগুলার একঘেঁয়ে সাদা ব্যাকগ্রাউন্ড যদি পরিবর্তন করা যেত, পিসিটা না জানি কত স্টাইলিশ লাগত।


তাছাড়া, বন্ধু-বান্ধব দের দেখিয়ে অবাক করে দেয়ারও একটা মজা আছে। লোকমুখে শুনছি, উইন্ডোজ ৭ এ নাকি এ সুবিধা দিলেও দিতে পারে। আমি জানি না, লিনাক্সে এটা আছে কী না। তবে, এই লেভেলের কাস্টমাইজেশন সুবিধা কিন্তু ইউজারদের দেয়া উচিত।


যাই হোক, উইন্ডোজ এক্স পি তে কিন্তু এই সুবিধাটা দেয়া আছে। আর বেশ সহজও।


নিচে আমি স্টেপ বাই স্টেপ বর্ণনা দিচ্ছি। লেখায় পড়ে বড় মনে হতে পারে, কিন্তু, আসলে এক মিনিটের কাজ।

১) যেই ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, সেখানে যান। এখন, tools>folder options এ যেয়ে view tab সিলেক্ট করেন।

২)এরপরে show hidden files and folders এ ডাবল ক্লিক করেন, মানে সিলেক্ট করেন।

৩)Hide Operating System Files and Folders এবং Hide extensions For known File Types -- এই দুটো আনচেক করুন।
৪)ok ক্লিক করে বেরিয়ে আসুন।

৫)আগের খোলা ফোল্ডারটা আবার চেক করেন। ওখানে “desktop.ini” নামের একটা ফাইল থাকার কথা। যদি থাকে,ওটায় right click করে edit করুন। আর যদি তা না থাকে, তবে, ওখানে right click করে New>Text Document তৈরি করুন এবং open করুন।

৬) এখন এই নোটপ্যাড এ নিচের কোডটুকু copy করে paste দিয়ে দিন।

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image=আপনার ছবির path

উপরে আপনার ছবির path টা দিবেন। = এর পরে আবার space মানে খালি জায়গা দিয়েন না।

৭)উপরের কোড টা যদি “desktop.ini” তে edit করেন, তাহলে save করে বেরিয়ে আসুন। আর যদি নতুন তৈরি ফাইলে লিখে থাকেন, তাহলে সেটা ওই ফোল্ডারে save করুন “desktop.ini” নামে। এখানে, খেয়াল রাখবেন,নামের আগে আর পরে যেভাবে (“”) দিছি, ওটা কিন্তু অবশ্যই দেবেন।

৮)প্রজেক্ট আসলে শেষ। এখন সেটা চালু করতে হবে।
Start > Run >type করুন cmd । কমান্ড প্রম্পট খুলবে একটা। ওখানে নিদের কোডটা লিখুন।
attrib +s "ওই ফোল্ডারের path"

এখানে সেই ফোল্ডারের path টা দিতে হবে, যেটায় এতক্ষণ “desktop.ini” ফাইলটা বানালেন। এবারও খেয়াল করবেন, path এর আগে আর পরে (“”) দিতে ভুলবেন না। এগুলার আগে আবার space দিয়েন না, মানে খালি জায়গা রাখবেন না।

৯)কাম কাজ শেষ, এবার মজা দেখুন। সব শেষে মশারি টানিয়ে ঘুমিয়ে পড়ুন। মশারা নিপাত যাক। হে হে হে (কিসের মধ্যে কী !! আসলে একটা মশা বিরক্ত করতেছে। ধূররর) ।


[আমি পুরোপুরি নিশ্চিত না, কিন্তু, একই কৌশল ভিস্তাতেও খাঁটে বোধহয়।]
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৪
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×