আমার প্রিয় পোস্ট

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।

উন্মাদনার যোগজীকরণ – ৬ (সাথে বোনাস কিছু গান)

০৮ ই মে, ২০০৯ রাত ৯:৫৫

শেয়ারঃ
0 1 0

বাংলা আন্ডারগ্রাউন্ড

বাংলা আন্ডারগ্রাউন্ড বাংলা গানের খুব শক্তিশালী একটা দিক। বিগত কয়েক বছরে আমাদের দেশে প্রচুর জনপ্রিয় ব্যান্ড এসেছে আন্ডারগ্রাউন্ড থেকে। ব্ল্যাক, যাত্রী, আর্টসেল, ক্রিপটিক ফেইট, মেটাল মেইজ সহ আরও অনেক ব্যান্ড আন্ডারগ্রাউন্ড থেকে উঠে এসেছে। প্রিয়গুলার নামই বললাম।

আমি হালকা পাতলা কিছু জানি। যেমন যতটুকু জানি তা হল,আন্ডারগ্রাউন্ড নিয়ে বড় মাপের প্রথম প্রজেক্ট হয় আধার। ২ পর্বের। স্বাভাবিক ভাবেই সেই সময় জনপ্রিয়তা পায় নি।তবে, সবচেয়ে সফল প্রজেক্ট করেন বেইজ বাবা তথা অর্থহীনের সুমন। ৩ পর্বের আগুন্তক। আগুন্তক খুব গোপনে দেশের গানের ধারার একটা পরিবর্তন আনছিল।

সুমনকে বলা হয় আন্ডারগ্রাউন্ডের এবিসি’র জনক। এ তে আর্টসেল, বি তে ব্ল্যাক আর সি তে ক্রিপ্টিক ফেইট এই তিনটাই তার পৃষ্ঠপোষকতায় মেইনফ্রন্টে আসে। আগুন্তক ১ এই এদেরকে প্রথম সামনে আনেন তিনি।
এরপর, ব্ল্যাকের ড্রামার টনি আরেকটা প্রজেক্ট করেন ৩ পর্বের স্বপ্নচূড়া। এ যাবত কালের সবচেয়ে জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড মিক্সড। সেখান থেকেই উঠে আসে যাত্রী। নাম শুনলেই মনে আসে অসাধারণ কিছু ব্যান্ডের কথা।
স্টেইনটোরিয়ান
ফেইক প্লাস্টিক সুপার হিরো’স
হাইওয়ে

আরেকটা প্রজেক্ট হয় লোকায়ত। হিট করেনি তেমন। যদিও ওখানকার প্রত্যেকটা ব্যান্ডের যথেষ্ট ক্ষমতা ছিল হিট হবার। খুব সম্ভবত প্রচারবিমুখতা আর টাইমিং এর ভুল।

ফুয়াদকে বোধহয় প্রথম পাই আগুন্তক থেকেই। কোন একটা পর্বের ৭ নাম্বার ট্র্যাক। দেশাত্মবোধক একটা গান নিয়ে নামে। ফুয়াদ, উপল আর আনীলার ব্যান্ড ছিল ওটা। এখন ডেড। ব্যান্ডের নাম বোধ হয় যেফায়ার ছিল।

আমাদের দেশে এখন অসাধারণ মেটাল হয়, মেটালিক রকও দারুণ জমে। উপমাহাদেশের অন্যান্য দেশগুলোর দিকে এখন বৈচিত্রে বাংলাদেশের গান এগিয়ে যাছে দ্রুত। ১৪ কোটি মানুষের অভাবী দেশে খুব একটা মানুষ এসব গান শোনে না। খুব কয়জন এসব বোঝেও না। আমাদের দেশে এখনও গান বলতে হারমোনিয়াম। স্টাফ নোটেশনে গিটার পোলাপান বুঝেনা।

নেমেসিসি এখন চুপ। আইকনস ভাঙ্গা। স্টেইনটরিয়ান এলাকায় মারপিট করে নাকি। শুনলাম মিরপুর ১২ তে নাকি এক মেয়ের সাথে টাংকি মারতে যেয়ে মাইর খাইছে। ডি মাইনর হারিয়ে গেছে।

স্টেনটোরিয়ান একটা এলবাম করেছিল, প্রতি মুহূর্তে। অসাধারন একটা প্রজেক্ট। ঠান্ডা গানের পাশাপাশি লিড গিটারের কাজ আর প্রয়োগটা ছিল দারুণ। হিট হয়নি।

নেমেসিসের মত অসাধারণ লিরিক বাংলাদেশে কয়জন লেখে। আর তাছাড়া, আইকনসের মত গাওয়ার স্টাইল কয়জনের ! আর্বোভাইরাস থেমে গেছে, তবে ওদের ভোকাল শুভ এখনও অনেক জায়গায় গান গায়।
ক্রিপটিক ফেইট, ওয়াটসন ব্রাদার্স কোথায় এখন কে জানে।

ফ্রান্সের প্রতি বছর নাকি অনেক ছেলে মেয়ে ন্যুড ফটোগ্রাফির প্রতিযোগিতায় মডেল হতে আসে। হয়ত, টিভিতে মডেল হতেই। যাই হোক, আমাদের দেশের সুশীলরা সেইটাকে বলেন শিল্প। তারা মেটাল গান বুঝেন না, সেইখানে শিল্প পান না। হায়রে সুশীল সমাজ।
যাদের মেটাল ভাল লাগে না, তাদের বলার কিছু নাই। হাই পিচ অনেকেরই ভাল লাগে না। কিন্তু, যারা ফ্রান্সের পোলাপানের ন্যুডে শিল্প বুঝেন, তারা যখন মেটাল আর হাই পিচে শিল্প পান না, তখন অবাক হই।
কেউ খেয়াল করেছে কী না জানি না, দেশের গান এখন আবারও বাণিজ্যক। দেশে একবারে ২ বছরের মধ্যে কমপক্ষে ভাল ১০ টা জনপ্রিয় ব্যন্ড আসছে। পরবর্তী ১ বছরে একটাও না। নেমেসিস, স্টেইনটোরিয়ান কিন্তু এসেছিল শখে।

আমাদের দেশের সুশীল সমাজ ন্যুড ছাড়া শিল্প খুঁজে পান না। মেটালে , মেটালিক রকে , হাই পিচে নাকি লিরিক জমেনা।

“আবার মুখোমুখি হলে কি হবে,
কী লিখে স্বপ্ন সাজাবে?
এরচেয়ে চল দুজনে চুপচাপ থাকি।
যেন ডানাভাঙ্গা দুটি পাখি।
আমার ভেতরে বৃষ্টির শব্দ শুনি
বৃষ্টির ডাকে পাখিরা কোথায় থাকে
জান নাকি তুমি কোথা লুকায় তারা।
তাহলে উড়ে যাইনা কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?”

ব্লাকের একটা গান। আমার খুব বেশি প্রিয়।
কিন্তু এখানে শুশীলেরা শিল্প পায় না। লিরিক এখানে বোনাস। সুরের কাজটাই এখানে মুখ্য। যদি এইটাই ফ্রান্সে ছাড়ত, অশ্লীল শব্দ থাকত, এটার বিপক্ষে আমরা কয়জন বলতাম, এত বড় ব্যান্ড এসব না বললে কী হয়? কেন বলে?না বলে কী হয় না? এসব বলতাম। তখন সুশীল সমাজ লাফায়া পড়ত ঘাড়ে।

এইসব গান আমেরিকায় বের হলে সুশীলরা বলত, "আহা! আহা! কী গান! শূকরের মাংস না খেয়ে এই গান গাওয়া যায় না। ফ্রী লাইফ ছাড়া এই গান গাওয়া সম্ভব না।"

বাংলাদেশের গান হওয়ায় এখন এর দাম নাই। ট্রিশা ইয়ারউডের সামনে এলিটা, আনীলারা দাঁড়াতে পারবেনা জানি। তাই বলে, ব্যাকস্ট্রিট বয়েজের চেয়ে অর্থহীন পিছিয়ে থাকবে কেন? একসময় ট্রিসা বা এলিসন ক্রসের সামনে দাঁড়ানোর মত ছেলে মেয়েও আসবে ঠিকই। হয়ত দেশে এমন অনেকই গুণী শিল্পী আছেন। কণকচাঁপা বাংলা ছবির প্লেব্যাক দেন। যেহেতু এরা এই লাইনের না, তাই তুলনা হয় না।

বাংলা ভাষায় গান গাইলেই তা ইংরেজীর পরে যাবে কেন? ডীপ পার্পল শুনেছি সবাই, পডের অলওয়েজ শুনে হেডব্যাং দিতে যেয়ে ঘাড় মচকায়ে ফেলছি। এম এল টি আর শুনে এর কারুকাজে আভিভূত। কিন্তু, ওয়াটসন ব্রাদার্সের রঙ শুনি নাই। স্টেইনটোরিয়ান অসমাপ্ত শুনি নাই। বাংলাদেশের ‘লাইভ নাও’ এর শেষ ট্র্যাকের র্যানপ থেকে যে আমির খানের ‘তারে জামিন পার’ এর কাহিনী কপি করা কয়জন জানে?

ব্ল্যাক এখন অনেক হিট। আসল ভক্ত সামান্যই। বাকি সব হুজুগে মাতাল। ভাইব হালকা একটা নাড়া দিয়ে গেছে। আগুন্তক ১ এই প্রথম এদের পাই। মানুষের মুখে শুনি এরা নাকি নতুন। বললে আবার বিশ্বাস করেনা।
আন্ডারগ্রাউন্ড যার ভাল লাগেনা, তার লাগেনা। তার উপর জোর নাই। কিন্তু, সুশীলরা এখানে শিল্প পায় না কেন? এভাবে অসাধারণ ব্যান্ডগুলো হারিয়ে যাচ্ছে কেন? মেটাল মেইজের গীটারে এখন পেন্টাগনের গান বাযে। সম্ভবত, আলিফের সাথে বিয়েই হয়ে গেছে ওদের গীটারিস্টের। আগেই হয়েছে। আমি বোধহয় পরে শুনেছি। সেই গীটারে এখন ক্লাবসং বাজে।

রাগা’র মতন সুর কয়টা ব্যান্ডের আছে ? এটা ত লো পীচ। তাও তেমন মানুষ শুনে নাই। আমার অনেক বন্ধু শুনছে। দোকানেও বাজছে সে সময়। রাস্তায় বের হন, দেখেন কতজন শোনে নাই। আসিফের গান যারা শোনে তারা নাহয় না শুনল,যেসব ভদ্রলোক সারাদিন ইংরেজি গান শুনে তারা বাংলা গান এড়িয়ে যায় কেন?বাংলাদেশী গান না? সুশীলেরা এখানে শিল্প পাবে কীভাবে ?

গুণীর গুণের সম্মান দিতে না পারায়, এসব এখন হারিয়ে গেছে। এখন সব বাণিজ্য। বালাম , মিলা, তিশমা, তাওসীফ, হাবীব। এদের সব গান খারাপ না। কিন্তু, সবই বাণিজ্যিক। ক্রিয়েটিভিটি এখন নেই। যেটা চলে শুধু সেটাই বানায়। নতুন বাজার হবে কি হব না, সেই রিস্ক দেয়ার মত মন মানসিকতা নাই।

হার্ডডিস্কে আন্ডারগ্রাউন্ড খুঁজলাম অনেক। হাবিবের আর বালামের ভীড়ে কিছু পাওয়া যাচ্ছে না।

যে কয়টা মনে নাম মনে আছে দিয়ে দিলাম। অপরিচিত গুলাই দিলাম। যেগুলার গান শুনি না বহুদিন।
ডি-মাইনর, ইন্টার ফেইজ, শাসক, ক্রিমসন, বৃত, এলাক্সায়ার , পয়জন গ্রীন, ত্রিকাল, ফেইক প্লাস্টিক সুপার হিরো’স, ডিউ ড্রপ্স, ক্রণিক, ডেথ রো, ব্রীচ, করপোফিলা, ফ্যাক্টরস, ডি এন এ, কল্পলোক, বিরোধ, ‘৭১। আরো অনেক। RAP ব্যান্ড পুরা বাদই দিছি।

আর মোটামুটি পরিচিত, অন্তত এলবাম বের করেছে এমন কিছু বলি।
নেমেসিস, আইকনস, রাগা, দূরবীন, ওয়াটসন ব্রাদার্স আরও কিছু।
আন্ডারগ্রাউন্ড হিট বলতে, আঁধারে অপ্সরী, ভাইব, ক্রিপটিক ফেইট আর নাম মনে আসতেছে না। আসলে এডিট করে দিব।
আর, আর্টসেল, ব্ল্যাক, মেটাল মেইজ, যাত্রী এদের কথা বাদই দিলাম।

আচ্ছা, রক স্টার্টার কথা কারও মনে পড়ে ??

পুরোনো কিছু আন্ডারগ্রাউন্ড গানের লিংক দিলাম। স্টেন্টোরিয়ানের দুটা আর ওয়াটসন ব্রাদার্সের একটা। লিংক গুলা হল ---

রঙ

অসমাপ্ত

মনে পড়ে না
ভেরিয়াস আর্টিস্টস

আন্ডারগ্রাউন্ড কোন গানের ধারা না। ব্যান্ডের ধারা। আন্ডারগ্রাউন্ড বলতে বোঝায় অল্টারনেটিভ মেটাল।আর অল্টারনেটিভ রক। মেটালের বিকল্প। এখানে উল্লেখ করা কিছু ব্যান্ড হয়ত এই ফরম্যাটে গায় না। কিন্তু, এদের প্লাটফর্মটা একই বলে নামগুলো উল্লেখ করছি।

অনেক দিন পরে আবার এই সিরিজটা লিখলাম। কেন যেন চিন্তাভাবনা এলোমেলো হয়ে আছে। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

পরের পর্বের জন্য Click This Link

©আকাশ_পাগলা

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উপলব্ধিবাংলা গানবাংলা আন্ডারগ্রাউন্ড ;
প্রকাশ করা হয়েছে: সবিশেষ  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই মে, ২০০৯ রাত ১০:১৩
শূন্য আরণ্যক বলেছেন: সুশীলরা মেটাল শুনলে সেটা আমাগো ধরা ছোয়ার বাইরে চলে যাবে ।

সহজ ব্যাপারটা বোঝো না কেন ? যেটাই আম পাবলিকের ধরা ছোয়ার বাইরে সেটাতে সুশীল দের মন পোড়ে।

নাইলে বুজরুকি ফাস হয়ে যাবে তো।

বাদ দেও । তবে আর্টসেলই আমার কাছে ভালো লাগছে । বাকী গুলি তেমন শুনিও নাই ভালোও লাগে নাই

ভালো ভালো গান শোনার লিংক সহ পোষ্ট দাও ।

আর ভালো কথা মেটাল কিন্তু ডেড । আন্ডার গ্রাউন্ড পোলাপান নতুন কোন জেনারে খোজ করতে পারে।

অথবা সাইকেলে পইরা ৬০ এর দশকে ফেরত যাইতে পারে।

০৮ ই মে, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: আন্ডারগ্রাউন্ড মানেই অল্টারনেটিভ মেটাল। এগুলা শুনতে শুনতে অভ্যাস হলে, আস্তে আস্তে মেটালে যেতে পারে।
কিছু লিংক দিছি।

আন্ডারগ্রাউন্ডের আলাদা ফিলিংস আছে।

পড়ার জন্য ধন্যবাদ।

২. ০৮ ই মে, ২০০৯ রাত ১০:২২
আলী আরাফাত শান্ত বলেছেন: আহারে মেটাল
বাংলা মেটাল শুনে কান জালাপালা করে ফেললাম:)
কিন্তু দেখি খালি ব্যান্ডের সংখ্যাই বাড়তেছে কিন্তু কামের কাম হইতেছে না!
৩. ০৮ ই মে, ২০০৯ রাত ১০:৩৭
আলী আরাফাত শান্ত বলেছেন: কিরে আগে এমুন পোস্টে কমেন্টের হিড়িক পড়ে যেতো
এখন মাত্র ২ টা:(
০৮ ই মে, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন: আস্তিক নাস্তিক ছাড়া জমাইতে পারতেছি না রে ভাই।

সেই দিন শেষ। মিলার বিপক্ষে কিহু বললে পোলাপানের মনে ধরে না।
আর সুশীল ভাইয়েরা ত আছেই।

এখন ত টাকা হইলেই ব্যান্ড হয়। ক্রিয়েটিভিটি দিয়ে যখন আসত, আমরাই পাত্তা দেই নাই।

তাও ভালো, ব্যান্ড বাড়ুক। সবার একটা করে ভাল গান থাকলেও আমরা বেশ কিছু গান পাব।
পড়ার জন্য ধন্যবাদ।

৪. ০৮ ই মে, ২০০৯ রাত ১০:৪৭
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
মেটালের ব্যাপার আসলে কিছুটা অন্য রকম। যার ভালো লাগে না, তারে বোঝানো জাইবো না এইটা কি জিনিস।
বাইচা আছি মেটাল খায়া।

বাংলাদেশের সংগীতের এই একটা মাধ্যমই আন্তর্জাতিক মানের।

৯০-৯৫ সালের ওয়ারফেজ আর রকসটারটা যা প্লে কইরা গেছে সেই পজিশনে আসতে উপমহাদেশের অন্যদেশের আরও ১০ বছর লাগবো।

প্রিয়তে।
০৮ ই মে, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: সহমত।

কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।

আসলেই যে বুঝে না, সে বুঝেনা।
যারা বুঝার মতন, তারা বিদেশ নিয়ে ব্যস্ত।
নইলে দেশের আর এই অবস্থা হয় না।

৫. ০৮ ই মে, ২০০৯ রাত ১১:১২
নাজমুল হক রাসেল বলেছেন: ভাল হইছ.।.।.।.। মেটাল ব্যান্ড ও বিবর্তনের বাইরে না।। ভাল জিনিস না দিতে পারলে টিকবেনা। মাত্র দুইতা এলবাম বের করে আর্টসেল কাইত করে দিল সবাইরে তাহলে অন্নদের সমস্যা কি? বেশির ভাগ সময় দেখি, ফাটায়ে আয়রন মেইডেন, ড্রিম থিয়েটার গাচ্ছে স্তেজে কিন্তু নিজেদের গানে অই পুরান তেনা মানে আমি তুমি তে ভরা।।

আর বাপের না থাকলে শখ পিছনের দরজা দিয়া যায়। আইউব বাচ্চু তার তবুও যে কাম দেখাইছে অইখানে যাইতে অনেকের জীবন পার হইয়া যাবে। তবুও কতো কপি বিক্রি হইছিল?

ধন্যবাদ। টায়ার্ড লাগসে নইলে আরেক্তু গুছায়ে লিখতে পারতাম, মাইন্ড খাইয়েন না।।
০৮ ই মে, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: সেটাই।
আইয়ুব বাচ্চুরে পোলাপান কয় ক্ষ্যাত মার্কা।
ফেরারী মন কয়জনে গাইছে ??
এখনও মাঝে মাঝে সে ভেলকি দেখায়।
সাবিত্রী রায় গেয়ে দেখাইছে।

আইয়ুব বাচ্চুর অবদান অনেক।
পড়ার জন্য ধন্যবাদ।

৬. ০৮ ই মে, ২০০৯ রাত ১১:২৪
অঞ্জন সানি বলেছেন: ছাড়পত্র আগন্তুক এর আগে আসছেনা ?

০৮ ই মে, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: ছাড়পত্র আমি শুনি নাই ভাই।
তাই ওইটার কথা বলতে পারলাম না।
আসলে তখনও ম্যাচিউরড হই নি।

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

৭. ০৮ ই মে, ২০০৯ রাত ১১:২৭
অপরিচিত_আবির বলেছেন: ভালো লেখা। তবে এখন আর এই ব্যান্ডগুলো শুধু নিজেকে আন্ডারগ্রাউন্ড বলেই দাবী করে, কনসার্ট পড়ে তো পাড়া গরম করে ফেলছে সবাই। তবে একথা সত্য আশেপাশের যেকোন দেশ থেকে ব্যান্ড সঙ্গীতে আমরাই সবচেয়ে এগিয়ে। আর সেই সাথে আমার প্রিয় কিছু মেটাল গানও রইল সাথে
Click This Link
০৮ ই মে, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: হমমমম।

ওটা আগেও দেখেছি।

পড়ার জন্য ধন্যবাদ।

৮. ০৮ ই মে, ২০০৯ রাত ১১:৩১
চটপটি বলেছেন: ভাই আপনি অনেক কিছু লিখছেন।
৯. ০৮ ই মে, ২০০৯ রাত ১১:৪৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ফুয়াদের প্রথম প্রজেক্ট মনে হয় ক্রান্তি ছিল। আর আন্ডারগ্রাউন্ড অনেক শুনি। এর মধ্যে নেমেসিসি, আইকন , ওয়াটসন ব্রাদার্স, ডার্ক, স্টেনটোরিয়ান ভালো লাগতো...আধার ততো ভালো লাগে নাই। ব্লাক ভাল লাগে না। আর্টসেল মোটামুটি। অর্থহীন ছেলেবেলার ক্রেজ ছিল...আহা...কিসব দিন ছিল!
০৯ ই মে, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: সেই দিন এখনও তেমন একটা যায় নি। খুঁজলে কিছু কিছু পাবেন।

অর্থহীনের মতন কিছু হয় না। সবার সেরা সবার আগে।
ফুয়াদের একটা প্রজেক্ট ক্রান্তি এটুকু জানি। তবে এটা প্রথম কী না বোধহয়, ওটা দ্বিতীয়।
ওর প্রথম প্রজেক্ট মায়া, মায়া-২।
তৃতীয় প্রজেক্ট ওর ব্যান্ড। ইলেক্সায়ার বোধ হয়। খেয়াল নাই।

পড়ার জন্য ধন্যবাদ।

১০. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:০১
চটপটি বলেছেন: আন্ডারগ্রাউন্ডের মধ্যে ক্রিপটিক ফেইট বস। ক্রিপটিক ফেইট ব্যান্ডের সদস্য রা এখন দেশের বাইরে থাকেন। আরক্রিপটিক ফেইট ভোকালিস্ট শাকিব ভাই এশিয়াটিকে চাকরি করেন।
তাছাড়া আন্ডারগ্রাউন্ডের আর যত ব্যান্ড আছে তাদের সমন্বয়হীনতার কারনেই অনেকেই টিকতে পারেন নাই।
আর্টসেলের কথা যদি বলি তারা মিউজিক কিছুটা কপি করেন।
নেমিসিস বস। এটা মানি কিন্তু এত শক্ত লেইরিকস দিয়ে মিউজিক হ্য় না।
ব্ল্যাক এর ধারা টা তাহসান গড়ে দিয়েছিল। এখন অনেক টা নড়বড়ে।
ভাইব ব্যান্ড একটা ম্যচুরিটি মেটাল ব্যান্ড ছিল। কিন্তু কমল অনিক কে ওয়্যারফেইজে নিয়ে সেই ভাইব কে নষ্ট করে দেন। শত হোক কমলের ছাএ অনিক।
আর অনেক সম্বাবনাময় ব্যন্ড দাড়াতে পারে নাই কারন পুরা আন্ডারগ্রাউন্ড চালায় অর্থহীনের সুমন। সুমনের কথায় আন্ডারগ্রাউন্ড চলে এবং সম্বাবনাময় ব্যান্ড গুলো নষ্ট হয় অনেক টা তার কারনে।
আপনার লেখাটা পরে ভাল লাগল ।
আপনার মন্ত্যবের অপেক্কায় থাকব।
০৯ ই মে, ২০০৯ রাত ১২:২০

লেখক বলেছেন: শাকিব ভাইকে দারুণ লাগে। ওয়াটসন ব্রাদার্সে গিয়েছিলেন।
হমমম, আর্টসেল ঠিক মিউজিক কপি করে বললে বোধহয় ভুল হবে, আমার মতে ওরা মিউজিকের কিছু স্টাইল কপি করে।
ওরা চেষ্টা করে অনেক বড়ো কিছু করার।
যামন ধরেন, অনিকেত প্রান্তর। কত বড় গান। কত বড় লিরিক। ঠিকভাবে শুনলে সারা রাতের ঘুম গায়েব। এই জিনিস যারা বানায়, তাদের না হয় একটু ছাড় দিলাম।

আন্ডারগ্রাউন্ড আসলে কারা চালায় এব্যাপারে আমার কোনই ধারণা নাই। অবে, সুমনের অনেক পাওয়ার সেখানে এটুকু বুঝি।

বেশির ভাগ ব্যান্ডের সদস্যরা কিন্তু একেবারে তরুণ। তাদের সমন্বয়হীনতা থাকবেই। সে সময় কড়া সাপোর্ট পেলে নিজেরাই কাটিয়ে উঠত।
সে সময় কেউ পড শুনছে, কেউ বেবি ডল শুনছে।

নেমেসিস আসলেই দেখায়া দিছিল। লিরিক্স শক্ত। এটা ঠিক। পড়ে আরেকটা এলবাম বেরুলে হয়ত কাটিয়ে উঠত। প্রথম এলবাম হিসেবে অনেক।

আইকনস শুনতেন ??? যেভাবে গাইত, শুনতে শুনতে স্বপ্ন দেখতাম।
লিরিক্স বুঝি নি তখন। শুধু ওদের গাওয়া আর সুরের কাজ।পরে বুঝেছি, লিরিক্সও দারুণ ছিল।

অনিক কে নিয়ে এইরকম পলিটিক্স করার দরকার ছিল না। ভাইব কবে আবার দাঁড়াবে সেটা আসলেই চিন্তার বিষয়। না দাঁড়ালে কমল দায়ী থাকবে।শুধু কমল না, ঘটনায় আরও অনেকেই দায়ী ছিল বলে জানি।

তাহসান ব্ল্যাকের থেকে চলে গেছে ঠিক। ব্ল্যাক এখন পিওর অল্টারনেটিভ রক। আগে অল্টারনেটের একটু ফিউশান ছিল। তাহসান নিজের ভুল বুঝছে। ধুম ধাম সব অকেশনে এলবাম বের করা বাদ দিছে।
ওর শেষ প্রজেক্ট ছিল মিনার। দারুণ গাইছে ছেলেটা।

সম্ভাবনাময় অনেক ব্যান্ড নষ্ট হয়ে গেছে। অপূরণীয় ক্ষতি। বেদুইন, পাওয়ার সার্জ তেমন কিহু করে দেখাতে পারল না ত। রেডিও এক্টিভের কাছে কিছুটা আশা রাখি এখন।
দেখা যাক, সামনে কী হয়।

আপনার কমেন্টে ভাল লাগল।

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১১. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:০৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ভাইবের কথায় মনে পড়লো, ওদের দুটা গান খুব ভালো লেগেছিল।
০৯ ই মে, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন:
কোন দুটা গান বেশি ভাল লাগত আপনার ??

১২. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:০৮
নাজমুল হক রাসেল বলেছেন: @অঞ্জন সানি: ছারপত্র দিয়ে এ যাত্রা শুরু। ওটা আগন্তুক এর আগে ছিল। ধন্যবাদ
১৩. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:১৯
নাজমুল হক রাসেল বলেছেন: @ চটপটি ভাই এইডা আপ্নে কি কইলেন? ব্লাক এখনো তাদের তাহসানের ভুত ছাড়াইতে ব্যাস্ত আর আপ্নে কইলেন হে ব্লাক গইড়া দিয়া গেছে? যদি এই লেখার উদ্দেশ্য হয় বাংলাদেশের হার্ড রক অথবা মেটাল ধারা সম্পরকে কিসু লেখা সেই ধারায় বলতে হয়, এক তাহসান মিয়া ব্লাক এর সরবনাশ করছে। ক্রিপ্টিক ফেট ওভার অল বাংলাদেশ এর বেস্ট ছিল কিন্তু এখন আর নাই ।।

০৯ ই মে, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন: তাহসান চলে যাওয়ায় ওদের ব্যান্ড এখন পিওর অল্টারনেটিভ রক। তাহসান সর্বনাশ করছে তা না। কিন্তু, একটু অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গিয়ছিল। এটাই।

ব্লাকের প্রথম জনপ্রিয়তার কারণও কিন্তু তাহসান। সে ছ্যাকা মার্কা গান গেয়ে পোলাপান কে এই লাইনে ডেকে আনছিল।

তবে, ওরও কিছু অবদান আছে ব্লাকে। 'আমার পৃথিবী' । ভূলার মত না।
তাছাড়া, ওর একক কথপকথন ত আছেই।

ব্লাকের আরেকটা ব্যাপার ছিল। স্বপ্নচূড়াইয় অর্ণবের 'সে যে বসে আছে' কাভার করেছিল ওরা। অনেকেই অর্ণবের মেইন গানটা শুনে নাই তখন। ওদের লিরিক্স ভেবে ফ্যান হয়ে গেছিল।

ব্লাকের 'আবার' হিট করে নাই এবার। যদিও আম্র ভাল লেগেছে খুব। সব স্বাদের অল্টারনেটিভ রক আছে ওখানে। একটা না একটা সবারই ভাল লাগবে, যদি কেউ মন দিয়ে শুনে।
আমার বেশিরভাগই ভাল লেগছে।

১৪. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:৫৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: সুশীল রা মনে হয় এখনো এই পোস্ট টের পায়নাই, আপনি তো পুরা ধুইয়া দিলেন সুশীলগো ;) .... ++++++ ঠিকই সব আসলেই ভোদাই, ন্যুড এদের কাছে আর্ট, থাক....... বাদ দেই.......

শূন্যের নাম নাই ক্যান? মাইনাস দিমু কইলাম! (কমেন্টে আসার আগেই + হয়ে গেছে তাই পারলাম না ;)) শূণ্যের গানগুলা বেশি জোস, না শুনলে বলেন... দিতাছি.....


আমার কাছে আন্ডারগ্রাউন্ড (দেশী) মানে অর্থহীন-আর্টসেল-শূন্য-এরা। এদের যে কন্ট্রিবিউশান আর কারো দরকারও নাই। হা হা হা... এই মেটালই কিন্তু তরুণ সমাজকে ধরে রাখে,,,,, এখনো আমাদের মত অনেক পোলাপান গোল্লায় যায় নাই, মেটাল (আসলে ব্যান্ডের গান পড়ুন) না থাকলে আমরা ন্যুড ধরতাম , সুশীল হইতাম, আপনি আমিও মূর্ছনায় না ঢুইকা অন্য কোথাও ঢুকতাম......। বুঝছেন তো, এইটায় আবার সুশীলগো বাধে না কারণ এইটা আর্ট।

বাদ দেন, ব্লগে আমি তর্ক করা বাদ দিছি, ..... :) ..... সুশীলদের সাথে তাই লাগুম না আর,,,, ওরা কৃষ্ঞসর্প নিয়া থাকুক, আমি আর আপনি হেডফোন লাগায়া শিরোনামহীন শুনি চলেন :)
০৯ ই মে, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: আরে, ভাল কথা মনে করেছেন।
শিরোনামহীন। এদের কথা ভুলেই গিয়ছিলাম।
শূণ্য ত দারুণ।
ওদের ভোকালের নামও বোধহয় শুভ।শিওর না।
পোলা এখন ফুয়াদের সাথে গান গায়।
তাই ওর নামটা আলাদা ভাবে নেই নাই।

তবে ওর গানের গলা দারুণ। মন খোলা আওয়াজ।

সুশীলদের চোখে পড়েনাই রে ভাই। এখনও তাই টিকে আছে এই পোস্ট। ওদের চোখে পড়লেই দেখবেন উইকির লিংক আসা শুরু করবে যে, ন্যুড কত বড় শিল্প। কিন্তু, সেই পৃষ্ঠাতেও কী নিজের আপনজনকে মডেল বানায়া পাঠাবে??


পড়ার জন্য ধন্যবাদ।

১৫. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:৫৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ভাইবের অধরা আর নস্টালজিয়া

ব্ল্যাক উঠার কারণ অফবীট আর অর্ণব। অথচ সেসময়ে তাদের তুলনায় আর্টসেল মিউজিকের দিক দিয়ে অনেক আগায় ছিল। আর ব্লাকের গান কখনোই তেমন একটা ভালো লাগে নাই। হুদাই টানে...মেজাজ গরম হয়ে যায়! তবে এটা ঠিক, আন্ডারগ্রাউন্ড বিপ্লবে তারা একটা বড় রোল প্লে করছিল
০৯ ই মে, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: আর্টসেল অনেক এগিয়ে।
এখনও।

অফবীট দেখেই সবাই ভাবছিল যে, সে যে বসে আছে ব্ল্যাকের গাওয়া। এইটাও ততকালীন জনপ্রিয়তার একটা কারণ।

কিছু গান আছে ওদের সেইরম। তবে, তাহসান যেহেতি চলে গেছে, এখন ওরা অন্যরকম কিছু দিবে আশা করা যায়। দেখা যাক সামনে কী আনে।

স্বপ্নচূড়া ২ এর প্রথম গানটা(ব্ল্যাকের) শুনে দেখতে পারেন। ১০০% পিউর অল্টারনেটিভ। ওইটা শুনার পর কেমন লাগল, সেটা বিচার করে বলতে পারবেন যে আদৌ এই টাইপ গাল আপনাকে স্যুট করে কী না।

ভাল লাগতে হবে এমন কোন কথা নাই। স্যুট না হইলে নাই। হইলে ঝাপায়া পড়েন।

১৬. ০৯ ই মে, ২০০৯ রাত ১:০৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: আসলেই, ব্ল্যাক আমারো তেমন ভাল্লাগেনা। তাহসান পোলাডারে ভালো পাইতাম, :) সেতো সঙ্গদোষে নষ্ট হইয়া গেল ;)
০৯ ই মে, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: সে ভুল বুঝতার্সে মনে লয়।
ব্যাপার না। সামনের বার ভাল হইয়াই আসপো।

১৭. ০৯ ই মে, ২০০৯ রাত ১:১৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: তাহসান পোলাটারে ভালা পাই না, তয় ওর বউরে খুবই ভালা পাই:P
০৯ ই মে, ২০০৯ রাত ২:৫৯

লেখক বলেছেন: কণ্ঠ আর চেহারা, দুইটাই আছে সেই মেয়ের।
আগে প্রায়ই আমাকে ফুন দিত। আমি বিরক্ত হইতাম।
পরে তাসুর কাছে গেল।

খেক খেক খেক

১৮. ০৯ ই মে, ২০০৯ রাত ২:০৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: সুশীলদের চোখে পড়েনাই রে ভাই। এখনও তাই টিকে আছে এই পোস্ট। ওদের চোখে পড়লেই দেখবেন উইকির লিংক আসা শুরু করবে যে, ন্যুড কত বড় শিল্প। কিন্তু, সেই পৃষ্ঠাতেও কী নিজের আপনজনকে মডেল বানায়া পাঠাবে??

========

=p~ হা হা হা..... ছি এইসব বলতে হয়না...... সুশীলদের নিয়া মসকরা........ পাইছেন কি শুনি!!! =p~ =p~ =p~ সুশীলদের বিরুদ্ধে অপবাদ ঝাতি সইবে না...... তেবরো পরতিবাদ :P

১৯. ০৯ ই মে, ২০০৯ সকাল ৭:৪৯
কৌশিক বলেছেন: আপনার আগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ।

আমাদের পাঠশালার ঠিকানা হচ্ছে:
বাড়ি ৪০, লাইন (লেন) ২৫, ব্লক ডি, সেকশন ১২ (প্রচলিত নাম সাড়ে এগারো), পল্লবী, মিরপুর। ঢাকা।

ঠিকানা একবারে খুঁজে পাবেন এই ভরসা না করাই ভালো, যদিনা ওদিকটা অনেক পরিচিত থাকে। সাড়ে এগারো, ব্লক ডি কে রেফারেন্স ধরে মানুষকে জিজ্ঞেস করে এগিয়ে এসে লাইন ২৫ বের করে বাড়ির নম্বর খুঁজলে পাবেন আশা করি। না হলে হোস্টকে একটা ফোন দিন। রুবেলের ফোন নাম্বার: ০১৭২১৬২৩৬২৭।
০৯ ই মে, ২০০৯ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

কষ্ট করে জানিয়েছেন,ভাল লাগল।
আপনাদের উদ্যোগকে অনেক স্বাগতম।

(আমার একটা ক্লাস আছে, বুঝতেছি না কী করব। কিন্তু, আমার শুভ কামনা রইল আপনাদের সাথে।)

২০. ০৯ ই মে, ২০০৯ সকাল ১১:৩৫
রোহান বলেছেন: আহারে পাগলা নষ্টালজিক বানায়া দিলো। বিয়ার পরে বউ এর জ্বালায় গান শোনাই কইমা গেছে গা :(

ক্রিপটিক ফেইট কেন যে গেলো গা, মনে বড়ই কষ্ট পাইছি। ওয়াটসন ব্রাদার্স এর রং অলটাইম ফেভারিট। স্টেনটোরিয়াম বস।

মিডিয়ার আগ্রাসনের যুগে ভারতের গান দেখি (!) আর ভাবি গিটার হাতে লইয়া দুইডা লাফ দিয়াই কত্ত জনপ্রিয়তা :( রাস্তায় হাঁটলে, বাংলা মিডিয়ার গানের অনুষ্ঠান দেখলে চক্ষে পানি আইসা পরে। বাচ্চু, জেমস এর পর মেটাল বাদে একটাও ভালো ব্যান্ড নাই। বাপ্পা রে ব্যান্ডের ধারায় ধরি না, কনসার্টে এখনও সেই মাইলস, এলআরবি। ঐদিন কোন চ্যানেলে লাইভ কনসার্টে দেখলাম নোভার ফজলা রে। বুড়া হয়ে গেছে তাও ভালো লাগলো। স্কুল পলাতক মেয়ে. আহা...

তাহসান আর বালামরে ভালো পাই না। ব্লাক এর তাহসান আর সলো তাহসানে অনেক পার্থক্য। ওরে পইড়া যাইতে দেখে অনেক কষ্ট পাইছি। ওর যা পারসোনাল ব্যাকআপ, বানিজ্য থেকে দূরে থেকেও কিন্তু ওর চলতো। বালাম, জুলি, মিলা ফিলা কি সব আইছে, সারাদিন ঢিস্টিং ঢিস্টিং গান চলে, মাইনসে হেইয়া নিয়া ব্যাস্ত, রেডিও চ্যানেল গুলায় ব্যাস্ত। আমরা স্কুল কলেজে ফেরারী মন, মাধবী, দুখীনি... এইসব সুনছি আর এখন পোলাপাইন কি আগা মাথা শুনে বুইঝা পাই না।

মেটালে বাংলাদেশ এখন যেখানে আছে, বাচ্চা বাচ্চা পোলাপাইন যেসব নোটেশন বাজায়, পুরা সাব-কন্টিনেন্ট এখানে আসতে আরও ১০ বছর লাগবে। আফসোস আমাগো মিডিয়া ব্যাকআপ নাই। মিডিয়া গুলান জুয়েল, সালমা আর বিউটি নিয়া আছে। গরীব মাইনসের আবেগ রে নিয়া ব্যাবসা আর কি :(

আর্টসেল কেমন ঝিমায় গেছে মনে কয়। সুমন ভাই এর গানগুলান কেমন জানি লাগে আজকাল :( বাংলাদেশের যে ধারা টা একমাত্র ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তাকেও যেনো না হারিয়ে ফেলি আবার....

সুশীলদের সাথে তাই লাগুম না আর,,,, ওরা কৃষ্ঞসর্প নিয়া থাকুক, আমি আর আপনি হেডফোন লাগায়া শিরোনামহীন শুনি চলেন...... জোস একটা কমেন্টের পর সুশীল গো নিয়া বলার আর কিছু নাই। বিভিন্ন গানের কম্পিটিশনে আমগো মিউজিক সুশীল গো কমেন্ট শুনলেই ওগো দৌড় বোঝন যায় ;)



০৯ ই মে, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: হে হে হে
ভাই ঠিকই বলছেন।

পিসিসি তে দেখি চার মারছে, পরে শুনি মিলার গান বাঁজে। মাইয়াটা খারাপ গায় না, কিন্তু কী গায়??? রুচিহীন গান দরদ দিয়া গাইলেও সেইটার দাম নাই।

তাহসান বাণিজ্য না করলেও পারত। চরম একটা কথা কইছেন। তয়, পোলা মনে ভুল ধর্তার্ছে।

দেখি কী আসে সামনে।
স্টেনটোরিয়ান মিরপুর১২ তে থাকে। ওইখানে এক মেয়ে নিয়ে ক্যাচাল করে আমার পরিচিত কিছু পোলাপানের হাতে নাকি মাইর খাইছে। শুনে আফসোস করলাম অনেক।

আবার হাসিও লাগল।
কী আর কমু।

পড়ার জন্য ধন্যবাদ।

২১. ০৯ ই মে, ২০০৯ দুপুর ১২:২৭
অমি রহমান পিয়াল বলেছেন: পড়লাম। মনে পড়ে যায়যায়দিনে থাকতে রক অ্যান্ড রোল যুগে যুগে নামে একটা সিরিজ লিখছিলাম টিন পাতায়। আন্ডারগ্রাউন্ড ব্যাপারটা বুঝতাম না, পরে ছোডভাই কিছু জোর কইরা নিয়া গেলো। শুরুতে ভাল্লাগে নাই, হয়তো ব্যান্ডডি জাতের আছিলো না, কিংবা আমার মন প্রোগ্রামড ছিলো এরা বালছাল গাইবো ভাইবা। আপনে খুব সুন্দর কইরা তুইলা ধরছেন পুরা ব্যাপারটা। ভালো এবং নতুন ব্যান্ড উইঠা আসতেছে তো বটেই, সবচেয়ে দারুণ হইলো লিরিকে নতুনত্ব আর আধুনিকতা আসতেছে। এইটাও অবশ্য সুমনেরই অবদান। ফায়ারবার্ড নামে একটা ব্যান্ডের দারুণ একটা গান শুনছিলাম, এদের আমার খুবই প্রমিজিং মনে হইছে। অন্যদিকে মেইনস্ট্রিম মেটালরা তো সব পড়তেছে। মিজানের বাচ্চা মিজান বসে আছি একা যেইভাবে গাইছে তাতে তো শালারে দেখলে আমি জুতা দিয়া পিটাবো
০৯ ই মে, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: ফায়ারবার্ডের ভোকালের নাম নিলয়।
প্রথম ডি রকস্টারসের দ্বিতীয় হয়েছিল।

ওদের ৩ নাম্বার ট্র্যাকটা শুনে কতবার থমকে গেছি।
(গানের নাম বলতে পারলাম না। শুধু ট্র্যাক মনে থাকে।)
ওরাও চুপ।

তবে, নিলয় বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল একোটা অনুষ্ঠানে গিয়েছিল। জিটিভির প্রোগ্রাম। ওখানে অনেক দূর এগিয়েহিল।
শেষ রেজাল্ট জানি না। কিন্তু, ওখানে বেশির ভাগ ইংরেজি গানই গেয়েছে ও। চমতকার লাগত।

আপনি পড়ছেন, অনেক খুশি হলাম।
অনেক অনেক ধন্যবাদ।

২২. ০৯ ই মে, ২০০৯ দুপুর ১:০৩
মুক্ত বয়ান বলেছেন: Coldj, Edges, K-oz সেই অর্থে আন্ডারগ্রাউন্ড না। কিছুটা অল্টারনেটিভ। আমরা নিজেরাও আসলে তেমন একটা ভার্সেটালিটিতে বিশ্বাস করি না।
এখন, স্টেন্টেরিয়ন একটা এলবাম ছাড়লে কয়েকজনেই কিনে.. কিন্তু, আর্টসেল ছাড়লে হুজুগে পরে অনেকে কিনে..কয়জন শুনে দেখে আর কয়জনে শুনে না.. সেটা প্রশ্নবিদ্ধ!!
আর, আপনি 'আন্ডারগ্রাউন্ড-১' 'আন্ডারগ্রাউন্ড-২' শুনে দেখেন। ভাল লাগবে। মোটামুটি যে ব্যান্ডগুলো আন্ডারগ্রাউন্ড বলে দাবি করে.. তারা সবাই আছে।

আর, সেদিন এন.টিভিতে একটা অনুষ্ঠানে আর্টসেল বলল.. 'আমরা এখন আর আন্ডারগ্রাউন্ড না, এখন মেইনস্ট্রিম ব্যান্ড!!'
দু:খ পাইছি। :(
পোস্টে ++
০৯ ই মে, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: ভাই, আন্ডারগ্রাউন্ড ১,২ শুনেছি আগেই।
আছেও কাছে।

আর্টসেল মেইনস্ট্রিম ?? কইতেও পারে। পেন্টাগনও মেইনস্ট্রিম। আমাদের বিপ্লবও।

আন্ডারগ্রাউন্ডের মাজেজা বুঝল না রে ভাই।
শেষমেষ ওরাও !!!

পড়ার জন্য ধন্যবাদ।

২৩. ০৯ ই মে, ২০০৯ দুপুর ১:০৫
আমড়া কাঠের ঢেকি বলেছেন: আসেন আগে কেক কুক খাইয়া লন ;) Click This Link

কেকের পর হেভি মেটাল হইব!! ;) ;)

বয়ান ভাই আপনার ওপর মাইন্ড খাইছি, আমার পুস্টে আপনে আসেন না কেন? X( X(X( গররররররররর.....
০৯ ই মে, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: ওইখানে গেছিলাম আগেই ত।
সকাল ৮ টায় গেছিলাম।
এখন দেখি পোস্ট দিছেনই ১২ টায়!

আমি পুরা টাস্কি। মাথা আউলা হয়ে গেছে রে ভাই।

২৪. ০৯ ই মে, ২০০৯ দুপুর ১:১১
কলুর বলদ বলেছেন: কিছুদিন আগে গ্রুভট্র্যাপ এর অ্যালবাম বের হয়েছে।শুনে না থাকলে শুনে দেখতে পারেন, একটু ডিফারেন্ট।
কালকে স্টেনটরিয়ানের কনসার্ট দেখে আসলাম আরসিসি তে। টরসা ও নাই সামস ও নাই( :( ) ।তবে নতুন বেসিস্টটারে ভাল্লাগছে।
০৯ ই মে, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: আরসিসি কী ভাই ???

ভাল খবর দিলেন। গ্রুভট্র্যাপ কিনতে যাব আজকে বিকালেই।

পড়ার জন্য ধন্যবাদ।

২৫. ০৯ ই মে, ২০০৯ বিকাল ৩:০৩
কলুর বলদ বলেছেন: রাশিয়ান কালচারাল সেন্টার
০৯ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: হে হে হে
আমি ভাবলাম আরসি কোলার কিছু একটা হবে।

২৬. ০৯ ই মে, ২০০৯ রাত ৮:১১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ব্ল্যাকের ওই গানটা শুনছি। মোটামুটি...আসলে অভক্তি ধইরা গেছে ওদের উপ্রে। ফায়ারবার্ডের গানটার লিঙ্ক দিয়েন পারলে...
০৯ ই মে, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: আচ্ছা খূঁজতেছি।

১৬ ই মে, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: মূর্ছনা ডট কম এ যান। ওখানে বাংলা অল্ট মেটাল ব্যন্ডস এর ভেতরে পাবেন। লিংক দিলাম না, কারণ ওখানে রেজিস্টার করা না থাকলে, এই লিংক দিয়ে বোধহয় কাজ হবে না। শিওর না। ওখানে গেলেই পাবেন।

২৭. ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:১০
ইমন জুবায়ের বলেছেন: “আবার মুখোমুখি হলে কি হবে,
কী লিখে স্বপ্ন সাজাবে?
এরচেয়ে চল দুজনে চুপচাপ থাকি।
যেন ডানাভাঙ্গা দুটি পাখি।
আমার ভেতরে বৃষ্টির শব্দ শুনি
বৃষ্টির ডাকে পাখিরা কোথায় থাকে
জান নাকি তুমি কোথা লুকায় তারা।
তাহলে উড়ে যাইনা কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?”

এই গানটা আমার লেখা।
১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:০৫

লেখক বলেছেন: অওসাম লিখসেন।
আমি মুগ্ধ।
আবার এলবামে আমার সবচেয়ে প্রিয় গান এটা।

২৮. ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১০
সবুজ বলেছেন:
প্রিয়তে রাখলাম।
২৯. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪১
হাজ্জাজ-বিন-ইউসুফ বলেছেন: আন্ডারগ্রাউন্ড নিয়া প্রথম সফল প্রজেক্ট ছিল 'ছারপত্র' । আপনে আর্টসেলের আদেখা স্বর্গ শুনেন নাই এইটা বিশ্বাস করি না। ওই এলবামের পরে আসছিল অনুশীলন । আর ছিল ব্লাকের চেনা দূঃখ বা ক্রিপটিক ফেইথের চল বাংলাদেশ । দ্বিতীয় সফল এলবামটা ছিল আনুশীলন । সেখানে ছিল দূঃখবিলাস ও অপ্সরার মত গানগুলি । রিসেন্টলি অনেকদিন ধরে সেইরকমের গান পাচ্ছি না । হয়ত বানিজ্যিকতার ভীরে হারিয়ে জাচ্ছে ভাল গান ।
৩০. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১৫
আকাশ_পাগলা বলেছেন: @হাজ্জাজ বিন ইউসুফ

যাক নতুন কিছু জানলাম। শুনে ভাল লাগল। এগুলো তাহলে খুঁজতে হবে। আমার কাছে সিরিয়ালি যা যা আসছিল সেটাই আমার পোস্টে লিখছিলাম।

যাক, এখন জেনে ভাল্লাগল।
৩২. ০২ রা নভেম্বর, ২০১০ সকাল ১০:১৯
আনির্বান বলেছেন: পাক্কা চার মাস লেগে ছিল ব্ল্যাকের গান নেটে খুজে বার করতে। তার আগে অ্যালবাম খুজেছি পায়নি।
৩৩. ১৩ ই আগস্ট, ২০১১ সকাল ৯:৫৭
শুভ্র নামের ছেলে বলেছেন: আন্ডারগ্রাউন্ড নিয়ে লেখালেখি করা আমারও দরকার, পাবলিক অনেক কিছুই জানে না
১৩ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: শুরু করেন।
লিংক দিয়েন।

এতদিন পরে এই পোস্ট পেলেন কোথায়?

 

মোট সময় লেগেছে ১.১০৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রিজভান হাসান। ডাক নাম আকাশ আর ব্লগ নিক আকাশ_পাগলা নিয়ে চলছি বেশ কিছু বছর। আমার স্থায়ী ঠিকানা হল http://wings.rizvanhasan.com...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ