আমি এখনো ছাত্র। তাই আমার বাজেট খুব বেশি না। সর্বোচ্চ আট হাজার। এই দামে সবচেয়ে ভাল কোন মোবাইল পাব?
আগে নলে নেই যে, আমার রুম স্পিকার দিয়ে ভর্তি। সারাদিন গান শুনে মাথা নষ্ট করে ফেলছি। তাই, আমার মিউজিক এক্সপ্রেস বা মিউজিক বেইজড কোন মোবাইলের দরকার নাই।
আমার দরকার, ক্যামেরা এবং এপলিকেশন বেইজড কোন মডেলের সেট। আপনাদের সাজেশন দরকার যে কোনটা কিনলে ভাল হবে !!
কোথা থেকে কিনলে ভাল হবে? কিনার সময় কোন অতিরিক্ত সতর্কতা লাগে কী? অর্থাৎ কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে কেনার সময় ??
কেনার সময় সব মোবাইলের ক্যামেরাই ভাল দেখায়, পরে ঝাপসা হতে থাকে। কেনার সময় তাহলে কীভাবে বুঝব ???
আর, কোন সেট কিনলে সবচেয়ে বেশি এপলিকেশন সাপোর্ট পাব?? আশা করি সবাই মতামত দিয়ে হেল্প করবেন।
দেশী কোন ওয়েবসাইট থেকে এ ব্যাপারে তথ্য পাওয়া যাবে??? পারলে জানান।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


