আমার প্রিয় পোস্ট

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।

আমিও লিখলাম

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:০৫

শেয়ারঃ
0 0 0

আমিও লিখলাম





বারান্দার কার্ণিশে গড়ে ওঠা ছোট্ট সভ্যতা
সেখানে ঘোরে দুজোড়া ডানার সাথে শুভ্রতা
ওরা আশা বুনে কবে ঘুড়ি হবে
ওরা অপেক্ষা করে সময়ের, যখন উড়বে
বারান্দার পাশে আমার বিশাল রোম শহর
আমার জন্য গড়েছে এক দিনেই, হয়ত এক প্রহর
আসলে তাও না,ওদের থেকে ফ্ল্যাটের চাবি হস্তান্তরে যতটুকু সময় লাগে
ওদের মানে, আমার বারান্দাটা যাদের ছিল আগে
দুজোড়া ডানাকে আমি দেখি, ভাবি উড়িই ত আমি প্রতিদিন
অন্ধকার রাতে শহরের কোণে ডিস্কো আলোয় নিদ্রাহীন
আমি উড়ে বেড়াই তারের প্রান্ত থেকে প্রান্তে
যেখানে তার থাকে না, তখনও ভাসি শূন্যে

যখন সেই দুজোড়া ডানার সময় হল, উড়ল ওরা যেদিন
প্রথমবার দেখেই আমি বুঝে গেলাম, আমি আসলে উড়িনি কোনদিন

উৎসর্গঃ ছন্নছাড়ার পেন্সিল (এই লাইনে যিনি রেলগাড়ি। উনি রাগ করেন কী না জানিনা, তবে উনাকে পেলেই বলে দেই যে, আপনার কবিতা অনেক শক্ত লাগে। কিছু বুঝলাম না।:D:D)

© আকাশ_পাগলা

 

প্রকাশ করা হয়েছে: ধর্ম  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:০৮
""ফয়সল অভি "" বলেছেন: বাহ বেশ লাগল । সভ্য সব জায়গাই দখল করে নিচ্ছে, তবে এর শেষ কোথায় । কবির জন্য শুভ কামনা রইল ।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: আপনার জন্যেও অনেক শুভকামনা।


কবি হইতে আমার আরও বহুদূর।

২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:১৩
হাসান মাহবুব বলেছেন: ভালো হয়েছে।

বারান্দার পাশে আমার বিশাক রোম শহর

বিশাক মানে কি?
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: ঠিক করে দিলাম।
আসলে বিশাল হবে, পাখিদের তুলনায়।

পড়ার জন্য ধন্যবাদ।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: হয়নাই। ছন্দ মিল্লা গেছে /:)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: হা হা হা হা

শক্ত শক্ত ওয়ার্ড খুঁইজা হয়রান। মনের মত জমল না। তয়, শূন্য বানানটা শিখলাম আবারও।

৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:২৭
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ও, কৈতে ভুইলা গেছিলাম, হাহাপগে! =p~=p~=p~
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: হা হা হা প গে

"ছড়া" এর নাম কী দিছি দেখছ? আমিও লিখলাম !! :( :(

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৯

লেখক বলেছেন: তাইলে ধন্যবাদ নেন।

৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:২২
আকাশনীল বলেছেন: খাইসে ছন্নদা হোয়ার শখ জাগল ক্যান?

ভাল হৈসে :)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: ছন্নদা হওয়ার মত শখ হয় নাই। উনার সাথে কথায় কথায় ঠিক করসিলাম যে, আমিও লিখব।

পড়ার জন্য ধন্যবাদ।

৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ব্লগে ঢুকে বেশ চমৎকার চমক! :)

কবিতাটা পড়তে কিন্তু দারুণ লাগছে আমার। দেখেন কেমন কথায় কথায় কবিতা জন্ম নেয়, আলাপে এমন না'হয় আরো লেখা আসুক!

খালি একটা অনুরোধ, শিরোনামে 'ছন্ন'টুক মুছে দেন। কবিতার শিরোনাম শুধুই তার নিজের থাকুক, নাকি? :)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: আপনার ভাল লাগলো শুনে আমারও ভাল লাগল। পরার জন্য ধন্যবাদ।

অনুরোধ রাখা হইল।

৯. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৫
শূন্য আরণ্যক বলেছেন: তো কবিতার নাম কি --


হালকা চালে লেখা হৈলেও -- বেশ ভালোই কিন্তু হৈসে পাগলা ।

পড়ে আরাম পাইসি :)

++

একেক মানুষের সাথে কথা কিভাবে লেখার জন্ম দেয় -- চমৎকার লাগে এই ব্যাপারটা ।
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: পড়ার জন্য ধইন্যা। কবিতার নাম হইল, পোস্টের নামটাই !! :(

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ বস।

১১. ০৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৪
'লেনিন' বলেছেন: কবিতা আসলেই ভালো হয়েছে। তবে ছড়ার ভাবটা আছে ছন্দ না মিলালেও চলতো।
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: ভাই, শুরু শুরু তো। মনের ভুলে হয়ে গেছে।

পরের বার ঠিক হবার চেষ্টা করব।

পড়ার জন্য ধন্যবাদ।

১২. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৪
ফারা তন্বী বলেছেন: তোমারে পিটায়া আমি গাছ বানমু, আমার লিখা কই মিয়া? X( X( X( X(
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: দিয়া দিছি ত !!

কুল ডাউন। এই ম্যাসেজ আগে দেখলে ভয়ে তখনই দিয়া দিতাম।

১৩. ১২ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৪৭
আকাশ_পাগলা বলেছেন: কবিতাটার নাম আগে দেয়া হয় নি। এর নাম "প্রতিবন্ধী"।

এমন একজনের গল্প যে বারান্দায় বসে বসে পাখির বাসাতে পাখির বাচ্চাদের দেখে সময় কাটায়। ডানা ছাড়া পাখির বাচ্চা দেখে আর তাদের সাথে নিজের তুলনা করে।তাদের সাথে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখে। তবে, সময়ের সাথে এদের ডানায় পালক গজায়। এরা উড়ে চলে যায়। প্রতিবন্ধী মানুষটা নিজের জায়গায় আবার ফেরত আসে। সে একাই অসহায় তার সাথে আর কেউ নেই !!


গানটা উপলের এলবামের জন্য উপহার দিলাম। ওর গানটা এত ভাল্লাগছে দেছে আমারও খুব ভাল্লাগলো। এই কবিতা থেকে আদৌ গান হওয়া সম্ভব সেটা ঐ কম্পোজারের ডেমোটা না শুনলে বিশ্বাসই হত না।

 

মোট সময় লেগেছে ১.১০৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রিজভান হাসান। ডাক নাম আকাশ আর ব্লগ নিক আকাশ_পাগলা নিয়ে চলছি বেশ কিছু বছর। আমার স্থায়ী ঠিকানা হল http://wings.rizvanhasan.com...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ