somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[এখনও

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মজা লাগছে না।
দিন কাটে না ইদানীং। গল্পের বই সেরকম পাই না। যেগুলা পাই, আগ্রহ ধরে রাখতে পারি না। সব মিলিয়ে বিশাল ঝামেলা। চরম টাইপের কিছু গান থাকলে দিনগুলো খারাপ যেত না। আর নেটস্পীডও ভুয়া, নামিয়ে শোনা যায় না।

এখনও কি তোমার মনে আমায় নিয়ে প্রশ্ন ভাসে
এখনও কি তুমি স্বপ্ন দেখ আমায় নিয়ে
ঘোরের মাঝে এখনো কি কেঁদে ফেল আনমনে
এখনও কি মনে আছে আমাকে

পুরোনো কিছু বিষাদভরা গান শুনে দিন কেটে যায়।
আমার নিজের বিষাদ আরও যেন গাঢ় হয়।
গল্প লেখার মত হাতে কোন কাহিনী নেই। অনেকগুলো টুকরো টুকরো গল্প আমার চোখে ভাসে শুধু। মাত্থায় থাকে, চোখেও থাকে, কিন্তু লেখার ভাষা পাই না। শিল্পী হলে ভাল হত। আমার দুঃখ করার মত কোন কিছু হয়নি যদিও, তাও ম্যাড়ম্যড়ে দিন কাটছে।

জমাট নীল কি এখনও তোমার স্বপ্ন সাজায়
ভোরের আলো কি এখনও জ্বলে চোখের তারায়
নোটখাতাটা কি এখনও শুধু আমার নামে ভরা
টুকরো কথাগুলো কি এখনও তোমাকে হাসায়

সামনে জুনে হয়ত আমার জন্য একটা দুঃসংবাদ আছে। প্রত্যাশিত। এতদুর পর্যন্ত একটা দুঃসংবাদের অপেক্ষায় থাকা যায় না। সাথেও কাউকে পাচ্ছি না। কারণ, সবার কাছে সামান্য, আমার কাছে অনেক। এত চিন্তা মজা লাগে না।

ভীড়ের মাঝে আমাকে কি এখনও চোখে পড়ে
চোখদুটো কি আমার সাথে কারও মিল খুঁজে ফেরে
সবুজ রঙের মেঘগুলো কি আজও আমার কথা ভাবায়
আমাকে লেখা চিঠিগুলো হয়ত আজ দূর বাতাসে ওড়ে

আমার মাঝে মাঝে মনে হয়, আমি না থাকলে কয় বছর পর্যন্ত আমাকে মানুষ মনে রাখবে, তার একটা হিসাব থাকলে ভাল হত। আমার জন্য দুঃখ করবে এমন মানুষ কয়জন থাকবে? এই একটা আফসোস, কারা মনে রাখল জানতেই পারবনা। হয়ত।
বৃষ্টি আসলে হয়ত আমাকে আর মনে পড়ে না
গানের সুরে আমার স্মৃতি আর বোধহয় ভাসে না
নতুন একটা রান্না করে আমায় বোধহয় ভাবছ না
এলোমেলো সব হিসাবগুলো আমার নামে আর মিলছে না

মাঝে মাঝে মনে হয়, একটা লেখক হতে পারলে ভালই হত। চরম টাইপের অনেক লেখা লিখতাম আর তার মাঝে আমার মনের কথাগুলো রেখে যেতাম। আফসোস, সবখানে ধরা। কত কিছু করার ছিল, শেষমেষ কিছুই হল না। আমি মাঝে মাঝে ভাবি, কত কিছুই ত হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহারের সুযোগ ছিল না। পুরাই আফসোস।

শান্ত পানিতে এখন তুমি নিজের চোখ দেখ
পড়ে থাকা শামুকে নিজের নামটাই লেখ
স্বপ্নে দেখা মেঘগুলো সবুজ রঙের হয় না আর
ফটোগ্রাফের মেঘের মত সাদা রঙেরই ভাবো

বেহালাটার ধুলো ঝারলাম। এতদিন পরে বাজাতে বসেও বাজালাম না। আমি ত শুধু খুশির সুর জানি। যেগুলো আসলে সঠিক সময়ে জমে না। অভিমানের ইংরেজী কী? কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে রাগ হলে কষ্ট লাগে। কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে রাগ করা উচিত না। কিছু কিছু সময় আছে, এসব বিষয়গুলো নিয়েই ভাবতে হয়।

আহা, কত খুঁজলাম। মন মত নোটেশন পেলাম না বেহালার জন্য। নেটে যেগুলা আছে, সব দেখি এয়ার। মানে হাসিখুশি টাইপের মেলোডি। শ্লা স্কটিশরা পুরাই ভুয়া।
স্যারের কাছে আবার গেলে হয়, কিন্তু পিটানী খাওয়ার সমূহ কারণে আর সাহস করি না।

এখনও কি তোমার মনে আমায় নিয়ে প্রশ্ন ভাসে
এখনও কি তুমি স্বপ্ন দেখ আমায় নিয়ে
ঘোরের মাঝে এখনো কি কেঁদে ফেল আনমনে
এখনও কি মনে আছে আমাকে

যেমনটা বলেছিলাম, সবাই নিয়তি আর পরিপ্রেক্ষিতের কাছে আটকা। কখনও রাগ করতে ইচ্ছা করে, কিন্তু করা যায় না। কারণ, আমি জানি এগুলা রাগের ব্যাপার না। কিছু কিছু সময় থাকে, যখন এসবে আসলে রাগ করতে ইচ্ছে করে, আর এই ইচ্ছেটা পূরণ হোক বা না হোক, ঠিকই কষ্ট লাগে।
মায়াও হয়, রাগও লাগে। মুখ বোধহয় রাগটাই যেতে, আফসোস, মনে আসলে উল্টোটা।

*গান লিখার ট্রাই করলাম।

© আকাশ_পাগলা






সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ২:১৬
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×