somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কেন থাকবেন বাক্সবন্দী ? আসেন মন মাতানো কিছু এনিমেটেড মুভি দেখি (ভাল লাগবে গ্যারান্টিড) !! B-)B-)B-)

২৮ শে মে, ২০১১ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ বহু বছর আগে মানুষ যখন গুহায় থাকত, সভ্য জগত তখনও কারো ধারণাতেও আসেনি; সেই আমলে কিছু মানুষ মনে করত এনিমেশন মুভি বাচ্চাদের জন্য তৈরি হয়। পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে, তাও কিছু মানুষ সেই গুহা মানবদের প্রতিনিধিত্ব করে। এভাবে চিন্তা করেন, হলিউডে নিশ্চয়ই বাচ্চাদের জন্য অনেক মুভি তৈরি হয়। তাই বলে কী হলিউড বলতেই আমরা বাচ্চাদের মুভি ভাবি ?
হাজার ধরণের এনিমেটেড মুভি হয়। বড়দের , ছোটদের, সমালোচকদের জন্য। আমার কিছু বন্ধুও আছে আগে গুহা মানবদের মত ভাবত, ওদের ধরে ধরে জোর করে এনিমেশন দেখিয়ে অভ্যাস করিয়েছি। এখন এদের কেউ কেউ উল্টা আমার উপরই পাকনামি ফলায় (ইয়েস মিঃ শান্ত এই পোস্ট তুই পড়লে বুঝে নে আমি কাকে বলতেছি ;) )। আমার রেফার করা এনিমে কে পাত্তাই দেয় না !!
পয়েন্ট সে টা না, পয়েন্ট হচ্ছে, তারা এনিমেশনের ভক্ত হয়ে গেছে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনারাও হবেন। শুধু এই সিরিজের সাথে থাকেন। ]






সেশন -১
ওয়াল্টজ ইউথ বশির

ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলের পরিচালকেরই করা একটা মুভি। লেবাননে ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতা এই মুভিতে টের পাবেন একদমই অন্যভাবে। এই মুভিটা দেখার জন্য খুব ঠাণ্ডা মাথার দর্শক দরকার। যুদ্ধ বলেই আর এনিমেশন বলেই ঢিস্টিং ঢিস্টিং মারপিট আশা করবেন না। এর থিম টা অসম্ভব সুন্দর।

মুভির শুরুটা হয় কিছু কুকুরের দৌড়ানোর মাঝে দিয়ে। অবসর নেয়া একজন যোদ্ধা কয়েক বছর ধরে প্রতিদিন এই স্বপ্ন দেখে আসছে। সে অনেকের সাথে কথা বলেছে, ডাক্তার দেখিয়েছে। কোন লাভ হয়নি। তার নাম বোয়াজ রেইন। তার বন্ধু হল অরি ফোলম্যান। হঠাৎ করেই অরি আবিষ্কার করে যুদ্ধে সে কী কী করেছে তা নিয়ে তার কোন স্মৃতিই নেই !

সে একে একে তার অন্যান্য সহযোদ্ধা বন্ধুদের সাথে যোগাযোগ করে। সবার স্মৃতি বেশ আলাদা। কেউই পুরোটুকু মনে করতে পারে না।
যুদ্ধের কিছু স্মৃতি, ওদের ট্যাকটিক্স, ওদের ধারণা সব মিলিয়ে মুভিটা অন্য একটা মাত্রায় আপনাকে নিয়ে যাবে। সত্যিকারের যুদ্ধ হিরোইজমের কিছু না, আপনি টের পাবেন। কিছু কথা ওখানে মন ছুঁয়ে যায়। যুদ্ধে সিভিলিয়ানরা কেন মারা যায়, আপনি বাস্তবতা টের পাবেন।
“এত মাসের কঠোর ট্রেইনিং এ আমরা যা যা শিখলাম, যত কষ্ট করলাম, লেবাননের বীচে পা দেবার সাথে সাথে সব ভুলে গেছি। পা দেবার সাথে সাথে আমরা ভয়ে আশেপাশের সবকিছুকে গুলি করি। গাছ, পাখি, বাড়ি, মাটি আর সামনে যেই লাল গাড়ি ছিল সেটাও। ”
রাতের অন্ধকারে একটা ট্যাংক যাচ্ছে। উপর থেকে গানার আশেপাশে ধানক্ষেতে গুলি করছে। একদম খালি ধানক্ষেত। কেউ নেই সেখানে। যতটুকু মনে আছে, কথা গুলো ছিল এমন।
>কাকে গুলি কর?
-কী জানি !!
>আন্দাজে গুলি করলে বাঁচবা? তার চেয়ে গডকে ডাকো !
-গড বাঁচাবে?
>ওঃ না। তাহলে কী করব?
-এক কাজ কর, গডকে ডাকো আর গুলি কর।
>ওক্কে।
[ মুভিটা ইন্টারভিউ স্টাইলে সাজানো। মানে একেকবার একেক জনকে যেয়ে অরি ইন্টারোগেট করছে। তাই হঠাৎ করেই কিছু নতুন চরিত্র আসে, আর ইন্টারভিউ কথা বলতে শুরু করে। বুঝে নিবেন যে, এরা ওর সহযোদ্ধা। বয়স্ক চেহারা দেখে স্মৃতির মাঝে এদের যুবক চেহারা বুঝা যাবে না। ইন্টারভিউ এর সময় ডিসকভারী স্টাইলে এদের পাশে ছোট করে নাম দেয়া থাকে। দেখে নিয়েন। ]

শেষটা আমি বলব না। তবে, পুরো মুভিটা আপনাকে আচ্ছন্ন করে রাখবে। অনেক মেন্টাল ইলুশ্যন অনেক রূপক ব্যবহৃত হয়েছে অনেক সময়। প্রচন্ড যুদ্ধ, কে কখন মরছে কে বাঁচছে কারও হুশ নেই। লেবাননে আমরা বোমা ফালাই, হই হই হই – এমন চরণে গান তৈরি হচ্ছে।
একটা সৈনিক, হোক সে অনুভূতিশূন্য তবু সে মানুষ। ইসরায়েলি হয়ে আরেকজন লেবানীজ সিভিলিয়ানের উপর ফায়ার করার সময় আসলে সে কী ভাবছিল ? সব মিলিয়েই এই অসাধারণ মুভিটা।

দুটা মুভি রিভিউ দেয়ার ইচ্ছা ছিল। লিখে শেষ করতে পারব না।
আমার ইচ্ছা আছে প্রায় প্রতিদিন একটা করে এনিমেশনের রিভিউ দেয়ার। মুভিটা কেমন লাগল প্লিজ জানাবেন।


নিচের লিংকে কমেন্ট দিলে কৃতজ্ঞ থাকব। ওখানে এই মুভিটারই বিভিন্ন বিষয়ের উপর রেটিং আর ডাউনলোড লিংক দেয়া আছে।

সবাই ভাল থাকবেন।
Click This Link


আমার সাইটটা কেমন লাগল জানাবেন প্লিজ।
পরবর্তী রিভিউ Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১১ রাত ৯:৩৫
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×