somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা সাহিত্য কি আসলে বাক্সবন্দী? চরম কিছু পিডিএফ দেন তো ভাই !! এট লিস্ট আমার চিন্তাটা হালকা করে দেন।

১২ ই জুলাই, ২০১১ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন ধরে ফেলুদা পড়লাম। সেই ছোট থাকতে একবার পড়েছি। এখন এত্ত বড় বইটা পুরা শেষ করলাম। ২ ঘণ্টা পর পর লোড শেডিং হলে (গেমের ভক্ত, তাই ল্যাপটপ নাই !) এ ছাড়া উপায় নেই ! কিন্তু কেন যেন মজা আর জমল না।

আমি গল্পের বইয়ের ভিষণ পোকা। সেটা কাগজেই হোক, মনিটরেই হোক দারুণ বই পেলে আর খুব বেশি কিছু চাই না। কিন্তু সমস্যা হচ্ছে, ইদানীং বাংলা সাহিত্য বড় বাক্সবন্দী লাগছে।
যাই-ই পড়তে যাই, বড় বেশি সামাজিক মনে হয়। সব কিছুকে একই স্ট্রাকচারের আওতায় মনে হয়।

আমি ব্যাপারটা বুঝাই।

আমাদের দেশের ভূতের গল্পগুলা দেখেন। সত্যিকারের ভয়ের যেগুলা সেগুলা আসলে রহস্যের আদলে সামাজিক গল্প। এখানে ডাইরেক্ট পিশাচ টাইপের কিছু আসে না। (রূপকথায় আসে অবশ্য। ওগুলা ত হরর না।)

এরপর ধরেন, আমাদের দেশীয় কোন সুপার হিরো আছে কী? মাঝে মাঝে মনে হয়, আমরা খুব বেশি কল্পনাই করতে পারি না।

এরপর ধরেন, চরম একশনের খুব বই কী আমাদের আছে? মাসুদ রানা, তিন গোয়েন্দা অবশ্যই না। এগুলা যেখান থেকে কপি করা তার ৯০% হুবহু মারে। যদিও আমি মাসুদ রানা বেশ পড়ি, কিন্তু ইদানীং দেখা মুভিগুলার সাথে বড়ো বেশি মিলে যাচ্ছে !


পুরোপুরি কল্পনা বা সাধারণ সামাজিকতার বাইরে বলা যায় সায়েন্স ফিকশন গুলোকে। জাফর ইকবালের গুলোকে না ধরাই ভাল। মাসুদ রানার মত সেই প্রবলেম। যদিও আমি ব্যক্তি আর লেখক দু হিসেবেই খুব ভক্ত, সম্মান করি, তবে ইদানীং বেশ কিছু ইংলিশ বই থেকে উনার আগের এবং বর্তমান অনেক লেখার মাত্রাতিরিক্ত মিল পেয়ে হতাশ।
তবে, সায়েন্স ফিকশন মোটামুটি আউট অব দ্যা বক্স।

এরকম আরও আউট অব দ্যা বক্স পদ্মা নদীর মাঝি( জেলেদের নিয়ে বলে না, সোনা/ময়না দ্বীপ আছে তাই)। এরপর ধরেন হিমু আর মিসির আলি। যদিও এগুলার স্ট্রাকচার সাধারণ সামাজিক গল্প গুলোর মতই। তবে মোটামুটি আনকমন কনসেপ্ট। আবার আর্মি নিয়ে বেশ কিছু লেখা পড়েছিলাম। আর্মি সমাজে কীভাবে আছে তা নিয়ে না, আর্মি হিসেবে জীবন কেমন যাচ্ছে তা নিয়ে। লেখকের নাম ভুলে গেছি।

আমি এরকম আউট অব দ্যা বক্স বই চাচ্ছি।
এখন এটার জন্য মুভি দেখার পরামর্শ দিয়েন না। আমি মুভি দেখি। আউট অব দ্যা বক্স বিদেশী সাহিত্যও বেশ পড়ি।কিন্তু এখন বাংলা খুঁজছি।

সাধারণ সামাজিক স্ট্রাকচারে বন্দী না, আসলেই অন্যরকম/ ডাইরেক্ট থিমের বাংলা বই এর নাম থাকলে পিডিএফ কিছু দেন ভাই।

ডাইরেক্ট একশন, ডাইরেক্ট হরর কিছুই পাচ্ছি না। অন্তত মাঝে মাঝে পেলেও খুব একটা মান সম্মত পাই না। অন্তত একটা সুপার হিরোও পাই না। আচ্ছা, গাড়ি বা রেস নিয়েও ত বোধহয় গল্প নেই। তা না থাকুক, নৌকা বাইচ নিয়ে আছে কী? এটাকে কেন্দ্র করে সামাজিক জীবন না, বরং এটা নিয়েই বই আছে কী?

আমি কিন্তু লেখার(পত্রিকা/ব্লগ) কথা বলিনি, বই এর কথা বলেছি। ব্লগে প্রচুর লেখা আছে, যা বাংলা সাহিত্যের জন্য একেবারেই নতুন ধারা। হাসান মাহবুব ভাই এর লেখার কথা ধরেন, মাঝে মাঝে খুব ভাল সায়েন্স ফিকশন দেখতাম আগে, সচুর ব্লগার হিমুর আদমচরিত পড়েছিলাম আগে। আরও অনেকেই, নাম মনে আসছে না।
যতই বই পড়ছি কাহিনীর ভেরিয়েশন ত আছেই, কিন্তু স্ট্রাকচারের এত মিল পাচ্ছি ক্যান সেটাই বুঝতেছি না।


আমাকে উদ্ধার করেন।

কয়েকদিন আগে গডফাদার রিভিশন দিলাম। পড়ার সময় তন্ময় হয়ে পড়ি। কিন্তু পড়া শেষে মনে হল কিছু একটা মিসিং। আচ্ছা, এত বড় গ্যাং চালায় এরা, একটাও ডাইরেক্ট একশনের ডাইরেক্ট বর্ণনা নেই। জেমস বণ্ডের মত না হোক, মুভমেন্টঅলা একশনও নেই। গড ফাদার সেভাবে যাবে না জানি, কিন্তু কাহিনী যেভাবে ডালপালা জোর করে গজিয়েছে শুধু একশন দেয়ার জন্যেও একটা ডাল বেশি হলে বেশ হত।
এমনকি পিস্তল বন্ধুকের বর্ণনাও নেই। গডফাদার সবাইকে বিশেষ পিস্তলের মডেল ঠিক করে দিলে, সেটা নিয়ে কাহিনী হলে জম্পেশ হত।

ভুল বুঝবেন না আবার, আমি কাহিনী খারাপ বলছি না। এত বড় লেখকদের পরামর্শও দিতে চাচ্ছি না। আর এটাকে বাংলা সাহিত্যও বলছি না। শুধু বলছি এ ধরণের মিসিং ভাবটা ইদানীং যে বইই পড়ছি বেশ টের পাচ্ছি (কপি পেস্ট মাসুদ রানা বাদে)। আমাকে উদ্ধার করেন। বই দেন, বই।

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১১ রাত ৮:৫০
২৯টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×