আমার প্রিয় পোস্ট

লেখাটা ত্রিভুজের জন্য, সবার জন্যও...

১০ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:৫২

শেয়ারঃ
0 0 0

দুঃখিত! মন্তব্য পোস্ট হয়ে উঠেছে। উঠেছে না বলে উঠতে বাধ্য হয়েছেও বলতে পারেন! ত্রিভুজের ধর্ম নিরপেক্ষ রাস্ট্র বনাম ইসলামি রাস্ট্র- পোস্টে মন্তব্য হিসেবে এটি দিতে চেয়েছিলাম। কিন্তু আমার জন্য সে সুযোগ নেই। মহামান্য ব্লগার ত্রিভুজ আমাকে ব্যান করেছেন! উনার পোস্টে কোন মন্তব্য করার অধিকার আমার নেই!
এটা তিনি কেন, যে কেউ করতে পারেন। আমার বাড়িতে আমি কাকে ঢুকতে দেবো সে অধিকার তো আমারই। ত্রিভুজ (নামের শেষে রিফাত হোসেনের মতো সাহেব লাগাতে ইচ্ছে করছে) হয়তো তেমনটাই মনে করেছেন। না হলে ব্যান করবেনই বা কেন?
কিন্তু ব্যান হওয়ার মতো কোন মন্তব্য কি উনার পোস্টে করেছি? আমার মনে হয় না। উনার ওই পোস্টে আমার মন্তব্যটা ছিল এরকম_
পড়লাম
আপনার এবং আপনাদের এসব লেখা কেন জানি বিনোদন হিসেবে নিতে ইচ্ছে করছে! শুধু বিনোদন।
অর্থ খুজতে মন চায় না। জানি না কেন?
বিশ্বাস করেন, কিছু ব্যাপারে আমি সিরিয়াস টাইপের মানুষ, তারপরও।
আপনাকে কষ্ট দেয়ার জন্য কথাগুলো বলিনি। মনের সত্য কথাটাই বলেছি শুধু। ক্ষমা করবেন।
............
এর জবাবে কিছু উপদেশ দিয়েছেন তিন ভুবনের বাসিন্দা মহা জাগতিক পথচারী ত্রিভুজ। উনার উপদেশ গুলো একটুও মিথ্যে নয়, আসলেই সবার সব আলোচনায় অংশ নেয়ার যোগ্যতা থাকে না।
আমি নিজেও আপনার কথাটির সঙ্গে একমত। আমার আসলে আপনার মতো এমন জ্ঞানগর্ভ পোস্ট দেয়ার যোগ্যতা নাই। যোগ্যতা নাই এইসব বোঝার। পরম করুনাময় আপনার মতো এতো বিশাল জ্ঞান ভান্ডার দিয়ে তো আর সবাইকে পাঠাননি।
আসলে আমি কিন্তু আপনার পোস্টে সেই কথাটাই বলতে চেয়েছিলাম। তাতে কোন ব্যাক্তিগত আক্রমন ছিলনা। বোঝাতে পারিনি সে ব্যর্থতা আমারই।
আপনার সমস্যা কোথায় সেসব জানানোর জন্য এই পোস্ট না। সেই সাহসও আমার নেই।
শুধু আপনার এমন আচরন দেখে একটু দ্বিধায় পড়ে যাচ্ছি।
ইসলামি রাস্ট্র হলে আপনাদের মতো টেক মোল্লারা কি এভাবেই অগনতান্ত্রিক কভাবে আমাদের ওপর কিছু চাপিয়ে দেয়ার চেস্টা করবে? কারো কথা পছন্দ না হলেই কি তাকে কাঠগড়ায় দাড় করাবে? নাস্তিক _আস্তিক নিয়ে ঘন্টায় ঘন্টায় ফতোয়া দেবে? মুরতাদ বলে কেটে নিতে চাইবে মাথা?
আপনার নীতি কখাগুলো অন্যরকম মনে হচ্ছে। মনে হচ্ছে সবই লোক দেখানো। ক্ষমতা পেলে অনেক কিছু্বই করতে পারেন আপনি! এমন একটা মন্তব্য যে সহ্য করতে পারলেন না!!!!
থাক এসব, আপনাকে- আপনার লেখার আর মন্তব্যের মাধ্যমেই বেশ চিনে গেছি! বুঝেও গেছি আপনার সাথে কিছু ব্যাপারে আলোচনা করে লাভ নেই। আগে থেকেই সিদান্ত নিয়ে আলোচনায় আসেন আপনি। শেখার জন্য নয়। ছোট অনুরোধ দম ফাটানো হাসির খোরাক যোগাচ্ছেন, একটু দমও নিন...
ভবিষ্যতে আপনার মুখে শালীনতার সংজ্ঞা শুনলে অবাকই হবো। রাসেল ভাই আর চোরকে শালীনতার শেখানোর আগে কষ্ট করে নিজেকেই দেখে নেবেন আপনি কতোটা শালীন। শুধু চ রেটেড শব্দ ব্যবহার করলেই সেটা অশালীন আর অশ্নীল হয়ে উঠে না। সেটা বুঝতে হলে বোঝার মতো ইচ্ছে চাই।
আপনার একটা কথাই আপনাকে ফিরিয়ে দিতে ইচ্ছে করছে_ সব কিছু সবাইকে দিয়ে হয়না।
সময় যতো যাবে, আপনি সেসব বুঝবেন, সে আশা করি না! কেননা, শেখার আর জানার ইচ্ছে আপনার কখনো ছিল বলে আমার মনে হয়নি।
মুখফোড়ের কাছে ক্ষমা চাইছি। কিছুদিন আগে উনাকে একটা খোলা চিঠি লিখেছিলাম। সেটা ভুল ছিল। ইউটার্ন করতে একটুও কষ্ট হচ্ছে না। সমর্থন থাকলো।
অনেক কথাই লেখার ছিল। কিছুই করার নেই আমার সময় আর জ্ঞান দুটোই সীমিত! তবে ত্রিভুজ আপনাকে নিয়ে আমার সত্যিই সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে- সেটা নাই বা বললাম।
সন্দেহটা ভুল হলেই ভালো।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:০০
অতিথি বলেছেন: ব্লগে মানুষ জনরে ব্যান কইরা সেইটার ঘোষনা দেওয়া ত্রিভুজের একমাত্র বিনোদনে পরিনত হইতাছে। মুশকিল।
২. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:০২
আমার নাম মফিজ বলেছেন: ঐ বেচারারও তো বিনোদনের দরকার আছে। য্যামনে সককলরে বিনোদন যোগায়া যাইতাছে, তার নিজেরও তো কিছু লাগে, না কি?
৩. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:০৮
অতিথি বলেছেন: সহমত আপন তারিক!
আপনার মন্তব্য ও তার উত্তরে ত্রিভুজের মন্তব্য, ব্যান করার আগে দু'টোই পড়েছি।
৪. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:০৮
আজকাল বলেছেন: বিনোদন, বিনোদন, বিনোদন...
কে জানি একবার বলছিল, মানুষের মৌলিক চাহিদা 6টি। 6 নম্বরটা হইলো - বিনোদন।
ত্রিভুজ এই ব্লগের সেরা বিনোদন। ও যতদিন ব্লগে থাকবে, ততদিন হাসি তামাশা থাকবে। ব্লগের 6 নম্বর মৌলিক চাহিদার জন্য তিনকোণা অপরিহার্য উপাদান।

আমার শেষ পোস্ট দেখতে পারেন @ আপন তারিক
৫. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১১
অতিথি বলেছেন: বস এক্টা হার্সিগল্প কন !
৬. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১৫
আজকাল বলেছেন: হাসির্গল্প @ বদ্দা
৭. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১৬
আপন তারিক বলেছেন: সুমন দ্যা
ব্যান করার পর শুরুতে বেশ কষ্ট পাইছিলাম। পরে বিষয়টা হাস্যকরই মনে হয়েছে!
৮. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১৭
অতিথি বলেছেন: আপন তারিকের এই পোস্টের পর আমার মনে হইলো ব্লগ কর্তৃপক্ষ ব্যান করনের এই ফিচার দেওনের পর আমি ভুল কইরা বিরোধীতা করছিলাম। আপন তারিকের ছোট্ট কমেন্টের এমনেই পোস্ট হইয়া উঠাটা বেশি জরুরী...
৯. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১৮
অতিথি বলেছেন: নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, হাসির গল্পের প্লট কোন সমস্যাই না। আপনার চোখকান খোলা রাখুন । ওতেই হবে ।
১০. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১৯
অতিথি বলেছেন: হযরত ত্রিভুজ এইভাবে একে একে আপনাগো ব্যান কইরা ইসলামী রাষ্ট্র / ব্লগ গইড়া তুলবো।
১১. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:২১
অতিথি বলেছেন: হা হা হা @সুমন ভাই।
১২. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:২৭
অতিথি বলেছেন: আপন ভাই আমরা তাইলে ব্যানতুতু ভাই হইয়া গেলাম তেমাথা ভাইয়ের কল্যানে।

এরমতো হওয়ারই আছিলো, ব্লক মানেই হইলো যে মতের বিরুদ্ধে তার এনট্রান্স বন্ধ ঃ এইবার চিল্লাও গলা ফাটাইয়া। কিছু কওয়ার তো কেউ নাই।
১৩. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৩০
আপন তারিক বলেছেন: হাহাহাহা..........
ব্যানতুতু ভাই ! ভালোই বলেছেন!
১৪. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪০
অতিথি বলেছেন: রম্য রম্য !
'ত্রিভুজ' রে অভিনন্দন ।

দুস্ক, মহাত্নার বানানটাও ঠিক মতো লিখতে পারলামনা :(

১৫. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪২
অতিথি বলেছেন: করছেন কি দাদা, এখনি ব্যান খাইবেন।
১৬. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪২
নুশরাত শারমিন সুমি বলেছেন: মন্তব্য দেয়ার স্থানে নির্দিষ্ট ইউজারকে ব্লক করার প্রস্তাবটি আমিই সম্ভবত প্রথম দিয়েছিলাম সংশ্লিষ্ট ডেভেলপারদের। এখন দেখছি এটির অপব্যবহার হচ্ছে । যা সত্যিই দুঃখজনক।

আসলেই আলোচনায় সবার সমান যোগ্যতা থাকে না।

- ধন্যবাদ
১৭. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪৩
অতিথি বলেছেন: সুমিপুর মন্তব্যের মর্তবা আছে ।
১৮. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪৫
আজকাল বলেছেন: আরে সুমি'পু যে , কেমন আছেন।

আপনিই তা হলে ব্লকিং এর ঐতিহাসিক প্রস্তাবক........। মারহাবা, মারহাবা
২০. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪৮
আজকাল বলেছেন: মর্তবা কি? @ হাসান ভাই
২২. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৫২
অতিথি বলেছেন: মর্তবা মানে হইলো অনর্তনিহিত তাৎপর্য, যেমন এই মন্তব্য থেকে বোঝা যায় সুমি'পুই এই ব্লগের প্রথম প্রস্তাবকারি/কারিনী ।
২৩. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৫২
অতিথি বলেছেন: মর্তবা মানে হইলো অনর্তনিহিত তাৎপর্য, যেমন এই মন্তব্য থেকে বোঝা যায় সুমি'পুই এই ব্লগের প্রথম প্রস্তাবকারি/কারিনী ।
২৪. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৫৬
আজকাল বলেছেন: হাসান ভাই, ঠিক বলছেন। কারি নাকি কারিনী... সন্দেহ আছে...। হা হা হা হাহ হা...... আজ আসলেই রম্য হইতেছে সব।
২৬. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৫৭
আমার নাম মফিজ বলেছেন: আমার পিরিয় রামছাগলটারে এর লাইগা একটা ধন্যবাদ েেদান যায়, কি কন!
২৭. ১০ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৫৮
আমার নাম মফিজ বলেছেন: 'দেওন' হইব...সেলাইট তিরিভুজ হয়া গেছে আগেরটাতে।
২৮. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:০১
দুররা বলেছেন: ইউটার্নের আগ পর্যন্ত ঠিকাছে।
কিন্তু ইউটার্নের জায়গায় এসে আমি কনফিউজড!!
এটা কি ব্যান হওয়ার কারনে রাগের বহিঃপ্রকাশ নয়??
কিছুদিন আগে আপনার যেটা ছেলেমানুষি মনে হয়েছিল আজ সেটাতে টার্ন হওয়া দ্বারা কি প্রমান হয়না পরিবেশ মানুষকে প্রভাবিত করে??
ত্রিভুজও এই প্রভাবের বাইরে নয়, কি বলেন??
২৯. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:০৩
আমার নাম মফিজ বলেছেন: দুররা ঠিক কইছে। তিরিভুজের পোরবলেমটা আসলে পরিবেশের লাইগা হইছে। আজকাল কি আর বিশুদ্ধ ঘাস, লতা-পাতা পাওন যায়:(
৩০. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:০৪
অঃরঃপিঃ বলেছেন: আপন মাইন্ড খাইছেন?
৩১. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৫
আপন তারিক বলেছেন: দুররা,
একসময় সেটা ছেলে মানুষি মনে হয়েছে। মনে করেছিলাম সময় মতো সব ঠিক হয়ে যাবে। হয়নি। আপনিই বলুন দিনের পর দিন ভ্যা ভ্যা করে কেউ কেউ ডাকলে তাকে কি বলা যায়? আর পরিবেশের কথা যেটা বলছেন, সেটা তো ঠিকই আছে। পরম্পরায় এসব তৈরি হয়। ত্রিভুজের ক্ষেত্রে কোনটা সত্য জানিনা।

পিয়াল ভাই
হুম অনেক কষ্ট পাইছিলাম। এখন বিনোদন পাইতাছি।
৩২. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩৮
আপন তারিক বলেছেন: ত্রিভুজ
আপনি দেখি আলাদা পোস্ট দিছেন। আমি কিন্তু আপনারে ব্যান করি নাই। কমেন্টসটা আমার এখানে করতে পারতেন।
আপনার ব্লগে গিয়ে তো উত্তর দেয়ার সুযোগ নাই। আপনার ওখানে মন্তব্য করার পথ তো বন্ধ করে দিছেন।
যাই হোক দ্্বিমুখী আর ত্রিমুখী কথা কি যেন বলছেন , তা পুরোপুরি বুঝিনি। বুঝলে সময় করে উত্তর দেয়ার চেস্ট করবো।
৩৩. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪১
আজকাল বলেছেন: তিনবাহু পুরা ছাগল। একদিন বানান ভুল ধরছিলাম, আমারে খোদা দ্্রোহির লিস্টে ফালাইছে।
ওর মতো ম্যানিপুলেশন মাস্টার কম দেখছি।
তবুও - হে হইলো এই সাইটের 'বিনোদন'; খাস বাংলায় রসের বাঈদানী, আইটেম সং-এর খা-ল্-লা-স....
৩৪. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪২
অতিথি বলেছেন: আপনাকে সাময়িক ভাবে আনব্যান করা হয়েছে.. আপনার কোন রক্তব্য রাখতে চাইলে রাখতে পারেন।
৩৫. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪৪
আজকাল বলেছেন: আপাতত: 'সাময়িকভাবে'... চিপায় পড়লে 'স্থায়ীভাবে' করা হবে....। হা হা হা হা হা.........
তেরিভুজ আসলেই জটিল মাল.........
আনকমপেয়ার্যাবল
৩৬. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪৫
অতিথি বলেছেন: আমাকে একটু বলুন তো- রি , মনএি এসব কিভাবে লিখবো?
ফোনেটিকে
৩৭. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪৭
আপন তারিক বলেছেন: সাময়িকভাবে!!!
হাসালেন!!!
আপনি ভাই পারেনও। মন্তব্য পরে করুম আগে কিছুক্ষন হাইসা লই।
হাহাহাহা..............
৩৮. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৫৬
অতিথি বলেছেন: মনএি লিখবো কি করে?
৩৯. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৫৯
অতিথি বলেছেন: আপন তারিক,
আপনি আমার ব্লগে কোনদিন গঠন মূলক কোন মন্তব্য করেছেন বলে মনে পড়ে না... আর আপনার ব্লগেও আমি জীবনে সম্ভবত 5 হতে 6 বার ঢুকেছি...

তবে একটা ব্যাপার লক্ষ করেছি, আপনি মাঝে মাঝে আমার ব্লগে সম্পূর্ন অপ্রাসঙ্গিকভাবে উপদেশ দিতে যান.. এই কষ্টটুকু আর করতে হবে না...

ধ্যনবাদ!
৪১. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:০১
আজকাল বলেছেন: mn+T+r ii ম্ত্রিী @ আপন
৪২. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:০১
অতিথি বলেছেন: একটি ব্যাপার বলতে ভুলে গিয়েছি... আপনার [link|http://www.somewhereinblog.net/trivuzblog/post/28693429|GB
৪৩. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:০৩
অতিথি বলেছেন: এই ছাগলটা এইখানে কী করে?
কান ধরে একটা ঠুয়া দেবার উপায় থাকলে ভালো হতো। কর্তৃপক্ষ এতো ফীচার যোগ করলো, ঠুয়া দেবার ফীচারটা বাদ রাখলো ক্যান?

নুশাসুপু কই, একটা প্রস্তাব করেন। আপনেতো আবার মহা কেরদান, যা কন কর্তৃপক্ষ হেইডাই হোনে।
৪৪. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:০৫
আপন তারিক বলেছেন: ভাইজান আপনারে কবে উপদেশ দিলাম।
আপনার প্রিয় ব্লগারের তালিকায় অনেকের মধ্যে আমার নামটাও তো একবার দেখছিলাম।
ভাইরে বেশির ভাগ সময়ই আপনি না বুঝে মাথা গরম করেন! মুখফোড়কে লেখা আমার চিঠিটা আপনি হয়তো মনোযোগ দিয়ে পড়েন নি। পড়লে এসব কথা বলতে পারতেন না।
৪৫. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:০৯
অতিথি বলেছেন: ধন্যবাদ@আজকাল
৪৬. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:৫০
অতিথি বলেছেন: কেমন আছেন তারিক সাহেব?
৪৭. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:৫৩
অতিথি বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা....আপন তারিক....এই পোস্ট টা না দিলে হাসার সুযোগ হইত না।আপন তারিক আমার ব্লগে মন্তব্য করতে হইলে কিন্তু ট্যাক্স দেওয়া লাগব।

হা হা হা হা হা
৪৮. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:৫৪
আপন তারিক বলেছেন: ভাল। রিফাত ভাই আপনি ভালো আছেন?
৪৯. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:৫৬
সুর বাংলা বলেছেন: আরে অ তারিক!
এই ফুস্ট না দিলে তুমিও যে এতো রইম্য দিতাম ফারো জানতাম না!
৫০. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:০৬
আপন তারিক বলেছেন: তাই নাকি @ সু র বাংলা!
কষ্ট পাইছেন নি আফনে ?
৫১. ১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:১৩
অতিথি বলেছেন: জ্বী আছি ।
আল্লাহর রহমতে । আর আপনার দোয়ায়(তারিক সাহেব)
৫২. ২৪ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৬:২৪
অতিথি বলেছেন: অনেক দিন পর,
কি খবর.........
কেমন আছেন....?


৫৩. ৩১ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৩৩
অতিথি বলেছেন: অনেক দিন হয়ে গেলো।
এবার নতুন পোস্ট দিন!
৫৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪৬
অতিথি বলেছেন: তা আছেন কেমন আপন সাহেব?
৫৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:৩২
অতিথি বলেছেন: আপন ভাইয়া কেমন আছো?
অনেকদিন তোমার লেখা পড়ি না..
৫৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:৩৫
আপন তারিক বলেছেন: ভাল আছি!!!! আসলেই অনেক দিন লেখা হয়না। আসল কথা হইলো টাইম পাইনা আর লিখতেও তো পারি না!
৫৭. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:৩৭
অতিথি বলেছেন: লিখে লিখে মনের বাষ্পগুলি বের করে দাও।
কষ্ট কম হবে
৫৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:৪০
অতিথি বলেছেন: গঠনমুলক পোস্ট....

এই দুনিয়ায় কি একটা মানুষের পাট নেওয়ার অধিকার নাই....
৫৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:৪৬
অতিথি বলেছেন: এমন করলে হ্যাতে কোনদিন সত্যই ব্লগ ছাইড়া যাইবোগা!!! শ্যাষে ব্লগটা হুগাইয়া যাইবো মজার অভাবে!!!!!!
৬০. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৩
বিডি আইডল বলেছেন: অতিথি বলেছেন: এমন করলে হ্যাতে কোনদিন সত্যই ব্লগ ছাইড়া যাইবোগা!!! শ্যাষে ব্লগটা হুগাইয়া যাইবো মজার অভাবে!!!!!!

তাই হয়েছে

 

মোট সময় লেগেছে ০.৯৭৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গান ভালবাসি ; ভালবাসি বেড়াতেও। স্বপ্ন দেখি ! স্বপ্ন দেখাই...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ