আমার প্রিয় পোস্ট

সামহোয়ার ইনের পেছনে কারা?

০৫ ই জুন, ২০০৭ দুপুর ২:২৭

শেয়ারঃ
0 0 0

প্রশ্নটা আগেও এসেছিল মাথায়। অনেক দিন ধরেই ভাবছিলাম সামহোয়ার ইনের পেছনের মানুষ-মানে এই ব্লগ সাইটি কারা চালাচ্ছেন?
সময় যতো যাচ্ছে প্রশ্নটার উত্তর এমনিতেই বেরিয়ে আসছে। খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজনও পড়েনি, পড়ছে না।
আসলে এমন একটা প্লাটফর্মের সঙ্গে জড়াতে না পারলে অনেকে কিছুই অজানা থেকে যেতো আমার! অনেক কিছুই।
জানতাম না যে দেশের বাইরে, দেশের ভিতরে প্রচার বিমুখ কিছু মানুষ আছেন, যারা সিরিয়াসলি লেখালেখির পেশা বেছে নিলে এখানেও অনেক দূর যেতে পারতেন। তাদের সাবলীল গদ্য-পদ্য দেখে অনেক সময় ঈর্ষাও হয় আমার। ইদানিং এ কারণেই মুগ্ধ পাঠক হয়ে পড়ে যাচ্ছি তাদের লেখা।
আরেকটি জিনিস জানতামই না যে রাজাকারদের ছানাপোনারা তাদের বাবা, চাচা, মামা, খালু, দাদাদের চেয়েও বেশি সক্রিয়।
অনেক সময় তো এই সামহোয়ার ইনের পৃষ্ঠাগুলোকে আমার গো. আজম কিংবা নিজামীদের বাড়ির অঙিনা-ড্রইং রুমের মতোই মনে হয়। কি আয়েশে ঘুরে বেড়াচ্ছে রাজাকারদের উত্তরসূরিরা।
এ নিয়ে কোনো ক্ষোভ নেই। বাড়িটাতো তাদেরই।
প্রিয় সামহোয়ার ইন কর্তৃপক্ষ- আপনাদের কাছে এটা জানতে চাইছি না যে একজন গোলাম আজমকে আপনারা রাজাকার নাকি দেশপ্রেমিক মনে করেন? সেটা জানতে চাওয়াটা বোধহয় ঠিকও হবে না।
লেখাটাকে টেনে অনেক লম্বা করা যেতো। সেটা করছি না। আমাদের বিনা পয়সায় ব্লগিং করতে দেয়াদের বলছি- গলির মোড় থেকে ঘেউ ঘেউ শব্দ আসলে আমি ধরে নেই কুকুর ডাকছে। আর সামহোয়ার ইনে যা চলছে তাতে....
আপনাদের চেনা হয়ে গেছে আমার!

 

সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৭ দুপুর ২:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ২:৩১
চোর বলেছেন: somewhorein এর সবকিছু চলে রাজাকারদের ইশারায়।
যে প্রশ্নের উত্তর জানা, সে প্রশ্ন করতে নেই।
২. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ২:৩২
আপন তারিক বলেছেন: ঠিকাছে চোর দ্যা! আর করুম না।
৩. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ২:৩৩
কৌশিক বলেছেন: এটা হতাশাজনক যে সেখানে আরিল ছাড়া আর সবাই দেশী হয়েও স্বাধীনতা বিরোধী পোস্ট দেখেও তাদের কিছু করতে ইচ্ছা করে না! বড়ই লজ্জার, বড়ই পরিতাপের!
৪. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ২:৩৭
আপন তারিক বলেছেন: কৌশিক ভাই আমার মনে হয়না বাংলাদেশের অন্য কোথাও মুক্তিযুদ্ধ নিয়ে এভাবে রসিকতা হয়। এমনকি এখন সংগ্রামের মতো পত্রিকাও এভাবে লেখার সাহস পায়না।
৫. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ২:৩৮
মোঃ খায়রুজ্জামান বলেছেন: চোর, আপনে ক্যান যে আপন পুলাডারে ইনসাল্ট অরেন
৬. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ২:৪০
ঝড়ো হাওয়া বলেছেন: এই প্রশ্নটা আমার কাছে জরুরী নয়, কেননা Gmail / Yahoo / Blogspot এর মত বড় বড় সাইটের পেছনে কারা এটাও আমার অজানা !
৮. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ২:৪৯
দূর্ভাষী বলেছেন: কে যে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা আজকের দিনে বোঝা বড়ই কঠিন রে ভাই
৯. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ২:৫১
চোর বলেছেন: জানার দরকার সবসময় হয় না। কিন্তু যখনই বেনামে একটা অপশক্তির পক্ষে কাজ করার নিদর্সন পাওয়া যায়, তখনই প্রশ্ন আসে। @ঝড়ো হাওয়া।
১১. ০৫ ই জুন, ২০০৭ বিকাল ৩:০৯
যীশূ বলেছেন: জামাত-শিবির চক্র কোথায় নাই? ভাইরাসের মত নিশ্চুপে ছড়ায়ে পড়ছে সবজায়গায়। এখন জানান দিচ্ছে। তবে সময় এখনো চইলা যায় নাই। ওষুধ দরকার, ওষুধ।

'ত্রিশ লক্ষ জাগো,
আবার যুদ্ধে যাব'
১২. ০৫ ই জুন, ২০০৭ বিকাল ৫:০৩
তারেক রহিম বলেছেন: আল্লাহর কসম। সামহয়্যারইনের পিছনে কারা তাদের একজনকেও আমি চিনি না। খালি হাসিন ভাইয়ের ছবি দেখছি প্রোফাইলে।
... তবে এখন বাকিদের আপনার মতই চেনা হয়ে যাচ্ছে।
১৩. ০৫ ই জুন, ২০০৭ বিকাল ৫:০৮
শাওন বলেছেন: আসল মালিক তও ইউরোপিয়ান । আর ইউরোপিয়ানরা নিশ্চই জামাত সাপোর্ট দিবেন না । নাকি বলেন ?
১৬. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৪:৪৪
তেলাপোকা বলেছেন: সত্যি?
আপসোস দূরন্ত নামক একজনের একখান পোষ্ট ডিলিট হইলো, কৈ যুঞিক্তর মত সে তেমন আলোচিত হইতে পারিলো না। বড়ই পরিতাপের বিষয়। মুক্তমনারা তখন কলাগাছ থেকে কলা পাড়তে গেছিলো। মুখ বন্ধ করা নাকি ঠিক না। অ্যাঁ?

ঐ থিউরিতে নিজামীদের ফটক সরাইবো ক্যাডায়?
১৭. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৪:৪৮
আপন তারিক বলেছেন: ফটক সরানোর দরকার কি গলা উচিয়ে বলেই দিলেই হয়!
১৮. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৫:০২
আপনি মানুষ না আওয়ামীলিগ? বলেছেন: আপনেরা যান গিয়া। এতে বেশী কতা কন ক্যা? যখন সারাদিন নাস্তিকরা লাফায় তহন সামহোয়্যারের পিচনে কে তাকে? আবালের দল।
২০. ২৩ শে জুন, ২০০৭ দুপুর ১২:৫৭
আপন তারিক বলেছেন: বস আছি মোটামুটি। কয়েকদিনের মধ্যে আপনার সাথে দেখা করবো ভাবছি!
২১. ২৪ শে জুন, ২০০৭ বিকাল ৪:১৯
সাইমুম বলেছেন: অাপন িময়া , এেতা কঁাপাকািপ েকন? কাছাড় মােরন নয়েতা েনংিট খুইল্লা েদৌড় মােরন।
২২. ২৭ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:৪২
আপন তারিক বলেছেন: আমার আশংকাই ঠিক!
২৪. ২৭ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:৫৫
জায়দান বলেছেন: আরিল, আপনার নামটা জানা হলো না এখনো


সামহোয়ার ইন অফিসে আপনার সঙ্গে মুখোমুখি আলাপেই ফ্যান হয়ে গিয়েছিলাম। দারুণ মানুষ আপনি। একজন বিদেশী হয়ে বাংলা ভাষার জন্য আপনার দরদ আমাকে আপ্লুত করেছে। আপনি এদেশের মেয়েকে বিয়ে করেছেন। সে অর্থে আপনি বাংলাদেশের জামাই ও বটে। আপনার স্ত্রী জানা অসাধারণ ব্যক্তিত্ববান একজন মহিলা। সেদিন কথা প্রসঙ্গে বলেছিলেন আপনি একজন মুসলমান। কনভার্টেড মুসলমান। সেদিন প্রশ্নটা মুখের মধ্যে এলেও গিলে ফেলেছিলাম, তাহলে আপনি আপনার মুসলমান নামটা ব্যবহার করেন না কেনো! পরে অভদ্রতা হবে ভেবে চেপে গিয়েছি। আমার এই পোস্টের উদ্দেশ্য এই নয় যে আপনি নব্য মুসলমান বলে ফ্যানাটিকদের প্রতি আপনার পক্ষপাতিত্ব বেশি, এও বলতে চাইছি না যে হতে পারে আপনি আপনার বিদেশী নাম দিয়ে সামহোয়ারকে জামাত-ই- ইসলামীর প্লাটফর্ম বানাতে চাইছেন। সেটা মন্দলোকেরা বলবে, যাদের স্বার্থে আঘাত লাগে তারা বলবে। আমি শুধু জানতে চাই আরিল আপনি ধর্মান্তর হবার পর কি মুসলিম নাম নিয়েছেন। কেনো ব্যবহার করেন না, সেই জটিল প্রশ্নে নাইবা গেলাম। উত্তরটা জানতে খুব মন চাইছে

 

মোট সময় লেগেছে ০.৯৮৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গান ভালবাসি ; ভালবাসি বেড়াতেও। স্বপ্ন দেখি ! স্বপ্ন দেখাই...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ