বাসায় ফিরতে পারছিনা !
২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৩৬
কাজ শেষ হয়েছে বেশ কিছুক্ষন আগে। অন্যদিন হলে এখন বাসার পথেই থাকতাম। কিন্তু সে সুযোগ নেই আজ। এইতো কিছুক্ষন আগে খবর পেলাম সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার হয়েছেন। গ্রেফতার করা হয়েছে সিএসবি নিউজের তিন সাংবাদিককেও।
প্রেস কার্ড সঙ্গে আছে, তারপরও আতংকের মধ্যে আছি! কারফিউ পাস নেই। এখন বাসায় ফেরাটা কি ঠিক হবে? বুঝতে পারছি না। ঝুকি নেয়াটা ঠিক হবে কিনা ভাবছি।
এদিকে নেট ওয়ার্ক নেই বাসায়ও যোগাযোগ করতে পারছি না।
জানি না কি আছে আজ কপালে ...
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
১. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৩৭
এরশাদ বাদশা বলেছেন:
শুভকামনা রইলো, নিরাপদে পরিবারের কাছে যেন ফিরতে পারেন।
এরশাদ বাদশা বলেছেন:
শুভকামনা রইলো, নিরাপদে পরিবারের কাছে যেন ফিরতে পারেন।
২. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৩৮
ডঃ আইজউদ্দিন বলেছেন:
শুভকামনা রইলো, নিরাপদে পরিবারের কাছে যেন ফিরতে পারেন।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
শুভকামনা রইলো, নিরাপদে পরিবারের কাছে যেন ফিরতে পারেন।
৩. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৪১
সনটে বলেছেন:
কেণ মঈনূল যে বললো সব প্রতিষ্ঠানের আইডি কার্ডই কারফিউ পাস, তারপরও এতো বিড়ম্বনা কেনো? সবাই সুস্হ থাকুন, বিপদ থেকে মুক্ত হউন সেই কামনা করছি।
সনটে বলেছেন:
কেণ মঈনূল যে বললো সব প্রতিষ্ঠানের আইডি কার্ডই কারফিউ পাস, তারপরও এতো বিড়ম্বনা কেনো? সবাই সুস্হ থাকুন, বিপদ থেকে মুক্ত হউন সেই কামনা করছি।
৪. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৪৭
ধুসর গোধূলি বলেছেন:
গ্রেফতারের খবর গুলো কেমনে পাচ্ছেন আপন ভাই?
ল্যান্ড লাইনের কি অবস্থা?
ব্ল্যাকআউটের আড়ালে অন্যকিছু হচ্ছে নাতো।
ধুসর গোধূলি বলেছেন:
গ্রেফতারের খবর গুলো কেমনে পাচ্ছেন আপন ভাই? ল্যান্ড লাইনের কি অবস্থা?
ব্ল্যাকআউটের আড়ালে অন্যকিছু হচ্ছে নাতো।
৫. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৪৯
এ্যাটেম পার্টি বলেছেন:
অন্যকিছু হতে আর বাকি আছে নাকি?
এ্যাটেম পার্টি বলেছেন:
অন্যকিছু হতে আর বাকি আছে নাকি?
৬. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৫০
স্পন্জ বব বলেছেন:
কার্ড আছে অফিসে? মানে প্লেইং কার্ড? থাকলে রাতটা মন্দ কাটবে না..
স্পন্জ বব বলেছেন:
কার্ড আছে অফিসে? মানে প্লেইং কার্ড? থাকলে রাতটা মন্দ কাটবে না..
৭. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৫৪
রাহা বলেছেন:
আপন তারিক আর কোন আপডেট থাকলে প্লিজ জানান । এপর্যন্ত ১০ জন সংবাদ কর্মী গ্রেফতার ।
রাহা বলেছেন:
আপন তারিক আর কোন আপডেট থাকলে প্লিজ জানান । এপর্যন্ত ১০ জন সংবাদ কর্মী গ্রেফতার ।
৮. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৫৬
আপন তারিক বলেছেন:
মোহাম্মদপুর থানা থেকে একটু আগে গ্রেফতারের খবর পাওয়া গেছে। ল্যান্ড ফোন আপাতত ভালই আছে। জানি না কি হচ্ছে এসব। মনে হচ্ছে স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে বাংলাদেশের।
আপন তারিক বলেছেন:
মোহাম্মদপুর থানা থেকে একটু আগে গ্রেফতারের খবর পাওয়া গেছে। ল্যান্ড ফোন আপাতত ভালই আছে। জানি না কি হচ্ছে এসব। মনে হচ্ছে স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে বাংলাদেশের।
৯. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৫৭
স্পন্জ বব বলেছেন:
মোবাইল নেটওয়ার্ট বলে ফিরা আসছে?
স্পন্জ বব বলেছেন:
মোবাইল নেটওয়ার্ট বলে ফিরা আসছে?
১০. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৫৭
আপন তারিক বলেছেন:
প্রথম আলোর ফটো সাংবাদিক জিয়া ইসলামকে নাকি মারধোর করা হয়েছে!
আপন তারিক বলেছেন:
প্রথম আলোর ফটো সাংবাদিক জিয়া ইসলামকে নাকি মারধোর করা হয়েছে!
১১. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:০৬
মন ভাল না বলেছেন:
গুড লাক ভাই...
মন ভাল না বলেছেন:
গুড লাক ভাই...
১২. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:০৭
রাশেদ বলেছেন:
শুভকামনা রইলো, নিরাপদে পরিবারের কাছে যেন ফিরতে পারেন।
রাশেদ বলেছেন:
শুভকামনা রইলো, নিরাপদে পরিবারের কাছে যেন ফিরতে পারেন।
১৩. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:০৮
আপন তারিক বলেছেন:
মনে হচ্ছে আজ রাতে অফিসেই থাকতে হবে!
আপন তারিক বলেছেন:
মনে হচ্ছে আজ রাতে অফিসেই থাকতে হবে!
১৪. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:১৮
সাদিক তাল বলেছেন:
স্ক্রিপ্ট কি ফাইনাল ??
সাদিক তাল বলেছেন:
স্ক্রিপ্ট কি ফাইনাল ??
১৫. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:১৯
রাশেদ বলেছেন:
বাসায় জানাইতে পারছেন তো আপ্নে কই আছেন?
রাশেদ বলেছেন:
বাসায় জানাইতে পারছেন তো আপ্নে কই আছেন?
১৬. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:২১
১৭. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:২৮
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
তারিক ভাই,
আপনার মতো আমিও মাইনক্যা চিপায় পইড়া কর্মস্থলেই আটকে আছি। জীবনে এই প্রথম কর্মস্থলে রাত কাটাচ্ছি।
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
তারিক ভাই,আপনার মতো আমিও মাইনক্যা চিপায় পইড়া কর্মস্থলেই আটকে আছি। জীবনে এই প্রথম কর্মস্থলে রাত কাটাচ্ছি।
১৮. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:২৯
জায়দান বলেছেন:
শালার দেশ ভরিয়া গেছে সেনাবালে।
জায়দান বলেছেন:
শালার দেশ ভরিয়া গেছে সেনাবালে।
১৯. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৩১
২০. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৩১
২১. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৩৯
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
হ্যাঁ ভাই,
এই অধম এখন রাজশাহী প্রেসক্লাবে বসে আছে।
চিন্তা করছি সোফায় ঘুমাবো।
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
হ্যাঁ ভাই,এই অধম এখন রাজশাহী প্রেসক্লাবে বসে আছে।
চিন্তা করছি সোফায় ঘুমাবো।
২২. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪৩
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
কয়েল নেই, মশারীও নেই।
সারাদিন না খেয়ে ক্যাম্পাসে ছোটাছুটি করার পর আর ভালো লাগছে না।
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
কয়েল নেই, মশারীও নেই।সারাদিন না খেয়ে ক্যাম্পাসে ছোটাছুটি করার পর আর ভালো লাগছে না।
২৩. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪৪
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...