আমার প্রিয় পোস্ট

ব্লগার বিপ্লব রহমানের মুক্তি চাই !

২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪০

শেয়ারঃ
0 0

আমাদের সামহোয়ার ইনের ব্লগার বিপ্লব রহমান দায়িত্বপালন শেষে ঘরে ফেরার সময় সেনা সদস্যেদের হাতে আটক হয়েছেন। আমরা তাই মুক্তি চাইছি...

এনিয়ে বিডি নিউজের রিপোর্ট পড়ুন-
দায়িত্বপালন শেষে ঘরে ফেরার সময় বুধবার রাতে বেশ কয়েকজন সাংবাদিককে আটক করেছে সেনা সদস্যরা। তারা কয়েকজনকে বেদম মারধরও করে। বিডিনিউজ এর সাংবাদিক লিটন হায়দার, বিপ্লব রহমান ও আসিফ আহমেদ রম্যকে রাত সোয়া ১০টার দিকে ২৭ নম্বর রোডের অদূরেই শংকরের কাছে সংবাদপত্রের গাড়ি থামিয়ে ধরে নিয়ে যায় সেনা সদস্যরা। তাদেরকে পরে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। এসময় তারা আইডি কার্ড দেখিয়ে নিজেদের পরিচয় দিলেও সেনাসদস্যরা বলে, "আমরা এসব বুঝিনা। তোমরা জানো না, আজ কি হ"েছ দেশে?"

 

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪২
ডঃ আইজউদ্দিন বলেছেন: ওকে থানায় দেয়া হইসে। সেটা ভাল ব্যাপার। আর এ ব্যাপারে আইনটা জানা দরকার। থানা থেকে ছেড়ে দেয়ার দাবী জানাই। আর এটা মনে হয় সমন্বয়ের অভাব। নির্দেশ আর সমন্বয়ের জন্য দাবী জানাই
৩. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪৩
মিরা বলেছেন: আসলেই কি বিপ্লব রহমান আমাদের ব্লগার বিপ্লব?
৪. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪৪
নাদান বলেছেন: বিপ্লব রহমান সহ সকল সাংবাদিক আটকের তীব্র প্রতিবাদ জানাই।
৫. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪৪
সোনার বাংলা বলেছেন: বিপ্লব তো বিপ্লব করতাছিলো জলফাইদের বিরুদ্ধে!
আর বিপ্লববাদীর কিছু দিন জেল খানায় থাকতে হয়।
দেশের জন্য না হোক যাদের নুন খাইছিলেন তাদের
জন্য।
৬. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪৪
আপন তারিক বলেছেন: থানা থেকে বলা হচ্ছে যেহেতু যৌথ বাহীনি তাদের গ্রেফতার করেছে, এ ব্যাপারে তারা কিছু জানে না!
৭. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪৫
মন ভাল না বলেছেন: এইটা কি...মানুষ কি এতই মাগনা??
৮. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪৫
রাশেদ বলেছেন: সব গুলাইয়া ফেলতেছে এই সরকার, এম্নে কইরা কয়দিন চালাবে, ঝামেলা আরো বাড়াবে।
৯. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪৬
মিরা বলেছেন: বিপ্লব রহমানসহ সব সাংবাদিকের মুক্তি চাই।
১০. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪৬
ডঃ আইজউদ্দিন বলেছেন: সোনার বাংলা আপনি একটা সীমা অতিক্রম করে যাচ্ছেন
১৩. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪৯
বইপাগল বলেছেন: সাংবাদিক ভাইদের মুক্তি চাই, দেয়া হোক ...
১৪. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪৯
ডঃ আইজউদ্দিন বলেছেন: অমিত আমি দ্রুত সিদ্বান্ত নেয়ার বিপক্ষে। আমার একানে ষ্টেক নাই। আমি একটা ভুলকে আরেকটা ভুল দিয়া জায়েজ করানোর বিপক্ষে
১৫. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৫০
সোনার বাংলা বলেছেন: কেন আইজু?
যখন তুমি সীমা অতিক্রম করো
তোমাকে আমি কিছু বলে ছিলাম?
না।
এখানে কোন সীমা বা সীমানা নাই।
১৬. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৫২
থার্ডআই বলেছেন: সাংবাদিকদের কন্ঠরোধ করার ধৃষ্টতার নিন্দা করি।
ব্লগার বিপ্লব রহমান সহ সকল সাংবাদিকের মুক্তির দাবীকে সমর্থন করছি।
১৭. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৫২
ডঃ আইজউদ্দিন বলেছেন: হা হা

আপনি সেই নেই সীমানা অতিক্রম করসেন সো অফ যান
১৮. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৫২
এস্কিমো বলেছেন: বিপ্লব রহমানসহ সব সাংবাদিকের মুক্তি চাই।

সোনার বাংলা -
আপনার অবস্থান ঠিক করেন।
১৯. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৫৪
আসল ট্র্যাপ বলেছেন: সকল সাংবাদিকদের মুক্তি চাই।
২০. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৫৪
সফদর আলী বলেছেন: কথা ছিল সাংবাদিকরা আওতামুক্ত থাকবে। তারা কথা রাখে নাই।

ইউনিফর্মধারী কাউরেই বিশ্বাস নাই
২১. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৫৫
মন ভাল না বলেছেন: এতগুলো মন্ত্রী মিলেই যখন দেশটা ঠিকমত চালাতে পারছিল না..তখন মাত্র এই কজন কি করতে পারবে? তারা হয়ত দেশটাকে শোধরাতেই চেয়েছিলেন, কিন্তু এখন তা অসম্ভব বলে দেশটা যেমন ছিল তেমনি চলতে দিচ্ছেন..পার্থক্য একটাই আগে সরকারের লোকজন দুর্নীতি করতে পারত বলে চুপ থাকত...এখন কেউই চুপ থাকেনা..তাই দেশের অবস্থা আরো কেরোসিন..
২২. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৫৫
সফদর আলী বলেছেন: সকল সাংবাদিকের মুক্তি চাই
২৩. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:০৪
শক্তিমান বলেছেন: বিপ্লব রহমানের মুক্তি চাই। কিন্তু চিকেনদের আন্দোলনে সমর্থন কেন সমর্থন করিয়া বোকামী করিয়াছিলো!
২৪. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:০৭
ফখরুদ্দীন বলেছেন: উনার মুক্তির জন্য প্রয়জনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।
২৫. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:০৮
রাহা বলেছেন: ডঃ প্লিজ অফ যাও ...
বিপ্লব,আনিস আলমগীর সহ সকলসংবাদ কর্মী দ্রুত মুক্তি দেয়া হোক ।
২৬. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:১০
কালপুরুষ বলেছেন: বিপ্লব রহমানসহ সব সাংবাদিকের মুক্তি চাই,
এ ছাড়া আর আমাদের অন্য কোন কথা নাই।

২৭. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:১১
সোনার বাংলা বলেছেন: দেশ প্রেমিক সাংবাদিকদের মুক্তি চাই।
রজাকার ষড়যন্ত্রকারী সাংবাদিক পো মাইরা
ভারত মহা সাগরে পালাইয়া দাও।
২৮. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:১৮
নিরপরাধ বলেছেন: ব্লগার বিপ্লবের মুক্তি চাই আমিও!
৩০. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:২৯
আপন তারিক বলেছেন: এই মাত্র কথা হলো বিডি নিউজের এক সাংবাদিকদের সাথে। বিপ্লব রহমান ছাড়া পেয়েছেন!

 

মোট সময় লেগেছে ২.৮২৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গান ভালবাসি ; ভালবাসি বেড়াতেও। স্বপ্ন দেখি ! স্বপ্ন দেখাই...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ