আমার প্রিয় পোস্ট

দম বন্ধ হয়ে আসছে !

২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৪৯

শেয়ারঃ
0 0 0

এগার তলা নেমে কিছুক্ষন আগে কারওয়ান বাজারের অবস্থাটা দেখার চেস্টা করলাম একটু আগে। যে কারওয়ান বাজার সারা রাত দিনের মতো কর্মচঞ্চল থাকে, সেখানে এখন থমথমে অবস্থা! কারফিউর মধ্যে কয়েকটা খাবারের দোকান খোলা আছে ঠিকই, কিন্তু তাদের চেহারায়ও ভয়ের ছাপ!
কারফিউর কয়েক ঘন্টায় জিনিস পত্রের দাম এক লাফে বেড়ে গেছে। রাতের খাবার খেয়ে এইতো ১১ তলায় আবারো উঠলাম।
কিছুই ভালো লাগছে না। খাচায় বন্ধী পাখির মতো মনে হচ্ছে নিজেকে। বাসায় ফিরতে মন চাইছে, অথচ ফিরতে পারছি না!
আবার অফিসেও কাজ খুব একটা নেই।
আগামীকালের পত্রিকায় খুব বেশি চমক দেখার সুযোগ নেই। '‌দেশ ও দশের কল্যানে অনেক কথাই অজানা রাখতে হচ্ছে।'
এতো কিছু জানি না আমি এখন বাসায় ফিরতে চাই। বাসায় নিশ্চয়ই আমার ছোট ভাইটা আমার অপেক্ষায় আছে। তারচেয়েও চিন্তিত নিশ্চিত আমার মা। আমি বাসায় না ফিরলে রাতটা নির্ঘুমই কাটবে তাদের।
যা হবার হবে ; এখনই বাসায় ফিরবো !

 

সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৫২
রাশেদ বলেছেন: ট্রাই নিতে পারেন, যদি আইডি সাথে থাকে। তবে কয়েক ঘন্টার জন্য জেলে যাওয়ারও চান্স আছে।
২. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৫৩
রাশেদ বলেছেন: তার থেকে অফিস ভালো না? কি বলেন?
৩. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৫৪
অনাহুত আগন্তুক বলেছেন: এই ভাই, বের হওয়ার আগে আপডেটগুলোতে একটু চোখ বুলান, ওরা কারফিউ পাস চাচ্ছে!
৪. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৫৪
অনাহুত আগন্তুক বলেছেন: এই ভাই, বের হওয়ার আগে আপডেটগুলোতে একটু চোখ বুলান, ওরা কারফিউ পাস চাচ্ছে!
৫. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৫৭
মন ভাল না বলেছেন: কারার ঐ লৌহ কপাট...
ভেঙে ফেল কররে লোপাট
রক্ত জমাট শিকল পুজার পাষাণ বেদী....
৬. ২৩ শে আগস্ট, ২০০৭ ভোর ৬:৩১
মানবী বলেছেন: আপন তারিক, আশা করি আপনি নিরাপদে ঘরে আপনার মা'র কাছে ফিরেছিলেন। আপনার জন্য শুভকামনা।
৭. ২৩ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:২৫
আপন তারিক বলেছেন: হুমমম... ফিরেছিলাম!
আজ আবার কি অপেক্ষা করছে কে জানে >

 

মোট সময় লেগেছে ০.৮৯৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গান ভালবাসি ; ভালবাসি বেড়াতেও। স্বপ্ন দেখি ! স্বপ্ন দেখাই...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ