আমার প্রিয় পোস্ট

কারফিউ পাস

২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৩৮

শেয়ারঃ
0 0 0

আজ পরিস্থিতি মনে হচ্ছে আরো খারাপ! প্রেস কার্ড কিংবা তথ্য মন্ত্রনালয়ের দেয়া কার্ডও কাজ হচ্ছে না। কারফিউ পরিস্থিতির খবর সংগ্রহ করে রিপোর্ট লেখার ব্যাপারটা মাথা থেকে সাংবাদিকরা ঝেড়ে ফেলেছেন আগেই। 'দেশ ও জনগনের বৃহত্তর স্বার্থের কথা ভেবে কতো কিছুই তো করতে হয়!
কিন্তু সাংবাদিকরা এখন বাসায় ফেরার সুযোগও হয়তো ভাবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কারফিউ পাস না হলে তো বাসায় ফেরার সুযোগ নেই। কারফিউর প্রথম দিন ঢাকার বেশ কয়েকজন সাংবাদিকেরই বাজে অভিজ্ঞতা হয়েছে।
যেখানে প্রতিটি পত্রিকায় একশ থেকে দেড়শর মতো স্টাফ সেখানে কাল কারফিউ পাস পাওয়া গেছে মাত্র ৪০টি। এরচেয়ে বেশি সরবারহ করা হয়নি।
এখন ভাবছি আজ বাসায় ফিরবো কী করে? রাতটা কি অফিসেই কাটাতে হবে? জানিনা কি হচ্ছে এসব!
নিজেকে অসহায় মনে হচ্ছে খুব । দেখি আরেকটু চেস্টা করে একটা কারফিউ পাস সংগ্রহ করা যায় কীনা।

 

সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৪০
জায়দান বলেছেন: গুড লাক।
আইচ্ছা, আমারে আপনার ফেবারিট লিংকে ঢুকানো যাইবো?
২. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৪৩
এস্কিমো বলেছেন: গুড লাক! সাবধানে থাকবেন।
৩. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৪৩
আপন তারিক বলেছেন: ঠিকাছে কাল ট্রাই করবো!
৫. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৪৭
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: তারিক ভাই,
কাল রাতটা কি অফিসেই কাটিয়েছেন?

আজ যাতে বাসায় ফিরতে পারেন সেই শুভ কামনাই করি।

৬. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৪৮
আপন তারিক বলেছেন: না, শেষ রাতে ফিরেছিলাম@ সুমন ভাই
৭. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৫২
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: আর আমি বাসায় ফিরে যাওয়ার আশা ছেড়ে দিয়ে সোফায় ঘুমানোর জন্য প্রস্তুত রয়েছি। যেমনটি কাল রাত কাটিয়েছি। বড়ই নিষ্ঠুর অভিজ্ঞতা @ তারিক ভাই।
৮. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১১:০৩
রাহা বলেছেন: কারফিউ পাশ ছাড়া অফিস ছাড়বেন না ....
৯. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১১:০৫
থার্ডআই বলেছেন: এ ব্যপারে তথ্য উপদেষ্টা কি কিছু জানিয়েছেন?
১০. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪০
লেখাজোকা শামীম বলেছেন: ব্রাদার, কারফিউ না দিয়া ভাঙ্গাভঙ্গি চলতে দিলে তো ভাল হইত না। তাই একটু কষ্ট করেন। আশা করি সরকার আপনাদের কষ্ট বুঝব, যেমন বুঝছে জনগণের কষ্ট। আর বর্তমান সরকার অনেক ভাল কাম করছে এই কথাটা তো আপনেরাই পত্রিকা ভইরা লেখছিলেন। তাইলে ওইগুলি কি মিথ্যা লেখছেন। আজকার কষ্টের জন্য সরকার না, উচ্ছৃখল জনতাই দায়ী। একজন ছাত্রকে মারার প্রতিক্রিয়া এত বড় হওয়ার কথা না, পৃথিবীর কোন সভ্য দেশের সরকার তা সহ্য করে ন। আপনে সরকারে থাকলে আপনেও সহ্য করতেন না। বাংলাদেশে কোন সরকারই আজ যে সব লোক দুর্নীতির দায়ে জেলে গেছে তাদের কখনই জেলে ঢুকানোর কথা ভাবত না। আপনেরাই তো এক সময় দুর্নীতির বিরুদ্ধে লেখছেন। এখন একটু কষ্টের জন্য দল বদলায়া ফেললেন। ধন্যবাদ আপনার দল বদলের জন্য। এ জন্যই এদেশে কেউ ভাল কাজ করতে চায় না। কার ভাই এত ঠ্যাকা আছে ?

 

মোট সময় লেগেছে ০.৯৪৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গান ভালবাসি ; ভালবাসি বেড়াতেও। স্বপ্ন দেখি ! স্বপ্ন দেখাই...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ