সঞ্জীব দ্যা
১৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩০
হাত কাপছে, লিখতে পারছি না! খবরটা শোনার পর থেকেই মন বিষন্ন হয়ে আছে। আমাদের সবার প্রিয় সঞ্জীব চৌধুরী মৃতু্র সঙ্গে লড়ছেন এখন। বাপ্পা মজুমদারের সাথে একটু আগে কথা বলে জানলাম- ব্রেন হ্যামারেজ হয়েছে আমাদের সবার প্রিয় সঞ্জীব দ্যার। অ্পোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন দলছুটের এই শিল্পী। আমাদের কাছে অবশ্য সাংবািদক হিসেবেই পরিচিত তিনি। ভোরের কাগজ এর সেই সব দিনের কথা মনে পড়ছে এখন। হাসি খুশি আড্ডা প্রিয় আমাদের সঞ্জীব দ্যা।
আগের দিন রাতে নাকি প্রচন্ড মাথা ব্যাথা করছিল। বাসায় চিকিৎসা চলেছে। পরে অবস্থা অবনতির দিকে গেলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আপডেট: ১৭ নভেম্বর রাত ১০টা
এখনও অচেতনভাবে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। চোখ মেলছেন না। ডাক্তারদের বেধে দেয়া ৭২ ঘন্টা সময়ের ২৪ ঘন্টা কেটে গেছে। আশাবাদী হওয়ার মতো কিছুই শোনাতে পারছেন না কেউ। সঞ্জীব দ্যার তিন বছর বয়সী মেয়ে কিংবদন্তীর জন্য মনটা হুহ করে উঠছে!
আপডেট: ১৮ নভেম্বর সকাল ১০টা
আজও লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে সঞ্জীব দ্যাকে। তিনি যে অবস্থাতে আছেন, সেখান থেকে একমাত্র মিরাকল হলেই নাকি ফেরা সম্ভব। তাই যেন হয়। আবার সেই সঞ্জীব চৌধুরীকে ফিরে পেতে চাই আমরা।
আপডেট ১৮ নভেম্বর: রাত ৮টা
এক জন বলছিলেন কাল সকালেই নাকি শুনতে হবে না শুনতে চাওয়া সেই খবর। খুলে ফেলা হবে ওই ভেন্টিলেটর! এপোলো থেকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ট্রান্সফার করার কথা ভাবা হচ্ছে । ভাল লাগছে না কিছুই!
আপডেট ১৮ নভেম্বর: রাত ১২ টা
স্যাটালাইট টিভি চ্যানেল এটিএন বাংলায় সঞ্জীব চৌধুরীর জন্য সাহায্যের আবেদন করা হয়েছে । স্বপ্নবাজ এই মানুষটির পাশে এসে দাড়াতে পারেন আপনিও।
বন্ধুরা টাকা পাঠাতে পারেন এই অ্কাউন্টে
শুভাশীষ মজুমদার বাপ্পা
স্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাংক
সঞ্চয়ী হিসাব নং:১৮-১৩৬০৪০৩০-০১
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
চাচামিঞা বলেছেন:
সঞ্জীব দ্যা সুস্হতা কামনা করিতেছি।
অমি রহমান পিয়াল বলেছেন:
শুনলাম ক্লিনিকাল ডেড পর্যায়ে চলে গেছে? মন দারুণ খারাপ। দারুণ সব স্মৃতি
আপন তারিক বলেছেন:
হু পিয়াল ভাই তাইতো শুনলাম!
মামু বলেছেন:
এইটা রাজাকারদের কাম হইতে পারে।
আলী আরাফাত শান্ত বলেছেন:
হায় আল্লাহ এদেশে তোমার কোন গজব পড়লো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















সুস্ততা কামনা রৈলো....