তমসায় নিশীথ অপরূপ লগন আবীরে
জ্বলজ্বলে শশী বানের মধু তিমিরে
পাগল পারা মম প্রান তব হায়
হয়েছিনু নিশাচর কুহেলিকায়!!
বীথিকার শীতল ছায়ার মাদুর বিছায়ে
এলো পবনে ছড়ায়ে পুস্পিতা সুভাষ
পুকুর পারে জোনাক বাতির ঝাড়
আর ঝিঁঝিঁ পোকাদের বেহাল সুর
তোমারে করিতে গ্রহণ যত আয়োজন!!
ওগো কবি রানী , বিজয়িনী প্রতিমা
মোর যা কিছু আপনার অধিকার
তোমা চরণে বিসর্জন কবিতার
তব তোমার তেষ্টায় প্রান যায় ,
প্রিয়া মম ফিরায়ে দিওনা হায়!!
_______________________১২ ই এপ্রিল ২০০৩ইং , কবি পল্লি ।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



