somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারদের প্রোফাইল থেকে তুলে আনা কিছু কথা(৭ম পর্ব)

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যস্ততা আমাকে দেয়না অবসর...............তাই বলে আমাকে ভেবনা স্বার্থপর!! ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় এই গানটা শুনতাম , যদিও গানের মানেটা বরাবরি এন্টেনায় ক্যাচ করতো না। এখন হারে হারে টের পাচ্ছি ব্যস্ততা কাকে বলে, কত প্রকার এবং কি কি । ব্লগারদের দর্শন নিয়ে আমার নিয়মিত প্রচেষ্টা খেই হারিয়ে ফেলেছে।

"প্রেমের শরীরে বিরহী অর্চনা
যেন তৃষ্ণা লগনে এক ফোটা জল কনা,
এলো পবনে হায় কি ব্যাথার যন্ত্রনা
নশ্বর জীবন প্রয়াণে মন্ত্রণা!! "

এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো প্রেম ও জীবন দর্শন!! কোন রকমের বিশ্লেষণে না গিয়ে আপনাদের হাতেই ছেরে দিলাম ।।





১) গ্রাম্যবালিকাঃ (বাস্তবতাও সুন্দর)

পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী

২) অপ্‌সরাঃ

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান,
তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

৩) কালোপরীঃ

নিঃসঙ্গতার অমাবস্যায় বিদীর্ণ হৃদয়হীনার রক্তগোলাপ ।

৪) অপর্ণা মম্ময়ঃ (জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই)

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

৫) প্লিওসিন অথবা গ্লসিয়াঃ( সেই গোলাপ, যে ভালোবেসে পাখি হতে চেয়েছিলো!)

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !

৬) জীবনানন্দদাশের ছায়াঃ

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...

৭) সমীর চন্দ্র হালদারঃ

তোমারে বন্দনা করি স্বপ্ন-সহচরী লো আমার অনাগত প্রিয়া, আমার পাওয়ার বুকে না-পাওয়ারতৃষ্ণা-জাগানিয়া! তোমারে বন্দনা করি…. হে আমার মানস-রঙ্গিণী, অনন্ত-যৌবনা বালা, চিরন্তনবাসনা-সঙ্গিনী!

৮) লক্ষ্যহীনঃ

গন্তব্যহীন যাত্রা, লক্ষ্যের সন্ধানে ছুটছি , মায়া, ভালবাসা আর বাস্তবতার বন্দরে নৌকা ভিড়াই কিন্তু লক্ষ্যের দেখা পাইনা, আবারো ছুটে চলি দিক হারা নাবিকের মত ------চলার পথে ছায়া হয়ে থাকে মানুষের অপার মমতা আর ভালবাসা।

৯) নভেলঃ (ঝাপসা লাগে সুখের স্মৃতিগুলো )

আমার ভেতর আমি নামি, বুকের ভেতর শুন্যতা ছাড়া আর কিছু খুঁজে পাই না।

১০) কাল্পনিক_ভালোবাসাঃ (আমি একাই পৃথিবী।)

আমি স্বপ্ন দেখতে ভালবাসি।
আমার মধ্যে বাস করে নানাবিধ স্বপ্ন।
আমি স্বপ্ন দেখি স্বপ্ন পুরনের, যে স্বপ্ন এ দূর হয়ে যাবে
সকল গ্লানি , সকল জরা।
আমার একটা কাল্পনিক পৃথিবী আছে। সে পৃথিবীতে শুধু তুমি আর তোমার রাজত্ত।
আমার সেই কাল্পনিক পৃথিবী ছেড়ে বাস্তব এর পৃথিবীতে আসতে ইচ্ছা করে না।
কিন্তু ইদানিং তোমাকে কল্পনার পৃথিবীতেও পাওয়া যাচ্ছে না।

১১) নিশাচর ভবঘুরেঃ (দেখে যাও, আমি ভালোই আছি)

"তোমার খাতার প্রথম পাতায়
এঁকে দিলাম আলপনা
আমার ছবি কইবে কথা
যখন আমি থাকবোনা।"
-সংগ্রহিত

১২) রহস্যময়ী কন্যাঃ

'কিছুটা তো চাই– হোক ভুল হোক মিথ্যে প্রবোধ,
অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই
কিছুটা তো চাই, কিছুটা তো চাই...'

১৩) একজন ঘূণপোকাঃ

ক্ষেতা পুড়ি তোর ভালবাসার- ফিরিয়ে দে আগের সহজ জীবন আমার।।

১২) কবির চৌধুরীঃ

"হায়রে হৃদয় - তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু
পথ - প্রান্তে ফেলে যেতে হয়।"

১৩) কাউসার রুশোঃ

আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
সচ্চরিত্র ফুল আমি যত বাগানের মোড়ে লিখতে যাই, দেখি
আমার কলম খুলে পড়ে যায় বিষ পিঁপড়ে, বিষের পুতুল !

১৪) ফ্রাস্ট্রেটেডঃ

এইসব দৃশ্য আজহারের গোপন দর্পণের উল্টোপাশের প্রলেপ।

১৫) নাফিস ইফতেখারঃ

অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

১৬) মাহমুদা সোনিয়াঃ

"জীবন একটাই যদি হেরে যাই বাঁচব না; আর
যদি বেঁচে থাকি তবে কখনোই হারব না,
সৃষ্টি করে যাব কবিতার মত সুন্দর এক জনপদ____ "

১৭) সবাকঃ

পৃথিবীর সব পাখির বাপের বাড়ি গ্রামে হয়। যে গ্রামে ঘাসফুল নেই, পাখিরা সে গ্রাম ছেড়ে চলে যায়।

১৮) মোহাম্মদ ইয়াসিনঃ

চারপাশে যখন সীমাহীন শূন্যতা, ভেঙ্গে পড়োনা বন্ধু। একাই বাচতে শিখ..একাই বাচতে হবে।

১৯) সাবরিনা সিরাজী তিতিরঃ

আমার বৃষ্টি আমার থাক
রোদ্দুরগুলো তোমার ।

২০) মুহম্মদ ফজলুল করিমঃ ( নিয়তির মত নির্ভুল হয়ে ...)

বুকে জমা ---- দীর্ঘশ্বাস কারাগারের গরাদে মাথা কুটে মরা আমার বাক স্বাধীনতা । শোষকের ভয়ে বিনীত- কাপুরুষের মতো -- জীবন যুদ্ধে পরাজিত আমরা।

২১) হ্যারি সেলডনঃ ( অধ্যাপক নরাধম!একজন খাঁটি ভন্ড! )

কেন তুমি তরকারী বঁটি দিয়ে কুটবে
কেন তুমি দশটায় অফিসেতে ছুটবে
কেন তুমি ডালে দেবে আটখানা লংকাই
সব্বাই করে বলে সব্বাই করে তাই।

২২) ফারুক ওয়াসিফঃ

হাঁটা পথে আমরা এসেছি তোমার কিনারে হে সভ্যতা। আমরা সাত ভাই চম্পা মাতৃকাচিহ্ন কপালে দঁড়িয়েছি এসে _এই বিপাকে, পরিণামে। আমরা কথা বলি আর আমাদের মা আজো লতাপাতা খায়।

২৩) সুরঞ্জনাঃ

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে---
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে।
ছায়ার মতন মিলায় ধরণী,
কূল নাহি পায় আশার তরণী,
মানস প্রতিমা ভাসিয়া বেরায় আকাশে।
কিছু বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে।
কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে।
আপনার মনে বসিয়া একেলা
অনলশিখায় কী করিনু খেলা,
দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে।।

২৪) সোনাবীজ; অথবা ধুলোবালিছাইঃ

*****
আমি আমার মতো করে বলে দিয়েছি,
তুমি তোমার মতো করেই বুঝে নাও।
*****
চাটুকারিতা আর মিথ্যাবাদিতা সমার্থক।

২৫) আরাফাত৫২৯ঃ

দূর থেকে দূরে, আরো বহুদূর.........
চলে যেতে হয়, কত স্মৃতির ছায়ায়,
এই রোদ্দুরের নীচে, নীল সবুজের খেলাঘরে
জীবন মেতে থাকে কত নিয়মের প্রতীক্ষায়...


আগের পর্ব গুলু যারা মিস করেছেন তাদের জন্যঃ

৬ষ্ঠ পর্ব

৫ম পর্ব

৪র্থ পর্ব

৩য় পর্ব

২য় পর্ব

১ম পর্ব

পুনশ্চঃ স্বল্প পরিসরে করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২
৪২টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×