সরকারকে আন্তর্জাতিক আদালতে গুপ্তহত্যার জবাব দিতে হবে: খালেদা জিয়া
নিজস্ব মতিবেদক
বৃহত্তর জামায়াতে ইসলামের বিএনপি শাখার মহিলা আমীর খালেদা জিয়া বলেছেন, গুপ্তহত্যা চালানোর জন্য আওয়ামী লীগ সরকারকে আন্তর্জাতিক আদালতে জবাব দিতে হবে। আমরা এখন সবকিছু আন্তর্জাতিক মানের চাই। এই আন্তর্জাতিকতা শুরু করেছে আমার দুই পুত্র। তারা দেশের যে পরিমাণ টাকা মেরেছে, সেটা কেবলমাত্র আন্তর্জাতিক স্কেলের সাথেই তুলনীয়।
বড়দিন উপলক্ষে গতকাল বুধবার রাতে তাঁর গুলশানের কার্যালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। দেশজুড়ে গুপ্তহত্যার জন্য সরকারই দায়ী দাবি করে তিনি বলেন, আমার শাসনামলে গুপ্তহত্যা হয়নি। আমার সময়ে র্যাব নির্বিচারে মানুষ মেরেছে। সেটা গুপ্তহত্যা নয়। আমরা গোপনে কিছু করি না। আমরা মানুষ খুন করার সময়, দেশের টাকা মারার সময় কোনো রাখঢাক করি নাই। ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ।
বড়দিনের অনুষ্ঠানে খ্রিষ্টানদের সামনে ইনশাল্লাহ বলা ঠিক হলো কি না, এ বিষয়ে এই মতিবেদক তাঁকে একটি প্রশ্ন করলে তিনি প্রসাধনী-পরিবেষ্টিত লোচনের রোষায়িত দৃষ্টি বর্ষণ করে আমিনী ব্যবহৃত বাক্য ধার করে বলেন, আামনে আমাত্তে বেশি বুজেন? আপনি কি জানেন, আমি এখন আগের চেয়ে বেশি শক্তিধর? কারণ আমি এখন বিএনপি-র নেত্রী নই, আমি বৃহত্তর জামায়াতে ইসলামের বিএনপি শাখার মহিলা আমীর। তাই আমার গোলাম আজমে আঙুল দিলে পরিণতি ভাল হবে না।
সূত্র: মতিকণ্ঠ
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



