somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন পুরুষ যদি একাধিক স্ত্রী রাখতে পারে, তাহলে একজন নারী কেন একাধিক স্বামী রাখতে পারবে না?

৩১ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালমু আলাইকুম,
সকলের উপর আল্লাহর শান্তি রহমত বরকত বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক আমাদের নবী, বেদঅনুযায়ী শেষ ঋষি, কল্কি অবতার, নারাশাংসা (প্রশংসিত ব্যক্তি) বা ইসলাম অনুযায়ী নবী মোহাম্মদ সাঃ এর উপর।

শান্তি বর্ষিত হোক সেই ব্যক্তির উপর যে হেদায়েতের অনুসরণ করে কাফেরদের মধ্যথেকে, মুশরিকদের মধ্যথেকে, মুনাফিকদের মধ্যথেকে এবং নাস্তিকদের মধ্যথেকে।
---------------------------------------------------------------------------------
আল্লাহ বলেছেন,
সূরা আল ইমরান-৬৪> এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক
১। আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না।
অর্থ্যাৎ আল্লাহর আইনকানুন মানাও যেমন আল্লাহর ইবাদত তেমনি আল্লাহর কোরআনের আইনের উপস্থিতিতেও বা থাকা অবস্থায় মানুষের রচিত আইন মানা মানুষের ইবাদত। আল্লাহ আমাদের হেফাজত করুন।

২। তার সাথে কোন কিছু শরীক করি না।
অর্থ্যাৎ তার আদেশ সবার উপরে। তার আদেশের বা কোন আইন কানুন বিধিবিধান এর সাথে মানবরচিত আইন কানুন বা বিধি বিধানকে শরীক করিনা।

৩। আমাদের মধ্যে কাউকে আল্লাহ ছাড়া রব (আদেশদাতা বিধানদাতা ইলাহ হিসাবে) মানি না।

যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও, তোমরা স্বাক্ষী থাক আমরা মুসলিম (আত্মসমর্পণকারী আল্লাহর কাছে, আল্লাহর আইনকানুন, বিধি বিধান, আদেশ নিষেধ, উপদেশ ইত্যাদির কাছে হোক সেটা নিজের ইচ্ছার পক্ষে বা বিপক্ষে ।
----------------------------------------------------------------------------

ইসলাম যদি একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অধিকার দেয়, তাহলে একজন নারী কেন একাধিক স্বামী রাখতে পারবে না?

অনেক নাস্তিক, কিছু কিছু আস্তিক এর মধ্যে এই প্রশ্নটা থাকে বা নাস্তিক তথা কাফেররা মানুষকে তাদের মতো কাফের বানানোর জন্য এই ধারণাগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ আমাদের রক্ষা করুন। আমীন।

পুরুষের একাধিক স্বামী রাখার পক্ষে নিচে কিছু ব্যাখ্যা তুলে দিলাম। আল্লাহই ভালো জানেন এ ব্যাপারে।

১। একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে এবং তাদের পরিবারে সন্তান থাকলে, জন্মলাভকারী শিশুর পিতা কে তার সহজেই নির্ণয় করা যায়।

২। পিতৃপরিচয় যেমন সহজে পাওয়া যায়, তেমনি মাতৃপরিচয়ও সহজে পাওয়া যায়।

৩। একজন স্ত্রীর যদি একাধিক স্বামী থাকে তাহলে মাতৃপরিচয় যদিও পাওয়া যায় কিন্তু পিতৃপরিচয় পাওয়া সহজ হয় না।

৪। মনোবিজ্ঞানীদের মতে যেসব শিশু তাদের পিতামাতার পরিচয় জানে না, তারা তীব্র মানসিক যন্ত্রনা ও হীনমন্যতায় ভোগে। তাদের শিশুকাল কাটে অসুখীভাবে। এজন্য যারা পতিতাবৃত্তি করে তাদের সন্তানদের শিশুকাল সুখময় হয় না।

৫। একাধিক স্বামী গ্রহণকারী নারী গর্ভে জন্মগ্রহনকারী শিশুদের স্কুলে ভর্তি করাতে গেলে যদি সে নারীকে শিশুর বাবার নাম জিজ্ঞেস করা হয় তাহলে তাকে একাধিক বাবার নাম বলতে হবে।

৬। জৈবিক দিক থেকে একজন পুরুষ তার একাধিক স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে পারে। কিন্তু একজন নারীর একাধিক স্বামী থাকলে স্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন সহজ হয় না।

৭। একজন নারীকে তার ঋতুস্রাব কালীন অবস্থায় ভিন্ন মানসিক ও আচরণগত সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ এ সময় তার মানসিক ও আচরণগত পরিবর্তন আসে।

৮। একজন নারীকে বিভিন্ন স্বামীর সাথে মিলামেশা করতে হয়। এতে তার বিভিন্ন রকম মারাত্মক অসুখে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে।

৯। যদি কোন স্বামীর অন্য কোন নারীর সাথে শারীরিক সম্পর্ক থেকে থাকে। তবে স্ত্রী নিজে এবং অন্য সকল স্বামীগণও এইডস এর মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

এছাড়া আরো অনেক কারণ থাকতে পারে। যেজন্য অনন্ত অসীম দয়াময় মহান আল্লাহ নারীদের জন্য একাধিক স্বামী রাখা নিষিদ্ধ করেছেন।

আল্লাহ সব কাফের, মুশরিক, মোনাফেক এবং নাস্তিকদের হেদায়েত দান করুন। সবাইকে সত্যের পথে পরিচালিত হবার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমীন।


২০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×